LIVE NOW
Published : Jul 05, 2026, 08:39 AM ISTUpdated : Jul 05, 2026, 11:32 PM IST

Ajker Bangla News Live: Satluj Movie 2026 - রিলিজ করার দু-দিনের মধ্যেই Zee5 থেকে তুলে নেওয়া হল দিলজিতের 'সাতলুজ', ভারতে আপাতত বন্ধ স্ট্রিমিং

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

11:32 PM (IST) Jul 05

Satluj Movie 2026 - রিলিজ করার দু-দিনের মধ্যেই Zee5 থেকে তুলে নেওয়া হল দিলজিতের 'সাতলুজ', ভারতে আপাতত বন্ধ স্ট্রিমিং

Satluj Movie 2026: দিলজিৎ দোসাঞ্জের ছবি 'সাতলুজ' Zee5 ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিকেলে দেখেও আর রাতে দেখা যাচ্ছে না। এমনই অবস্থা। মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয় এই ছবি। ইতিমধ্যেই Zee5 জানিয়েছে, দর্শকদের প্রতিক্রিয়ায় তারা আপ্লুত এবং ছবিটি ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে।

Read Full Story

11:23 PM (IST) Jul 05

Cloud Over West Bengal - পশ্চিমবঙ্গের আকাশে বিশাল মেঘপুঞ্জ, ধরা পড়ল ISRO-র উপগ্রহ চিত্রে

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)-র উপগ্রহ চিত্রে আরব সাগর ও বঙ্গোপসাগরের উপর বিশাল মেঘপুঞ্জ দেখা যাচ্ছে, যা মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে।

Read Full Story

10:06 PM (IST) Jul 05

Annapurna Bhandar - আবেদন বাতিল? পাননি মাসিক ₹৩,০০০? দ্বিতীয়বার আবেদন করার আগে এড়িয়ে চলুন এই ভুলগুলি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম রিজেক্ট হয়েছে? তাই বলে ₹৩,০০০ পাওয়ার সুযোগ শেষ নয়। নির্দিষ্ট নিয়ম মেনে দ্বিতীয়বার আবেদন করা যায়। কীভাবে আবেদন করবেন, কোন নথি লাগবে এবং কী কী বিষয় মাথায় রাখতে হবে—রইল সম্পূর্ণ গাইড।

 

Read Full Story

09:24 PM (IST) Jul 05

Cabo Verde - স্বাধীনতা দিবসে দেশে ফিরলেন কাবো ভার্দের ফুটবলাররা, বিমানবন্দরেই বীরের সংবর্ধনা

Cabo Verde Football Team: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে কাবো ভার্দে। আফ্রিকার পশ্চিম উপকূলের এই ছোট্ট দেশের ফুটবলাররা প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বের যোগ্যতা অর্জন করেই নক-আউটে পৌঁছে যান। আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে কাবো ভার্দের লড়াই সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে।

Read Full Story

09:09 PM (IST) Jul 05

Ram Mandir - রাম মন্দির তহবিলে 'চুরি', সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি কংগ্রেসের

অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য পাওয়া অনুদানে চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের দাবি জানিয়েছে কংগ্রেস। দলের নেতারা বলছেন, মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িত এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

 

Read Full Story

08:26 PM (IST) Jul 05

Aamir Khan Wedding - ছেলেপুলে নিয়ে বিয়ে সেরেই নতুন বউ গৌরীকে নিয়ে রোম্যান্টিক নাচ আমিরের, দেখুন সেই ভিডিও

রবিবার নতুন জীবনে পা দিলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। রেজিস্ট্রি ম্যারেজের পরেই পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে পার্টি করেন নবদম্পতি। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় সেই ঘরোয়া অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আমির আর গৌরীকে রোম্যান্টিক নাচ করতে দেখা যাচ্ছে।

 

Read Full Story

08:06 PM (IST) Jul 05

TMC Conflict - 'সবাই দল ছাড়ছে কেন?', তৃণমূলে দল ছাড়ার হিড়িকের কারণ ফাঁস করলেন রিজু দত্ত

চন্দ্রিমার ইস্তফার পর তৃণমূলের অন্দরের কোন্দল আরও বাড়ল। রবিবার সাসপেন্ডেড নেতা রিজু দত্ত প্রশ্ন তুলেছেন, কেন সবাই দল ছাড়ছেন? নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি।

 

Read Full Story

07:58 PM (IST) Jul 05

FIFA World Cup 2026 - রাউন্ড অফ ১৬-এ কঠিন লড়াই, চোট নিয়ে চিন্তায় ব্রাজিল-ইংল্যান্ড

FIFA World Cup 2026 News: চলতি বিশ্বকাপ ফুটবলে এখন রাউন্ড অফ ১৬-এর খেলা চলছে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার গভীর রাতে খেলতে নামছে ব্রাজিল (Brazil)। সোমবার ভোরে খেলতে নামছে ইংল্যান্ড (England)। এই দুই দলেরই একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট রয়েছে। এই কারণে কিছুটা সমস্যায় দুই শিবির।

Read Full Story

07:52 PM (IST) Jul 05

বর্ষায় আর দেরি নয়! হাওড়া থেকে সময় মেনে চলবে ট্রেন, একাধিক পদক্ষেপ পূর্ব রেলের

প্রতি বছর বর্ষায় জল জমে ট্রেন লেটের ভোগান্তি। এবার সেই সমস্যা রুখতে কোমর বাঁধল পূর্ব রেল। হাওড়া ডিভিশনে ড্রেন পরিষ্কার, পাম্প বসানো, ট্র্যাক পেট্রোলিং থেকে শুরু করে কন্ট্রোল রুম সক্রিয়— একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলের দাবি, এবার বর্ষায় সময় মেনেই চলবে হাওড়া থেকে ছাড়া লোকাল ও দূরপাল্লার ট্রেন।

 

Read Full Story

07:26 PM (IST) Jul 05

Pakistan Corruption - পাকিস্তানের ৮৫০ কোটির দুর্নীতি! পর্দা ফাঁস করাচির বাস প্রকল্পে কেলেঙ্কারির

পাকিস্তানের করাচিতে ৮৫০ কোটি টাকার এক বিশাল দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্ত জামির আব্বাসিকে জেলে পাঠানো হয়েছে। করাচি মোবিলিটি প্রজেক্টের বাস র‍্যাপিড ট্রানজিট (BRT) ইয়েলো লাইন প্রকল্পে এই দুর্নীতি হয়েছে। আব্বাসি জামিনের আবেদন করলেও আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

 

Read Full Story

07:05 PM (IST) Jul 05

Annapurna Yojana - অন্নপূর্ণা যোজনায় ২৮ লক্ষ মহিলার আবেদন বাতিল, টাকা দিতে বড় সিদ্ধান্ত সরকারের

আবেদন করেও বহু মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বলে অভিযোগ করেছে। কয়েকটি জায়গায় এনিয়ে মহিলা বিক্ষোভও দেখান। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। যোগ্য মহিলারা ঠিক টাকা পাবেন। তাঁদের আবেদন খতিয়ে দেখার কাজ চলছে।

Read Full Story

07:04 PM (IST) Jul 05

DA Arrears - ১৮ মাসের বকেয়া ডিএ কি আর মিলবে না? সংসদে বড় ঘোষণা সরকারের

DA arrears: কোভিডকালে স্থগিত থাকা ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। কত টাকা সাশ্রয় হয়েছিল, কেন মিলবে না বকেয়া— জেনে নিন বিস্তারিত।

 

Read Full Story

06:01 PM (IST) Jul 05

Trump-Iran Spat - ট্রাম্পের 'এক শটে সব শেষ' মন্তব্যে ক্ষুব্ধ ইরান, দিল কড়া প্রতিক্রিয়া

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে 'এক শটে' শেষ করে দেওয়ার হুমকি দেওয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। এর জবাবে ইরান বলেছে, আমেরিকার সভ্যতা, ইতিহাস বা সম্মান—কোনওটাই নেই। আয়াতোল্লা খামেনির মৃত্যুর পর তাঁর শেষকৃত্য ঘিরে এই উত্তপ্ত বাক্য বিনিময় চলছে।

Read Full Story

05:37 PM (IST) Jul 05

Bank Holiday On 6 July - সোমবার রাজ্যে কি ব্যাঙ্ক বন্ধ থাকবে নাকি খোলা? আসল সত্যিটা জেনে নিন

সোমবার, ৬ জুলাই আপনার যদি ব্যাঙ্কে কোনও জরুরি কাজ থাকে, তাহলে আপনার প্রথমে এই খবরটি পড়া উচিত। আসলে, ৬ জুলাই দেশের কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে, এই ছুটি দেশব্যাপী হবে না, এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যে প্রযোজ্য হবে।

Read Full Story

05:30 PM (IST) Jul 05

Baruipur Horror - ১২ বছরের কিশোরীর রহস্যমৃত্যুতে রণক্ষেত্র বারুইপুর, গণপ্রহারে মৃত্যু তরুণের, আশ্বাস শুভেন্দু অধিকারীর

বারুইপুরে ১২ বছরের এক কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ চলাকালীন গণপ্রহারে এক তরুণের মৃত্যু হয়, পাশাপাশি রেল ও সড়ক অবরোধে ব্যাহত হয় যান চলাচল। পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Read Full Story

04:34 PM (IST) Jul 05

West Bengal Rain - নিম্নচাপের জেরে কবে কোন জেলায় অতি ভারী বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি ওড়িশার বালেশ্বর থেকে প্রায় ৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, ওড়িশার চাঁদবালি থেকে ৬০ কিমি উত্তর-পূর্বে এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

Read Full Story

04:32 PM (IST) Jul 05

TMC Resignation - 'দলটাই তো আর নেই', চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পর তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh on TMC: চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পর তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। 'দলটাই আর নেই' বলে দাবি তাঁর। বাজেট, মমতা বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত নিয়েও কড়া মন্তব্য বিজেপি নেতার।

 

Read Full Story

03:59 PM (IST) Jul 05

Ration Card - ভুয়ো কার্ডের বিরুদ্ধে বড় অভিযান, ৮ কোটির বেশি গ্রাহকের মধ্যে কাদের রেশন কার্ড বাতিল হবে?

ration card cancellation:   পশ্চিমবঙ্গে ভুয়ো রেশন কার্ড বাতিলের অভিযান শুরু। কোন জেলায় প্রথম যাচাই, কাদের রেশন কার্ড বাতিল হতে পারে, কারা নজরদারিতে—৮ কোটির বেশি উপভোক্তার জন্য বড় আপডেট।

 

Read Full Story

03:55 PM (IST) Jul 05

Prashant Kishor - বিজেপি সভাপতির গড়ে উপনির্বাচনে প্রার্থী প্রশান্ত কিশোর, সরাসরি ভোটের ময়দানে পিকে

Prashant Kishor: জল্পনাটা যে এভাবে সত্যি হয়ে যাবে তা অনেকই ভাবেননি। কিন্তু বিহারের বাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে জনসূরয পার্টির প্রার্থী ঘোষণায় তেমনটাই হল। গত বছর প্রায় সব আসনে তার দল প্রার্থী দিলেও, নিজে ভোটে দাঁড়াননি দেশের এক নম্বর ভোট কৌশলী।

Read Full Story

03:47 PM (IST) Jul 05

200 Note - ২০০ টাকার নোটও জাল হচ্ছে, আসল কীভাবে চিনবেন? হাতে নিয়ে এই ৭ জিনিস দেখুন

যখনই আমরা কেনাকাটা করতে যাই, ভাঁজ করা নোট দেওয়ার পর যে খুচরা টাকা পাই, তা আমরা প্রায়শই পরীক্ষা করে দেখি না। আমরা ধরেই নিই যে নোটটি আসল। তবে, অনেক সময় মানুষ নোটটি পরীক্ষা না করে রেখে দেওয়ার কারণে প্রতারণার শিকার হন।

Read Full Story

03:19 PM (IST) Jul 05

Expensive Funerals - ইতিহাসের সবচেয়ে দামি ৫ শেষকৃত্য! শীর্ষে আলেকজান্ডার, খামেনেই কত নম্বরে?

Expensive Funerals: কোটি কোটি টাকা খরচ করে রাজকীয় বিয়ের কথা তো হামেশাই শোনা যায়। কিন্তু কখনও শুনেছেন মিলিয়ন ডলার খরচ করে কারও শেষকৃত্য হচ্ছে? বিশ্বের ইতিহাসে এমনটাও হয়েছে। ফিরে দেখা যাক ইতিহাসের সবচেয়ে দামি পাঁচটি শেষকৃত্য।

Read Full Story

02:55 PM (IST) Jul 05

Weekly Horoscope - এই সপ্তাহে বেতন বৃদ্ধির খবর পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল

Weekly Horoscope: নতুন সপ্তাহ শুরু হতে চলেছে। এমন পরিস্থিতিতে কার জন্য এই সপ্তাহটি দুর্দান্ত হবেন এবং কোন রাশির জাতকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবেন? এই সব প্রশ্নের উত্তর জেনে নিন মেষ থেকে মীন রাশির জাতকদের সাপ্তাহিক রাশিফল থেকে।

Read Full Story

02:26 PM (IST) Jul 05

Malda Brinjal GI - আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, GI ট্যাগ পেল মালদহ

Malda Brinjal GI: ফজলি আম আর মালদা সিল্কের পর এবার GI ট্যাগের মুকুটে নতুন পালক। GI স্বীকৃতি পেল মালদার বিখ্যাত ‘আশাপুরের বেগুন’। গোলাকার, বেগুনি-সবুজ ডোরাকাটা আর তেল কম শোষার গুণের জন্য বিখ্যাত এই বেগুন। 

Read Full Story

02:13 PM (IST) Jul 05

Hindi in Assam Assembly - ইতিহাসে প্রথম, অসম বিধানসভায় এবার হিন্দিতেও চলবে আলোচনা

অসম বিধানসভায় এই প্রথমবার হিন্দি ভাষা চালু হল। স্পিকার রঞ্জিৎ কুমার দাসের উদ্যোগে অসমীয়া, ইংরেজি আর বোড়োর পাশাপাশি এবার হিন্দিও ব্যবহার করা হবে। ৬ জুলাই বাজেট অধিবেশনের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম চালু হচ্ছে।
Read Full Story

01:59 PM (IST) Jul 05

Yuvashakti Scheme - গ্র্যাজুয়েট হলেই মিলবে ৩০০০ টাকা! যুবশক্তির জন্য কি নতুন করে আবেদন করতে হবে?

যুবশক্তির টাকা পেতে গেলে গ্র্যাজুয়েট হলেই চলবে! যুবশক্তির জন্য কি নতুন করে আবেদন করতে হবে? বিরাট সিদ্ধান্ত রাজ্যের। এই বিষয়ে জারি নয়া নোটিফিকেশন। কী রয়েছে তাতে! এরই সঙ্গে, বহু বেকার যুবক-যুবতীর প্রশ্ন, যুবশক্তি প্রকল্প (YuvaShakti) কবে থেকে শুরু হবে?

Read Full Story

01:43 PM (IST) Jul 05

Bike Tyre - টিউবযুক্ত নাকি টিউবলেস, আপনার বাইকের জন্য কোন টায়ার বেশি ভাল?

বাইক চালানোর সময় আমাদের নিরাপত্তা এবং আরাম অনেকাংশেই টায়ারের উপর নির্ভর করে। বাজারে প্রধানত দুই ধরনের টায়ার পাওয়া যায়: টিউবযুক্ত এবং টিউবলেস টায়ার। যখন আমরা নতুন টায়ার কিনতে যাই, আমাদের বাইকের জন্য কোনটি সঠিক তা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি।

Read Full Story

01:22 PM (IST) Jul 05

PM Modi Vishwakarma Yojana - ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী, কোন প্রকল্পে?

PM Modi Vishwakarma Yojana: দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা দিতে সরকারের তরফে চালু রয়েছে বিভিন্ন সামাজিক প্রকল্প। তেমনই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পে আপনিও মাসে মাসে পেতে পারেন ৫০০ টাকা। কীভাবে পাবেন? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

12:48 PM (IST) Jul 05

রাজ্যে নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার আবিষ্কার, নামকরণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেশমচাষ (সেরিকালচার) বিভাগের গবেষকরা ব্যাকটেরিয়ার একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন এবং এর নাম দিয়েছেন 'মাইক্রোমোনোস্পোরা শ্যামাপ্রসাদি' (Micromonospora shyamaprasadi)। প্রায় তিন বছরের গবেষণার পর সেরিকালচার বিভাগের সহকারী অধ্যাপক অমিত কুমার মণ্ডল এবং তাঁর গবেষণা দল এই আবিষ্কারটি করেন।

Read Full Story

12:23 PM (IST) Jul 05

Basirhat - অবৈধ সম্পর্কের জেরে ভাগ্নেকে খুনের পর মামীর আত্মহত্যা! চাঞ্চল্য বসিরহাটে

Basirhat: বসিরহাটে চাঞ্চল্যকর ঘটনা। অবৈধ সম্পর্কের জেরে এক মাস ধরে বাড়ি ছেড়ে একসঙ্গে থাকার পর এবার মর্মান্তিক পরিণতি। ভাগ্নেকে খুন করে মামীর আত্মহত্যা। রেললাইন থেকে উদ্ধার হয় মহিলার দেহ, অন্যদিকে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ।

Read Full Story

12:14 PM (IST) Jul 05

Rath Yatra Grant - ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, রথযাত্রা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের

এবার রথযাত্রা উপলক্ষে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যের প্রতিটি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, এই অনুদানের চেক ১৩ জুলাই রথযাত্রা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হতে পারে।

Read Full Story

11:42 AM (IST) Jul 05

কাশ্মীরের শোপিয়ানে ফলের বাগানে আটকে ২ লস্কর জঙ্গি, চলছে চিরুনি তল্লাশি

জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গি লুকিয়ে থাকার খবরে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, লস্কর-ই-তইবার (LeT) দুই জঙ্গি একটি ঘন ফলের বাগানের ভেতরে লুকিয়ে ছিল। সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) মিমন্দার এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে।

Read Full Story

11:25 AM (IST) Jul 05

কাজ দেওয়ার নাম করে নির্জনে নিয়ে গিয়ে কুয়োয় ফেলে দিল! ২১ ঘণ্টা পর অলৌকিকভাবে বাঁচলেন মহিলা

তেলেঙ্গানার করিমনগর জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত এক ৫৫ বছরের মহিলাকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে মারধর, গয়না লুট এবং পরে একটি কৃষি কুয়োয় ফেলে দেয় বলে অভিযোগ।

Read Full Story

11:19 AM (IST) Jul 05

WB Rain Alerts - গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস, লাল সতর্কতা জারি এই জেলাগুলিতে

WB Rain Alerts: আষাঢ়ের শেষলগ্নে বঙ্গে বর্ষার ঘনঘটা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা। কেমন থাকবে সপ্তাহের শুরুতে আবহাওয়া? জানুন বিশদে…

Read Full Story

10:42 AM (IST) Jul 05

WB Old Age Pension - বার্ধক্য ভাতার আবেদন শুরু, মিলবে মাসে ২০০০ টাকা, কোথায় কবে করবেন ফর্ম ফিলাপ

WB Old Age Pension: সোশ্যাল মিডিয়ায় বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধি নিয়ে যে খবর ছড়িয়েছে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে,  জনকল্যাণ শিবিরে গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন, এবং আরও গুরুত্বপূর্ণ আপডেট। 

Read Full Story

10:42 AM (IST) Jul 05

Snapchat Love - প্রেমিকার টানে কাঁটাতার পেরিয়ে ভারতে! পাক যুবককে ফেরত পাঠাল সেনা

সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া প্রেমিকাকে দেখতে আর পৈতৃক সম্পত্তির দাবি জানাতে কাশ্মীর সীমান্তে ঢুকে পড়েছিলেন ২২ বছরের এক পাক যুবক। জিশান মীর নামের ওই যুবককে শেষ পর্যন্ত পাকিস্তানে ফেরত পাঠাল ভারতীয় সেনা।
Read Full Story

09:15 AM (IST) Jul 05

West Bengal School Holidays - রাজ্যজুড়ে ফের একটানা লম্বা ছুটি স্কুল, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

West Bengal School Holidays News: জুলাই মাসের শুরুতেই পরপর একাধিক দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলি। কতদিন যাওয়া লাগবে না স্কুলে পড়ুয়াদের? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

08:41 AM (IST) Jul 05

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারে স্বচ্ছতা আনতে, এলাকায় জনসমক্ষে রাখা হবে নামের তালিকা! জনগন ঠিক করবে কারা অবৈধ

Annapurna Bhandar: মহিলাদের স্বনির্ভর করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 'অন্নপূর্ণা ভাণ্ডার' (Annapurna Bhandar) নিয়ে এবার আরও এক বড়সড় পদক্ষেপ গ্রহণ করল। এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং উপযুক্ত নাগরিকদের হাতে এই টাকা তুলে দেওয়ার জন্য পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখতে শুভেন্দু সরকার শীঘ্রই একটি নতুন পাবলিক পোর্টাল (Public Portal) লঞ্চ করতে চলেছে।

08:40 AM (IST) Jul 05

Donald Trump On Netanyahu: ফের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু! কে আসল 'বস' জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট

আগামী সপ্তাহেই হোয়াইট হাউসে বৈঠক হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে। খোদ ট্রাম্পই জানিয়েছেন যে, এই বৈঠকের জন্য অনুরোধ করেছেন নেতানিয়াহু। তাঁদের মধ্যে সম্পর্ক বেশ ভালো, এমনটা দাবি করে ট্রাম্প আরও বলেন, "বস কে, সেটা নেতানিয়াহু ভালো করেই জানেন।" শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

08:40 AM (IST) Jul 05

Argentina vs Cabo Verde: উৎসাহ দিয়েছেন হোসে মরিনহো, জানালেন কাবো ভার্দের তারকা

FIFA World Cup 2026 Updates: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন রিয়াল মাদ্রিদের (Real Madrid) প্রধান কোচ হোসে মরিনহোর (Jose Mourinho) কাছ থেকে উৎসাহ পেয়েছেন কাবো ভার্দের (Cabo Verde) তারকা সিডনি লোপেজ কাবরাল (Sidny Lopez Cabral)। তিনি নিজেই সে কথা জানিয়েছেন। তাঁকে মেসেজ পাঠিয়ে নিজের উপর বিশ্বাস রাখতে বলেছেন মরিনহো।

08:40 AM (IST) Jul 05

Paraguay vs France: গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁলেন এমবাপে, কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স

FIFA World Cup 2026: পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) করা একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স (Paraguay vs France)। এবার সেমি-ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে ফরাসিদের প্রতিপক্ষ মরক্কো। এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় ও উত্তেজক হতে চলেছে।


More Trending News