কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:21 PM (IST) Jul 07
অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, অনুদান চুরির অভিযোগ নিয়ে তিনি স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (SIT) চূড়ান্ত রিপোর্টের পরেই মুখ খুলবেন। এক্স-এ পোস্ট করা এক খোলা চিঠিতে তিনি দাবি করেন, তাঁর জীবন একটি 'খোলা বই'-এর মতো। ট্রাস্ট ইতিমধ্যেই তাঁর এবং অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে।
10:13 PM (IST) Jul 07
09:58 PM (IST) Jul 07
ইন্দোনেশিয়ার জাকার্তায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলিউড গান 'কুছ কুছ হোতা হ্যায়'-এর জনপ্রিয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়া একসঙ্গে এগোলে শুধু 'কুছ কুছ' নয়, বরং 'বহুত কুছ' হবে। মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে 'ভারতের সত্যিকারের বন্ধু' বলেও উল্লেখ করেন।
09:37 PM (IST) Jul 07
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দাবি, তৃণমূল কংগ্রেস তার অ্যাকাউন্ট থেকে কেয়ারওয়েল অ্যাভিয়েশন নামে একটি সংস্থাকে ১৬০ কোটি টাকা পাঠিয়েছে। এই টাকার বড় অংশ দিয়ে একটি এমব্রেয়ার বিমান ও একটি অগাস্টা হেলিকপ্টার কেনা হয়েছে।
08:48 PM (IST) Jul 07
KMC এলাকার ব্যাঙ্ক-পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। বকেয়া DR-এর ৫০% অন্তর্বর্তী অনুদান দেওয়ার সিদ্ধান্ত। কারা পাবেন, কীভাবে মিলবে, বাকি টাকা কবে মিলবে—এক নজরে জেনে নিন।
08:44 PM (IST) Jul 07
Argentina vs Egypt: রাউন্ড অফ ১৬-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় সময় মঙ্গলবার রাতে, আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইজিপ্ট (Argentina vs Egypt)। ইতিমধ্যেই ব্রাজিল এবং পর্তুগাল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই সবার চোখ এখন তাঁর দিকে।
08:07 PM (IST) Jul 07
Passport Rule: পাসপোর্ট তৈরি বা নবায়নে আধার কার্ড কি বাধ্যতামূলক? জেনে নিন আসল নিয়ম, বিকল্প নথির তালিকা এবং আধার থাকলে কী সুবিধা পাবেন।
07:20 PM (IST) Jul 07
বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমবাতি মিছিলকে 'রাস্তায় নাটক' বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি মমতার বিরুদ্ধে তোপ দেগে বলেন, নিজের শাসনকালে হাজার হাজার ধর্ষণ-খুনের ঘটনায় তিনি কখনও পথে নামেননি।
06:53 PM (IST) Jul 07
বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসকে ৮ জুলাই মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দলের ছাত্র ও যুব সংগঠন এই মিছিল করবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
05:32 PM (IST) Jul 07
রথযাত্রা মানেই উৎসবের আবহ, মেলা, পুজো আর পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ। এ বছর সেই আনন্দ আরও বাড়তে পারে স্কুল পড়ুয়াদের কাছে। কারণ, এই বছর রথযাত্রায় মিলবে টানা ৪দিন ছুটি! দুর্দান্ত খবর বাংলার স্কুল পড়ুয়াদের জন্য
05:06 PM (IST) Jul 07
বাইরে টিপটিপ বৃষ্টি, আর রান্নাঘর থেকে ভেসে আসছে কাঁচা সরষের ঝাঁঝ। গরম গরম ভাতের সঙ্গে দিদিমার স্টাইলে পুঁটি মাছের সর্ষেবাটা চচ্চড়ি হলে আর কী লাগে! কম উপকরণে, অথচ স্বাদে ভরপুর এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।
05:04 PM (IST) Jul 07
বারুইপুরে নির্যাতিতা খুনের ঘটনাকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। তৃণমূলের পৃথক দুই প্রতিনিধি দল আলাদা সময়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে। অন্যদিকে বিজেপির প্রতিনিধিরাও পরিবারের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।
05:03 PM (IST) Jul 07
Damascus Explosions: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই পরপর বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দামাস্কাস। সিরিয়ার রাজধানী শহরের কেন্দ্রীয় এলাকার একটি গুরুত্বপূর্ণ হোটেলের কাছে অল্প সময়ের ব্যবধানে অন্তত তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
04:18 PM (IST) Jul 07
Shapoor Zadran Death: ক্রিকেট দুনিয়ায় গভীর শোকের খবর। আফগানিস্তানের প্রাক্তন তারকা পেসার শাপুর জাদরান প্রয়াত হলেন। ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এমন কথাই জানিয়েছে ACB। তাঁর মৃত্যুতে বাইশ গজের বিশ্বের শোকের ছায়া নেমে এসেছে।
03:47 PM (IST) Jul 07
কলকাতা-সহ পশ্চিমবঙ্গে চলতি সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা, বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি । কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের সতর্কতা এবং কতদিন চলবে এই দুর্যোগ—জেনে নিন এক নজরে।
03:04 PM (IST) Jul 07
Yuva Shakti Bharosa Card: সরকারি এই স্কিমের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন (Yuva Shakti Bharosa Card)। অনেকেই চাকরি খুঁজছেন, ইন্টারভিউ দিচ্ছেন বা পড়াশোনা করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাই সেইসব বেকার যুবক-যুবতীদের সাহায্য করার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই ভরসা কার্ড চালু করা হয়েছে।
03:00 PM (IST) Jul 07
wayanad landslide: টানা ভারী বৃষ্টিতে কেরলের ওয়েনাড়ে ভূমিধস। আহত ৫ জন। উদ্ধারকাজে নেমেছে NDRF। মুখ্যমন্ত্রীর জরুরি বৈঠক, একাধিক জেলায় IMD-এর লাল সতর্কতা। জেনে নিন সর্বশেষ পরিস্থিতি।
01:48 PM (IST) Jul 07
MS Dhoni: মঙ্গলবার ৪৫ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৯৮১ সালের ৭ জুলাই তাঁর জন্ম হয়। এই উইকেটকিপার-ব্যাটার ভারতীয় দল এবং আইপিএল-এ (IPL) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) অনেক সাফল্য এনে দিয়েছেন। এই কারণে তিনি অনুরাগীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।
01:20 PM (IST) Jul 07
Gold Price Today: মঙ্গলবারে, একলাফে অনেকটা কমলো সোনার দাম। ২ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:57 PM (IST) Jul 07
অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। কয়েক মাস পরেই মিলবে এই বেতন কমিশনের সুপারিশ। ফলে একধাক্কায় মাসিক বেতন অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে তাদের।
12:32 PM (IST) Jul 07
Argentina vs Egypt: ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে যাবেন লিওনেল মেসিরা (Lionel Messi)। সেই লক্ষ্যেই তাঁরা মাঠে নামবেন।
11:56 AM (IST) Jul 07
11:02 AM (IST) Jul 07
অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) বাতিল তালিকায় (Cancelled List) নাম চলে গেলে কি আবার প্রকল্পের টাকা পাওয়া যাবে? নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে কী কী নথি লাগবে, কোথায় যোগাযোগ করতে হবে এবং সরকারি নিয়ম কী বলছে?
10:56 AM (IST) Jul 07
10:43 AM (IST) Jul 07
Roberto Martinez Resigned: তাঁর প্রাক্তন দল বেলজিয়াম (Belgium) যখন চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) ভালো পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গিয়েছে, তখন বর্তমান দল পর্তুগাল (Spain vs Portugal) স্পেনের কাছে হেরে রাউন্ড অফ ১৬ পর্যায় থেকেই বিদায় নিয়েছে। দলের ব্যর্থতার কথা অবশ্য মানতে নারাজ পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ।
10:04 AM (IST) Jul 07
DA Merger News: কেন্দ্রীয় অর্থ মন্ত্রক মহার্ঘ ভাতা (DA) মূল বেতনের সঙ্গে মার্জার করার কোনো প্রস্তাব নাকচ করেছে। যদিও ডিএ ৬০% অতিক্রম করায় এবং অষ্টম বেতন কমিশন কাজ শুরু করায়, কর্মচারীরা ভাতা বৃদ্ধির আশায় এই সংযুক্তিকরণের দাবি জানাচ্ছেন।
09:31 AM (IST) Jul 07
Cristiano Ronaldo News: রাউন্ড অফ ১৬ পর্যায়ে স্পেনের কাছে হেরে (Spain vs Portugal) চলতি বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। এই ম্যাচের পরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের জানিয়ে দিয়েছেন, তিনি আর বিশ্বকাপ ফুটবলে খেলবেন না। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানাননি রোনাল্ডো।
08:32 AM (IST) Jul 07
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর পুরুলিয়া, বর্ধমান, বীরভূম-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।