কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:34 PM (IST) Jul 24
অনেকেই মনে করেন কলকাতায় কেবল একটিই ধর্মতলা রয়েছে যা আমাদের পরিচিত এসপ্ল্যানেড। কিন্তু আপনি কি জানেন কলকাতার বুকে রয়েছে আরও এক জমজমাট ‘ধর্মতলা’? এর হদিশ জানেন না খোদ কলকাতাবাসীর অনেকেই! একটি তো এসপ্ল্যানেড, আরেকটি কোনটি?
10:02 PM (IST) Jul 24
FIFA World Cup 2026 Final: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর মাঠেই মারপিট শুরু করে দেন আর্জেন্টিনার (Argentina vs Spain) কয়েকজন ফুটবলার। বিশ্বজুড়ে এই ঘটনার সমালোচনা শুরু হয়েছে। এবার এই ঘটনার বিষয়ে মুখ খুললেন স্পেনের প্রধান কোচ লুই ডে লা ফুয়েন্তে (Luis de la Fuente)।
09:04 PM (IST) Jul 24
India vs Pakistan: যে কোনও টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় উত্তেজক হয়। এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) যদি ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তাহলে ফের হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।
08:04 PM (IST) Jul 24
Viswanathan Anand News: গত শতাব্দীর ন'য়ের দশকে ভারতীয় দাবার সবচেয়ে বড় ভরসা ছিলেন বিশ্বনাথন আনন্দ। এখন তিনি আর ৬৪ খোপে পেশাদার দাবাড়ু হিসেবে লড়াই করছেন না। তবে এখনও দাবার সঙ্গে যুক্ত এই কিংবদন্তি। তিনি এবার আন্তর্জাতিক দাবা সংস্থার (International Chess Federation) অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
08:02 PM (IST) Jul 24
07:40 PM (IST) Jul 24
06:59 PM (IST) Jul 24
Tulika Maan Suspended: ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (2022 Birmingham Commonwealth Games) জুডোয় মহিলাদের ৭৮ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন তুলিকা মান। কিন্তু এবারের কমনওয়েলথ গেমসের শুরুতেই সাসপেন্ড হলেন এই জুডোকা। ফলে ভারতের পদকের আশা বড় ধাক্কা খেল।
06:42 PM (IST) Jul 24
CJP Kolkata Rally: শুক্রবার দুপুরে, দিল্লির যন্তর মন্তরে চলমান প্রতিবাদকে সমর্থন জানিয়ে একটি ছাত্র মিছিলের ডাক দেওয়া হয়। সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করেি রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল রাজপথে। ধর্মতলা মোড়ে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যে পুরো এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।
05:55 PM (IST) Jul 24
Germany National Football Team: ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2014) চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে পরপর বিশ্বকাপে ব্যর্থ হচ্ছে জার্মানি। এবারের বিশ্বকাপেও বেশিদূর এগোতে পারেনি জার্মানি। বিশ্বকাপে ব্যর্থতার পরেই কোচ বদল করল জার্মানির ফুটবল সংস্থা।
05:17 PM (IST) Jul 24
শারীরিক অবস্থার অবনতি এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব চালিয়ে যেতে অক্ষমতার কথা উল্লেখ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে সাহাবুদ্দিন উল্লেখ করেন যে, তিনি রাষ্ট্রপতি হিসেবে নিষ্ঠা, সততা ও সংবিধান অনুযায়ী তাঁর দায়িত্ব পালন করেছেন।
04:57 PM (IST) Jul 24
সোশ্যাল মিডিয়ায় আদালতের কার্যক্রমের রেকর্ডিংয়ের অনিয়ন্ত্রিত প্রচারকে "বোতল থেকে বেরিয়ে আসা দৈত্যের" (demon out of the bag) সঙ্গে তুলনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় আদালতের কার্যক্রমের অডিও-ভিডিও রেকর্ডিং পোস্ট বা আপলোড করা নিষিদ্ধ করছে তারা।
04:31 PM (IST) Jul 24
The Ashes Series: টেস্ট ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ও আকর্ষণীয় সিরিজ অ্যাশেজ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের (Australia vs England) টেস্ট সিরিজ এবার ভারতের মাটিতে আয়োজন করা হতে পারে। এ বিষয়ে আলোচনা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। এই সিরিজ হলে ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ হবে।
04:20 PM (IST) Jul 24
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগে ওঠা দাবিদাওয়া নিয়ে প্রায় দু'ঘণ্টা আলোচনা হয়। নাড্ডা জানিয়েছেন, CJP-র ৩টি মূল দাবি ও ৫টি পরামর্শ নিয়ে সরকার আলোচনা করে আগামীকাল ফের বৈঠকে বসবে।
04:02 PM (IST) Jul 24
সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। হাওয়া অফিস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কমলেও, আগামী সপ্তাহে তা বাড়ার সম্ভাবনা রয়েছে।
03:35 PM (IST) Jul 24
আপনি যদি কখনও ChatGPT-কে আপনার রক্ত পরীক্ষার রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট বোঝানোর চেষ্টা করে থাকেন, তবে কাজটি এখন আরও সহজ হতে চলেছে। ChatGPT-তে 'হেল্থ' নামে একটি নতুন ফিচার চালু করেছে OpenAI। ব্যবহারকারীরা তাদের মেডিকেল রিপোর্ট, হাসপাতালের রেকর্ড এবং Apple Health-এর ডেটা সরাসরি ChatGPT-এর সঙ্গে সংযুক্ত করতে পারবেন।
03:27 PM (IST) Jul 24
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর CJP জানিয়েছে, সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে।
03:16 PM (IST) Jul 24
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের ধর্না নিয়ে এবার আসরে নামল আইনজীবীদের একাংশ। ২১ জুলাইয়ের এই ঘটনা নিয়ে প্রধান বিচারপতিকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।
03:00 PM (IST) Jul 24
August Holidays: অগাস্ট মাসে তেলেগু ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর। এক-দু'দিন নয়, আসছে প্রায় ১২ দিনের ছুটি। পরিস্থিতি অনুযায়ী এই ছুটির সংখ্যা আরও বাড়তে পারে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
02:28 PM (IST) Jul 24
নিট প্রশ্নফাঁস কাণ্ডে যন্তর মন্তরের আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। মুম্বইয়েও এই আন্দোলনে শামিল হয়েছে নতুন প্রজন্ম, আর সেই প্রতিবাদের মধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ২৭ বছর বয়সি মডেল রিয়া আহির। চিনুন এই প্রতিবাদীকে।
01:46 PM (IST) Jul 24
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুরসভা। শুক্রবারই তিনি আলিপুরে পুরসভার দফতরে হাজিরা দিতে পারেন। বাড়ি সংক্রান্ত নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে তাঁকে। কালীঘাট এলাকার দু’টি বাড়ির নথি দেখতে চাওয়া হয়েছে পুরসভার তরফে। কালীঘাটে অভিষেকদের বাড়ি নিয়ম মেনে তৈরি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুরসভা।
12:57 PM (IST) Jul 24
বিদ্যুতের তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চুরির সন্দেহে তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা ক্ষুদিরাম পার্কের কাছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
12:19 PM (IST) Jul 24
ফ্লিপকার্টে অ্যাপল আইফোন (Apple iPhone) অর্ডার করেছিলেন। কিন্তু তার পরিবর্তে দাড়ি গজানোর তেল (beard growth oil) পেয়েছিলেন। প্রতারিত হয়ে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখানেই অভিযোগকারীকে ১ লক্ষ ১১ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ ও আইনি খরচ বাবদ অভিযোগকারীকে ৭০,০০০ টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে।
12:09 PM (IST) Jul 24
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মন্তব্য নিয়ে অভিযোগকারী রাজীব সরকার ফের প্রাণনাশের আশঙ্কায় থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি আশঙ্কা করছেন, তাঁকে ভুয়ো মামলায় ফাঁসানো বা খুন করা হতে পারে।
11:57 AM (IST) Jul 24
হুগলির গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী উল্টোরথ যাত্রায় সামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী গুপ্তিপাড়ার রথযাত্রায় এলেন। এটিকে 'গর্বের বিষয়' বলে উল্লেখ করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
11:43 AM (IST) Jul 24
মধ্যপ্রাচ্যে শান্তির কোনও আশার আলো নেই। বরং পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বিপজ্জনক ও বড় ধরনের হামলার প্রকাশ্য হুমকি দিয়েছেন ইরানকে। তিনি বলেছেন, ইরান যদি আন্তরিক আলোচনায় না বসে, তবে যুক্তরাষ্ট্র একটি পুরোপুরি হামলা চালাতে পারে।
11:36 AM (IST) Jul 24
11:29 AM (IST) Jul 24
দুর্গাপুজো ঘিরে পর্যটকদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। বিধানসভায় বাজেট পেশের ফাঁকে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানালেন পর্যটনমন্ত্রী। কী কী থাকছে সেই পরিকল্পনায়, দেখে নিন এক নজরে।
11:28 AM (IST) Jul 24
Stock Market Update: নিফটি (Nifty) প্রায় ২০০ পয়েন্ট কমে গেছে এবং এই মুহূর্তে ২৩,৬০০-এর আশেপাশে অবস্থান করছে। অন্যদিকে, সেনসেক্স (Sensex) ৭০০ পয়েন্ট হ্রাস পেয়ে ৭৫,৬০০-এর স্তরে নেমে এসেছে। পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০০ ডলারের আশেপাশেই অবস্থান করছে।
10:59 AM (IST) Jul 24
প্রশ্নপত্র ফাঁস রোধের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বর্তমানে চালু থাকা জালিয়াতি-বিরোধী আইন আরও কঠোর করার প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপের খবরটি সামনে এল।
10:40 AM (IST) Jul 24
Business News: ব্যাংক আর মিউচুয়াল ফান্ডের বাইরে বড়লোকরা এখন AIF-এ টাকা লাগাচ্ছে। এখানে লাভ অনেক বেশি হওয়ার সুযোগ আছে, তবে টাকা আটকে যাওয়া আর ডোবার ঝুঁকিও সমান। কারা বিনিয়োগ করতে পারে আর আদৌ আপনার জন্য কিনা, সবটা বুঝে নিন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:26 AM (IST) Jul 24
Nashik Flood: মহারাষ্ট্রে মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। নাসিকে বন্যার জেরে ফুলেফেঁপে উঠেছে গোদাবরী ও তার আশেপাশের নদী। জলের তলায় চলে গিয়েছে বহু মন্দির। এখন কী অবস্থছা মহারাষ্ট্রের? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:26 AM (IST) Jul 24
NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে সংসদের বাদল অধিবেশন শুরু থেকেই উত্তাল। এই পরিস্থিতিতে আজ সকাল সাড়ে দশটায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখাবে বিরোধী INDIA জোটের সাংসদরা। তাদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
09:56 AM (IST) Jul 24
Annapurna Yojana: পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু হওয়া নতুন সরকারি প্রকল্প নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে রাজ্যজুড়ে। পুরনো প্রকল্পের জায়গায় এসেছে নতুন নাম, নতুন নিয়ম আর বাড়তি আর্থিক সুবিধা। জেনে নিন খুঁটিনাটি সব তথ্য, একনজরে।
09:53 AM (IST) Jul 24
যার আশঙ্কা করা হয়েছিল, সেটাই ঘটেছে। ডোনাল্ড ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা জাপান থেকে শুরু করে কোরিয়া ও হংকংয়ের শেয়ার বাজারে যেমন অস্থিরতা সৃষ্টি করেছে, তেমনি এর সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারেও। বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০-শেয়ারের সূচক 'সেনসেক্স' লেনদেন শুরুর সময় ৭৭০ পয়েন্টেরও বেশি কমে ৭৫,৬১৩-র স্তরে নেমে আসে।
09:25 AM (IST) Jul 24
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, চিন ও ব্রিটেন-সহ অন্তত ৬০টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। তাঁর দাবি, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে এসব দেশ পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। যুক্তরাষ্ট্র এসব দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ হারে শুল্ক আরোপ করবে।
09:15 AM (IST) Jul 24
NEET-UG 2026 পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে দেশজোড়া বিক্ষোভের মধ্যেই আজ ফের কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে পারে ককরোচ জনতা পার্টি (CJP)। সূত্রের খবর, দুপুর সাড়ে ১২টায় এই বৈঠক হতে পারে।
08:59 AM (IST) Jul 24
সামাজিক কর্মী সোনম ওয়াংচুক কেন্দ্র সরকারের একাধিক আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন প্রত্যাহার করেন।