প্রবীণ নাগরিকরা উপহার পেলেন পছন্দের বই, বৃদ্ধাশ্রমের জন্য় বিশেষ পদক্ষেপ গিল্ডের

Published : Feb 05, 2020, 03:20 PM IST
প্রবীণ নাগরিকরা উপহার পেলেন পছন্দের বই, বৃদ্ধাশ্রমের জন্য় বিশেষ পদক্ষেপ গিল্ডের

সংক্ষিপ্ত

 বৃদ্ধাশ্রমে বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল বইমেলা কর্তৃপক্ষ  প্রাথমিকভাবে কলকাতায় বেশ কয়েকটি বৃদ্ধাশ্রমকে চিহ্নিত করা হয়েছিল  এবার স্নেহদিয়া বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে ৩০০টি বই তুলে দিল গিল্ড   চলতি বছরে  কলকাতা বইমেলার অন্য়তম আকর্ষণ থিম কান্ট্রি রাশিয়া  

চলতি বছরে শহরের বৃদ্ধাশ্রমের আবাসিকদের কাছে বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল কলকাতা বইমেলা কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে কলকাতায় বেশ কয়েকটি বৃদ্ধাশ্রমকে চিহ্নিতও করা হয়েছিল। এই মুহূর্তে সেখানে কতজন আবাসিক রয়েছেন, কী ধরনের বই তাঁরা পছন্দ করেন, সে সম্পর্কে যাবতীয় তথ্য় সংগ্রহ করা হয়।  আর তারপরই নিউটাউনের স্নেহদিয়া বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বই তুলে দিল বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ড।

আরও পড়ুন, কলকাতায় ক্রমশ বাড়ছে করোনা আতঙ্ক, উপসর্গ নিয়ে বেলেঘাটায় ভর্তি চিন-ফেরত যুবক

সূত্রের খবর, আজ বুধবার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নিউটাউনের স্নেহদিয়া বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে তিনশোটি বই তুলে দেওয়া হয়  বই তুলে দিল বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ড।  উপস্থিত ছিলেন  বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ড এর সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, লেখক প্রচেত গুপ্ত, লেখিকা কাবেরী রায় চৌধুরী সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গরা। 

আরও পড়ুন, আধারের আড়ালে এনপিআর ফর্মফিলাপ, গ্রেফতার ২


বুধবার, কলকাতা বইমেলার এই অনুষ্ঠান সম্পর্কে গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, কলকাতা এবং কলকাতার আশেপাশে যে সমস্ত বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বইমেলা কমিটি। যারা বৃদ্ধাশ্রমে থাকেন তাদের সন্তানরা কেউ বাইরে থাকেন কারো আবার দেখবার মতো কেউ নেই। এর ফলে তারা নিঃসঙ্গ বোধ করে। তাদের একাকীত্ব ও নিঃসঙ্গতা কাটাতে পারে একমাত্র বই। সেই কারণে আমরা তাদের হাতে বই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য় কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২৯ জানুয়ারি থেকে  শুরু হয়েছে আর এবছর কলকাতা বইমেলার থিম রাশিয়াকে ঘিরে।
 

PREV
click me!

Recommended Stories

Double Pension: পশ্চিমবঙ্গ সরকারের বিরাট সিদ্ধান্ত, এবার থেকে প্রায় দ্বিগুণ পেনশন পাবেন এঁরা!
West Bengal 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন আদৌ চালু হবে তো! সরকারি নথি কী বলছে জানেন?