কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:37 PM (IST) Aug 21
09:41 PM (IST) Aug 21
ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বাড়ছে।
09:25 PM (IST) Aug 21
Satwiksairaj Rankireddy-Chirag Shetty: নয়াদিল্লিতে (New Delhi) বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে (BWF World Championships 2026) পুরুষদের ডাবলসে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু কোয়ার্টার-ফাইনালে হেরে গেল এই ভারতীয় জুটি। ফলে পদক হাতছাড়া হল।
08:44 PM (IST) Aug 21
07:59 PM (IST) Aug 21
Lionel Messi-Cristiano Ronaldo: বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা দেখা যায়। এই দুই ফুটবলারের জার্সি নিলামে ওঠার পরেও সংগ্রাহকদের মধ্যে আগ্রহ দেখা গেল। তবে এই নিলামেও রোনাল্ডোকে টেক্কা দিলেন মেসি।
07:31 PM (IST) Aug 21
06:04 PM (IST) Aug 21
Annapurna Bhandar: পশ্চিম মেদিনীপুরে একটি প্রশাসনিক বৈঠক করতে গেছিলেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু সেই মিটিং চলাকালীন শুক্রবার, জেলাশাসকের দফতরের গ্রাউন্ড ফ্লোরে ঢুকে পড়লেন বিক্ষুব্ধ মহিলারা। ফলে, বাধ্য হয়ে দুপুর ২.৩০ মিনিট নাগাদ সেই বৈঠক বন্ধ করে নিচে নেমে আসেন অগ্নিমিত্রা। তাঁকে দেখে সেই কোলাহল আরও বাড়ে।
05:59 PM (IST) Aug 21
India Tour of Bangladesh, 2026: সাদা বলের সিরিজ খেলতে আগামী সপ্তাহেই ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা। কিন্তু এই সফর নিয়ে জটিলতা এখনও দূর হয়নি। বিসিসিআই (BCCI) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) এখনও এই সিরিজের বিষয়ে আলোচনা করছে। কিন্তু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
05:00 PM (IST) Aug 21
সারা দেশের আইন স্নাতক এবং তরুণ আইনজীবীরা সুপ্রিম কোর্ট থেকে একটি উল্লেখযোগ্য স্বস্তি পেয়েছেন। শুক্রবার, সুপ্রিম কোর্ট তার মে ২০২৫-এর সিদ্ধান্ত সংশোধন করে সিভিল জজ (জুনিয়র ডিভিশন) প্রবেশ-স্তরের বিচার বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তিন বছরের আইনি অভিজ্ঞতার মেয়াদ কমিয়ে এক বছর করেছে।
04:48 PM (IST) Aug 21
Indian Football: ফিফা আশিয়ান কাপে (FIFA ASEAN Cup 2026) খেলার বদলে দেশের মাটিতে জোড়া প্রীতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। ৩ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে (India Vs Brazil) ম্যাচের পর কেপ ভার্দের বিরুদ্ধেও (India Vs Cape Verde) ম্যাচ খেলবে ভারতীয় দল। এই দুই ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
04:24 PM (IST) Aug 21
PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাইভেট স্পেস কোম্পানিগুলোকে কৃষি ও পরিবেশের মতো বিভিন্ন ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারতকে মহাকাশ খাতে বিশ্বের প্রতিভা, সংস্থা এবং বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র বা 'ম্যাগনেট' হয়ে উঠতে হবে।
03:58 PM (IST) Aug 21
সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ মানবিক সিদ্ধান্ত দিয়েছে। ১০৫ বছর বয়সের খুনের আসামি রসিক চন্দ্র মণ্ডল তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের বাকি অংশ থেকে মুক্তি পেয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুনানির সময় এই রায় দেয়। ফলস্বরূপ, ১০৫ বছরের রসিকচন্দ্র মণ্ডলকে আর জেলে থাকতে হবে না।
03:30 PM (IST) Aug 21
BWF World Championships 2026: দিল্লিতে (Delhi) চলছে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপস ২০২৬। পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে ভারতের কোনও শাটলার পদক জিততে পারেননি। তবে মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত করেছেন তৃষা জলি (Treesa Jolly) ও গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand)। দেড় দশক পর ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে পদক জিতল ভারত।
03:17 PM (IST) Aug 21
জয়পুরের একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে হামলার শিকার হলেন ককরোচ জনতা পার্টির (CJP) নেতা আশুতোষ রাঙ্কা ও তাঁর দল। এই ঘটনার তীব্র নিন্দা করে দলের আরেক নেতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, স্কুলের বেহাল দশা সামনে এসে যাওয়ার ভয়েই বিজেপির লোকজন এই হামলা চালিয়েছে।
02:45 PM (IST) Aug 21
DA arrears: সরকারপোষিত স্কুলের শিক্ষকরা কি বকেয়া ডিএ পাবেন? রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ কলকাতা হাই কোর্টের, ১১ সেপ্টেম্বরের মধ্যে চাওয়া হল রিপোর্ট।
02:43 PM (IST) Aug 21
Rahul Gandhi: রাহুল গান্ধী হঠাৎ করে থানায় চলে আসায় রীতিমতো চমকে যান সেই সময় উপস্থিত থাকা পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, সাহিল লোচাব এফআইআর দায়ের করতে চাইলেও পুলিশ তাঁকে সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ সামনে আসছে। এরপরেই রাহুল গান্ধী জানতে চান, কেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে না?
01:47 PM (IST) Aug 21
দিল্লিতে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়ছে এবং সাম্প্রতিক দৈনিক পরিসংখ্যানে দেখা গেছে যে, সংক্রমণের একটি বড় অংশের জন্য দায়ী H1N1 ভাইরাস। ২০ আগস্ট দিল্লিতে ১৫৯ জন নতুন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ১১৪ জনই H1N1-এ আক্রান্ত। এই নতুন সংক্রমণের ফলে ২০২৬ সালে দিল্লিতে H1N1 আক্রান্তের মোট সংখ্যা ১,৭৭৭-এ পৌঁছেছে।
01:35 PM (IST) Aug 21
Vande Mataram Congress: এই প্রসঙ্গে, কংগ্রেস জানিয়েছে, ১৯৩৭ সালে কলকাতায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু এবং সর্দার বল্লভভাই প্যাটেল সহ একাধিক শীর্ষস্তরের নেতা বন্দেমাতরম গানের প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার আগে এই বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতামতও নেওয়া হয়েছিল।
01:23 PM (IST) Aug 21
শিলিগুড়িতে SSB-র অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে আসছে।
12:40 PM (IST) Aug 21
Share Market Update: পাশাপাশি নিফটি ব্যাঙ্ক সূচকটি একটি নির্দিষ্ট সংকীর্ণ সীমার মধ্যে ওঠানামা করছে। সূচকটির জন্য ৫৭,৫০০-এর উপরে অবস্থান ধরে রাখা এবং পরবর্তীতে ৫৮,০০০-এর স্তর অতিক্রম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। বাজার খোলার সময় জেবিএম অটোর শেয়ারের দাম প্রায় ১০% বৃদ্ধি পেয়েছে।
12:10 PM (IST) Aug 21
আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার আবেদনপত্র Form I-485-এ বদল আনছে মার্কিন অভিবাসন দফতর। ১৮ সেপ্টেম্বর থেকে নতুন ফর্ম চালু হচ্ছে, পুরনো ফর্মে আবেদন করলে তা সরাসরি বাতিল হয়ে যাবে। বিশেষত ভারতীয় আবেদনকারীদের জন্য এই নতুন নিয়মগুলি জানা খুব জরুরি।
12:05 PM (IST) Aug 21
11:46 AM (IST) Aug 21
পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার পরীক্ষা শেষ হতেই কড়া নিরাপত্তায় তাঁকে ফের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ফিরিয়ে আনা হয়।
11:35 AM (IST) Aug 21
কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (DoPT) নন-ফাংশনাল আপগ্রেডেশন (NFU) সংক্রান্ত নিয়ম অনুযায়ী কিছু সংগঠিত গ্রুপ 'এ' কর্মচারীদের জন্য নিয়মিত পদোন্নতি ছাড়াই বেশি বেতন পাওয়ার পথ খুলে দিয়েছে।
11:22 AM (IST) Aug 21
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক CAA নিয়ে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা-সহ মোট আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আগের একটি নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে।
10:43 AM (IST) Aug 21
Ayushman Bharat Complain: রাজ্যে চালু আয়ুষ্মান ভারত, মিলবে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা! হাসপাতালে সুবিধা না পেলে কীভাবে অভিযোগ জানাবেন, জেনে নিন হেল্পলাইন নম্বর ও পদ্ধতি।
10:19 AM (IST) Aug 21
১৩৫তম ডুরান্ড কাপের চূড়ান্ত উত্তেজনাপূর্ণ মুহূর্তটি আসছে ২০২৬ সালের ২৩ আগস্ট, যখন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল এফসি। স্থানীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পাশাপাশি, আসন্ন এই ফাইনালটি টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সেরা হওয়ার এক সরাসরি লড়াইও বটে।
09:58 AM (IST) Aug 21
উৎসবের মরসুমের আগে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ৩১ অক্টোবর পর্যন্ত ১০ লক্ষ মেট্রিক টন কাঁচা চিনি শুল্ক ছাড়াই আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে বাজারে জোগান বাড়বে বলে আশা করা হচ্ছে।
09:33 AM (IST) Aug 21
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে উত্তর ২৪ পরগনায় শাশুড়ি-বউমার সংঘাত! কারও অ্যাকাউন্ট এল টাকা, কারওটা আটকে ‘আন্ডার প্রসেস’-এ। কী বলছে প্রশাসন? বিস্তারিত জানুন।
09:34 AM (IST) Aug 21
ভারতে একজন ব্যক্তি কতগুলো মোবাইল সংযোগ রাখতে পারবেন, সেই সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে কার্যকর করতে যাচ্ছে সরকার। পিটিআই (PTI)-এর তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট থেকে যেসব গ্রাহক ইতিমধ্যেই অনুমোদিত সর্বোচ্চ সীমার (লিমিট) কোটায় পৌঁছে গেছেন, তাঁদের নতুন সিম কার্ড দেওয়া বন্ধ করতে হবে টেলিকম অপারেটরদের।
09:08 AM (IST) Aug 21
Pakistani Gangster: পাকিস্তান-ভিত্তিক গ্যাংস্টার শেহজাদ ভাট্টি দাবি করেছে, সম্প্রতি ভারতে গ্রেফতার হওয়া ২৫০ জন তার দলের সদস্য নয়। একটি ভিডিও প্রকাশ করে সে মোদী সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং বলেছে যে তার দলের ৩০০০ সদস্য এখনও ভারতে অবাধে ঘুরে বেড়াচ্ছে।
08:55 AM (IST) Aug 21
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার তদন্তে কমিটি গঠন করা হবে কি না, শুক্রবার সেই সিদ্ধান্ত নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটি তৈরি হলে ঘটনার নেপথ্যের কারণ ও দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হতে পারে।
08:47 AM (IST) Aug 21
New Market Fire: নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অধরা মালিক। এদিকে গোটা ঘটনায় বেআইনি এই হোটেলগুলির বিরুদ্ধে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একসঙ্গে পরপর ন-টি হোটেল-রেস্তঁরাকে শোকজ নোটিস। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
08:46 AM (IST) Aug 21
WB Weather: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কাটতে না কাটতে ফের বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারে উত্তর থেকে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…