Published : Oct 09, 2026, 08:52 AM ISTUpdated : Oct 09, 2026, 11:56 PM IST

Ajker Bangla News live: CJP Protest - 'মাঝে মাঝে বিপি মাপবেন', মোদীকে কটাক্ষ সিজেপি নেতা অভিজিৎ দিপকের

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে।

 

11:56 PM (IST) Oct 09

CJP Protest - 'মাঝে মাঝে বিপি মাপবেন', মোদীকে কটাক্ষ সিজেপি নেতা অভিজিৎ দিপকের

১০ অক্টোবর দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ। তার আগে ট্রেন বাতিল ও মেট্রোয় বিধিনিষেধ চাপানো নিয়ে নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। রক্তচাপ মাপার পরামর্শ দিয়ে কেন্দ্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তিনি

Read Full Story

11:03 PM (IST) Oct 09

India vs West Indies - শাই হোপের অপরাজিত শতরান, টি-২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

India vs West Indies T20 Series: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে জয় পেলেও, তৃতীয় ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও, শুক্রবার দ্বিতীয় ম্যাচে হেরে গেল ভারতীয় দল। এই সিরিজে ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। এর ফলেই টি-২০ সিরিজে সমতা ফেরাল ক্যারিবিয়ানরা।

Read Full Story

10:29 PM (IST) Oct 09

Indian Railway - ট্রেনের লাইনে পাথর থাকে, কিন্তু মেট্রোর ট্র্যাকে থাকে না কেন?

ইন্ডিয়ান রেলওয়ের সাধারণ ট্রেনের লাইনে খেয়াল করলেই দেখবেন, চারদিকে প্রচুর পাথর ছড়ানো থাকে। কিন্তু মেট্রো রেলের ট্র্যাকে এমন কোনও পাথর থাকে না। এই দুই ধরনের ট্র্যাক তৈরির মধ্যে আসল তফাতটা কোথায়, চলুন সেটাই আজ জেনে নিই।
Read Full Story

09:56 PM (IST) Oct 09

INDIA Alliance Protest - 'ভোট চুরি'র কথা মন দিয়ে শুনেছেন রাষ্ট্রপতি, অবাক রাহুল! সিইসি-কে সরাতে দরবার ইন্ডিয়া জোটের

ইন্ডিয়া জোটের নেতারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। রাহুল গান্ধী জানিয়েছেন, রাষ্ট্রপতি ভোট চুরির অভিযোগ অস্বীকার করেননি, বরং মন দিয়ে শুনেছেন।
Read Full Story

09:41 PM (IST) Oct 09

Compound Archery - দেশকে অলিম্পিক্সে পৌঁছে দিয়েও বেতন পাচ্ছেন না, হতাশ কম্পাউন্ড আর্চারি কোচ

Compound Archery Coach Dave Cousins: কম্পাউন্ড তিরন্দাজি কোচ ডেভ কাজিনস ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন। সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে (Asian Games 2026) সাফল্য পাওয়ার সুবাদে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (LA 2028 Olympics) যোগ্যতা অর্জন করেছে ভারতের কম্পাউন্ড তিরন্দাজি দল। কিন্তু এই কোচেরই অভিযোগ, তিন মাস ধরে বেতন পাচ্ছেন না।

Read Full Story

08:17 PM (IST) Oct 09

Hockey - এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের পরিবর্ত বাংলাদেশ, প্রথম ম্যাচই ভারতের বিরুদ্ধে

Asian Hockey Champions Trophy 2026: সদ্য এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষ ও মহিলা হকিতে সোনা জিতেছে ভারত। এবার শুরু হতে চলেছে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি। জলন্ধর (Jalandhar) ও মোহালিতে (Mohali) এই টুর্নামেন্টের ম্যাচগুলি হবে। গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল খেতাব ধরে রাখার লক্ষ্যেই খেলতে নামছে।

Read Full Story

07:46 PM (IST) Oct 09

BJP - এই ৪ কারণেই নন্দীগ্রাম আর রেজিনগরে বাজিমাত শুভেন্দুর,উপনির্বাচনে বিজেপির কাছে বিপর্যস্ত বিরোধীরা

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির ভূমিধস জয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় সাফল্য! নন্দীগ্রামে ১.২২ লক্ষের বেশি ভোটে জয়, সংখ্যালঘু-প্রধান রেজিনগরেও জিতল বিজেপি। জানুন জয়ের ৪টি বড় কারণ।

Read Full Story

07:01 PM (IST) Oct 09

জ্ঞানেশ কুমারের নিয়োগ মামলায় নতুন মোড়, বিচারপতি শর্মার রায় প্রত্যাহারের আবেদন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ মামলায় নতুন মোড়! বিচারপতি সতীশচন্দ্র শর্মার রায় প্রত্যাহারের আবেদন জমা সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত কী বললেন, জানুন।

Read Full Story

06:49 PM (IST) Oct 09

South Africa vs Australia - ক্যান্সার জয় করে ১০ বছর পর টেস্ট দলে, রান পেলেন না নিক ম্যাডিনসন

South Africa vs Australia First Test: শুক্রবার ডারবানের (Durban) কিংসমিডে (Kingsmead) শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এই সিরিজ শুরু হওয়ার আগেই অতীতের বল-বিকৃতির ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে লজ্জাজনক নজির গড়লেন অস্ট্রেলিয়ার এক ব্যাটার।

Read Full Story

06:19 PM (IST) Oct 09

যৌন হেনস্থার অভিযোগে JNU থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমল আকোইজাম

যৌন হেনস্থার অভিযোগের তদন্তের পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) থেকে বরখাস্ত করা হল অধ্যাপক তথা কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমল আকোইজামকে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা নির্দেশে তাঁকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট এবং সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ।

Read Full Story

06:09 PM (IST) Oct 09

DA-Salary Hike - মহাপঞ্চমীর দিনেই হাতে হাজার হাজার টাকা! অগ্রিম বেতনের সঙ্গে বর্ধিত DA, বিজ্ঞপ্তি জারি

DA & Advance Salary: মহা পঞ্চমীতেই রাজ্য সরকারি কর্মীদের হাতে আসছে অগ্রিম বেতন ও বর্ধিত ২০ শতাংশ ডিএ! শুভেন্দু অধিকারী সরকারের বিজ্ঞপ্তি জারি, মোট ডিএ দাঁড়াচ্ছে ৩৮ শতাংশ। জানুন বিস্তারিত।

Read Full Story

06:06 PM (IST) Oct 09

Govt Bonus - সোমবারই এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বোনাসের টাকা? আগামী সপ্তাহেই বড় ঘোষণা সরকারের

পুজোর আগে রেলকর্মীদের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস নিয়ে এখনও ঘোষণা করেনি কেন্দ্র। আগামী সপ্তাহে সিদ্ধান্তের সম্ভাবনা ঘিরে বাড়ছে প্রত্যাশা। কত দিনের মজুরির ভিত্তিতে মিলবে বোনাস, কবে ঘোষণা হতে পারে? জানুন বিস্তারিত।

Read Full Story

05:47 PM (IST) Oct 09

Orkut-র কথা মনে আছে? ১২ বছর পর আবার ফিরতে পারে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

একসময় ভারতের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল Orkut। বন্ধুদের প্রোফাইল দেখা, একে অপরের প্রোফাইলে বার্তা লেখা এবং পছন্দের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিশেষ করে ২০০০-এর দশকে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে Orkut ছিল এক আলাদা আবেগের নাম।

Read Full Story

05:25 PM (IST) Oct 09

Ravindra Jadeja - এবারও রঞ্জি ট্রফিতে খেলবেন, সৌরাষ্ট্রের দলে রবীন্দ্র জাডেজা

Ranji Trophy 2026-27: এবারের রঞ্জি ট্রফিতেও খেলছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। সৌরাষ্ট্রের হয়ে ছত্তীশগড়ের (Saurashtra vs Chhattisgarh) বিরুদ্ধে খেলবেন এই তারকা। তাঁকে সৌরাষ্ট্র দলে রাখা হয়েছে। জাডেজা খেলবেন বলে এবারের রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের প্রথম ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে।

Read Full Story

05:02 PM (IST) Oct 09

5G ভুলে যান, এবার 6G-র জন্য প্রস্তুত হোন! ২০৩০ সালেই ভারতে চালু করতে পারে JIO

ভারতে এখনও সর্বত্র ৫জি পরিষেবা পৌঁছয়নি। কোথাও নেটওয়ার্কের সমস্যা, কোথাও আবার ইন্টারনেটের গতি নিয়ে অভিযোগ রয়েছে গ্রাহকদের। এর মধ্যেই পরবর্তী প্রজন্মের মোবাইল প্রযুক্তি ৬জি চালুর প্রস্তুতি শুরু করেছে রিলায়েন্স জিও। সংস্থার দাবি, ২০৩০ সালের মধ্যে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে ৬জি পরিষেবা চালুর দৌড়ে থাকতে পারে।

Read Full Story

04:37 PM (IST) Oct 09

Nobel Peace Prize - ভারতীয় বংশোদ্ভূত নভি পিল্লাই পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নবনেথেম ‘নভি’ পিল্লাই। শুক্রবার, ৯ অক্টোবর এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Read Full Story

04:33 PM (IST) Oct 09

INDIA Bloc - আর কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতির দ্বারস্থ হবে বিরোধীরা, দাবি জ্ঞানেশ কুমারের পদত্যাগ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় বিরোধীরা। আজ রাতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন ইন্ডিয়া জোটের সাংসদরা।

Read Full Story

04:06 PM (IST) Oct 09

মুসলিম অধ্যুষিত রেজিনগরে কীভাবে জিতল বিজেপি? এই পাঁচ ফ্যাক্টরেই কেল্লাফতে শুভেন্দুর

মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির জয় ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বিরোধী ভোটের বিভাজন, হুমায়ুন কবিরের প্রভাব, প্রার্থী নির্বাচন এবং শুভেন্দু অধিকারীর উন্নয়নের প্রতিশ্রুতি—কোন কোন কারণে বদলাল নির্বাচনী সমীকরণ? জানুন বিস্তারিত।

Read Full Story

04:04 PM (IST) Oct 09

Jalpaiguri - বিলিয়ে দিচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা, অসহায় মানুষের পাশে ‘জ্যান্ত উমা’

Jalpaiguri News: রাজ্যের নানা প্রান্তে এমন অনেক মানুষ আছেন, যাঁরা নিজেদের সুখ-বিলাসের কথা না ভেবে অসহায় মানুষের পাশে দাঁড়ান। এমনই একজন জলপাইগুড়ির পম্পি সূত্রধর। তিনি মানুষের পাশে থাকার ব্রত নিয়েছেন। নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন পম্পি।

Read Full Story

04:03 PM (IST) Oct 09

Annapurna & Election - অন্নপূর্ণা যোজনার জন্য়ই নন্দীগ্রাম-রেজেনগরে বিজেপির জয়জয়াকার, দাবি শুভেন্দুর

Suvendu Adhikari on Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্যই রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির জয়জয়াকার, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুসলিম মহিলাদের ভোট নিয়ে কী বললেন তিনি? জানুন এক নজরে।

Read Full Story

03:27 PM (IST) Oct 09

HASIRANI RATH - ফলতার রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছেন BJPর হাসিরানি রথ, নন্দীগ্রাম আবারও বিজেপির?

Nandigram By-Poll: নন্দীগ্রামে ভোটগণনায় ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ! গণনার সর্বশেষ ট্রেন্ডে কে কত ভোটে পিছিয়ে, জানুন এক নজরে।

Read Full Story

02:59 PM (IST) Oct 09

India vs New Zealand - ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে জোড়া চোটের ধাক্কা, চাপে নিউজিল্যান্ড

India vs New Zealand T20 Series: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার পরেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে একটু চাপে নিউজিল্যান্ড শিবির। কারণ, দুই খেলোয়াড় চোট পেয়ে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।

Read Full Story

02:22 PM (IST) Oct 09

Starlink India - 'সত্যিই চিন্তার বিষয়', স্টারলিঙ্ক বিতর্কে রাহুল গান্ধীকে পাল্টা জবাব মাস্কের

ভারতে স্টারলিঙ্কের লাইসেন্স পেতে দেরি হওয়া নিয়ে আগেই মুখ খুলেছিলেন ইলন মাস্ক। এবার রাহুল গান্ধীর একটি টুইটের জবাবে মাস্ক বলেন, বিষয়টি সত্যিই চিন্তার।

Read Full Story

01:21 PM (IST) Oct 09

Bypoll Election Results 2026 - পশ্চিমবঙ্গ, অসমে গেরুয়া ঝড়, তামিলনাড়ুতে জয় বিজয়েই, সর্বত্র ধরাশায়ী কংগ্রেস

Bypoll Election Results 2026: দেশের চারটি রাজ্যে ১টি লোকসভা ও ৫টি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলছে। অসমের নগাঁওতে হওয়া লোকসভা উপনির্বাচনে বড় জয়ের পথে বিজেপি। দুবছর আগে এই লোকসভা আসনে জিতেছিল কংগ্রেস।

Read Full Story

01:22 PM (IST) Oct 09

ভারতে Starlink চালুতে কী কী সমস্যা হতে পারে? খোদ ইলন মাস্কের Grok AI-ই জানাল ঝুঁকি

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চাইছেন ধনকুবের ইলন মাস্ক। তাঁর সংস্থা SpaceX-এর Starlink-এর বাণিজ্যিক পরিষেবা চালুর জন্য এখনও কিছু গুরুত্বপূর্ণ অনুমোদন বাকি। এর মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে মাস্কেরই তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চ্যাটবট Grok।

Read Full Story

01:20 PM (IST) Oct 09

Delhi Protest - ১০ অক্টোবর CJPর বিক্ষোভের আগেই দুর্গে পরিণত দিল্লি! বাতিল ট্রেন, কড়া পুলিশ

১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভের জেরে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে বেশ কিছু ট্রেন বাতিল করল রেল। যানজটের আশঙ্কায় এই সিদ্ধান্ত। পাশাপাশি, দিল্লির সীমানাগুলোতে কড়া পাহারায় রয়েছে পুলিশ।

Read Full Story

01:01 PM (IST) Oct 09

How To Apply - পরিবেশবান্ধব দুর্গাপুজো করলেই ১ লক্ষ টাকা! গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপে কীভাবে করবেন আবেদন?

ECO Fiiendly Durga Puja: পরিবেশবান্ধব পুজো করলেই মিলবে ১ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার! গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপে কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, জানুন ধাপে ধাপে।

Read Full Story

12:45 PM (IST) Oct 09

স্ট্যাচু অফ ইউনিটির প্যারেডে যোগ দিতে এসে অসুস্থ ৮৭ জওয়ান! ডেঙ্গির আতঙ্ক, মৃত্যু ১ জনের

গুজরাটের কেভাডিয়ায় অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটির কাছে একতা দিবসের প্যারেডে অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়লেন ৮৭ জন নিরাপত্তারক্ষী। গত ১০ দিনে তাঁদের গান্ধীনগর সিভিল হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। অসুস্থদের মধ্যে বিএসএফ (BSF), সিআরপিএফ (CRPF) এবং আইটিবিপি (ITBP)-র জওয়ানরা রয়েছেন।

Read Full Story

12:36 PM (IST) Oct 09

Gold Price Rate - এক ধাক্কায় অনেক বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট

আজ কলকাতা, দিল্লি, মুম্বই সহ দেশের বিভিন্ন প্রধান শহরে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রকাশ করা হয়েছে। শহরভেদে প্রতি ১ গ্রাম সোনার দামে সামান্য তারতম্য দেখা যাচ্ছে।
Read Full Story

12:01 PM (IST) Oct 09

Durga Puja Rain - ঠাকুর দেখতে বেরোলে ছাতা নিতে ভুলবেন না, এই দিনগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

Durga Puja Weather: দুর্গা পুজোয় কলকাতা ও পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! মহালয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে শুকনো আবহাওয়া। তবে চতুর্থী ও পঞ্চমীতে ফের দুর্যোগ? জানুন আলিপুর আবহাওয়া দফতরের আপডেট।

Read Full Story

11:54 AM (IST) Oct 09

CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন

দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ এবং আগামী ১০ অক্টোবরের CJP প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর জেরে রাজধানীর রেল যোগাযোগেও প্রভাব পড়েছে। নিউ দিল্লি রেল স্টেশনে যাওয়ার রাস্তায় বিধিনিষেধের কারণে ৫০০০-এরও বেশি যাত্রী নির্ধারিত ট্রেন ধরতে পারেননি।

Read Full Story

11:13 AM (IST) Oct 09

পুজোয় মন দিয়ে UPI করা যাবে? পিছিয়ে যেতে পারে ২০০০ টাকার বেশি লেনদেন করলেই ট্যাক্স কাটার দিন

UPI লেনদেনে MDR (Merchant Discount Rate) কার্যকরের সময়সীমা পিছিয়ে যেতে পারে, এমন জল্পনার জেরে শেয়ারবাজারে ধাক্কা খেল একাধিক ফিনটেক সংস্থার শেয়ার। তবে কি UPI পেমেন্টে ১৫ অক্টোবর থেকে প্রযোজ্য হওয়া MDR নিয়ম কি পেছানো হবে?

Read Full Story

10:10 AM (IST) Oct 09

Pakistan Provinces - পাকিস্তানের মানচিত্র বদলাতে চান আসিম মুনির! চার প্রদেশ ভেঙে হবে ১৫টি?

সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এখন এই বড় প্রদেশগুলোকে ছোট ছোট রাজ্যে বিভক্ত করতে চাইছেন; এর ফলে ১২ থেকে ১৫টি নতুন প্রদেশ কিংবা ১৬০টি পর্যন্ত ছোট অঞ্চল তৈরি হতে পারে। বড় প্রদেশগুলিকে কার্যকরভাবে পরিচালনা করা কঠিন বলে মনে করেন আসিম মুনির। ছোট প্রশাসনিক অঞ্চল তৈরি হলে সরকারি পরিষেবা মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে।

Read Full Story

09:41 AM (IST) Oct 09

DA Hike - সরকারি কর্মচারীদের DA বাড়ল ৬.৩৭ শতাংশ, বকেয়া মিলবে ৩৩ ও ২৭ কিস্তিতে

সরকারি কর্মী ও পেনশনভোগীদের DA বাড়ল ৬.৩৭ শতাংশ পয়েন্ট। অক্টোবরের বেতনে বাড়তি DA, বকেয়া মিলবে ৩৩ ও ২৭ কিস্তিতে। এই বকেয়া অর্থ কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে জমা করা হবে।

Read Full Story

08:52 AM (IST) Oct 09

WB Weather Alerts: মহালয়ার আগে রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা

বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে কখনও মুষলধারায় কখনও আবার ঝিরিঝিরি বৃষ্টি। শুক্রবার সকালেও আকাশের মুখভার। শনিবার মহালয়া। সপ্তাহ ঘুরলেই পুজো। তার আগে আজ সারাদিন কেমন থাকবে শহর ও শহরতলির আবহাওয়া? বিস্তারিত জানুন ফটো গ্যালারিতে ।

Read Full Story

More Trending News