কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:12 PM (IST) Jul 18
FIFA World Cup 2026 Final: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Spain Vs Argentina)। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। শুধু ফুটবলই নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষই এই ম্যাচ দেখার জন্য তৈরি হচ্ছেন।
09:35 PM (IST) Jul 18
Sonam Wangchuk: দিল্লিতে অনশন করছেন সোনম ওয়াংচুক, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই তাঁর আয়ের উৎস, ইউটিউব থেকে রোজগার এবং মোট সম্পত্তির পরিমাণ নিয়ে কৌতূহলী। তাঁর লড়াইয়ের পাশাপাশি জেনে নিন তাঁর আর্থিক দিকটিও।
09:30 PM (IST) Jul 18
Lionel Messi-Novak Djokovic: পুরুষদের ফুটবলে যেমন সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি, তেমনই পুরুষদের টেনিসে সর্বকালের অন্যতম সফল নোভাক জকোভিচ। দুই খেলার এই দুই সেরা তারকার কথোপকথন সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মন জয় করে নিল।
08:04 PM (IST) Jul 18
East Bengal FC vs Railway FC: কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) বরাবরই লড়াকু দল হিসেবে পরিচিত রেলওয়ে এফসি। শনিবার চলতি কলকাতা ফুটবল লিগে নিজেদের তৃতীয় ম্যাচে রেলওয়ে এফসি-র বিরুদ্ধে জয় পেতে ইস্টবেঙ্গলকে যথেষ্ট লড়াই করতে হল। তবে শেষপর্যন্ত জয় পেল লাল-হলুদ ব্রিগেড।
06:43 PM (IST) Jul 18
FIFA World Cup 2026 Final: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেন-আর্জেন্টিনা (Spain vs Argentina) লড়াই হতে চলেছে। এই ম্যাচের অন্যতম আকর্ষণ স্পেনের তরুণ তারকা ল্যামিন ইয়ামাল (Lamine Yamal)। এই তরুণের সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) লড়াই দেখার অপেক্ষায় সারা বিশ্ব।
05:56 PM (IST) Jul 18
দলের বিদ্রোহী বিধায়ক, সাংসদ ও নেতা নেত্রীদের ঘরে ফেরার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এনিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বলেছেন, বিদ্রোহীরা দলে ফিরলে তিনি ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেবেন। প্রথম যদিও ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেওয়ার কথা বলেন অভিষেক। পরে সময় কমিয়ে এক ঘণ্টা করেন।
05:21 PM (IST) Jul 18
FIFA World Cup 2026 Final: ফুটবল বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে 'অসাধারণ' বলে প্রশংসা করলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার অধিনায়ক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, এই তরুণকে ইতিহাস গড়া থেকে আটকাতে তাঁর দল সবরকম চেষ্টা করবে।
05:11 PM (IST) Jul 18
রবিবার আর্জেন্টিনা ও স্পেন কেবল বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যেই খেলছে না, তারা খেলছে বিশেষ 'চ্যাম্পিয়নশিপ রিং' বা আংটি জয়ের জন্যও। কোনও চ্যাম্পিয়নশিপের স্মারক হিসেবে ফিফা এই প্রথম আংটি দেবে। শিরোপাজয়ী দলকে আংটি দেওয়ার প্রথাটি মূলত উত্তর আমেরিকার ক্রীড়াঙ্গনের, যার সূচনা হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষভাগে।
05:04 PM (IST) Jul 18
Spain vs Argentina: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026 Final) ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন। এবারের বিশ্বকাপ ফুটবলে ফিফার বিরুদ্ধে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ফাইনালের আগেও সেই বিতর্ক পিছু ছাড়ছে না।
04:51 PM (IST) Jul 18
বাংলাদেশে এক হিন্দু যুবককে 'অর্থ পাচারের' ভুয়ো অভিযোগে গ্রেপ্তার করার প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা। গাইবান্ধায় ৮১ ফুটের রাম মূর্তি তৈরির উদ্যোগ নেওয়ায় হরিদাস চন্দ্র তরনী দাস নামে ওই যুবককে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ সংখ্যালঘু সংগঠনগুলির।
04:38 PM (IST) Jul 18
Ayushman Bharat Card: তাই এই স্কিমে আবেদন করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে, আপনি আদৌ এই স্কিমে আবেদন করার যোগ্য কিনা। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভেরিফিকেশনের পর যোগ্যতার মাপকাঠিতে মিলতে হবে। উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আয়ুষ্মান ভারত যোজনা। সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
04:26 PM (IST) Jul 18
অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় বিষয় হয়ে রয়েছে। নতুন বেতন কমিশনের অধীনে সম্ভাব্য পরিবর্তন এবং প্রত্যাশিত বেতন বৃদ্ধি সম্পর্কে জানতে কর্মচারীরা আগ্রহী।
04:20 PM (IST) Jul 18
Meerut Horror: প্রথমে মনে করা হয়েছিল সাপের কামড়ে মৃত্যুর একটা স্বাভাবিক কেস। কিন্তু তদন্ত এগোতেই একের পর এক সন্দেহ, অসঙ্গতি, গরমিল ধরা পড়ে। তারপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। উত্তরপ্রদেশের মিরাটে সামনে এল এমনই এক শিউরে ওঠার মতো খুনের ঘটনা।
04:19 PM (IST) Jul 18
দিল্লি পুলিশ জোর করে সফদরজং হাসপাতালে ভর্তি করলেও অনশন ভাঙেননি সোনাম ওয়াংচুক। তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, ২০ জুলাইয়ের সংসদ অভিযান কর্মসূচি বাতিল হচ্ছে না এবং ওয়াংচুকের অনশনও চলছে।
03:44 PM (IST) Jul 18
Ukraine Drone Strike: পুতিনের দেশের বুকে বড় হামলা ইউক্রেনের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের বড়সড় ড্রোন হামলা চালাল জেলেনস্কির দেশ। রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরো বিক্রেতা ‘ওয়াল্ডেবেরিস’-এর দুটি লজিস্টিক্স হাবে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি।
03:29 PM (IST) Jul 18
দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। আধিকারিকরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই অভিযান চালানো হচ্ছে। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ৫ তলা বাড়িটি।
03:09 PM (IST) Jul 18
দক্ষিণবঙ্গে গুমোট গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির red alert (North Bengal red alert)! Jalpaiguri-আলিপুরদুয়ারে ধস-হড়পা বানের আশঙ্কা। জেনে নিন weekend-এর সম্পূর্ণ West Bengal weather forecast আপডেট।
02:06 PM (IST) Jul 18
Gold Price Today: সপ্তাহ শেষে শনিবার গতকালের থেকে আরও কিছুটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের আরও বাড়ল চাপ! ১৮ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
02:03 PM (IST) Jul 18
Ooty Travel: সুইৎজারল্যান্ড নয়, ভারতের উটিতেই পাবেন আসল হোমমেড চকোলেটের স্বাদ। নীলগিরির ঠান্ডা আবহাওয়া আর স্থানীয় কারিগরদের হাতের জাদুতে উটি আজ চকোলেট প্রেমীদের স্বর্গ।
01:46 PM (IST) Jul 18
FIFA World Cup: চলতি ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে ফের খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প বললেন, পরের বারও আমেরিকায় ফুটবল বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেওয়া হোক। তবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক মেক্সিকো ও কানাডাকে ছাড়াই একাই হোক আমেরিকা।
12:52 PM (IST) Jul 18
ভারতের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস আজ একটি বড় মাইলফলক অর্জন করেছে। সংস্থাটির বিক্রম-১ রকেটটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি ভারতের প্রথম বেসরকারি সেক্টরের অরবিটার রকেট উৎক্ষেপণগুলোর মধ্যে অন্যতম, যা সমগ্র দেশকে গর্বের এক মুহূর্ত এনে দিয়েছে।
12:19 PM (IST) Jul 18
SIR-এ নাম বাদ গেলেই নাগরিকত্ব হারানো নয়, স্পষ্ট জানাল Supreme Court। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার ও রেশন কার্ড বাতিল প্রসঙ্গে রাজ্য সরকার ও Election Commission-কে নোটিস পাঠাল শীর্ষ আদালত, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর।
12:13 PM (IST) Jul 18
EGG Price Hike: সারাদেশে ডিমের দাম ক্রমাগত বাড়ছে, যার প্রধান কারণ পোল্ট্রি ফিডের মূল্যবৃদ্ধি। ভুট্টা ও সয়াবিনের মতো উপাদানের দাম বাড়ার পাশাপাশি তীব্র গরম এবং আন্তর্জাতিক সংঘাতও এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
12:00 PM (IST) Jul 18
শনিবার সকালে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যাওয়া হয় সোনাম ওয়াংচুককে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে এখানেই অনশনে বসেছিলেন তিনি। সোনামকে সফদরজং হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। প্রশাসনের এই পদক্ষেপে ক্ষোভ উগড়ে দিয়েছেন সোনামের স্ত্রী।
11:41 AM (IST) Jul 18
CJP Chief Abhijeet Dipke: সোনম ওয়াংচুককে জোর করে দিল্লি পুলিশ তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই আমরণ অনশনের কথা ঘোষণা করে দিয়েছে ককরোজ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
11:25 AM (IST) Jul 18
অনলাইনে ছড়িয়ে পড়া একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ও অডিও ক্লিপ অনুযায়ী, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্যদের কাছ থেকে হুমকি পেয়েছেন অভিনেতা আমির খান। লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামে আরেক ব্যক্তির শেয়ার করা একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে আমির খানকে সতর্ক করা হয়েছে।
10:53 AM (IST) Jul 18
sonam wangchuk wife reacts: পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে দিল্লি পুলিশ অনশন মঞ্চ থেকে তুলে হাসপাতালে ভর্তি করার পর তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো চিকিৎসকদের কাছে আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁর, পরিবারের এবং ব্যক্তিগত ডাক্তারদের অনুমতি ছাড়া যেন সোনামকে মুখে বা শিরায় কোনও ওষুধ না দেওয়া হয়।
10:22 AM (IST) Jul 18
বিনামূল্যে রেশন পেতে চান? Pradhan Mantri Garib Kalyan Anna Yojana-র সুবিধা পেতে কী কী নথি লাগবে, কারা পাবেন এই free ration এবং কীভাবে online ও offline-এ আবেদন করবেন, রইল সম্পূর্ণ তথ্য।
10:14 AM (IST) Jul 18
Indian Railway New TTE Rules: অনলাইনে জেনারেল টিকিট কাটা আরও কড়া করল ভারতীয় রেল। যে মোবাইল দিয়ে টিকিট বুক হবে সেই ফোনই সাথে রাখা বাধ্যতামূলক। সাথে এল আরও ৩টি গুরুত্বপূর্ণ বদল। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:07 AM (IST) Jul 18
SBI Funds Management IPO: এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট আইপিও-র অ্যালটমেন্ট করা হয়েছে এবং ২১ জুলাই শেয়ারটি তালিকাভুক্ত হবে। বিনিয়োগকারীদের থেকে ৪১.৬৬ গুণ সাবস্ক্রিপশন পাওয়া এই আইপিও-র গ্রে মার্কেট প্রিমিয়াম প্রায় ৯৭ টাকা।
09:25 AM (IST) Jul 18
পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে সরাল পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে যে আদালতের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
09:18 AM (IST) Jul 18
দুর্নীতির অভিযোগে জড়িত থাকার সন্দেহে শ্রীলঙ্কায় গ্রেফকার হয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন ক্রিকেটার এবং লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি 'জাফনা কিংস'-এর সহ-মালিক মনজোত কালরা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছর বয়সি কালরার বিরুদ্ধে এক খেলোয়াড়কে ম্যাচ-ফিক্সিংয়ে জড়ানোর জন্য প্ররোচিত করার অভিযোগ রয়েছে।
09:02 AM (IST) Jul 18
Who is Real TMC: আসল তৃণমূল কারা? কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল, বিতর্কের মীমাংসায় এবার মুখ খুলল Election Commission of India। CEC Gyanesh Kumar জানালেন, সাংবিধানিক নিয়ম মেনেই TMC split মামলার সিদ্ধান্ত নেওয়া হবে।
08:40 AM (IST) Jul 18
এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Metrological Department) জানিয়েছে, রাজ্যজুড়ে সক্রিয় বর্ষা। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কারণ, রথযাত্রার রেশ কাটতে না কাটতেই রাজ্যজুড়ে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু।