কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

08:54 AM (IST) Nov 11
Train Accident News: রেল সূত্রে খবর, ট্রেনের অন্তত সাতটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ, রেল পুলিশ, জিআরপি ও রেলের আধিকারিকরা। ঘটনায় প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। বেশ কয়েক জন আহত হয়েছে বলে খবর জানা গিয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
08:54 AM (IST) Nov 11
দিল্লির বায়ুমান: ১০ নভেম্বর দিল্লির বাতাসের মানে সামান্য উন্নতি হলেও দিওয়ালির পর দূষণস্তর ‘খুব খারাপ’ পর্যায়েই রয়েছে। আগামী ৬ দিন কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে দিল্লিবাসীর স্বস্তি মেলার সম্ভাবনা কম।
08:37 AM (IST) Nov 11
মুখ্যমন্ত্রী থাকাকালীন কালীপুজোর মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটা পর্ব-র কথা কারও অজানা নয়। প্রতিবারই এই ভাইফোঁটা পর্ব রাজনৈতিক মহল তথা সংবাদমাধ্যমের আকর্ষণের বিষয়। কারণ দলের নেতা থেকে রাজ্যের মন্ত্রী, শিল্পপতি বা বিনোদন জগতের সদস্য সকলেই যেতেন মুখ্যমন্ত্রীর বাড়িতে।
08:37 AM (IST) Nov 11
দেখতে দেখতে তিন দিন হতে চলল। তাও কাটেনি বিপদ। কোথাও কল থেকে সরু হয়ে জল পড়ছে। কোথাও আবার জলই আসছে না। কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ আর কদিন চলবে সমস্যা? জানিয়ে দিল পুরসভার ইঞ্জিনিয়ররা। কলকাতা পুরসভার জল সরবরাহ দফতক বলছে, টালা রেল ব্রিজের নিচে রেললাইনের তলায় ১৮০০ মিলিমিটার ব্যাসের বড় জলের পাইপে গর্ত। সেটা ঠিক করতে কিছুটা সময় লাগবে।