Published : Apr 30, 2026, 08:37 AM ISTUpdated : Apr 30, 2026, 10:01 PM IST

Ajker Bangla Live News: স্ট্রংরুম উত্তেজনা - ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মুখোমুখি BJP-TMC, ভবানীপুরের EVM সামলাতে গেলেন মমতা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Tension mounts between the TMC  BJP surrounding the strongroom at  Khudiram Anushilan Kendra

10:01 PM (IST) Apr 30

স্ট্রংরুম উত্তেজনা - ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মুখোমুখি BJP-TMC, ভবানীপুরের EVM সামলাতে গেলেন মমতা

strongroom: ক্ষদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রংরুম ঘিরে উত্তেজনা এই ঝড়বৃষ্টির মধ্যেই। বিজেপি আর তৃণমূল কর্মীদের স্লোগান আর পাল্টা স্লোগানে উত্তাল হয় গোটা এলাকা।অন্যদিকে ভবানীপুরের স্ট্রংরুম পাহারা দিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Read Full Story

09:22 PM (IST) Apr 30

BJP Meeting - ভোট গণনার আগে কলকাতায় বিজেপির হাই-ভোল্টেজ বৈঠক, কী নিয়ে আলোচনা?

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের গণনা ৪ মে। তার আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে শনিবার কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিজেপি। ভোট গণনার দিনের রণকৌশল এবং প্রস্তুতিই এই বৈঠকের মূল ফোকাস।

 

Read Full Story

07:49 PM (IST) Apr 30

Humayun Kabir - দু'টি আসনেই জয়ের দাবি, নওদা না রেজিনগর কোনটি ছাড়বেন জানালেন হুমায়ন কবীর

Humayun Kabir:'স্টিং'-য়ে জখম হননি, বরং আগের চেয়েও তিনি বেশি আত্মবিশ্বাসী। এমন দাবিই করলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। রাজ্য়ে ভোটগ্রহণ পর্ব মেটার পর রিলাক্স মুডে দেখা গেল হুমায়ুন কবীর-কে।

Read Full Story

07:39 PM (IST) Apr 30

Howrah-Sealdah Train Cancel - হাওড়া ও শিয়ালদা থেকে বাতিল একাধিক লোকাল ট্রেন, অন্য রুটে মেল এক্সপ্রেস

হাওড়া ও শিয়ালদা ডিভিশনে আবারাও ট্রেন বাতিলের কথা জানাল পূর্ব রেল। কাজের কারণেই এই দুই লাইনে মে মাসের প্রথম সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কোথাও সাবওয়ে নির্মাণের জন্য, কোথাও গার্ডার সরানোর জন্য, কোথাও রুটিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন বাতিল করা হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহেই এত সংখ্যক ট্রেন বাতিল যাত্রী চলাচলে প্রভাব ফেলবে।

Read Full Story

07:27 PM (IST) Apr 30

vote Counting - নিরাপদে ভোট গণনা করতে মরিয়া কমিশন, নিয়েছে ৪টি কড়া পদক্ষেপ

vote Counting preparation: দুই দফা ভোট গ্রহণের মত এবার ভোট গণনা নির্বিঘ্নে আর নিরাপদে করতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই কারণেই একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। গণনার তোড়জোড় শুরু। আগামী সোমবার ৪ মে রাজ্য ভোট গণনা।

 

Read Full Story

07:24 PM (IST) Apr 30

Jensi Kanabar - সানিয়া মির্জার রেকর্ড ভেঙে দিলেন, ভারতীয় টেনিসের নতুন তারকা জেনসি কানাবার

Jensi Kanabar: বয়স ১৪ বছর পাঁচ মাস। এর মধ্যেই ভারতীয় টেনিস মহলে সাড়া ফেলে দিয়েছেন গুজরাটের (Gujarat) জুনাগড়ের (Junagadh) মেয়ে জেনসি কানাবার। ভারতের মহিলা টেনিসের কিংবদন্তি সানিয়া মির্জার (Sania Mirza) রেকর্ড ভেঙে দিলেন জেনসি। তিনি ভারতীয় টেনিসের নতুন তারকা হয়ে উঠছেন।

Read Full Story

06:31 PM (IST) Apr 30

Persian Gulf - বিদেশিদের জায়গা হবে পারস্য উপসাগরের গভীরে, আমেরিকাকে হুঁমকি ইরানি নেতা খামেনির

পারস্য উপসাগর দিবসে আমেরিকার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি। তিনি সাফ জানিয়েছেন, পারস্য উপসাগরের ভবিষ্যৎ হবে আমেরিকাবিহীন এবং বিদেশি শক্তির একমাত্র স্থান হবে 'জলের গভীরে'।

 

Read Full Story

06:30 PM (IST) Apr 30

AC Invention - এসি কীভাবে আবিষ্কার হয়েছিল? গল্পটা শুনলে আপনি বিশ্বাসই করবেন না

আজকাল গরম মোকাবিলা করার জন্য এয়ার কন্ডিশনার ব্যবহার করা হয়। কিন্তু প্রথম আধুনিক এয়ার কন্ডিশনারটি আরামের জন্য মোটেই ডিজাইন করা হয়নি। প্রকৃতপক্ষে, এটি অন্য একটি উদ্দেশ্যে উদ্ভাবিত হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক কেন।

Read Full Story

06:04 PM (IST) Apr 30

IPL 2026 - চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর? জেনে নিন অঙ্ক

IPL 2026 Playoffs: চলতি আইপিএল-এ লিগ পর্যায়ের খেলা মাঝামাঝি পর্যায় পেরিয়ে গিয়েছে। প্লে-অফের চার দল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। যে দলগুলি পয়েন্ট তালিকায় প্রথম চার অবস্থানে আছে, তাদেরই প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশি। বাকি দলগুলির লড়াই অত্যন্ত কঠিন।

Read Full Story

05:46 PM (IST) Apr 30

TMC না BJP- কোন দিকে বইছে বাংলার ভোটের হাওয়া? রইল সাট্টাবাজারের পূর্বাভাস

Satta Market Prediction: আগামী দিনে নবান্নের রাশ কার হাতে থাকবে তাই নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত ভারতের সাট্টা বাজার। ভারতে একাধিক সাট্টা বাজার থাকলেও অধিকাংশই অবৈধ। সেখানে চোরাগোপ্তাভাবেই হয় সাট্টার আড্ডা। তাতেই উঠছে বাংলার ভবিষ্যতের কথা

 

Read Full Story

05:27 PM (IST) Apr 30

Mamata On Exit Polls - এক্সিট পোলের গেরুয়া ঝড়কে উড়িয়ে দিলেন মমতা, জানিয়ে দিলেন তৃণমূল কত আসন পাবে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন বুথফেরত সমীক্ষায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজেপি সরকার গঠন করতে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। যাতে শেয়ারবাজারে ধস না নামে। 

Read Full Story

04:39 PM (IST) Apr 30

8th Pay Commission - দাবি দাওয়া জানানোর সময়সীমা বৃদ্ধি, মাইনে কত বাড়বে, পুরনো পেনশন ফিরবে?

অষ্টম বেতন কমিশনের দল এখন মাঠ পর্যায়ে পৌঁছেছে এবং একের পর এক রাজ্যে কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছে। বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর এবং ভাতা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক হচ্ছে। বৈঠকটি প্রথমে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছিল এবং এখন দিল্লিতে চলছে।

Read Full Story

04:39 PM (IST) Apr 30

Shakib Al Hasan - 'পাকিস্তানের কথায় টি-২০ বিশ্বকাপে না খেলে ভুল করেছে বাংলাদেশ,' মত শাকিবের

2026 ICC Men's T20 World Cup: যোগ্যতা অর্জন করার পরেও, এ বছরের টি-২০ বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ (Bangladesh Cricket Team)। তৎকালীন সরকারের নির্দেশেই টি-২০ বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এই সিদ্ধান্ত এখনও মানতে পারছেন না শাকিব আল-হাসান (Shakib Al Hasan)।

Read Full Story

04:36 PM (IST) Apr 30

DA Case - ২ মাসে মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা, নইলে দিতে হবে সুদ! কোর্টের রায়ে স্বস্তি সরকারি কর্মীদের

DA Case Verdict:বকেয়া DA বা মহার্ঘ ভাতা পরিশোধের বিষয়ে এবার যুগাস্তকারী রায় দিল হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে আর্থিক সীমাবদ্ধতাকে কখনই হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না সরকারি কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার ক্ষেত্রে।

 

Read Full Story

03:43 PM (IST) Apr 30

Weather Update - কালবৈশাখীর দাপট আরও কয়েকদিন চলবে, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে

মেঘলা আকাশ ও বুধবার সন্ধ্যায় বৃষ্টির কারণে নামল তাপমাত্রার পারদ। এক ধাক্কায় তাপমাত্রার পারদ প্রায় ৬ ডিগ্রি নেমেছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

Read Full Story

03:37 PM (IST) Apr 30

Oil Price - ট্রাম্পের এক কথায় আগুন ! ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়াল অপরিশোধিত তেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জেরে বিশ্ব বাজারে তোলপাড়। হরমুজ প্রণালীর অবরোধ তোলা হবে না, যতক্ষণ না ইরান চুক্তি মানছে, ট্রাম্পের এই ঘোষণার পরেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে বড়সড় সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

Read Full Story

03:18 PM (IST) Apr 30

GT Vs RCB - আইপিএল-এর শীর্ষে পৌঁছনোর লড়াই আরসিবি-র, বাধা হবে আমেদাবাদের আবহাওয়া?

Gujarat Titans vs Royal Challengers Bengaluru: মাত্র কয়েকদিনের ব্যবধানে চলতি আইপিএল-এ (IPL 2026) ফের গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে গুজরাটের বিরুদ্ধে জয় পাওয়ার পর বৃহস্পতিবার গুজরাটের ঘরের মাঠে ফের জয়ের লক্ষ্যে বিরাট কোহলিরা (Virat Kohli)।

Read Full Story

02:23 PM (IST) Apr 30

Riyan Parag Vaping - ই-সিগারেট খাওয়ায় রিয়ান পরাগের শাস্তি ঘোষণা বোর্ডের, জরিমানায় রাজস্থানের অধিনায়ককে যা দিতে হচ্ছে

Riyan Parag Vaping: গুরু 'পাপে' লঘু শাস্তি! আইপিএলে ম্যাচচলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট বা 'ভেপ' (Vape) ব্যবহার ধরা পড়ে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। নির্বাসন তো দূরে থাকা নামমাত্র জরিমানা আর সতর্ক করেই ছেড়ে দেওয়া হল পরাগকে।

Read Full Story

12:15 PM (IST) Apr 30

Best Scooters For Office - দামে কম, মাইলেজও দুর্দান্ত! অফিস যাতায়াতের জন্য এই স্কুটারগুলোই সেরা

অফিসে যাতায়াতের জন্য সঠিক স্কুটার বেছে নেওয়া সহজ নয়। আপনি যদি মাইলেজ, আরাম এবং বাজেটের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে থাকেন, তাহলে আপনার কাছে টিভিএস জুপিটার, হোন্ডা অ্যাক্টিভা, ডিও এবং হিরো প্লেজার প্লাসের মতো বিকল্প রয়েছে।

Read Full Story

11:44 AM (IST) Apr 30

DA Hike - ২ শতাংশ DA এপ্রিল মাসের বেতনের সঙ্গে আসবে নাকি মে পর্যন্ত অপেক্ষা? জানাটা দরকারি

২০২৬ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। আপনি যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন, তবে এই খবরটি আপনার জন্য উপকারী হতে পারে।

Read Full Story

11:29 AM (IST) Apr 30

WB Weather Update - ভোর থেকেই মেঘলা আকাশ, দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি কোন কোন জেলায়?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনার মতো জেলায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। 

Read Full Story

11:16 AM (IST) Apr 30

ICSE and ISC Results - ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, রইল রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ICSE (দশম শ্রেণি) এবং ISC (দ্বাদশ শ্রেণি)-এর মূল পরীক্ষার ফলাফল ৩০ এপ্রিল, ২০২৬ তারিখে সকাল ১১টায় ঘোষণা করা হয়েছে। বোর্ড জানিয়েছে যে ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই অনলাইনে ফলাফল দেখা যাবে।

Read Full Story

10:57 AM (IST) Apr 30

Gold Price Today Kolkata - লক্ষ্মীবারে কমলো না বাড়ল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?

Gold Price Today: লক্ষ্মীবার এক ঝটকায় আবার অনেকটা বাড়ল সোনার দাম। ৩০ এপ্রিল কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

10:48 AM (IST) Apr 30

Donald Trump - 'ভালো মানুষ সেজে আর থাকব না', মেশিনগান হাতে ছবি পোস্ট করে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মেশিনগান হাতে একটি এআই ছবি পোস্ট করে তিনি ইরানকে 'স্মার্ট' হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের দেওয়া তিন ধাপের আলোচনার প্রস্তাবও তিনি খারিজ করে দিয়েছেন। পরমাণু চুক্তি নিয়ে তাদের আরও বিচক্ষণ হওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।
Read Full Story

10:45 AM (IST) Apr 30

Ladakh Earthquake - লাদাখে আচমকা ভূমিকম্প, ভোররাতে কেঁপে উঠল লে-র মাটি

বৃহস্পতিবার ভোরে লাদাখের লে-তে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাটি থেকে ১৫০ কিলোমিটার গভীরে।
Read Full Story

10:41 AM (IST) Apr 30

Lakshmir Bhandar - লক্ষ্মীর ভাণ্ডারে ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারকে টেক্কা দিতে মে থেকেই ঢুকবে ডবল টাকা?

২০২৬ সালের নির্বাচনের আবহে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার ও বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ। ৩০০০ টাকার প্রতিশ্রুতি দিয়ে কি মহিলাদের ভোট টানতে পারবে বিজেপি? অন্নপূর্ণা ভাণ্ডারকে টেক্কা দিতে মে থেকেই ঢুকবে ডবল টাকা?

Read Full Story

10:31 AM (IST) Apr 30

America - অবশেষে ভারতের হাতে ফিরতে চলেছে ৬৫৭টি প্রাচীন প্রত্নবস্তু, কয়েক কোটি টাকার জিনিস ফেরাচ্ছে আমেরিকা

America News: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের হাতে ফিরল ৬৫৭টি প্রাচীন প্রত্নবস্তু। কাদের কাছে ছিলো এইগুলি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:30 AM (IST) Apr 30

Share Market Today - লক্ষ্মীবারেও শেয়ার বাজারে ধস! মাথায় হাত বিনিয়োগকারীদের

Share Market Today: ভারতীয় শেয়ার বাজারে আজ ব্যাপক পতন দেখা গেছে, যেখানে সেনসেক্স ৯২২ পয়েন্ট এবং নিফটি ৩০২ পয়েন্ট কমেছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থান এবং দীর্ঘ ছুটির আগে বিনিয়োগকারীদের সতর্কতা এই পতনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

Read Full Story

09:22 AM (IST) Apr 24

West Bengal Election Result - বাংলায় বিপুল ভোটে জিতে যাবে বিজেপি! নতুন সরকার গড়বে পশ্চিমবঙ্গ! বুথফেরত সমীক্ষায় সামনে এল বিরাট তথ্য

West Bengal Election: ২৬-এর ভোটে কি তবে হেরে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস? বিপুল অঙ্কে জিতবে বিজেপি! কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

Read Full Story

08:37 AM (IST) Apr 24

রক্তপাতহীন-অবাধেই মিটল ১৪তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, কাদের কৃতিত্ব দিচ্ছেন জ্ঞানেশ কুমার?

দুই দফায় নির্বাচন শেষ। এবার শুধুমাত্র ফলাফলের অপেক্ষা। ২০২১ সালের পর ২০২৬। পাঁচ বছরে বাংলায় ভোটের পরিবেশ কতটা বদলাল? ভোট কী অবাধ শান্তিপূর্ণ হলো? জানুন কী বলছে নির্বাচন কমিশন। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

More Trending News