কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

11:55 PM (IST) Aug 14
11:04 PM (IST) Aug 14
FIFA President Infantino: জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়াল কাতার সহ ৬টি আরবের দেশ (FIFA President Gianni Infantino)। ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা যখন রীতিমতো ইনফান্তিনোর বিরুদ্ধে সরব হয়েছে, সেই সময় ৬টি আরব দেশের সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
10:22 PM (IST) Aug 14
Calcutta Football League: ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। ঠিক কয়েকদিন আগে মোহনবাগানকেও হারিয়ে দেয় এই ভবানীপুর। এবার ইস্টবেঙ্গলকে আটকে দিল তারা। শুক্রবার, কলকাতা ফুটবল লিগে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর এফসি।
09:06 PM (IST) Aug 14
07:01 PM (IST) Aug 14
06:38 PM (IST) Aug 14
বিজেপির ‘সংকল্প পত্রে’ প্রতিশ্রুতি ছিল, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে চালু করা হবে কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবার বাংলায় এই প্রকল্প চালুর ঘোষণা করা হল।
05:56 PM (IST) Aug 14
শুক্রবার পালিত হল কন্যারত্ন দিবস। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মন্ত্রী মালতী রাভা রায়। অনুষ্ঠানে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
05:15 PM (IST) Aug 14
ভারতের উদারতা ও সহনশীলতাকে দুর্বলতা বলে ভুল করা উচিত নয়। শুক্রবার একথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি জোর দিয়ে বলেন, ফলাফল যাই হোক না কেন, দেশ ঝুঁকি নিতে এবং কঠোর আঘাত হানতে পারে। ডোভাল বলেন, ৮৮ ঘণ্টার এই সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল শত্রু শিবিরগুলো ধ্বংস করা, বিশেষ করে যারা পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী ছিল।
04:40 PM (IST) Aug 14
04:36 PM (IST) Aug 14
বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। অনেকের পেনশন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার (Government of West Bengal)। জানা গিয়েছে, এই সিদ্ধান্তের ফলে পেনশন বৃদ্ধির দীর্ঘদিনের দাবি পূরণের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
03:52 PM (IST) Aug 14
Security Aalert: স্বাধীনতা দিবসের আগের দিন বিস্ফোরণের হুমকি-ইমেল দিল্লি হাইকোর্টে, নিশানায় লালকেল্লাও। খলিস্তান-যোগের ইঙ্গিত, তল্লাশি বম্ব স্কোয়াডের। জানুন গোটা ঘটনা।
03:51 PM (IST) Aug 14
টাকা থেকে টাকা আয় করার ক্ষেত্রে আজকাল দুটি বিকল্প রয়েছে। প্রথমত, প্রচলিত পদ্ধতি, অর্থাৎ ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট (FD) এবং দ্বিতীয়ত মিউচুয়াল ফান্ড, অর্থাৎ SIP। কিন্তু প্রশ্ন ওঠে: টাকাটা কোথায় আয় হবে? কোনটি ভালো বিকল্প?
03:34 PM (IST) Aug 14
পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন (West Bengal 7th Pay Commission) ঘিরে তথ্য এখন এমন ভাবে ছড়াচ্ছে, যেন রাজ্য সরকারি কর্মীদের ইনক্রিমেন্ট এবং নতুন বেতনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে। অথচ কমিশন এখনও রিপোর্টই জমা দেয়নি।
03:25 PM (IST) Aug 14
প্রধানমন্ত্রী মোদী জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে 'ছোট বোন' বলায় দুই দেশের সম্পর্কের গভীরতা ফুটে উঠেছে। ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেইচি ওনোর মতে, এই ঘটনা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং ভারত ও জাপানের মধ্যেকার আসল বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসের প্রতিফলন।
02:50 PM (IST) Aug 14
Metro schedule: আগামিকাল স্বাধীনতা দিবস। মেট্রো করে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই এই কপিতে চোখ রাখুন। শনিবার মেট্রোর সূচিতে রয়েছে বড় বদল।
02:20 PM (IST) Aug 14
Delhi Bomb Threat: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে দেশের ৮০তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। লালকেল্লায় দেশের পতাকা উত্তোলন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার আগে দিল্লির বিভিন্ন জায়গা থেকে আসছে বোমা হামলার হুমকি।
01:42 PM (IST) Aug 14
NALSAR বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের উপস্থিতি নিয়ে ছাত্রছাত্রীরা আপত্তি জানায়। এর জেরে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI) ওই ছাত্রদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। কিন্তু শুক্রবার CJI নিজেই BCI-এর এই ভূমিকায় তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, "এটা আমার আর ছাত্রদের মধ্যে আলোচনার বিষয়, BCI এখানে নাক গলাচ্ছে কেন?"
01:23 PM (IST) Aug 14
সারাদেশের প্রায় ১০ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর চোখ এখন অষ্টম বেতন কমিশনের দিকে। একদিকে মুদ্রাস্ফীতির বোঝা, অন্যদিকে ক্রমবর্ধমান চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় পেনশনভোগীদের শ্বাসরোধ করছে।
01:17 PM (IST) Aug 14
Stock Market Update: নালকোর শেয়ারের দাম ৫.৫২% কমেছে। পাশাপাশি হিন্দুস্তান কপার ৩.৩২%, হিন্দুস্তান জিঙ্ক ৩.২৩%, হিন্ডালকো ১.২৯% এবং এনএমডিসি-র শেয়ারের দাম ১.২৫% হ্রাস পেয়েছে।
12:56 PM (IST) Aug 14
Anil Menon Spacewalk: মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নাসা মহাকাশচারী অনিল মেনন। আগামী ১৮ আগস্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) বাইরে নিজের দ্বিতীয় 'স্পেসওয়াক' বা মহাকাশে হাঁটার অভিযানে নামছেন তিনি।
12:43 PM (IST) Aug 14
IRCTC beta Website: টিকিট বুকিং আরও সহজ করতে চালু হল IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট। ক্যাপচা-পপ আপ মুক্ত ইন্টারফেস থেকে দ্রুত পেমেন্ট, জেনে নিন কী কী নতুন সুবিধা মিলবে যাত্রীদের।
12:32 PM (IST) Aug 14
কেন্দ্র সরকার 'জনগণনা ২০২৭'-এর জনগণনার পর্যায়ের জন্য ৪০টি প্রশ্ন নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে জাতি (caste), তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST)-র মর্যাদা এবং কোভিড-১৯ টিকা নেওয়ার স্থানের মতো বিষয়গুলো। প্রথমবারের মতো জনগণনার অংশ হিসেবে জাতিগত তথ্য সংগ্রহ করা হবে। সূত্র জানিয়েছে, প্রশ্নাবলীতে সম্ভবত কোনও নির্দিষ্ট জাতির তালিকা দেওয়া থাকবে না।
12:01 PM (IST) Aug 14
Rain Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গেও অতিভারী বর্ষণ, জেনে নিন কোন কোন জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
11:45 AM (IST) Aug 14
11:38 AM (IST) Aug 14
ভিভিএস লক্ষ্মণ ভারতীয় ক্রিকেটে আরও বড় কোনও দায়িত্ব পেতে পারেন। বিসিসিআই যখন সেপ্টেম্বরে গুরুত্বপূর্ণ পদগুলোতে সম্ভাব্য রদবদলের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এই বিষয়টি সামনে এল। সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে অজিত আগরকরের মেয়াদ সেপ্টেম্বরে শেষ হতে চলেছে এবং জাতীয় দলের কোচিং কাঠামো নিয়েও পর্যালোচনা চলছে।
11:30 AM (IST) Aug 14
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বজুড়ে সাজো সাজো রব। আমেরিকার একাধিক স্টেট ১৫ই অগাস্টকে 'ইন্ডিয়া ডে' হিসেবে ঘোষণা করেছে। বার্লিন থেকে হ্যানয়, বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসগুলি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
10:32 AM (IST) Aug 14
Anit Shah Chicken's Neck: নেপাল সীমান্তে আইএসআই ও বাংলাদেশ সীমান্তে চিনের নজরদারি ঘিরে উদ্বেগ। চিকেনস নেকের নিরাপত্তা খতিয়ে দেখতে ২২ আগস্ট শিলিগুড়িতে অমিত শাহ, সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
10:04 AM (IST) Aug 14
ইলিশ বঙ্গোপসাগর থেকে গঙ্গা নদীপথ হয়ে বারাণসী, প্রয়াগরাজ এবং তারও দূরবর্তী অঞ্চলে পরিযায়ী হিসেবে যাতায়াত করত। তবে ১৯৭৫ সালে ফারাক্কা ব্যারাজ চালুর ফলে তাদের এই পরিযায়ী পথ মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে গঙ্গার মধ্য ও উজানের অংশে ইলিশের সংখ্যায় ব্যাপক ধস নামে এবং জীবিকার জন্য এই মাছের উপর নির্ভরশীল নদী-তীরবর্তী জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়।
09:26 AM (IST) Aug 14
স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আবারও বিষ উগড়ে দিলেন। তিনি তাঁর ভারত বিরোধী মনোভাব আবারও স্পষ্ট করেছেন। ইসলামাবাদে আয়োজিত "ইয়াদগার-এ-ফাতেহ" (Yadgar-e-Fateh) অনুষ্ঠানে শাহবাজ শরিফ সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে সরাসরি হুমকি দেন।
09:22 AM (IST) Aug 14
ওড়িশায় প্রবল বৃষ্টির মধ্যেই নির্মল ঘোষকে নিয়ে আসা হয় পশ্চিমবঙ্গে। আরজি কর কাণ্ডের অভিযুক্তকে গ্রেফতারের খুশির হাওয়া খড়দায়। গ্রেফতারি নিয়ে প্রশ্ন পরিবারের।
09:06 AM (IST) Aug 14
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য একাধিক শর্ত দিয়েছিল রাজ্য সরকার। এবার সেই শর্ত শিথিল করল রাজ্য, এবার বাড়ি থাকলেও মিলবে কড়কড়ে ৩ হাজার টাকা, আর কী বদল এল?
09:00 AM (IST) Aug 14
Uttarakhand Accident News: সুরঙ্গ বিপর্যয়ে ফের বিপত্তি উত্তরাখণ্ডে। অন্তত সাতজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা। কী কারণে এই দুর্ঘটনা ঘটল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
08:44 AM (IST) Aug 14
আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টেদ্বারস্থ হলেও খুব একটা লাভ হল না বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের। মামলায় ছেড়ে দিলেন বিচারক। কী বলল আদালত? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
08:43 AM (IST) Aug 14
বদলের বাংলায় ক্রমশ কাটছে মেট্রো জট। এবার পুজোর আগেই শুরু হতে চলেছে আরও একটি রুটে মেট্রো পরিষেবা। নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলতি বছরেই মেট্রো পরিষেবা শুরুর লক্ষ্য নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জানুন আরও বিশদে…
08:42 AM (IST) Aug 14
West Bengal Weather: সকাল থেকেই মেঘাছন্ন আকাশ। গত কয়েক দিন ধরেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে বাংলা। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে এই বৃষ্টিপাত হলেও আর কতদিন চলবে এই বারিধারা? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…