Published : Aug 12, 2026, 08:53 AM ISTUpdated : Aug 12, 2026, 10:00 PM IST

Ajker Bangla News Live: Bangladesh Railway - দিল্লি থেকে ঢাকা, ভারতের উপহার দেওয়া ট্রেনে চড়বে বাংলাদেশীরা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Bangladesh Railway

10:00 PM (IST) Aug 12

Bangladesh Railway - দিল্লি থেকে ঢাকা, ভারতের উপহার দেওয়া ট্রেনে চড়বে বাংলাদেশীরা

India helps Bangladesh: বাংলাদেশে যতই ভারত-বিরোধিতা বৃদ্ধি পাক না কেন, ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করতে চাইছে। এবার ট্রেনের বিশেষ কোচ দিয়ে বাংলাদেশকে সাহায্য করল ভারতীয় রেল (Indian Railways)। তবে এই সাহায্যের মধ্যেও হয়তো বাংলাদেশের ভারত-বিরোধীরা 'ভারতীয় আগ্রাসন' দেখতে পাবে।

Read Full Story

09:55 PM (IST) Aug 12

Annapurna Yojana - ২৬ লক্ষ আবেদন বাতিল! অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার নতুন নিয়ম জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

Annapurna Yojana: পশ্চিমবঙ্গ সরকারের 'অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা' নিয়ে নতুন নিয়মাবলী ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন না,জেনে নিন দিন-সহ সমস্ত নিয়ম বিধি।

Read Full Story

08:22 PM (IST) Aug 12

Lionel Messi - 'আর কিছুদিন থাকতে পারতে না? একসঙ্গেই খেলা শেষ করতাম,' বাবাকে স্মরণ মেসির

Jorge Messi Demise: সম্প্রতি প্রয়াত হয়েছেন লিওনেল মেসির (Lionel Messi) বাবা হোর্হে মেসি। তাঁর প্রয়াণের পর ফুটবল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক। তিনি কবে মাঠে ফিরবেন, তা স্পষ্ট নয়। কিছুদিনের মধ্যেই পেশাদার ফুটবল থেকে অবসর নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন মেসি।

Read Full Story

07:08 PM (IST) Aug 12

Hardik Pandya - গুজরাট টাইটানসে ফিরতে চান হার্দিক পান্ডিয়া, দাবি শুনে কী বলল ফ্র্যাঞ্চাইজি?

IPL 2027: এখন থেকেই আগামী মরসুমের আইপিএল-এর দলবদল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ছাড়ছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি এরপর কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন, তা নিয়ে জল্পনা চলছে। পুরনো দল গুজরাট টাইটানসে (Gujarat Titans) ফিরতে চাইছিলেন হার্দিক। কিন্তু তাঁকে ফেরাতে চাইছে না এই ফ্র্যাঞ্চাইজি।

Read Full Story

05:46 PM (IST) Aug 12

Justice Yashwant Varma - বিচারপতি ভার্মার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে, জানাল তদন্ত কমিটি

Justice Yashwant Varma in cash-at-home case: বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। এই ঘটনায় বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এবার তদন্ত কমিটি জানাল, বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে প্রমাণ পাওয়া গিয়েছে।

Read Full Story

05:41 PM (IST) Aug 12

Bear Rescue - চার দিন মুখে টিনের কৌটো! হিমালয়ের ভালুককে বাঁচিয়ে হিরো ভারতীয় সেনা

গুরেজ ভ্যালিতে একটি হিমালয়ান ভালুকের মুখে চার দিন ধরে আটকে ছিল টিনের কৌটো। খেতে না পেয়ে প্রাণীটির অবস্থা খারাপ হচ্ছিল। খবর পেয়ে ভারতীয় সেনা এবং বন্যপ্রাণী দপ্তর যৌথ অভিযান চালিয়ে ভালুকটিকে উদ্ধার করে। আপাতত পশু চিকিৎসাকেন্দ্রে তার চিকিৎসা চলছে।
Read Full Story

05:22 PM (IST) Aug 12

WB Govt Job - আর কয়েক মাসের মধ্যেই হাজার হাজার শূণ্যপদে চাকরি, নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর

সরকারি নিয়োগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার লক্ষ্যে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে বিজেপি সরকার। ইউপিএসসির আদলে গোটা নিয়োগ কাঠামোকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর কয়েক মাসের মধ্যেই হাজার হাজার শূণ্যপদে চাকরি, নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর

Read Full Story

04:52 PM (IST) Aug 12

Retail Inflation - হেঁশেলে আগুন! ফের খুচরো মুদ্রাস্ফীতি, কোন কোন জিনিসের দাম বাড়ল?

জুলাই মাসে ভারতে খুচরো মুদ্রাস্ফীতি বেড়ে ৪.৪৫ শতাংশে দাঁড়িয়েছে। এর মূল কারণ খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, যা বেড়ে ৫.৫২ শতাংশ হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, পেঁয়াজ, আদা এবং রসুনের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বেড়েছে। শহরের তুলনায় গ্রামের দিকে মূল্যবৃদ্ধির হার বেশি।
Read Full Story

04:44 PM (IST) Aug 12

8th Pay Commission - অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনে বেতন ও পেনশনে বড় বদলের ইঙ্গিত? গুরুত্বপূর্ণ তথ্য জানাল কেন্দ্র

8th Pay Commission: মোদী সরকার অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের অধীনে কর্মীদের বেতন ও পেনশন পুনর্বিবেচনার প্রস্তুতি নিচ্ছে। ভারত পেনশনার্স সমাজ ন্যূনতম পেনশন ৪৫,০০০ টাকা করার দাবি জানিয়েছে। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও প্রায় নয় মাস সময় রয়েছে।

Read Full Story

04:42 PM (IST) Aug 12

Washington Sundar - বুমরা-সুদর্শনের পর সুন্দর, চোট পেয়ে দলের বাইরে আরও এক ক্রিকেটার

Sri Lanka vs India: শনিবার গলে (Galle) শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট নিয়ে সমস্যায় ভারতীয় দল। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সের (BCCI Centre of Excellence, Bengaluru) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Read Full Story

04:09 PM (IST) Aug 12

Colombia Earthquake - ধ্বংসস্তূপের নীচে সন্তানকে আগলে বাবা, কয়েকদিন পর জীবন্ত উদ্ধার!

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর একটি ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তাঁর দু'মাসের শিশুকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। বাড়িটি ভেঙে পড়ার সময় বাবা নিজের শরীর দিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন।
Read Full Story

03:08 PM (IST) Aug 12

Gutkha Ban - তামাক বা নিকোটিন থাকলেই নিষিদ্ধ গুটখা-পান মশলা, ঘোষণা রাজ্য সরকারের

Gutkha-Pan Masala Ban: গুটখা ও পান মশলা নিয়ে দীর্ঘদিন ধরেই দেশজুড়ে বিতর্ক চলছে। বিভিন্ন রাজ্যে গুটখা নিষিদ্ধ করা হয়েছে। গুটখা ও পান মশলার দাম বাড়িয়ে নেশায় লাগাম টানার চেষ্টাও করেছে সরকার। এবার কর্ণাটকে (Karnataka) গুটখা ও পান মশলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।

Read Full Story

02:08 PM (IST) Aug 12

Pak ISI Man Arrested News - স্বাধীনতা দিবসে বড় নাশকতার ছক! হাবড়া থেকে গ্রেফতার পাকিস্তানের নাগরিক

Pak ISI Man Arrested News: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে গ্রেফতার পাক নাগরিক। ভারতে এসে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ২০১২ সাল থেকে অবাধে ভারতে বাস ওই পাকিস্তানী যুবকের। জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ করে তথ্য পাচারের ছক? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

02:06 PM (IST) Aug 12

Lungi Walla Remark - লুঙ্গিওয়ালা কটাক্ষে তোলপাড় রাজ্যসভা! সুস্মিতা দেবের বিরুদ্ধে অভিযোগ সিপিএম সাংসদ জন ব্রিটাসের

Lungi Walla Remark সংসদ চলাকালীন আমজনতার সমস্যা তুলে ধরা কিংবা তপ্ত রাজনৈতিক বিতর্ক প্রত্যক্ষ করাই দস্তুর। কিন্তু সেই রাজ্যসভার ভিতরেই এক বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হল তুমুল হইচই।মেজাজ হারিয়ে সতীর্থ সাংসদের বিরুদ্ধে কটাক্ষের অভিযোগ তুললেন জন ব্রিটাস।

Read Full Story

01:51 PM (IST) Aug 12

Priyanka Gandhi - ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে সরকার চুপ কেন? প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কা

ছাত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের পদক্ষেপ নিয়ে সরকার কেন চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন সংসদে বিবৃতি দিচ্ছেন না, এই নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সরকারের জবাবদিহিতার অভাব রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি রাম মন্দির নির্মাণের জন্য সংগৃহীত অনুদান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
Read Full Story

01:51 PM (IST) Aug 12

Kerala - ঘোষণার পরেও কেন এলেন না মেসিরা? তদন্ত রিপোর্ট জমা দিল কেরলের ক্রীড়া বিভাগ

Kerala Government: কেরল সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, লিওনেল মেসি-সহ (Lionel Messi) আর্জেন্টিনা দল (Argentina National Football Team) খেলতে আসবে। কিন্তু বারবার এই সফর নিয়ে জটিলতা, অনিশ্চয়তা তৈরি হওয়ার পর শেষপর্যন্ত কেরলে আসেনি আর্জেন্টিনা দল। এই বিতর্কিত ঘটনা নিয়ে তদন্ত করেছে কেরলের ক্রীড়া বিভাগ।

Read Full Story

01:17 PM (IST) Aug 12

NEET Controversy - 'আলোচনা চাইলে চিঠি দিন', বিরোধীদের ৩টের ডেডলাইন দিলেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ NEET পেপার লিক এবং ছাত্র বিক্ষোভ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়েছেন। বুধবার দুপুর ৩টে থেকে ২৪ ঘণ্টার বিতর্কের প্রস্তাব দিয়ে তিনি সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
Read Full Story

12:54 PM (IST) Aug 12

Óscar Bruzón - ইস্টবেঙ্গলের এএফসি অভিযান শুরুর দিনেই ঘোষণা, ইন্দোনেশিয়ার ক্লাবে অস্কার

Óscar Bruzón Barreras: ইস্টবেঙ্গলকে (East Bengal FC) প্রথমবার আইএসএল (Indian Super League 2026) জেতালেও, তারপর আর কলকাতায় থাকেননি স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। তিনি ভারতের অন্য কোনও ক্লাবে যোগ না দিয়ে ইন্দোনেশিয়ার (Indonesia) এক ক্লাবে যোগ দিয়েছেন।

Read Full Story

11:18 AM (IST) Aug 12

Gold Price - খারপ খবর! গতকালের তুলনার অনেকটা বেড়ে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট

সোনার দাম প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং সম্প্রতি তা আবার বেড়েছে। এই প্রতিবেদনে কলকাতা, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন বড় শহরে আজকের ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দামের একটি বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

11:04 AM (IST) Aug 12

Ronaldo Marriage - অবশেষে বিয়ের বন্ধনে রোনাল্ডো-জর্জিনা! দীর্ঘ জল্পনার অবসান, আংটির ছবি দিয়ে সুখবর

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালে ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে, আংটির ছবি শেয়ার করে সুখবর জানালেন তারকা দম্পতি।

Read Full Story

10:48 AM (IST) Aug 12

Cal HC On Abhishek Banerjee - সুপ্রিমের পর কলকাতা হাইকোর্টেও স্বতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ল রক্ষাকবচের মেয়াদ

Cal HC On Abhishek Banerjee: সুপ্রিম স্বস্তির পর এবার নতুন করে আরও স্বস্তি মিলল ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ আদালতের। কী জানালো কলকাতা হাইকোর্ট? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে।।

Read Full Story

10:37 AM (IST) Aug 12

Vande Mataram - বন্দে মাতরম অবমাননায় এবার জেল, জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা পেল এই গান

কেন্দ্রীয় সরকার 'বন্দে মাতরম' গানটিকে জাতীয় সঙ্গীতের সমান আইনি সুরক্ষা দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 'প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী) বিল-২০২৬'-এ সই করার পরেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে এই গানকে অপমান করলে জেল পর্যন্ত হতে পারে।
Read Full Story

10:20 AM (IST) Aug 12

Tiranga Rally - স্বাধীনতা দিবসের আগে শ্রীনগরে বিশাল 'তিরঙ্গা র‍্যালি', পতাকায় ঢাকল কাশ্মীর

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শ্রীনগরে একটি বিশাল 'তিরঙ্গা র‍্যালি'র সূচনা করেন। উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী জোর দিয়ে বলেন, এই অঞ্চলের দেশপ্রেম ৩৭০ ধারার ওপর নির্ভরশীল নয়, বরং বহু পুরনো।
Read Full Story

10:05 AM (IST) Aug 12

Mumbai Landslide - অতিবৃষ্টিতে বাণিজ্যনগরীতে ভয়াবহ ধসে নিহত অন্তত ২ জন, মুম্বইতে জোরকদমে চলছে উদ্ধার কাজ

Mumbai Landslide: অতিবৃষ্টির কারণে মুম্বইয়ে ধস। বুধবার ভোররাতে ধস নামে মুম্বইয়ের অশোক রোড এলাকায়। উঁচু পাহাড়ি এলাকার একাংশে ধস নামে। পাথর এবং কাদামাটির স্রোতে ভেঙে যায় অন্তত সাতটি অস্থায়ী বাড়ি। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

09:40 AM (IST) Aug 12

WB SSC Recruitment - OBC জটে আটকে চাকরি প্রার্থীদের ভবিষ্যত, কীভাবে হবে নিয়োগ? সাফ বার্তা SSC চেয়ারম্যানের

WB SSC Recruitment Update: এসএসসি-র নিয়োগ নিয়ে বড় আপডেট স্কুল সার্ভিস কমিশনের। কবে থেকে নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাক ভাবে হবে ২০১৬-র চাকরি প্রার্থীদের? কী বলছে কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

08:53 AM (IST) Aug 12

8th Pay Commission: কবে জমা পড়বে অষ্টম পে কমিশনের রিপোর্ট? জানিয়ে দিল কেন্দ্র

গত বছর অর্থাৎ ২০২৫ সালে অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। তা কার্যকর হওয়ার কথা ১ জানুয়ারি ২০২৬ থেকে। কিন্তু, ২০২৬ সালের অর্ধেক পার হলেও এখনই এই অষ্টম পে কমিশন নিয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি। তাই এবার কড়া হল সরকার। কবে জমা পড়বে অষ্টম পে কমিশনের রিপোর্ট? জানিয়ে দিল কেন্দ্র।

08:53 AM (IST) Aug 12

MLA Seuli Saha: কাজ না করায় ক্ষুদ্ধ এলাকাবাসী, BJP বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

MLA Seuli Saha News: শিউলির নাম ঘোষণা হতেই ‘গো ব্যাক’ স্লোগান, কেশপুরে ক্ষুদিরাম স্মরণ অনুষ্ঠানে উত্তেজনা। চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার কেশপুরের মোহবনিতে আয়োজিত স্মরণ অনুষ্ঠান ঘিরে হঠাৎই উত্তেজনা ছড়ায়। মঞ্চে কেশপুরের বিধায়ক শিউলি সাহার নাম ঘোষণা হতেই দর্শকাসন থেকে ভেসে এল ‘গো ব্যাক, গো ব্যাক’ স্লোগান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


More Trending News