LIVE NOW
Published : Jun 05, 2026, 09:04 AM ISTUpdated : Jun 05, 2026, 10:47 PM IST

Ajker Bangla Khabar Live: Saokat Molla - আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন, তার আগেই গ্রেফতার সওকত মোল্লা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Saokat Molla arrested

10:47 PM (IST) Jun 05

Saokat Molla - আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন, তার আগেই গ্রেফতার সওকত মোল্লা

Saokat Molla Arrested: এবারের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) ফল প্রকাশের পর থেকেই ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল কংগ্রেস (AITC) বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়। সওকতকে গ্রেফতার করা হবে বলে জল্পনা চলছিল। শুক্রবার সেই জল্পনা সত্যি হল।

Read Full Story

10:28 PM (IST) Jun 05

GDP Growth - ভারতের ৭.৭% বৃদ্ধি প্রত্যেক ভারতীয়র গর্বের কারণ - প্রধানমন্ত্রী মোদী

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি ৭.৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন। শুক্রবার দমনে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন এবং দেশের সার্বিক উন্নয়নের কথাও তুলে ধরেন।
Read Full Story

10:18 PM (IST) Jun 05

RG Kar Case - 'নির্মল ঘোষের সঙ্গে সিবিআই-এর আইনজীবীর যোগসাজশ,' বিস্ফোরক আর জি করে নির্যাতিতার বাবা

RG Kar Victim: আর জি কর মেডিক্যাল কলেজে এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে এখনও রাজ্য রাজনীতিতে আলোচনা চলছে। নির্যাতিতার মা বিধায়ক হয়েছেন। কিন্তু পরিবার এখনও মেয়ের খুনের বিচার পায়নি বলে দাবি করে আসছে। এবার তদন্তকারী আধিকারিক এবং সিবিআই-এর (CBI) আইনজীবীর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নির্যাতিতার বাবা।

Read Full Story

10:12 PM (IST) Jun 05

Water Metro - পরিবহণ বিপ্লব শুভেন্দুর! এবার কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালায় ২২,৭০০ কোটির মাস্টারপ্ল্যান

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে এবার কলকাতাতেও ওয়াটার মেট্রো চালু হবে। এর ফলে দেশের ১৮তম শহর হিসেবে এই পরিষেবা পাবে কলকাতা। পাশাপাশি, কেন্দ্র সরকারের সাগরমালা ২ প্রকল্পে ২২,৭০০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনাও করছে রাজ্য।

 

Read Full Story

09:48 PM (IST) Jun 05

মহাকাশ স্টেশনে এয়ার লিকেজ, জরুরি ভিত্তিতে ফেরানো হতে পারে ৪ মহাকাশচারীকে

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের মহাকাশযানে আশ্রয় নেওয়া এবং সম্ভাব্য জরুরি প্রস্থানের (ইভাকুয়েশন) প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার একটি দল লিকেজ মেরামতের চেষ্টা চালানোর সময় এই নির্দেশ দেওয়া হয়। মহাকাশ স্টেশনে এই মুহূর্তে রয়েছেন নাসার 'ক্রু-১২' মিশনের চারজন মহাকাশচারী।

Read Full Story

09:21 PM (IST) Jun 05

Annapurna Bhandar - করতে হবে না কোনো আবেদন! সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার-এ এভাবে মিলবে ৩,০০০ টাকা

Annapurna Bhandar: বিজেপি সরকার জানিয়েছে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাওয়ার জন্য রাজ্যের মা বোনেদের আর রোদে দাঁড়িয়ে ফর্ম পুরণ করতে হবে না। অনলাইনেও ফর্ম পুরণ করতে হবে না যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন।

 

Read Full Story

08:56 PM (IST) Jun 05

Dinesh Lad - 'রোহিতের কারও কাছে কিছু প্রমাণ করার নেই,' বলছেন ছোটবেলার কোচ

2027 ICC Men's Cricket World Cup: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টেস্ট, টি-২০, ওডিআই ফর্ম্যাটে সাফল্য পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে তিনি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। ওডিআই-তে আর ভারতীয় দলের অধিনায়ক নন রোহিত। এই তারকা ব্যাটার এখন সাধারণ খেলোয়াড় হিসেবে জাতীয় দলে আছেন।

Read Full Story

08:34 PM (IST) Jun 05

সীমান্তে এবার ‘স্মার্ট’ পাহারা! অনুপ্রবেশ রুখতে অমিত শাহের বড় ধামাকা, ৭-৮টি জায়গায় পাইলট প্রজেক্ট

Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে ভারতের আন্তর্জাতিক সীমান্তে একটি 'চতুর্মুখী নিশ্ছিদ্র সুরক্ষা গ্রিড' তৈরি করা হবে। তিনি আরও বলেন, 'স্মার্ট বর্ডার'-এর ধারণাটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই দেশের সাত-আটটি জায়গায় এর পাইলট প্রজেক্ট শুরু হবে।

 

Read Full Story

08:12 PM (IST) Jun 05

স্বরূপ গ্রেফতার হতেই রণক্ষেত্র সুরুচি সঙ্ঘ! ‘চোর-চোর’ স্লোগান দিয়ে ক্লাবে তুমুল ভাঙচুর

সুরুচি সংঘে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান ওঠায় ঘটনাটি আরও চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে।

 

Read Full Story

07:37 PM (IST) Jun 05

TMC New Committee - তৃণমূলের নতুন কমিটি, মমতা-অভিষেকের পদ বহাল, বাকিরা কে কোন দায়িত্বে?

তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠিত হল। কালীঘাটে দীর্ঘ মিটিংয়ের পরে কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তাতে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পদে কোনও পরিবর্তন হয়নি।

Read Full Story

07:07 PM (IST) Jun 05

EPFO interest Update - প্রভিডেন্ট ফান্ডে মিলবে ৮.২৫% সুদ, সরকার কবে জমা করবে, বড় আপডেট জানুন

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫% সুদের হার ঘোষণা করেছিল ২০২৬ সালের মার্চ মাসে। তবে, নতুন অর্থবর্ষ শুরু হওয়ার দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও, সদস্যদের অ্যাকাউন্টে এখনও সুদ জমা হয়নি।

Read Full Story

07:04 PM (IST) Jun 05

TMC Vs TMC - 'পদত্যাগ করে জিতে দেখান, স্যালুট করব', বিদ্রোহী ঋতব্রতদের চ্যালেঞ্জ মদন মিত্রের

তৃণমূলের বিদ্রোহী নেতাদের একহাত নিলেন মদন মিত্র। তাঁর সাফ কথা, মমতা বন্দ্য়োপাধ্যায়ের নামেই ভোট আসে। হিম্মত থাকলে পদত্যাগ করে আবার ভোটে জিতে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি।

 

Read Full Story

06:50 PM (IST) Jun 05

Cyber Attack - CBSE-র পোর্টালে সাইবার হানা! FIR দায়ের করল দিল্লি পুলিশ

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর রেজাল্ট-পরবর্তী পরিষেবার পোর্টালে লাগাতার সাইবার হানা হয়েছে। এই ঘটনায় বোর্ডের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ FIR দায়ের করে তদন্ত শুরু করেছে।

 

Read Full Story

06:26 PM (IST) Jun 05

অষ্টম বেতন কমিশন - এক ধাক্কায় বাড়বে ন্যূনতম বেতন, ৬৫ পেরোলেই পেনশনে বাম্পার অফার

eighth pay commission: অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন করে বয়সভিত্তিক বেতন ও পেনশন কাঠামোর প্রস্তাব ঘিরে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাব অনুযায়ী কর্মচারীদের বয়স ও চাকরির পর্যায়ের ভিত্তিতে বেতন ও অবসরকালীন সুবিধায় পরিবর্তন আনা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

 

Read Full Story

06:10 PM (IST) Jun 05

Border Crisis - নিজের নাগরিককেই নিচ্ছে না বাংলাদেশ? সীমান্তে অসহায় বহু মানুষ, দায় কার?

ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। অভিযোগ, ভারত থেকে ফেরত পাঠানো মানুষদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকার করছে না বাংলাদেশ। সম্প্রতি লালমনিরহাট সীমান্তে ৩৩ জন মানুষকে বিএসএফ বাংলাদেশে ফেরত পাঠাতে গেলে বাধা দেয় বিজিবি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সীমান্তে আটকে পড়া এই মানুষদের ভবিষ্যৎ কী? 

Read Full Story

05:36 PM (IST) Jun 05

Stock Market Closing - নিফটি শেষ করল ২৩,৪০০-এর নিচে, টানা দ্বিতীয় সপ্তাহেও বাজার নিম্নমুখী

Stock Market Closing: নিফটি ব্যাঙ্ক সূচক ১৮৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৪,৪৯৬-এ পৌঁছেছে এবং টানা চতুর্থ সেশনে লাভের অঙ্ককে অব্যাহত রেখেছে। পাশাপাশি মিডক্যাপ সূচক ২১২ পয়েন্ট কমে গিয়ে ৬০,৭৫৫-তে নেমে এসেছে। হিন্ডালকো, উইপ্রো, ট্রেন্ট, কোল ইন্ডিয়া এবং টিসিএস নিফটির শীর্ষ লোকসানকারী স্টকগুলির মধ্যে ছিল।

Read Full Story

05:33 PM (IST) Jun 05

Bengal DA Hike - ডিএ বৃদ্ধিতে ৯ শতাংশ শুধুই স্বপ্ন! এখনই মহার্ঘ ভাতা বাড়ছে না রাজ্য কর্মীদের!

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলোর বৈঠকে মিলল না তাৎক্ষণিক ডিএ। ৯ শতাংশ ডিএ বৃদ্ধি শুধুই স্বপ্ন। জানুন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে সর্বশেষ আপডেট।

Read Full Story

05:29 PM (IST) Jun 05

R Praggnanandhaa - গুকেশের বিরুদ্ধে জয়, নরওয়ে চেসে খেতাব জয়ের দৌড়ে প্রজ্ঞানানন্দ

Norway Chess 2026: চলতি নরওয়ে চেসে চমকপ্রদ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের তরুণ দাবাড়ু আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa)। নবম রাউন্ডের শেষে তিনি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা মার্কিন দাবাড়ুর চেয়ে মাত্র ০.৫ পয়েন্টে পিছিয়ে প্রজ্ঞানানন্দ। ফলে শেষ রাউন্ডে জয় পেলে চ্যাম্পিয়ন হতে পারেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

Read Full Story

04:35 PM (IST) Jun 05

FIFA Rankings - বিশ্বকাপের মুখে সিংহাসনে ফিরলেন মেসিরা, ড্র করে দুইয়ে নামল স্পেন

FIFA Rankings: বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে আচমকাই ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা। সাম্প্রতিক ফিফা Ranking-এ ব্রাজিল রয়েছে ৬ নম্বরে। প্রথমে পাঁচে যথাক্রমে-১) আর্জেন্টিনা, ২) স্পেন, ৩) ফ্রান্স, ৪) ইংল্যান্ড, ৫) পর্তুগাল। 

Read Full Story

04:29 PM (IST) Jun 05

অভিষেকে 'অনাস্থা', এই ২৩ জন তৃণমূল সাংসদ বিদ্রোহী শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এখন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সংসদেও ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। 'ইন্ডিয়া টুডে টিভি'-র সূত্র অনুযায়ী, প্রায় ২৩ জন সাংসদ বিধায়কদের একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আগামী দিনগুলোতে দলের সংসদীয় শাখায় বিভাজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Read Full Story

04:23 PM (IST) Jun 05

Gautam Gambhir - ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, আশাবাদী গম্ভীর

India vs Afghanistan: শনিবার শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান টেস্ট সিরিজ। বেশ কিছুদিন পর টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। আইপিএল-এর (IPL 2026) পর এবার জাতীয় দলের হয়ে খেলার জন্য একত্রিত হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বিদেশ সফরের আগে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

Read Full Story

03:48 PM (IST) Jun 05

Firhad Hakim - 'চেয়ারের মর্যাদা রাখতে পারছি না', কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে প্রায় সাড়ে সাত বছর মেয়র পদে ছিলেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ।

Read Full Story

03:30 PM (IST) Jun 05

গোটা সপ্তাহ ধরে চলবে বৃষ্টি, ভিজবে দক্ষিণের ছয় জেলা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

শুক্রবার ভোর থেকে কলকাতা ও শহরতলিতে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Read Full Story

03:16 PM (IST) Jun 05

Neymar - মিশরের বিরুদ্ধেও খেলতে পারছেন না, ব্রাজিলের চিন্তা বাড়ালেন নেইমার

Neymar Injury: বিশ্বকাপের (FIFA World Cup 2026) ফের চোট পেয়ে ব্রাজিল (Brazil) শিবিরের চিন্তা বাড়িয়েছেন তারকা স্ট্রাইকার নেইমার। এই স্ট্রাইকার বারবরই চোটপ্রবণ। অতীতে তিনি অনেকবার চোট পেয়েছেন। এবারের বিশ্বকাপের দলে জায়গা পেলেও, চোটের কারণে নেইমারের পক্ষে খেলা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

Read Full Story

02:48 PM (IST) Jun 05

Sukhoi Su-57 - পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান খুঁজছে ভারত, এর মধ্যেই পুতিনের বড় ‘Su-57’ প্রস্তাব

ভারত যখন তার বিমান বাহিনীর জন্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান খুঁজছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুখোই সু-৫৭ (Su-57) জেট নিয়ে একটি বড় প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলিকে পুতিন বলেন, উন্নত 'স্টেল্থ' বা রাডারে ধরা না পড়ার ক্ষমতাসম্পন্ন সু-৫৭ যুদ্ধবিমান যৌথভাবে উন্নয়ন ও উৎপাদনের জন্যও রাশিয়া প্রস্তুত।

Read Full Story

02:10 PM (IST) Jun 05

Yogi Adityanath Turns 54 - বারাণসীতে ৫৪ কেজির লাড্ডুর কেক কেটে যোগীর জন্মদিন উদ্‌যাপনে সমর্থকরা

Yogi Adityanath Turns 54: ৪৫ বছর বয়সে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এখন তিনি ৫৪-এর ‘তরুণ’। শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ৫৪ বছরে পা দিলেন। তাঁর জন্মদিন উপলক্ষে বারাণসীতে দেখা গেল এক অভিনব উদ্‌যাপন।

Read Full Story

01:20 PM (IST) Jun 05

RBI Monetary Policy - নিত্যপ্রয়োজনীয় জরুরি জিনিসের দাম আকশছোঁয়া? জটিল পরিস্থিতিতে সুদের হার জানাল রিজ়ার্ভ ব্যাঙ্ক

RBI Monetary Policy: বাড়ি এবং গাড়ির লোনের কিস্তিতে আপাতত কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। শুক্রবার তথা ৫ জুন, তিনদিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে রেপো রেট ঘোষণা করেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তখনই জানা যায়, বর্তমান পরিস্থিতি বিচার করে সুদের হার ৫.২৫%-তেই স্থির করছে তারা। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে এই সূচকে কোনও বদল আনা হয়নি।

Read Full Story

12:31 PM (IST) Jun 05

Ration Card - খারাপ খবর! বাতিল হতে চলেছে লক্ষাধিক রেশন কার্ড, কোন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার?

নতুন নির্দেশ অনুযায়ী, এসআইআর-র রিপোর্টের ভিত্তিতে রাজ্যে অযোগ্য উপভোক্তাদের রেশন কার্ড বাতিল করা হবে। ভোটার তালিকা থেকে বাদ পড়া বা তথ্যে অসঙ্গতি থাকা ব্যক্তিদের কার্ড বাতিলের আওতায় আনা হচ্ছে। জেনে নিন কবে থেকে

Read Full Story

12:16 PM (IST) Jun 05

Noida Fire - নয়ডার বহুতলের ১২ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দেখুন ভিডিও

Noida Fire: দিল্লির পর এবার অগ্নিকাণ্ড নয়ডায়। শুক্রবার সকালে উত্তরপ্রদেশের নয়ডায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, সেক্টর ৭৪-এ অবস্থিত আইভি কাউন্টি সোসাইটির একটি ফ্ল্যাটে আগুন লাগে।

Read Full Story

11:43 AM (IST) Jun 05

Gold Price - সপ্তাহের শেষ দিকে পতন সোনার দামে, গতকালের তুলনার কমে গেল দাম, দেখে নিন এক ক্লিকে

সোনার দাম প্রতিদিন পরিবর্তিত হচ্ছে এবং সাম্প্রতিক বৃদ্ধির পর আজ কিছুটা কমেছে। এই প্রতিবেদনে কলকাতা, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন শহরে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার আজকের দামের তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

11:03 AM (IST) Jun 05

Suvendu Adhikari News - বাতিল তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের কাজ, বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari News: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একের পর এক মাস্টারস্ট্রোক শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার তাজপুর বন্দর তৈরি নিয়ে নয়া উদ্যোগ বিজেপি সরকারের। কী বলছেন শুভেন্দু অধিকারী? জানুন বিশদে… 

Read Full Story

10:59 AM (IST) Jun 05

Kolkata Weather - বর্ষা শুরু রাজ্যে? আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা?

কলকাতা ও লাগোয়া জেলায় দমকা হাওয়ার জেরে কার্যত দুর্যোগের পরিস্থিতি তৈরি হয় এদিন সকালে। আর ঝড়ের দাপট কমতে না কমতেই ঝেঁপে বৃষ্টি আসে। এটা প্রাক বর্ষার বৃষ্টি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে, শুক্রবার শহরজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

Read Full Story

09:18 AM (IST) Jun 05

ধর্মতলায় মমতার বিতর্কিত মন্তব্য, লালবাজারের দ্বারস্থ একটি হিন্দুত্ববাদী সংগঠন

‘অখিল ভারত হিন্দু মহাসভা’-র পক্ষ থেকে কলকাতা পুলিশের লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে

Read Full Story

More Trending News