Published : Mar 11, 2026, 09:13 AM ISTUpdated : Mar 11, 2026, 10:39 PM IST

Ajker Bangla News Live: Iran War - আমি চাইলেই যুদ্ধ থামবে, ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:39 PM (IST) Mar 11

Iran War - আমি চাইলেই যুদ্ধ থামবে, ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

Iran War: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলা যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হতে পারে এবং তিনি যখন চাইবেন, তখনই তা হবে। তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে মাইন পাতা হলে আমেরিকা কড়া সামরিক ব্যবস্থা নেবে।

Read Full Story

10:19 PM (IST) Mar 11

Bangladesh vs Pakistan - বিশ্বকাপের পর ফের ব্যর্থতা, বাংলাদেশ সফরের শুরুতেই হার পাকিস্তানের

Bangladesh vs Pakistan: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায় থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। অন্যদিকে, টি-২০ বিশ্বকাপে যোগ দেয়নি বাংলাদেশ। এখন এই দুই দল দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ খেলছে। বুধবার এই সিরিজের প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচে ফের হারের মুখ দেখল পাকিস্তান।

Read Full Story

09:24 PM (IST) Mar 11

Om Birla - লোকসভায় হট্টগোল, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

Lok Sabha Debate: লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) বিরুদ্ধে কংগ্রেস (Congress), তৃণমূল কংগ্রেস-সহ (AITC) বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাব (No-trust Motion) নিয়ে বুধবার বিতর্ক তুঙ্গে উঠল। বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)।

Read Full Story

09:12 PM (IST) Mar 11

Meesho - আয়কর বিভাগ থেকে বড় ধাক্কা মিশোকে! ১৫০০ কোটি টাকার কর পরিশোধের নোটিশ

অনলাইন শপিং প্ল্যাটফর্ম মিশো আয়কর বিভাগের থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য সুদসহ প্রায় ১,৪৯৯.৭৩ কোটি টাকার একটি কর নোটিশ পেয়েছে। কোম্পানিটি এই দাবির সাথে একমত নয় এবং এর বিরুদ্ধে আইনি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এটি দ্বিতীয়বার যে মিশো এমন কর সংকটের সম্মুখীন হলো, যদিও কোম্পানির রাজস্ব এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
Read Full Story

07:49 PM (IST) Mar 11

IPL 2026 - আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে আরসিবি-র সামনে হায়দরাবাদ, কবে নামছে কেকেআর?

IPL 2026 Schedule: ভারতীয় দল এবারের টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর আইপিএল ২০২৬ নিয়ে ক্রিকেট দুনিয়ায় আগ্রহ বেড়ে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ (West Bengal), তামিলনাড়ু (Tamil Nadu), অসমের (Assam) মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের কারণে আইপিএল ২০২৬-এর সূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

Read Full Story

07:25 PM (IST) Mar 11

Mojtaba Khamenei Death Rumors - হামলায় মৃত্যু হয়েছে ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের? বড় কথা জানাল তেহরান

Mojtaba Khamenei Death Rumors:আমেরিকা যুক্তরাষ্ট্র-ইরানের যৌথ হামলায় প্রাণ গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়োতোল্লা খামেনির। এরপর আয়াতোল্লা পুত্র মোজতবা খামেনেই-কে সর্বোচ্চ নেতার পদে বসানো হয়।দাবি হামলায় গুরুতর জখম হয়েছেন, এমনকী মারাও গিয়েছেন মোজতবা।

Read Full Story

07:04 PM (IST) Mar 11

হরমুজ প্রণালীতে গুজরাতগামী পণ্যবাহী জাহাজে হামলা, ২০ জন উদ্ধার, আটকে ৩

বুধবার মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। গুজরাতের দিকে যাওয়ার সময় এটি একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। উদ্ধার অভিযানে ২০ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। শিপ ট্র্যাকিং তথ্য অনুসারে, জাহাজটি ময়ূরী নারি নামে শনাক্ত করা হয়েছে।

Read Full Story

06:41 PM (IST) Mar 11

Richa Ghosh Auction Price - রিচা ঘোষকে কিনল ম্য়ানচেস্টার সুপার জায়েন্টস, কত টাকা পাচ্ছেন শিলিগুড়ির বিশ্বকাপজয়ী

Richa Ghosh Auction Price: মহিলাদের 'দ্য হান্ডেড্র' টুর্নামেন্টের (Hundred Women's League) নিলামে বাংলার বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে নিয়ে জোর টানাটানি হল। শেষ পর্যন্ত শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচাকে ৫০ হাজার পাউন্ডে কিনল ম্যানচেস্টার সুপার জায়েন্টস।

Read Full Story

06:39 PM (IST) Mar 11

Crime News - বিবাহ-বহির্ভূত সম্পর্ক, বাসন্তীতে স্ত্রীর গলা কেটে খুনের অভিযোগ

West Bengal Crime News: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে সারা বিশ্বেই অশান্তি, বিবাহ-বিচ্ছেদ, খুনের ঘটনা দেখা যায়। এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এরকমই এক মারাত্মক ঘটনার কথা জানা গেল। এই নৃশংস অপরাধের ঘটনা জেনে সবাই শিউরে উঠছেন।

Read Full Story

06:25 PM (IST) Mar 11

LPG Gas Cylinders - বুক করার ক'দিনের মধ্যে গ্যাস সিলিন্ডার মিলবে? জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহ নিরাপদ রয়েছে এবং জ্বালানি বা রান্নার গ্যাস কেনার জন্য আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, বুধবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের একজন কর্তা বলেছেন। যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন যে এলপিজি গ্রাহকরা বুকিংয়ের প্রায় ২.৫ দিনের মধ্যে সিলিন্ডার পেয়ে যাবেন।

Read Full Story

05:56 PM (IST) Mar 11

Ketu Gochar - সামনেই নক্ষত্র পরিবর্তন করবে কেতু, ৮ মাস ধরে ৫ রাশিতে টাকার বৃষ্টি হবে

Ketu In Magha Nakshatra: বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতু একটি রহস্যময় এবং রহস্যময় ছায়া গ্রহ, যার প্রভাব একজন ব্যক্তির জীবনে প্রকাশ্যে অনুভব করা যায়। শুধুমাত্র এই কেতুই অনেকের জীবনে বড় পরিবর্তন আনবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মার্চ মাসের শেষে কেতু মঘা নক্ষত্রমণ্ডলে আসবে।

Read Full Story

05:51 PM (IST) Mar 11

LPG Crisis - শিক্ষকের বাড়িতে হানা দিয়ে ২৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার, কোথা থেকে এল!

LPG Crisis: দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের টানাপোড়েনের মাঝেই অবৈধ মজুতের অভিযোগে মধ্যপ্রদেশে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে হানা দিল প্রশাসন। তল্লাশিতে উদ্ধার হয়েছে মোট ২৫টি গ্যাস সিলিন্ডার। ঘটনাটি ঘটেছে ছাতারপুর জেলার বিশ্বনাথ কলোনিতে।

Read Full Story

05:39 PM (IST) Mar 11

IPL 2026 - এবারের আইপিএল-এ কোন ভূমিকায় ধোনি? মুখ খুললেন সিএসকে সিইও

IPL 2026: দু'সপ্তাহ পরেই শুরু হচ্ছে আইপিএল ২০২৬। এই লিগের ইতিহাসে সফলতম দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) গত কয়েক মরসুমের ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। এবারও দলের প্রধান ভরসা আইপিএল-এর ইতিহাসে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁকে দলে রেখেই পরিকল্পনা করছে সিএসকে ম্যানেজমেন্ট।

Read Full Story

05:16 PM (IST) Mar 11

LPG Gas Cylinders - LPG গ্যাস কোথায়-কীভাবে উৎপাদিত হয়? বেশিরভাগ লোকই জানেন না

LPG Gas Cylinder Shortage: রান্নার কাজে এলপিজি বা তরল পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। ভারতে সাম্প্রতিক বছরগুলিতে প্রায় প্রতিটি বাড়িতে এলপিজি পৌঁছেছে। উজ্জ্বলা যোজনার মাধ্যমে সরকার নিশ্চিত করার জন্য কাজ করছে যে সমাজের নিম্ন স্তরের মানুষও গ্যাসে খাবার রান্না করতে পারে। ভারতে প্রায় ৩৯৯.৭ মিলিয়ন এলপিজি গ্রাহক রয়েছে।

Read Full Story

04:51 PM (IST) Mar 11

BAN vs PAK ODI - বাংলাদেশের বিরুদ্ধে ১১৪ রানে অল আউট পাকিস্তান, কলম্বোর পর মীরপুরেও আফ্রিদিদের ভরাডুবি চলছেই

BAN vs PAK ODI: টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশ সফর গিয়েও বিপর্যয় অব্যাহত পাকিস্তানের। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১১৪ রানে অল আউট হয়ে গেল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৩১ ওভারের মধ্য়েই গুটিয়ে গেল আফ্রিদির দলের ইনিংস।

Read Full Story

04:40 PM (IST) Mar 11

LPG Gas Shortage - রান্নার গ্যাস নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মমতা, ভোটের আগে বড় কিছু ঘোষণা?

রান্নার গ্যাসের ঘাটতি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের উৎকণ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারকেই তিনি দায়ী করেছেন। রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের (এলপিজি) সঙ্কট নিয়ে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।

Read Full Story

04:27 PM (IST) Mar 11

BJP - গঙ্গাসাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত কলকাতায়

BJP West Bengal: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election) যত এগিয়ে আসছে ততই বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তাপ, সংঘর্ষ বাড়ছে। শাসক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠছে। এবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে (Gangasagar) মারাত্মক অভিযোগ উঠল।

Read Full Story

04:02 PM (IST) Mar 11

Fertiliser Shortage - হরমুজ বন্ধে সার আমদানিতেও প্রভাব, পরিস্থিতির না বদলালে বাড়বে চাষের খরচ

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে রয়েছে। যার প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি তেল ও গ্যাসের উপরে। তবে প্রভাব শুধু এক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। পরিস্থিতির উন্নতি না হলে ভারতে কৃষিকাজেও এর প্রভাব দেখা যেতে পারে। দেশে সারের ঘাটতি দেখা দিতে পারে।

Read Full Story

03:49 PM (IST) Mar 11

Viral Age Gap Couple - ২৬ বছরের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ৭৭ বছরের প্রেমিকের, ৫১ বছরের ব্যবধানের ভাইরাল প্রেমের কাহানি

Viral Age Gap Couple: দুজনের বয়সের ব্যবধান ৫১ বছর। প্রেমিকার বয়স ২৬, আর তার প্রেমিকের ৭৭! হ্য়াঁ, বছর দুয়েক আগে যখন ২৬-এর তরুণী ডায়ানা মোন্টানো (Diana Montano)র সঙ্গে ৭৭ বছরের বৃদ্ধ এডগারের (Edgar) প্রেমের খবর প্রকাশ্যে এসেছিল।

Read Full Story

03:32 PM (IST) Mar 11

Weather Report - ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে, কলকাতায় কবে? আবহাওয়া আপডেট

Weather Report: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃষ্টিপাতের সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া। তার ফলে, তাপমাত্রাও বেশকিছুটা ওঠানামা করবে বলে খবর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলকাতায় বুধবার বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read Full Story

03:15 PM (IST) Mar 11

Induction Buying Guide - গ্যাসের ঘাটতির আশঙ্কায় ইন্ডাকশন কিনবেন? দোকানে যাওয়ার আগে এই বিষয়গুলি জানুন

Induction Cooktop Buying Guide: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রভাবিত হচ্ছে। ভারতে এলপিজি গ্যাসের ঘাটতি সামনে এসেছে। এছাড়াও সরকার সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়েছে। এখন ২৫ দিন অন্তর সিলিন্ডার বুকিং করা যাবে।

Read Full Story

03:12 PM (IST) Mar 11

ICC Rankings - অভিষেকের সঙ্গে দূরত্ব কমিয়ে দ্বিতীয় ঈশান, কেরিয়ারের সেরা অবস্থানে সঞ্জু

ICC Men's T20I Batting Rankings: ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) বেশ কিছুদিন ধরেই আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে। তবে এবার তাঁর কাছ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিতে পারেন সতীর্থ ঈশান কিষান (Ishan Kishan)। সঞ্জু স্যামসনও (Sanju Samson) উন্নতি করে চলেছেন।

Read Full Story

03:04 PM (IST) Mar 11

Tamluk Bargavima Temple - দেশজুড়ে এলপিজি সঙ্কট, বন্ধের মুখে তমলুকের বর্গভীমা মন্দিরে প্রসাদ বিতরণ

Tamluk Bargavima Temple: দেশজুড়ে এলপিজি সরবরাহে অনিশ্চয়তা। গ্যাস সংকটের জেরে এবার বন্ধের মুখে পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রসিদ্ধ বর্গভীমা মায়ের মন্দিরের প্রসাদ বিতরণ। এই বিষয়ে কী বলছে মন্দির কর্তৃপক্ষ? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

02:32 PM (IST) Mar 11

ভারতে প্রথম 'স্বেচ্ছা মৃত্যু'! ১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানাকে মুক্তি দিতে নির্দেশ দিল সু্প্রিম কোর্ট

১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানাকে ‘নিষ্কৃতিমৃত্যু’ দেওয়ার অনুমতি দিল ভারতের সুপ্রিম কোর্ট…..

Read Full Story

02:22 PM (IST) Mar 11

Dubai Airport Drone Incident - দুবাই বিমানবন্দরের সামনে আছড়ে পড়ল ঘাতক ড্রোন, জখম ৪, তবু দিব্যি চলছে বিমান

Dubai Airport Drone Incident: আরও একবার দুবাইয়ের বুকে হামলা। ইরান থেকে ফের বুর্জ খলিফার শহরে উড়ে এল ড্রোন। মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনার মধ্যেই বুধবার সকালে দুবাই বিমানবন্দরের সামনে আছড়ে পড়ে ড্রোন। ড্রোন হামলায় চারজন গুরুতর জখম হন।

Read Full Story

02:08 PM (IST) Mar 11

Yuvasathi Scheme - ভোটের আগেই যুবসাথীর টাকা? প্রত্যেক আবেদনকারীর জন্য বিরাট উদ্যোগ এই পুরসভার

Yuvasathi Scheme: ভোটের আগেই প্রত্যেক আবেদনকারীর অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে যাতে ক্রেডিট হয়ে যায়, সেইজন্য রীতিমতো তৎপর কলকাতা পুরসভা। জানা যাচ্ছে, সমস্ত ডেটা এন্ট্রির জন্য চারটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে (yuvasathi status check)। কারণ, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেই নির্বাচনী বিধি কার্যকর হয়ে যাবে। 

Read Full Story

02:02 PM (IST) Mar 11

LPG Shortage - রান্নার গ্যাসের ঘাটতি, মেল-এক্সপ্রেস ট্রেনে খাবার মিলবে তো? বড় আপডেট

দেশব্যাপী এলপিজি সিলিন্ডারের ঘাটতির (LPG Shortage) কারণে এবার রেল ট্রেনে খাবার নাও মিলতে পারে। রান্নার গ্য়াসের ঘাটতির কারণে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) ট্রেনে রান্না করা খাবার পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার কথা বিবেচনা করছে। আগেই খাবার বুকিং করা যাত্রীদের টাকা ফেরত দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে।

Read Full Story

01:35 PM (IST) Mar 11

Gold Rate - এই মুহূর্তে সোনার দাম কোথায় দাঁড়িয়ে? বড় আপডেট, জানুন বিস্তারিত

Gold Rate: চলতি বছরের শুরু থেকেই সোনার দাম বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই তা ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। 

Read Full Story

01:21 PM (IST) Mar 11

India Diesel Export to Bangladesh - ভারত থেকে কত টন ডিজেল আমদানি হয়েছে বাংলাদেশে, জ্বালানি তেলে কার ওপর নির্ভর পদ্মাপাড়ের দেশ!

India Diesel Export to Bangladesh:মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তারই প্রভাব পড়েছে প্রতিবেশী বাংলাদেশেও। বাংলাদেশে ডিজেল আমদানির উৎস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনল BPC।

Read Full Story

01:20 PM (IST) Mar 11

Donald Trump - তেল শোধনাগার তৈরি হচ্ছে আমেরিকায়! আম্বানির রিলায়্যান্সকে কেন ধন্যবাদ জানালেন ট্রাম্প?

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় ঘোষণা করেছেন। ট্রাম্প বলেছেন যে ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন তেল শোধনাগার খোলা হবে। আর তাতে বিনিয়োগ করছে মুকেশ আম্বানির রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড। ট্রাম্প বলেছেন যে আমেরিকা জ্বালানি খাতে ফিরে আসছে।

Read Full Story

12:38 PM (IST) Mar 11

AI Courses After 12th - উচ্চ মাধ্যমিকের পরে সেরা ৫ ফ্রি AI কোর্স, রইল ডিরেক্ট লিঙ্ক

যদি আপনি মনে করেন যে আজকাল ভাল চাকরির জন্য ভাল ও দামি কোর্স করা একমাত্র শর্ত, তাহলে আপনি ভুল ভাবছেন। ২০২৬ সাল "দক্ষতার" বছর, "সার্টিফিকেট" নয়। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন বা সদ্য উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান থাকে, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জগৎ আপনার জন্য উন্মুক্তভাবে অপেক্ষা করছে।

Read Full Story

12:26 PM (IST) Mar 11

Air India Price Hike - টিকিটের দাম বৃদ্ধি! এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইটে এবার বসতে চলেছে ফুয়েল সারচার্জ

Air India Price Hike: ডোমেস্টিক এবং আন্তর্জাতিক উড়ানের টিকিটে জ্বালানি সারচার্জ অর্থাৎ, ফুয়েল সারচার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থাটি ঘোষণা করেছে যে, আগামী ১২ মার্চ থেকে ধাপে ধাপে এই সারচার্জ চালু করা হবে।

Read Full Story

11:51 AM (IST) Mar 11

Harish Rana Euthanasia - ১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার স্বেচ্ছামৃত্যুর অনুমতি, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

নিষ্ক্রিয় ইচ্ছামৃত্যু নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্ট গাজিয়াবাদের হরিশ রানার চিকিৎসা সহায়তা ব্যবস্থা অপসারণের নির্দেশ দিয়েছে। হরিশের পরিবার চিকিৎসা সহায়তা অপসারণ এবং নিষ্ক্রিয় স্বেচ্ছামৃত্যুর জন্য একটি আবেদন দাখিল করেছিল। হরিশ ১৩ বছর ধরে শয্যাশায়ী।

Read Full Story

11:44 AM (IST) Mar 11

Zodiac Sign - মেষ থেকে তুলা কোন রাশির মানুষ কিসে মানসিক শান্তি পায়

Zodiac Sign: মানসিক শান্তি জীবনের অন্যতম বড় চাহিদা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, সবার কাছে মানসিক শান্তি পাওয়ার উপায় এক নয়। জ্যোতিষশাস্ত্র বলছে, মানুষের স্বভাব, অনুভূতি, মানসিক চাহিদার সঙ্গে তার zodiac sign বা রাশির গভীর সম্পর্ক রয়েছে।

Read Full Story

11:25 AM (IST) Mar 11

DA Hike - সুখবর পাবেন সরকারি কর্মচারীরা, হঠাৎ করেই মাইনে বেড়ে যাবে, কেসটা কী জানুন

Dearness Allowance Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা জানুয়ারী ২০২৬-এর জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance ) এবং মহার্ঘ ত্রাণ (Dearness Relief) ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সাধারণত, সরকার হোলির মতো গুরুত্বপূর্ণ উৎসবগুলিতে মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) ঘোষণা করে।

Read Full Story

10:47 AM (IST) Mar 11

LPG Gas Online Booking - ঘরে বসে এবার হোয়াটসঅ্যাপে বুকিং করা যাবে এলপিজি সিলিন্ডার, জানুন নয়া নিয়ম

LPG Gas Cylinder: এখন থেকে ঘরে বসেই ফোন কল নয়, হোয়াটসঅ্যাপেই বুক করতে পারেন গ্যাস সিলিন্ডার। কীভাবে বুকিং করবেন? বিস্তারিত তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:43 AM (IST) Mar 11

Oil Free Puri - তেলে নয়, এবার লুচি ভাজুন জলে, হেব্বি খেতে, রেসিপি জেনে নিন

লুচি ও তরকারির সঙ্গে বাঙালির সম্পর্ক চিরকাল। ফুলকো ফুলকো লুচি খেতে আট থেকে আশি প্রায় সকলেই ভালবাসে। তবে, আজকাল স্বাস্থ্য সচেতনতা বেড়েছে। অনেকেই তেলে ভাজাভুজি খেতে চান না। তাই লুচিও অনেকে খান না।

Read Full Story

10:37 AM (IST) Mar 11

Stock Market Update - চরম বিপর্যয়! সেনসেক্স কমল ৪১০ পয়েন্ট এবং নিফটি ২৪,১৫০-এর নিচে, কোন কোন শেয়ারে নজর রাখবেন?

Stock Market Update: কোলগেট পালমোলিভের (ইন্ডিয়া) দর ছিল ২,১২০.৫৫ টাকা। কিন্তু তা কমে ৮২.১০ টাকা হয়েছে অর্থাৎ, ৩.৭৩% হ্রাস পেয়েছে। ম্যাক্স হেলথকেয়ার, জেএসডব্লিউ স্টিল, এসবিআই লাইফ সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ। অথাম ইনভেস্টমেন্টের শেয়ার ৭%-এরও বেশি কমে গেছে। কোন কোন শেয়ারে নজর রাখতে পারেন? 

Read Full Story

10:18 AM (IST) Mar 11

Numerology - এসব তারিখে জন্ম নেওয়া মানুষদের মুখে মিষ্টি-মনে বিষ, কারা কারা জেনে নিন

সংখ্যাতত্ত্ব অনুসারে, একজন ব্যক্তির জন্ম তারিখ তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক গভীর রহস্য প্রকাশ করে। নির্দিষ্ট তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অন্যদের বিচার করতে এবং তাদের ত্রুটিগুলি খুঁজে বের করতে পারদর্শী। যদিও এই অভ্যাসটি কখনও কখনও উন্নতির উদ্দেশ্যে করা হয়, তবে কখনও কখনও এটি তাদের ব্যক্তিত্বের অংশ হয়ে ওঠে।

Read Full Story

09:17 AM (IST) Mar 11

Middle East Crisis: সৌদির দিকে ৬টা মিসাইল! আকাশেই ধ্বংস, চরম উত্তেজনায় কাঁপছে গোটা আরব

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সৌদি আরব রিয়াদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান এয়ার বেসকে নিশানা করে ছোড়া ছ'টি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে রুখে দিয়েছে।

Read Full Story

More Trending News