অব্যর্থ এই ঘরোয়া টোটকায় মাত্র এক সপ্তাাহে মুক্তি পাবেন খুসকির সমস্যা থেকে

Published : Mar 04, 2021, 03:15 PM IST

চুলের স্বাস্থ্যহানির জন্য অধিকাংশ ক্ষেত্রেই দায়ী খুসকি। তাই এই সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করুন। শীতকালে কমবেশি সকলকেই এই সমস্যার সন্মুখীন হতে হয়। প্রতিদিনের ডায়েটে ভিটামিন বি ও জিঙ্ক উপাদান কম থাকলেও খুসকির সমস্যা দেখা দেয়। ত্বকের নানা সমস্যা থাকলে পাশাপাশি মাথার ত্বক অপরিষ্কার থাকলে খুসকির সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মত অতিরিক্ত দূষণের ফলেও খুসকির সমস্যা দেখা দেয়।  খুসকির সমস্যা মানে তার থেকে চুল পড়া, এ্যালার্জির মত জটিল সমস্যা দেখা দিতে পারে। তাই খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যার সমাধান করুন।

PREV
17
অব্যর্থ এই ঘরোয়া টোটকায় মাত্র এক সপ্তাাহে মুক্তি পাবেন খুসকির সমস্যা থেকে

খুসকির সমস্যা থাকেল ব্যবহার কর দেখুন টকদই। খুসকির জন্য দারুন কার্যকর টকদই। ভাল করে ফেটিয়ে নিন এবং চুলের গোড়ায় দিয়ে ১ ঘন্টা রেখে দিন‌। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।
 

27

সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করতে হবে এই টোটকা, প্রথম সপ্তাহ থেকেই বুঝতে বুঝতে পারবেন তফাৎটা।

37

খুশকির সমস্যা দূর করতে কাজে লাগাতে পারেন নিমপাতা। এর জন্য নিমপাতা বেটে নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে অন্তত ২০ মিনিট রেখে দিতে হবে। এরপর হালকা গরম জলে চুল ধুয়ে শ্যাম্পু করে নিতে হবে।

47

তবে খুসকির সমস্যা খুব বেশি পরিমানে দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এই সমস্যা অতিরিক্ত পরিমানে দেখা দিলে নানান ত্বকের সমস্যাও দেখা পারে।

57

এছাড়া কাজে লাগাতে পারেন নারকেল তেল ও পাতিলেবুর রস। ২টেবিল চামচ নারকেল তেল গরম করে তার মধ্যে ২টেবিল চামচ পাতিলেবুর রস ভাল করে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করে ১ ঘন্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

67

চুলের গোড়ায় হা‌লকা ভাবে বেকিং সোডা মাথায় দিয়ে মিনিট দশেক স্ক্রাব করে ১ঘন্টা রেখে ভালো করে চুল ধুয়ে ফেলুন। এই উপায়েও খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে পাবেন।

77

এছাড়া সারা বছর যদি আমলকি খেতে পারেন তবে চুল ও ত্বক দুই ভালো থাকবে। কারণ আমলকিতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি। যা শুধু খুসকি দূর করতে নয় চুলের গোড়া মজবুত করতেই সাহায্য করে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories