MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Anganwadi Centre: মুখের ছবি মিললেই দেওয়া হবে খাবার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার 'ফেস রেকগনিশন সিস্টেম'

Anganwadi Centre: মুখের ছবি মিললেই দেওয়া হবে খাবার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার 'ফেস রেকগনিশন সিস্টেম'

New Mid Day Meal Policy: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়াদের মুখে খাবার তুলে দিতে নতুন সিস্টেম চালু হচ্ছে। এবার থেকে মুখের ছবি মিলিয়ে তবেই দেওয়া হবে খাবার। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 02 2025, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন নিয়ম
Image Credit : google

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন নিয়ম

এবার থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু হচ্ছে নতুন নিয়ম। মুখের ছবি মিলিয়ে খাবার দেওয়া হবে খুদে শিশুদের। এর জন্য নতুন ফেস রেকগনিশন সিস্টেম চালু হচ্ছে। ১ জুলাই থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
বাধ্যতামূলক হচ্ছে নয়া নিয়ম
Image Credit : Getty

বাধ্যতামূলক হচ্ছে নয়া নিয়ম

জানা গিয়েছে, রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার থেকে উপভোক্তাদের মুখের ছবি মিলিয়ে খাবার দেওয়া হবে। এছাড়াও মুখের ছবি মিলিয়ে হাজিরা নথিভুক্ত করা হবে। তারপরই সেই ছবি মিলিয়ে দেওয়াা হবে খাবার। 

Related Articles

Related image1
SSC Job Cancelled: টাকা নিয়ে চাকরি, দুর্নীতি হয়েছে জেনেও হাত গুটিয়ে থাকবে আদালত? প্রশ্ন হাইকোর্টের
Related image2
RailOne App News: এক ক্লিকেই মিলবে বুকিং হিস্ট্রি থেকে ট্রেনের কারেন্ট স্ট্যাটাস, নতুন অ্যাপ চালু রেলের
38
উপভোক্তাদের তথ্য আপলোড
Image Credit : Asianet News

উপভোক্তাদের তথ্য আপলোড

এই বিষয়ে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তাদের যাবতীয় তথ্য আপলোড করা হবে ‘পোষণ অ্যাপে’। এই মুহুর্তে রাজ্যে মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার। এবং উপভোক্তাদের সংখ্যা ৫০ লক্ষেরও বেশি। এবার এই অ্যাপের মাধ্যমে প্রত্যেকেরই ছবি সহ যাবতীয় তথ্য আপলোড করা হবে। 

48
বিজ্ঞপ্তি প্রকাশ নারী,শিশু ও সমাজ কল্যাণ দফতরের
Image Credit : Getty

বিজ্ঞপ্তি প্রকাশ নারী,শিশু ও সমাজ কল্যাণ দফতরের

সদ্য এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর। জানা গিয়েছেষ এতদিন পর্যন্ত মোবাইল নম্বর ও আধার নম্বরের ভিত্তিতেই পরিষেবা মিলত। এবার থেকে নয়া এই  পোষণ অ্যাপে উপভোক্তাদের তথ্য আপলোড করতে হবে। এরপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংশ্লিষ্ট ছবির সঙ্গে মিলিয়ে তাঁকে উপস্থিত হিসেবে গণ্য করে খাবার দেবেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। 

58
কত বছর বয়স পর্যন্ত তথ্য আপলোড করা যাবে?
Image Credit : our own

কত বছর বয়স পর্যন্ত তথ্য আপলোড করা যাবে?

নয়া এই ফেস রেকগনিশন সিস্টেমে যাঁরা সদ্য মা হয়েছেন এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলা থেকে ছয়মাস বাচ্চা থেকে শুরু করে ছয় বছর বয়সী বাচ্চাদের তথ্য পোষণ অ্যাপে আপলোড করা যাবে। 

68
জেলায়-জেলায় শুরু কাজ
Image Credit : Asianet News

জেলায়-জেলায় শুরু কাজ

সরকারি নির্দেশ মেনে রাজ্যের বেশকিছু  জেলায় এই মুহুর্তে চলছে পরীক্ষামূলক ভাবে শুধুমাত্র শিশুর মায়েদের ছবি আপলোড করার কাজ। সমাজ কল্যাণ দফতর সূত্রে খবর, কেন্দ্রের নির্দেশ মেনে চলছে এই কাজ। 

78
অনলাইনে তথ্য যাচাই করা হবে
Image Credit : our own

অনলাইনে তথ্য যাচাই করা হবে

সরকারি সূত্রে খবর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তা হিসেবে কোনও মহিলা বা বাচ্চা সেখানে গেলে প্রথমেই তার যাবতীয় তথ্য অনলাইনে আপলোড করা হবে। এই বিষয়ে ওই উপভোক্তার যাবতীয় তথ্য কেন্দ্রীয় পোর্টালে পাওয়া যায়। তাতে দেখা যায় তিনি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কতদিন এসেছেন বা আসছেন। 

88
খাবার সরবরাহে নজরদারি চালাতে নয়া নিয়ম
Image Credit : our own

খাবার সরবরাহে নজরদারি চালাতে নয়া নিয়ম

জানা গিয়েছে, এতদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চারা না গেলেও বাড়ির লোক এসে খাবার নিয়ে যেত। এতে  করে সঠিক তথ্য পাওয়া যেত না। এবার থেকে প্রত্যেক উপভোক্তার মুখের ছবি যাচাই করে খাবার দেওয়ার নিয়ম চালু হচ্ছে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sikkim Landslide: পশ্চিম সিকিমে ফের ধসের তাণ্ডব, ভিটেহারা হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা
Recommended image2
Cyclone Arnab Update: অর্ণবের প্রভাবে সাগরে অতিগভীর নিম্নচাপ, বাংলার একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image3
শুধু পিঙ্ক কার্ড আর নয়! বাসে ফ্রি পরিষেবা পেতে হলে মানতে হবে এই নিয়ম, স্পষ্ট বার্তা পরিবহন মন্ত্রীর
Recommended image4
WB Government DA: পুজোর আগেই মিলবে ৮ বছরের বকেয়া DA, কারা-কীভাবে পাবেন টাকা?
Recommended image5
শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঘনাচ্ছে দুর্যোগ, বৃষ্টির সতর্কতা জারি কোন কোন জেলায়?
Related Stories
Recommended image1
SSC Job Cancelled: টাকা নিয়ে চাকরি, দুর্নীতি হয়েছে জেনেও হাত গুটিয়ে থাকবে আদালত? প্রশ্ন হাইকোর্টের
Recommended image2
RailOne App News: এক ক্লিকেই মিলবে বুকিং হিস্ট্রি থেকে ট্রেনের কারেন্ট স্ট্যাটাস, নতুন অ্যাপ চালু রেলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved