LIVE NOW
Published : Sep 01, 2026, 08:35 AM ISTUpdated : Sep 01, 2026, 10:46 PM IST

Today’s News in Bengali Live: Artificial Intelligence - বছরে ৩০ ট্রিলিয়ন ডলার যোগ করবে AI, বিশ্ব অর্থনীতি বদলে যাবে? বললেন ইলন মাস্ক

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:46 PM (IST) Sep 01

Artificial Intelligence - বছরে ৩০ ট্রিলিয়ন ডলার যোগ করবে AI, বিশ্ব অর্থনীতি বদলে যাবে? বললেন ইলন মাস্ক

Artificial Intelligence: মঙ্গলবার, G20 সামিটে ইলন মাস্ক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বিশ্ব অর্থনীতিকে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে। তাঁর ভবিষ্যদ্বাণী, AI বিশ্ব অর্থনীতিতে বছরে প্রায় ৩০ ট্রিলিয়ন ডলারের মতো অর্থনৈতিক আউটপুট যোগ করতে পারে। মাস্কের অনুমান, AI বিশ্ব অর্থনীতিকে ২০% থেকে ৩০% পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে।

Read Full Story

09:59 PM (IST) Sep 01

Indian Football Team - পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন কোন ফুটবলাররা? স্কোয়াড ঘোষণা ভারতের

Indian Football Team: আগামী ২৬ সেপ্টেম্বর, পানামার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। এরপর ৩ অক্টোবর, ভারত খেলবে ব্রাজিলের বিপক্ষে এবং ৬ অক্টোবর রয়েছে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ। এই দুটি ম্যাচ খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

Read Full Story

09:37 PM (IST) Sep 01

সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট

climate change: কলকাতা ও মুম্বই-সহ দক্ষিণ এশিয়ার শহরগুলিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাবের আশঙ্কা। রাষ্ট্র সংঘের রিপোর্টে ১.৪ কোটির বেশি মানুষের ঘর হারানোর ‘তাৎক্ষণিক’ ঝুঁকির কথা বলা হয়েছে।

Read Full Story

08:58 PM (IST) Sep 01

Nepal Flood - মর্গে জায়গা নেই! কাঠমান্ডুতে গণকবর, সংরক্ষণ করা হচ্ছে DNA

নেপালে ভয়াবহ বন্যার পর মর্গে আর জায়গা নেই। তাই রাজধানী কাঠমান্ডুতেও গণকবর দেওয়া শুরু হয়েছে। পরিচয়হীন দেহগুলি ডিএনএ নমুনা সংগ্রহ করে কবর দেওয়া হচ্ছে, যাতে পরে পরিবারকে হস্তান্তর করা যায়।

Read Full Story

08:33 PM (IST) Sep 01

'ওঁদের যা ক্ষমতা আছে করুক'! ৫ ঘণ্টার জেরার পর ক্যামাক স্ট্রিট-কাণ্ডে তোপ অভিষেকের

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট বিলবোর্ড-কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় প্রায় ৫ ঘণ্টা জেরার পর মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিলা পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগ উড়িয়ে ১৩ তৃণমূল কর্মীর গ্রেফতার নিয়ে পাল্টা দাবি করলেন তিনি। পাশাপাশি বিজেপি ও শুভেন্দু অধিকারীকেও নিশানা অভিষেকের।

Read Full Story

08:24 PM (IST) Sep 01

NCPI West Bengal - তৃণমূলকে বুড়ো আঙুল দেখিয়ে এনসিপিআই! স্পিকারের নোটিসের জবাব দিতে আরও সময় চাইলেন ২০ জন সাংসদ

NCPI West Bengal: তৃণমূলকে বুড়ো আঙুল দেখিয়ে এনসিপিআই! কিন্তু স্পিকারের নোটিসের জবাব দিতে আরও সময় চাইলেন ২০ জন সাংসদ।

Read Full Story

08:24 PM (IST) Sep 01

Education Cost - আজকের ২ লাখের স্কুল ফি ১০ বছর পর কত হবে? চমকে দেবে এই হিসেব!

সন্তানের স্কুলের ফি এবং অন্যান্য খরচ 'এডুকেশন ইনফ্লেশন' বা শিক্ষার মূল্যবৃদ্ধির কারণে প্রতি বছর বেড়েই চলেছে। আজকের ২ লক্ষ টাকার বার্ষিক খরচ ১০ বছরে বেড়ে ৪.৩২ লক্ষ টাকায় পৌঁছতে পারে।
Read Full Story

07:54 PM (IST) Sep 01

Deadliest Floods - ইতিহাসের পাতা থেকে - ৭টি ভয়ঙ্কর বন্যা যা কেড়ে নিয়েছিল লক্ষ লক্ষ প্রাণ

বিশ্বের সবচেয়ে মারাত্মক বন্যাগুলিতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনের ১৯৩১ সালের বন্যাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে মনে করা হয়। অন্যান্য বড় ট্র্যাজেডির মধ্যে রয়েছে ১৮৮৭ এবং ১৯৩৮ সালের হোয়াংহো নদীর বন্যা, ১৯৭০ সালের ভোলা সাইক্লোন, কাইফেং বন্যা এবং বানকিয়াও বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা।

Read Full Story

07:39 PM (IST) Sep 01

Election Preparation - পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কাল কমিশনের জরুরি বৈঠক, বিশেষ নজরে হাওড়া

কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। পুরভোটের প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থা ও নির্বাচন পরিচালনা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

Read Full Story

07:08 PM (IST) Sep 01

Ayushman Bharat - হাতে আয়ুষ্মান ভারত কার্ড থাকলেও সমস্যা! এই রোগের সুবিধে পাওয়া যাবে না এই প্রকল্পে

Health Scheme: বাংলায় চালু আয়ুষ্মান ভারত প্রকল্পে কোন কোন চিকিৎসা মিলবে না জানেন? পাশাপাশি সাংবাদিকদের পেনশন দ্বিগুণ ও ৩৮ হাজার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ঘোষণা শুভেন্দু অধিকারীর। বিস্তারিত জানুন।

Read Full Story

06:56 PM (IST) Sep 01

Pakistan Cricket - দলে বদলের কথা জানতেনই না! পদত্যাগ পাকিস্তানের নির্বাচক মিসবা-উল-হকের

Pakistan Cricket Team: চলতি ইংল্যান্ড সফরে (Pakistan tour of England 2026) এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজে হেরে গিয়েছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। এই ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে নতুন রঙ্গ শুরু হয়েছে। বোর্ডের কর্তাদের সঙ্গে নির্বাচকদের দ্বন্দ্ব প্রকট হয়ে গিয়েছে।

Read Full Story

06:25 PM (IST) Sep 01

Suvendu on Price Hike - চাল-চিনির গাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ শুভেন্দু অধিকারীর, তোপ পূর্বতন ২ সরকারকে

Suvendu Adhiukari: হগ মার্কেটে ক্রেতা সুরক্ষা সপ্তাহের উদ্বোধনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি, ভেজাল রং ও ফ্ল্যাট প্রতারণা নিয়ে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন তিনি, জানুন বিস্তারিত।

Read Full Story

05:54 PM (IST) Sep 01

Team India T20I Squad - আফগানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি২০ দলে দুই বড় চমক, নেই হার্দিক

Team India T20I Squad: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষিত হল। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ভবিষ্যতের কথা মাথায় রেখে সহ অধিনায়ক বাছা হয়েছে তিলক বর্মা-কে। চোট না সারায় খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া।

Read Full Story

05:38 PM (IST) Sep 01

CJP - যন্তর মন্তর বিক্ষোভে হাজির প্রায় ২৮০০ অপরাধী? নতুন FIR-এর নির্দেশ SC-J, ৫ সেপ্টেম্বর আন্দোলন প্রত্যাহার

ককরোচ জনতা পার্টির (CJP) মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, যন্তর মন্তরের বিক্ষোভে ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত প্রায় ২৮০০ অভিযুক্ত অপরাধীর বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আগাী ৫ সেপ্টেম্বরের আন্দোলনও প্রত্যাহার করা হয়েছে।

Read Full Story

05:15 PM (IST) Sep 01

Bank Strike - ২ দাবিতে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, দাবি না মিটলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের

BANK STRIKE: ব্যাঙ্ক কর্মীদের একাধিক ইউনিয়ন মিলে তৈরি ইউনাইটেড ফোরামUFBU দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। সপ্তাহে ৫ দিন কাজ এবং PLI স্কিম নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে এই সিদ্ধান্ত। দাবি না মিটলে সেপ্টেম্বরে দফায় দফায় ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে।

Read Full Story

04:19 PM (IST) Sep 01

Civic Fine Rules - রাস্তায় বেরোলেই সাবধান! এই ৪ কাজে ১০০-২০০ টাকা ফাইন, বড় ঘোষণা অগ্নিমিত্রা পলের

WB civic fine rules September 2026: ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু কড়া নিয়ম। থুতু ফেললে ১০০ টাকা, আবর্জনা বা প্রকাশ্যে মলমূত্র ত্যাগে ২০০ টাকা জরিমানা। সম্পূর্ণ ডিজিটাল ও ক্যাশলেস ব্যবস্থায় কীভাবে হবে আদায়, জানুন বিস্তারিত।

Read Full Story

04:01 PM (IST) Sep 01

LPG - রান্নার গ্যাসের দাম থেকে অভিবাসন, সেপ্টেম্বরে নতুন কী বদল আসতে চলেছে?

LPG Price: মঙ্গলবার নতুন ইংরাজি মাস শুরু হয়েছে। এদিন থেকেই দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। সবারই এই নিয়মগুলি সম্পর্কে জেনে রাখা উচিত। না হলে সমস্যায় পড়তে হতে পারে।

Read Full Story

03:53 PM (IST) Sep 01

Annapurna Bhandar in September - একবারও পাননি অন্নপূর্ণার ৩০০০ টাকা? সেপ্টেম্বরে পাবেন? নবান্নের আপডেট

অন্নপূর্ণা যোজনায় এখনও একবারও ৩,০০০ টাকা পাননি? সেপ্টেম্বরে কারা টাকা পাবেন? ১০ জুলাইয়ের পর আবেদনকারীদের কী হবে এবং ‘Under Process’ থাকলে কী করবেন? জেনে নিন বিস্তারিত।

Read Full Story

03:13 PM (IST) Sep 01

গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে 'আত্মঘাতী' মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি! ২টি কারণ কি ঠেলে দিল মৃত্যুর দিকে

SSC নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Read Full Story

02:58 PM (IST) Sep 01

East Bengal - ইমামি ফিরতেই ফের চালু পুরনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডল, খুশি ইস্টবেঙ্গল জনতা

East Bengal FC: এবার ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হিসেবে নেই ইমামি (Emami)। তবে স্পনসর হিসেবে লাল-হলুদ ব্রিগেডের সঙ্গে যুক্ত থাকছে এই সংস্থা। ইমামি ফেরার কথা ঘোষণা করার পরেই ইস্টবেঙ্গলের পুরনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ফের চালু করা হল। যা দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি। তাঁদের আশা, দলের সব কাজকর্ম ভালোভাবেই চলবে।

Read Full Story

02:47 PM (IST) Sep 01

Starlink in India - স্পেস-লেজার বনাম ভারতীয় গেটওয়ে! স্টারলিংক-এর ভারত লঞ্চে আসল বাধা কোথায়?

Starlink in India: ইলন মাস্কের স্টারলিঙ্ক সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্স পেলেও ভারতে জাতীয় নিরাপত্তা, ডেটা নিয়ন্ত্রণ এবং কঠোর লাইসেন্সিং শর্তের মতো বড় বাধার সম্মুখীন হচ্ছে। ভারতীয় গেটওয়ে এড়িয়ে যাওয়ার আশঙ্কা এবং অননুমোদিত টার্মিনাল ব্যবহারের ঝুঁকি সরকারের প্রধান উদ্বেগের কারণ।

Read Full Story

01:53 PM (IST) Sep 01

Journalist Pension - সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অ্যাক্রিডিটেশন না থাকলেও মিলবে পেনশন

নবান্নে সাংবাদিকদের পেনশন ও স্বাস্থ্যবিমা যোজনার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানালেন, অবসরপ্রাপ্ত সাংবাদিকরা এবার থেকে মাসে ৫ হাজার টাকা করে পেনশন পাবেন।

Read Full Story

01:22 PM (IST) Sep 01

Lionel Messi - আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর, ক্লাব ফুটবলে কতদিন খেলা চালিয়ে যাবেন মেসি?

Lionel Messi Retirement: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালেই (FIFA World Cup 2026) আর্জেন্টিনার (Argentina) হয়ে শেষ ম্যাচ খেলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। এই সিদ্ধান্ত বদলাবে না বলেই মনে করছে ফুটবল মহল। এবার ক্লাব ফুটবলেও মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Read Full Story

12:55 PM (IST) Sep 01

SCO Summit - SCO মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদীর, বললেন 'দ্বিচারিতা চলবে না'

২৬তম SCO সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের পুরো পরিকাঠামো ভেঙে ফেলার ডাক দিয়েছেন। এর মধ্যে রয়েছে জঙ্গিদের অর্থ জোগান, নিয়োগ এবং নিরাপদ আশ্রয় দেওয়া। তিনি সাফ জানিয়েছেন, সন্ত্রাস দমনে কোনও 'দ্বিচারিতা' চলবে না এবং যে দেশগুলো সন্ত্রাসবাদকে নিজেদের নীতি হিসেবে ব্যবহার করে, তাদের কড়া বার্তা দেওয়া উচিত।
Read Full Story

12:27 PM (IST) Sep 01

Kolkata Weather Update - কলকাতায় মহাদুর্যোগ! একদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, অন্যদিকে বাড়ছে গঙ্গার জলস্তর

Kolkata Weather Update বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে কলকাতায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই কারণে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসন নদী তীরবর্তী নিচু এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে।

Read Full Story

12:14 PM (IST) Sep 01

Flight Price Hike - পুজোয় বেড়াতে যাবেন? পকেটে টান পড়তে পারে, বাড়তে চলেছে বিমানের ভাড়া

সামনেই গণেশ চতুর্থী-সহ একগুচ্ছ উৎসব। তার আগেই সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ। বিমানের জ্বালানির দাম বাড়ায় এবার উড়ানের ভাড়াও বাড়ানোর পথে হাঁটছে বিমান সংস্থাগুলি। ফলে উৎসবের মরসুমে বাড়ি ফেরা বেশ খরচসাপেক্ষ হতে চলেছে।
Read Full Story

11:51 AM (IST) Sep 01

SCO Summit - SCO সম্মেলনে ইরানের 'সক্রিয় কূটনীতি', প্রশংসায় পঞ্চমুখ সাংবাদিক

বিশকেকে ২৬তম SCO সম্মেলনে ইরানের 'সক্রিয় কূটনীতি'-র সাক্ষী থাকার কথা বললেন ইরানি সাংবাদিক ইউসেফ সালামি। তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতির কথা তুলে ধরেন এবং বলেন, আমেরিকা ও ইজরায়েলের বিচ্ছিন্ন করার চেষ্টা সত্ত্বেও ইরান বিশ্বমঞ্চে নিজের জায়গা ধরে রেখেছে।
Read Full Story

11:46 AM (IST) Sep 01

Weather Update - সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?

দক্ষিণবঙ্গের ওপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও বুধবার থেকে দুর্যোগ কমবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আরও কয়েকদিন।
Read Full Story

11:40 AM (IST) Sep 01

Ajit Agarkar - অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন? দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

Ajit Agarkar News: ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন অজিত আগরকর। তবে বিসিসিআই (BCCI) তাঁকে এই পদে আরও কিছুদিন রেখে দেওয়া হবে না সরিয়ে দেওয়া হবে, সে বিষয়ে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Read Full Story

11:08 AM (IST) Sep 01

8th Pay Commission - জয়পুরে দুদিনের বৈঠক শুরু! কবে নাগাদ পুরোপুরি বাস্তবায়িত হবে অষ্টম বেতন কমিশন অনুমান জানাল বিশেষজ্ঞরা

8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন রাজস্থানে তাদের সফর শুরু করেছে, যেখানে কর্মচারী ইউনিয়নগুলির সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর, মহার্ঘ ভাতা ও পেনশনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

Read Full Story

10:35 AM (IST) Sep 01

Petrol Diesel Price - পেট্রোলের দামে বাড়ল নাকি ডিজেলের দাম কমলো? জানুন আজকের দামের লেটেস্ট আপডেট

Petrol Diesel Price: তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের নতুন দর প্রকাশ করে। আজ, ১ সেপ্টেম্বর, ২০২৬, জ্বালানির দাম কতটা বেড়েছে বা কমেছে তার লেটেস্ট আপডেট।

Read Full Story

10:09 AM (IST) Sep 01

Durga Puja Controversy - রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'

Durga Puja 2026: রাজ্যে সরকার বদলের পর প্রথমবার হতে চলেছে দুর্গাপুজো। এবার পুজো শুরু হওয়ার দেড় মাস আগেই বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া এখন পুজো নিয়ে সরগরম। পুজোর খাওয়া, থিম নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে এশিয়ানেট নিউজ বাংলায় ফিরে দেখা গত তিন দশকে দুর্গাপুজোর বিবর্তন।

Read Full Story

09:50 AM (IST) Sep 01

Bangladeshi Woman Arrested News - ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা

Bangladeshi Woman Arrested News: সীমান্তে ফের সক্রিয় পাচারকারীরা। প্রকাশ্য দিবালোকে সোনা পাচারের সময় বিএসএফের হাতে গ্রেফতার বাংলাদেশি মহিলা। কত কেজি সোনা বাজেয়াপ্ত করল বিএসএফ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

09:38 AM (IST) Sep 01

LPG Cylinder Price - ১ সেপ্টেম্বর থেকে গ্যাসের দামে নতুন মোড়! আপনার পকেটে কতটা পড়বে প্রভাব?

LPG Cylinder Price: ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বেড়েছে। এই মূল্যবৃদ্ধি জুলাই এবং আগস্টে টানা দুই মাস দাম কমার পর ঘটল। এই পরিবর্তনের ফলে খাবারের দাম বাড়াতে পারে।

Read Full Story

09:09 AM (IST) Sep 01

Supreme Court - লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্তকারী সংস্থার গড়িমসি, সুপ্রিম ভর্ৎসনা ED-CBI'কে

Supreme Court: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক মামলায়. এবার সুপ্রিম ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। কী কারণে এই ভর্ৎসনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

08:35 AM (IST) Sep 01

সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের বৃষ্টির দাপট বাংলায়, আগামী কয়েক দিন জারি সতর্কতা নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩১ অগাস্ট থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই অবস্থা বজায় থাকবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

Read Full Story

More Trending News