কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
12:08 AM (IST) May 11
RCB vs MI: রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার, আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেই ২ উইকেটে জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে মুম্বই।
11:07 PM (IST) May 10
Suvendu Adhikari: সোমবার শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠক। বৈঠক হবে নবান্নতে। মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি তিনটি প্রশাসনিক বৈঠকও করবেন শুভেন্দু অধিকারী। আলোচনা হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে।
11:02 PM (IST) May 10
ISL 2026: চলতি ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্স এফসি ৩-১ গোলে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকল তারা। ফেইলাসিয়ের, বার্তোমিউ এবং শ্রীকুত্তন গোল করে দলের জয় নিশ্চিত করেন। প্রথমে গোল করে মোহামেডানকে এগিয়ে দিয়েছিলেন মহীতোষ রায়।
09:36 PM (IST) May 10
Civic Satyagraha: হায়দ্রাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশপ্রেমের এক নতুন সংজ্ঞা দিয়েছেন। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার আবহে তিনি প্রত্যেক ভারতীয় নাগরিককে দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য একজোট হওয়ার ডাক দিয়েছেন।
09:11 PM (IST) May 10
Iran- US War: আন্তর্জাতিক শক্তির সঙ্গে আলোচনা মানে দুর্বলতা নয়, বরং দেশের স্বার্থ রক্ষার একটি কৌশল। এমনই কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
08:26 PM (IST) May 10
Chennai Super Kings vs Lucknow Super Giants: লখনউ সুপার জায়ান্টস যে চলতি আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে না, তা আগেই বোঝা গিয়েছিল। রবিবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে সরকারিভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল।
08:18 PM (IST) May 10
PM Modi: পেট্রোল , ডিজেল, রান্নার গ্য়াস ব্যবহারের ক্ষেত্রে এবার সংযমী হতে , দেশবাসীকে পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই এই আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
07:35 PM (IST) May 10
Suvendu Adhikari CMO: সুব্রত গুপ্তর পরে শুভেন্দু অধিকারী তাঁর দফতরে নিয়োগ করেছেন আরও দুই আমলাকে। যাঁরা রীতিমত বয়সে তরুণ। একই সঙ্গে সাত জন অভিজ্ঞ ডাব্লুবিসিএস আধিকারিকও নিয়োগ করা হয়েছে।
07:34 PM (IST) May 10
Mamata Banerjee: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) ফল প্রকাশের পর বিজেপি-বিরোধী (BJP) সব দলকে নিয়ে জোট তৈরি করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই আহ্বানের জবাব দিলেন সিপিআইএমএল লিবারেশনের (CPIML Liberation) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya)।
07:10 PM (IST) May 10
Dilip Ghosh: বিজেপির উদ্যোগে আয়োজিত হল মাছ উৎসব। সেখানে অংশ নেন দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে আনা বিজেপি প্রার্থী তাপস রায়। সেই অনুষ্ঠানে এসেই দিলীপ ঘোষ জানালেন, “অন্ধ্রপ্রদেশ নয়। বাঙালিকে বাংলার মাছ খাওয়াচ্ছে বিজেপি।"
06:52 PM (IST) May 10
Weather Kolkata: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে- সর্বত্রই ঝড়বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীতে লন্ডভন্ড হতে পারে দক্ষিণবঙ্গ। আগামী সপ্তাতে নিম্নচাপের বৃষ্টি হতে পারে।
06:49 PM (IST) May 10
Urvil Patel: চিপকে চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার উর্ভিল প্য়াটেলের বিস্ফোরক ইনিংস। ডু অর ডাই ম্যাচে লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে জয়ের জন্য ২০৪ রান তাড়া করতে নেমে ২৭ বছরের গুজরাটি ব্যাটার উর্ভিল চমকপ্রদ ব্যাটিং করছেন।
06:11 PM (IST) May 10
Suvendu Adhikari Security: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ফাঁক কিংবা ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখনও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে, রাজ্য সরকারের তরফ থেকেও ফোর্স মোতায়েন থাকবে বলে জানা যাচ্ছে।
05:51 PM (IST) May 10
Chandranath Rath Murder case: বিশেষ তদন্তকারী দলের সদস্যরা চন্দ্রনাথের খুনিদের সম্পর্কে কোনও তথ্য পাচ্ছিলেন না। এবার একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারী সিটের সদস্যদের।
05:39 PM (IST) May 10
East Bengal FC vs Punjab FC: সোমবার ঘরের মাঠে চলতি আইএসএল-এর (Indian Super League 2026) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে হলে লাল-হলুদ ব্রিগেডকে জয় পেতেই হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিতর্কিত মন্তব্য করে বসলেন অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón)।
05:33 PM (IST) May 10
05:31 PM (IST) May 10
গোয়া বলতেই চোখে ভাসে বিকিনি, হাওয়াই শার্ট, ফ্লোরাল ড্রেস। কিন্তু এগুলো টুরিস্টদের পোশাক। আসল গোয়ার ঘরে ঘরে ৪০০ বছরের পর্তুগিজ ইতিহাস লুকিয়ে আছে ‘পানো ভাজ’ আর ‘কাস্টি’তে। বিয়েতে গোয়ান ক্যাথলিক মেয়েরা এখনও সাদা গাউন ‘পানো ভাজ’ পরেন, আর হিন্দু কুনবি আদিবাসী মহিলাদের লাল-কালো চেক ‘কাস্টি’ শাড়ি UNESCO-র লিস্টে জায়গা পেয়েছে।
05:22 PM (IST) May 10
উত্তর কোরিয়া তার সংবিধানে একটি বড় পরিবর্তন এনেছে। এখন, যদি কিম জং উনকে হত্যা করা হয় অথবা কোনও বিদেশি হামলায় দেশের নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তবে সামরিক বাহিনী স্বয়ংক্রিয়ভাবে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিতে পারবে।
04:46 PM (IST) May 10
04:41 PM (IST) May 10
SSC SCAM:সরকার বদলের পরই ভোলবদল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)র। এতদিন টালবাহানার পর এবার SSC কর্তৃপক্ষ ২০১৬ সালের SSC পরীক্ষাহর ওএমআর (OMR) শিট প্রকাশ করতে চলছে।
03:59 PM (IST) May 10
Adhir on Mamata: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। বলেন, বাংলায় কংগ্রেসকে ধ্বংস করার চেষ্টা করার পর এখন নিজের শক্তি কমে যাওয়ায় মমতা সমর্থন চাইছেন। অধীরের শর্ত, আগে রাহুল গান্ধীকে INDIA জোটের নেতা হিসেবে মেনে নিতে হবে।
03:32 PM (IST) May 10
Vaibhav Sooryavanshi News: চলতি আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে অসাধারণ ব্যাটিং করছেন কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। তিনি একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। এরই মধ্যে রবিবার মাতৃ দিবসে (Mother's Day 2026) মাকে বিশেষ বার্তা দিলেন এই কিশোর।
03:28 PM (IST) May 10
DA & 7th Pay Commission: সপ্তম পে কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা DA- এই দুটি বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরেই অপেক্ষায় বসে রয়েছেন রাজ্যের সরকারি কর্মী। ১৫ বছরের মমতা-জমানা শেষ হতেই এই দুটি বিষয় নিয়ে চর্চা তুঙ্গে।
03:27 PM (IST) May 10
Tamil Nadu CM: নতুন জারি করা নির্দেশ অনুযায়ী, দুজন আইএএস অফিসারকে মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। ডঃ পি. সেন্থিলকুমার এবং জি. লক্ষ্মী প্রিয়াকে কমপক্ষে এক বছরের জন্য মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব পদে নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেন্থিলকুমার আগে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
03:16 PM (IST) May 10
Weekly Horoscope: নতুন সপ্তাহ শুরু হতে চলেছে। এমন পরিস্থিতিতে কার জন্য এই সপ্তাহটি দুর্দান্ত হবেন এবং কোন রাশির জাতকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবেন? এই সব প্রশ্নের উত্তর জেনে নিন মেষ থেকে মীন রাশির জাতকদের সাপ্তাহিক রাশিফল থেকে।
03:08 PM (IST) May 10
ঘটনার তদন্তে নেমে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে ওই বিস্ফোরক সামগ্রী সেখানে এল, কারা এর সঙ্গে যুক্ত এবং এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
01:59 PM (IST) May 10
আগামী কয়েকদিন বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। নতুন সপ্তাহে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।
01:18 PM (IST) May 10
২০২৬ সালের নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র? গ্রহ-নক্ষত্রের অবস্থান এবং খ্যাতনামা জ্যোতিষীদের পূর্বাভাস নিয়ে বিস্তারিত পড়ুন।
01:02 PM (IST) May 10
Chennai Super Kings vs Lucknow Super Giants: রবিবার বিকেলে ঘরের মাঠ চিপকে (Chepauk) আইপিএল-এর (IPL 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে সিএসকে-র এই ম্যাচ জেতা জরুরি। তবে খেলার পাশাপাশি মাঠের বাইরের বিষয় নিয়েও ভাবছে সিএসকে ম্যানেজমেন্ট।
12:12 PM (IST) May 10
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর জন্য কোনও নির্দিষ্ট সরকারি বাসভবন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মুখ্যমন্ত্রীরা সরকারি বাসভবনেই থাকতেন। যেমন রাজভবনের অদূরে অবস্থিত বাংলোগুলি।
11:51 AM (IST) May 10
CM Vijay: বৃত্ত সম্পূর্ণ হল। সিনেমার জগত থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়ে অবশেষে কুর্সিতে বসলেন বিজয়। কয়েক দিনের টানটান নাটকের পর অবশেষে তামিলনাড়ুর কুর্সিতে বসলেন বিজয়। ১২০ জন বিধায়কের সমর্থনে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়।
11:23 AM (IST) May 10
Archery World Cup 2026: তিরন্দাজিতে ফের সাফল্য ভারতের। সাংহাইতে (Shanghai) তিরন্দাজি বিশ্বকাপে চিনকে (China) হারিয়ে সোনা জিতল ভারতের মহিলা দল। অসাধারণ পারফরম্যান্স দেখালেন দীপিকা কুমারী (Deepika Kumari)। তিনি ভারতের মহিলা রিকার্ভ দলকে সোনা জিততে সাহায্য করলেন।
10:40 AM (IST) May 10
7th Pay Commission for West Bengal: পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই কমিশন চালু হলে বেতন কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর এবং ভাতার মতো বিষয়গুলিতে বড় পরিবর্তন আসতে পারে।
10:39 AM (IST) May 10
৪৫ দিনের মধ্যে কি এবার বকেয়া ডিএ মিটিয়ে দেবে বাংলার নতুন বিজেপি সরকার। অবশেষে তাহলে কি দাবি মিটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। কবে থেকে টাকা ঢুকবে, কত করে পাবেন সরকারি কর্মীরা! দেখে নিন হিসেব।