MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ফের ছুটির বিজ্ঞপ্তি নবান্নের, আগামীকাল ছুটি রাজ্যের স্কুল থেকে সরকারি দফতর!

ফের ছুটির বিজ্ঞপ্তি নবান্নের, আগামীকাল ছুটি রাজ্যের স্কুল থেকে সরকারি দফতর!

আগামীকাল অর্থাৎ বুধবার ছুটি রাজ্যের স্কুল কলেজ অফিস। বিশেষ বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা নবান্নের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে। সপ্তাহের মাঝে এই ছুটি পেয়ে বেশ খুশি সরকারি কর্মী ও স্কুল পড়ুয়ারা।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 02 2025, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : stockPhoto

ফের ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। পরের সপ্তাহেই অতিরিক্ত ছুটির ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। রবিবার ছাড়া সপ্তাহের মাঝামাঝি কোন ছুটি এলে তাদের আনন্দের সীমা থাকে না। রবিবারের সঙ্গে আরও কোন ছুটি মিলে গেলে তো কথাই নেই। লম্বা উইকেন্ড থাকলে তো আনন্দে আত্মহারা হয় সবাই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

এই পরিস্থিতিতে ফের ছুটির ঘোষণা করল তৃণমূল সরকার। দুর্গাপুজোর ঠিক আগেই মিলবে এই অতিরিক্ত ছুটি। কবে পাবেন, কী কারণে ছুটি, তা বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে নবান্ন।

Related Articles

Related image1
Bank Holiday: চলতি সপ্তাহে টানা ৩ দিন উৎসব! গণেশ চতুর্থীতে কি খোলা থাকছে ব্যাঙ্ক? জেনে নিন বিস্তারিত
Related image2
School Holiday: অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুলগুলো, জারি হল ছুটির নোটিস
38
Image Credit : Asianet News

নবান্নের বিজ্ঞপ্তির পরেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে এই উপলক্ষে রাজ্যের সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ছুটি থাকবে। এই সিদ্ধান্তটি রাজ্য সরকারের অর্থ দপ্তরের পূর্ববর্তী একটি বিজ্ঞপ্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।

48
Image Credit : our own

এই ঘোষণার ফলে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা একটি অতিরিক্ত ছুটি পাচ্ছেন, যা তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে সাহায্য করবে।

58
Image Credit : stockPhoto

অর্থ দপ্তরের সেই বিজ্ঞপ্তিটির মেমো নম্বর ছিল 2802-F(P2) এবং সেটি ২৯শে জুলাই, ২০২৫ তারিখে জারি করা হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ শুধুমাত্র সেই নির্দেশিকাটিকে অনুসরণ করে বিদ্যালয়গুলির জন্য ছুটির দিনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, যার ফলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে ছুটির তালিকার সামঞ্জস্য বজায় রাখা হয়েছে।

68
Image Credit : Asianet News

করম পুজো উপলক্ষে ছুটি পাওয়ার জেরে বেজায় খুশি সরকারি আধিকারিকরা। নবান্নের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বা মালিকানাধীন সমস্ত রাজ্য সরকারি অফিস, স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, উদ্যোগ এবং প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এছাড়াও রাজ্যজুড়ে চা বাগানে নিযুক্ত উপজাতি সম্প্রদায়ের কর্মচারীরা ছুটি পাবেন। তবে কারা ছুটি পাবেন না সে বিষয়েও জানিয়েছে নবান্ন।

78
Image Credit : stockPhoto

অনেকেই ভাবছেন নিশ্চয়ই যে কী এই করম পুজো? আসলে কলকাতা বা শহরতলিতে এই পুজোর খুব বেশি চল নেই। মূলত মানভূম এলাকার এই উৎসব দেখা যায়। আপনি যদি এই সময়ে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে যান তাহলে করম পুজো কী এবং কেমন হয় তা দেখতে পাবেন। উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয়। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব।

88
Image Credit : Asianet News

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানানো হচ্ছে যে আগামী ৩রা সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বিদ্যালয় বন্ধ থাকবে। পর্ষদের জারি করা এই বিজ্ঞপ্তির কপি সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এবং পর্ষদের বিভিন্ন আঞ্চলিক আধিকারিকদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি সপ্তম পে কমিশন নিয়ে
Recommended image2
Ajker Bangla News live: Gold Price Rate - ষষ্ঠীতে কত টাকায় বিকোচ্ছে সোনা? রইল বিভিন্ন শহরের সোনার দর
Recommended image3
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image4
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image5
DA Case: ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, অবশেষে ১০ দিন এগিয়ে এলো মামলার দিন
Related Stories
Recommended image1
Bank Holiday: চলতি সপ্তাহে টানা ৩ দিন উৎসব! গণেশ চতুর্থীতে কি খোলা থাকছে ব্যাঙ্ক? জেনে নিন বিস্তারিত
Recommended image2
School Holiday: অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুলগুলো, জারি হল ছুটির নোটিস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved