Weather Update: রাতের তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে, পাকাপাকিভাবে শীত পড়বে কবে?

Published : Nov 24, 2023, 07:03 AM IST
Kolkata Winter

সংক্ষিপ্ত

বিশেষত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব বেশি পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার রাজ্যের তিন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী তিন দিন আরও নামতে পারে পারদ।

কুয়াশার চাদরে ঢাকছে রাতের কলকাতা। ইতিমধ্যেই রাতের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী শহরে। নভেম্বরের মাঝামাঝি সময় এসেই রাতের দিকে সোয়েটার, টুপি পড়তে হচ্ছে। তবে কি ডিসেম্বরের মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? নভেম্বরের মাঝামাঝি সপ্তাহেই পারদ জানান দিচ্ছে কনকনে শীতের আভাস। হাওয়া অফিস জানাচ্ছে ধীরে ধীরে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বিশেষত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব বেশি পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার রাজ্যের তিন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী তিন দিন আরও নামতে পারে পারদ।

বৃহস্পতিবারও ভোর থেকেই চারিদিকে সাদা কুয়াশায় মুড়ে দিন শুরু হয়েছে। রাতের তাপমাত্রা আজও ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী চার দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা। সকাল এবং সন্ধেয় শীতের আমেজ বাড়বে। বৃহস্প্তিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।

মু্র্শিদাবাদ, বোলপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়ার যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি সেলসিয়াস কম। উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তিন জেলাতেই তাপমাত্রার পারদ নামল অনেকটা। দার্জিলিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম। জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোর ও রাতের বেলা শীত অনুভূত হবে। তবে পাকাপাকি ভাবে শীত আসতে এখনও ডিসেম্বরের শেষ সপ্তাহ অবধি অপেক্ষা করতে হবে।

 

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার