Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

08:17 PM (IST) Oct 21
Asian Para Games 2026 India: এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এবার এশিয়ান প্যারা গেমসেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। বুধবার গেমসের তৃতীয় দিনেও বেশ কয়েকটি পদক পেল ভারত। ফলে পদক তালিকায় উপরের দিকেই আছে ভারত।
07:55 PM (IST) Oct 21
নেপাল ও অসমে আমরা ভয়াবহ হড়পা বান দেখেছি। হিমালয়ের বরফ গলা নিয়ে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই সতর্ক করে আসছেন। বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির এই মারাত্মক প্রভাবগুলোই এখন আমাদের চোখের সামনে ফুটে উঠছে।
07:53 PM (IST) Oct 21
07:41 PM (IST) Oct 21
Jantar Mantar Protest: যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্গা। অবশেষে নবম দিনে আদালত থেকে জামিন পেলেন তাঁরা।
07:34 PM (IST) Oct 21
Marco Rubio: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। তাঁর মতে, ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং সেখানে অবাধ নির্বাচন হয়।
07:17 PM (IST) Oct 21
Commonwealth Kabaddi Championship 2026: সম্প্রতি কোনও খেলাতেই ভারতের সঙ্গে লড়াই করতে পারছে না পাকিস্তান (Pakistan)। সব খেলাতেই পাকিস্তানকে টেক্কা দিচ্ছে ভারত। এই বিড়ম্বনা এড়াতেই হয়তো আমেদাবাদে (Ahmedabad) হতে চলা প্রথম কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপে দল পাঠাচ্ছে না পাকিস্তান সরকার।
06:55 PM (IST) Oct 21
SA vs AUS 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানেই অল আউট হল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪২৫ রানের জবাবে,প্যাট কামিন্সের দলের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল।
05:56 PM (IST) Oct 21
চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য ছ’সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই তদন্তকারী দলের নেতৃত্বে রাখা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীকে। দুর্ঘটনার নেপথ্যে কী কারণ ছিল, কোথায় গাফিলতি হয়েছিল, তা খতিয়ে দেখবে এই দল।
05:43 PM (IST) Oct 21
117 year old woman Albania: বয়স শুধুই একটি সংখ্যা, এই পুরোনো প্রবাদটা যেন আলবেনিয়ার এক পাহাড়ি গ্রামে একেবারে জীবন্ত হয়ে উঠেছে। বয়স ১১৭ ছুঁয়েছে, কিন্তু জীবনের প্রতি বিন্দুমাত্র অনীহা নেই কামিল মাররার। পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত মহিলা এখন তিনিই।
05:29 PM (IST) Oct 21
Saudi Flights: মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আর তার জেরেই এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং আকাশা এয়ার সৌদি আরবের রিয়াধ, জেড্ডার মতো শহরে উড়ান পরিষেবা স্থগিত করেছে। পরিস্থিতি বিবেচনা করে ২০২৬ সালের ২৪ অক্টোবর পর্যন্ত বেশ কিছু উড়ান বাতিল করা হয়েছে।
05:23 PM (IST) Oct 21
Virat Kohli-Rohit Sharma: আগামী বছরের ওডিআই বিশ্বকাপে (ICC Men's Cricket World Cup 2027) ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এবার এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস (BCCI President Mithun Manhas)।
05:05 PM (IST) Oct 21
IND vs NZ 1st T20I: বৃহস্পতিবার, ২২ অক্টোবর থেকে নিউ জিল্যান্ড সফর শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। কিউইর দেশে পাঁচটি টি-২০, পাঁচটি ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। বরাবর নিউ জিল্যান্ড সফরে হতাশ করেছে টিম ইন্ডিয়া।
04:40 PM (IST) Oct 21
দশমীর বিষাদ কাটিয়ে আগামী বছরের দুর্গাপুজোর অপেক্ষায় বাঙালি। সম্ভাব্য পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালে ৭ ও ৮ অক্টোবর অষ্টমী তিথি পড়ার সম্ভাবনা রয়েছে। দু’দিন অষ্টমী থাকায় পুজোর দিনক্ষণ নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
04:28 PM (IST) Oct 21
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তবে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর বক্তব্য, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে আমেরিকা কোনও মন্তব্য করবে না। গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিবাদ স্বাভাবিক বলেও মন্তব্য করেছেন তিনি।
04:26 PM (IST) Oct 21
8th Pay Commission: কর্মচারী ইউনিয়নগুলো বেতন, গ্র্যাচুইটি ও পেনশন সংস্কারের দাবিতে চাপ দিচ্ছে। গ্র্যাচুইটি সরাসরি মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়ায়, নতুন কমিশন কার্যকর হলে অবসরকালীন সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
04:01 PM (IST) Oct 21
03:21 PM (IST) Oct 21
Suger Price: আবহাওয়া ও অপর্যাপ্ত উৎপাদনের কারণে ২০২৬-২৭ সালে বিশ্বব্যাপী চিনির সরবরাহ ব্যাপক কমার আশঙ্কা করা হচ্ছে। ব্রাজিল, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নে উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে চিনির দাম দ্রুত বাড়ছে।
02:35 PM (IST) Oct 21
02:24 PM (IST) Oct 21
Ishan Kishan Record: বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে (Christchurch) শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের (New Zealand vs India) টি-২০ সিরিজ। প্রথম ম্যাচেই একাধিক ব্যক্তিগত নজির গড়ার সামনে উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। তিনি ভালো ফর্মে আছেন। ফলে বৃহস্পতিবারই নতুন নজির গড়তে পারেন।
01:50 PM (IST) Oct 21
ছাত্র আন্দোলন থেকে কীভাবে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটতে পারে, তা বোঝাতে ফ্রান্সের সাম্প্রতিক অশান্তির উদাহরণ টানল দিল্লি হাইকোর্ট। ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার হেফাজত সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে আদালত। বিচারপতি সুব্রহ্মণিয়ম প্রসাদ আন্দোলনকারীদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
01:02 PM (IST) Oct 21
UEFA Champions League 2026-27: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত দুই মরসুমের চ্যাম্পিয়ন পিএসজি (Paris Saint-Germain FC) এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার। মঙ্গলবার রাতে বার্সেলোনার (Barcelona FC) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল পিএসজি। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
12:41 PM (IST) Oct 21
Vijaya Dashami2026: ভারত-বাংলাদেশ সীমান্তের টাকির ইছামতীতে শুরু প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া। নিরাপত্তায় কড়া নজরদারি প্রশাসনের। অপ্রীতিকর ঘটনা এড়াতে নদীপথে স্পিডবোটে টহল, সিসিটিভি ক্যামেরার নজরদারিতে গোটা এলাকা, মোতায়েন পুলিশ ও বিএসএফ। আরও জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
12:39 PM (IST) Oct 21
ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা সামনে এসেছে। প্রাথমিক তদন্তে ব্যাঙ্কের প্রায় ৩,৭৫,০০০টি রেকর্ড খতিয়ে দেখে ৩,৮৯৭টি গ্রাহক-রেকর্ডে ব্যক্তিগত তথ্যের সন্ধান পাওয়া গিয়েছে। ওই তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
12:25 PM (IST) Oct 21
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা দেওয়ার পাশাপাশি বুধবার দশমীতেও বিশেষ সূচি | পুজোর চার দিন ব্লু লাইনে ভোর ৪টে পর্যন্ত এবং গ্রিন লাইনে ভোররাত পর্যন্ত চলেছে মেট্রো | ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বন্ধ অরেঞ্জ লাইনের পরিষেবা।
12:05 PM (IST) Oct 21
Vaibhav Sooryavanshi News: ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। কিন্তু এই কিশোর ব্যাটার নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। তাঁকে মাঠের বাইরে বসে থাকতে হচ্ছে। এবার এ বিষয়ে মুখ খুললেন ভারতের পুরুষ টি-২০ দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)।
12:00 PM (IST) Oct 21
মহাকাশবিজ্ঞানে নতুন চমক! এই প্রথম এমন এক নক্ষত্রের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা, যা মানুষের চোখে সবুজাভ রঙের বলে মনে হবে। নক্ষত্রটির নাম WD J1330+6435। এটি আসলে একটি শ্বেত বামন (White Dwarf)—অর্থাৎ জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর কোনও নক্ষত্রের পড়ে থাকা অত্যন্ত ঘন অবশিষ্টাংশ।
11:53 AM (IST) Oct 21
11:39 AM (IST) Oct 21
School Holidays: দেখতে দেখতে উৎসবের মরশুম শেষের মুখে। আজ দশমী-দশেরা উপলক্ষে রাজ্যজুড়ে বন্ধ রয়েছে সমস্ত সরকারি বেসরকারি ও সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান। কোন কোন রাজ্যে আজ স্কুল বন্ধ থাকবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:07 AM (IST) Oct 21
ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবার চূড়ান্ত হওয়ার পথে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, চুক্তি সম্পন্ন করতে আর মাত্র কয়েকটি বিষয়ের নিষ্পত্তি বাকি রয়েছে। শীঘ্রই এই বিষয়ে ইতিবাচক ঘোষণা হতে পারে বলেও আশাবাদী তিনি।
11:05 AM (IST) Oct 21
10:24 AM (IST) Oct 21
নিজেদের দীর্ঘদিনের দাবি আদায়ে আন্দোলনে নামলেন প্রায় ৩ লক্ষ সরকারি কর্মী। বুধবার, ২১ অক্টোবর এবং বৃহস্পতিবার, ২২ অক্টোবর—এই দু’দিন গণছুটিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
09:59 AM (IST) Oct 21
Annapurna Bhandar: পুজোর মাস শেষ হতে না হতেই মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন নভেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? কী বলছে রাজ্য সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।
09:27 AM (IST) Oct 21
প্যারিস থেকে ফেরার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, তাঁকে ৫০ হাজার টাকার চালানও দেওয়া হয়েছে বলে অভিযোগ আম আদমি পার্টির (আপ)। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আপ।
08:58 AM (IST) Oct 21
Russia Ukraine War: রাশিয়ার সঙ্গে যুদ্ধ মেটাতে ইউক্রেনকে এবার আপস করতেই হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত এমনটাই মনে করছেন। তাঁর মতে, এই লড়াইয়ে রাশিয়ার পাল্লাই ভারী। রুশ সেনার ক্ষমতা আর তাদের দখল করা এলাকাগুলো ইউক্রেনকে বেশ চাপে ফেলে দিয়েছে।
কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন। স্টিভ উইটকফের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল মঙ্গলবারই নরওয়ের অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত থামানোই এই বৈঠকের মূল লক্ষ্য। আর ঠিক সেই সময়েই ট্রাম্পের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
08:58 AM (IST) Oct 21
পড়ে গিয়েছে দশমী। আজ দুপুরের পর থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হবে মাকে বিদায় জানানোর পর্ব। আগামী কয়েকদিন ধরে চলবে প্রতিমা নিরঞ্জন। এবার দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করল পূর্ব রেল।
পূর্ব রেলের শিয়ালদা বিভাগ ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সার্কুলার রেলওয়ের বা চক্ররেলের ট্রেন পরিষেবার ওপর নিয়ন্ত্রণ আনা হয়েছে। যাত্রাপথ কমিয়ে দেওয়া হল একাধিক ট্রেনের। দেখে নিন তালিকা।
৩০১২২, ৩০৩১২, ৩০৩১৪ ইএমইউ লোকালগুলো টালা স্টেশন পর্যন্ত যাবে। ৩০৩৩১,৩০১১১, ৩০৩১৩ এই ৩টি ট্রেন যাত্রা শুরু করবে টালা থেকে। নির্দিষ্ট দিনগুলো লক্ষ্মীকান্তপুর-মাঝের হাট লোকাল যাবে বালিগঞ্জ পর্যন্ত।