LIVE NOW
Published : Jun 08, 2026, 08:45 AM ISTUpdated : Jun 08, 2026, 11:02 PM IST

Today’s News in Bengali Live: Spain FIFA World Cup 2026 - ১৬ বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া স্পেন, দেখে নিন স্প্যানিশ আর্মাডার বিশ্বকাপের সূচি

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

11:02 PM (IST) Jun 08

Spain FIFA World Cup 2026 - ১৬ বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া স্পেন, দেখে নিন স্প্যানিশ আর্মাডার বিশ্বকাপের সূচি

Spain FIFA World Cup 2026: ২০২৬ সালের বিশ্বকাপে তরুণ ফুটবলারদের উপর অনেক বেশি ভরসা রেখেছেন স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে। সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। তাঁর সঙ্গেই চর্চায় রয়েছেন নিকো, গাভি এবং কুবার্সিরাও। 

Read Full Story

08:25 PM (IST) Jun 08

News Round Up - বিরোধী দলনেতা নিয়ে হাইকোর্টে জল থেকে বিশ্বফুটবলের সবচেয়ে হাই প্রোফাইল কোচ কারা? সারাদিনের খবর এক ক্লিকে

News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

Read Full Story

07:02 PM (IST) Jun 08

West Bengal Weather - সন্ধ্যা হতেই মেঘভাঙা বৃষ্টিতে স্বস্তির পরশ, কমল ভ্যাপসা গরম থেকে মুক্তি?

West Bengal Weather: গুমোট গরম থেকে রেহাই অব্যাহত। রাজ্যজুড়ে সক্রিয় রয়েছে বৃষ্টিবাহী মেঘ। সোমবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

06:30 PM (IST) Jun 08

Cervical cancer - কলকাতায় শুরু মহিলাদের সারভিক্যাল ক্যান্সারের ভ্যাক্সিন প্রদান, কীভাবে পাবেন জানুন

KMC ON Women Cervical cancer:  রাজ্যে শাসক শিবিরের ক্ষমতার পালাবদল হতেই স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর। বেশি করে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় একগুচ্ছ পদক্ষেপ আগেই নিয়েছে নতুন বিজেপি সরকার। মহিলাদের ক্যান্স্যার রোধে এবার বিশেষ ব্যবস্থা কলকাতা পুরসভার। 

Read Full Story

06:02 PM (IST) Jun 08

স্বরূপের ফ্ল্যাটে হানা পুলিশের, তলব স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ফেডারেশনের চারজন

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ধৃত স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দিল পুলিশ। নথি উদ্ধারের পাশাপাশি, স্বরূপের ঘনিষ্ঠ ফেডারেশনের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। পুলিশের অনুমান, জেরার পর আরও অনেক নতুন তথ্য উঠে আসতে পারে।
Read Full Story

05:36 PM (IST) Jun 08

Kolkata Rain - বর্ষা আসলেই জল থইথই কলকাতা, পরিস্থিতি মোকাবিলায় নয়া উদ্যোগ শুভেন্দু অধিকারী সরকারের

Calcutta Municipal Corporation On Rain: বর্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার মোহিত মৈত্র মঞ্চে পুরসভার গুরুত্বপূর্ণ বৈঠক। ডাক পেলেন কলকাতার একাধিক বিধায়ক ও কাউন্সিলর। কী হতে চলেছে বৈঠকে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

05:30 PM (IST) Jun 08

Solar Storm - গতি ঘণ্টায় ১৪০০ কিমি! তৈরি হয়েছে বিরাট সৌরঝড়, হু হু করে তাই বাড়ছে তাপমাত্রা?

আজই পৃথিবীতে ধেয়ে আসছে এক বিরাট সৌরঝড় (Solar Storm)। সূর্যের অন্দরে ভয়ংকর বিস্ফোরণের জেরে পৃথিবীর উপর এই শক্তিশালী ঝড় আছড়ে পড়তে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। প্রতি সেকেন্ডে আনুমানিক ১৪০০ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটি।

Read Full Story

05:09 PM (IST) Jun 08

TMC On Calcutta High Court - ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানতে নারাজ, হাইকোর্টে তৃণমূল

TMC On Calcutta High Court: ভাঙনের পর ভাঙন। বিধানসভা নির্বাচনের ফল বেরতেই ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। জটিলতা তৈরি হয়েছে বিরোধী দলনেতা নিয়েও। এমনকি ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূল। জানুন আরও বিশদে…

Read Full Story

05:05 PM (IST) Jun 08

IND vs AFG Test 2026 - আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড ব্যবধানে জয় ভারতের, নজির গড়লেন শুভমানরা

IND vs AFG Test 2026: শুভমান গিল এবং আর কেএল রাহুলের সেঞ্চুরি, সঙ্গে নবাগত মানব সুতারের দুরন্ত বোলিংয়ে (৬/৩৩) ভর করে আফগানিস্তানকে একটি ইনিংস ও ৩০০ রানে হারাল ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে ম্যাচ জয়।

Read Full Story

04:57 PM (IST) Jun 08

Philippines Earthquake - ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৩৬ তলা বহুতল দুলছে দোলনার মতো! ভাইরাল ভিডিও

Philippines Earthquake: ফিলিপিন্সের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ভয়াবহতা দেখে শিউড়ে উঠছে বিশ্ব। অতি তীব্র মাত্রার কম্পনে ফিলিপিন্সের বিভিন্ন শহর থেকে আসছে বাড়ি ভেঙে পড়ার খবর। মৃত্যু মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে।

Read Full Story

04:43 PM (IST) Jun 08

Smart Borders - এবার স্থলবন্দর হবে আরও স্মার্ট, অমিত শাহ চালু করছেন নতুন ডিজিটাল সিস্টেম

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 'ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম' (LPMS) নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে চলেছেন। এর ফলে ভারতের সীমান্ত বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ, দ্রুত ও সুরক্ষিত হবে।
Read Full Story

04:03 PM (IST) Jun 08

CBSE Re-evaluation - সুরক্ষা নিয়ে প্রশ্ন, তাও উপচে পড়া ভিড়! পোর্টাল বিতর্কের আবহেই ১.৬ লক্ষ স্ক্রুটিনির আবেদন পেল CBSE

CBSE: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) জানিয়েছে যে তাদের ভেরিফিকেশন ও রি-ইভ্যালুয়েশন পোর্টালটি পুরোপুরি চালু ছিল। ২ থেকে ৭ জুনের মধ্যে ১.৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উত্তরপত্রের জন্য আবেদন জমা দিয়েছে।

 

Read Full Story

03:56 PM (IST) Jun 08

Monsoon In Bengal - এই তারিখের মধ্যেই বাংলায় ঢুকে পড়বে বর্ষা, জানিয়ে দিল আবহাওয়া অফিস

বাংলায় মৌসুমি বায়ুর আগমনের তারিখ ১০ জুন। তবে, আবহাওয়া দফতর জানিয়েছে যে ১০ জুন থেকে ১৩ জুনের মধ্যে উত্তরবঙ্গে মৌসুমি বায়ু ঢুকতে পারে।

Read Full Story

03:54 PM (IST) Jun 08

Annapurna Bhandar - আবেদন করার ঠিক কতদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে ভাতা? বিশেষ ঘোষণা নবান্ন সূত্রে

বিজেপি সরকার লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে, যেখানে মহিলারা মাসে ৩ হাজার টাকা পাবেন। অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে এবং যাচাই প্রক্রিয়ার পর ৭-৮ দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকবে।

Read Full Story

03:43 PM (IST) Jun 08

ঠিক কী কারণে দল ছাড়লেন সুখেন্দুশেখর? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা যা বললেন ... পড়ুন

তৃণমূল কংগ্রেসে বড়সড় ধাক্কা। দল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়। সাম্প্রতিক বিধানসভা ভোটে দলের হারের জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের '১৫ বছরের অরাজকতা'কে দায়ী করেছেন।

Read Full Story

03:38 PM (IST) Jun 08

India Bloc Meeting - ইন্ডিয়া জোটের বৈঠক বয়কট করল ডিএমকে! সোনিয়ার পাশে মমতা, আর কোন কোন দল রয়েছে?

India Bloc Meeting: তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিয়েছেন। পাশাপাশি রয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, এনসি পার্টির নেতা ওমর আবদুল্লা সহ আরও অনেকেই। তবে ইন্ডিয়া জোটের বৈঠক বয়কট করল ডিএমকে। 

Read Full Story

03:17 PM (IST) Jun 08

TMC-র ১১ বিদ্রোহী সাংসদ কারা? ভূপেন্দ্র যাদবের বাড়িতে গোপন বৈঠকে কি ছিলেন শুভেন্দুও

TMC: দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাসভবনে ১১ জন তৃণমূল সাংসদের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বৈঠকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি জল্পনাকে আরও উসকে দিয়েছে।

 

Read Full Story

02:52 PM (IST) Jun 08

Oman Heatwave Alerts - শুধু ভারত নয় তীব্র গরমে পুড়ছে বিশ্বের অধিকাংশ দেশ, ওমানে ৫০ ডিগ্রি তাপমাত্রার সতর্কতা

World Weather News: ওমানের সিভিল এভিয়েশন অথরিটি সতর্কতা জারি করেছে যে আগামী দিনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এর কারণ হিসেবে বায়ুমণ্ডলের উচ্চচাপ এবং শুষ্ক বাতাসকে দায়ী করা হচ্ছে। সাধারণ মানুষ, বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদের সরাসরি রোদ এড়িয়ে চলার এবং প্রচুর পরিমাণে জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

Read Full Story

02:21 PM (IST) Jun 08

Iran-Israel War - যুদ্ধবিরতির পর ফের সংঘাত, ১০০ দিনে কী কী ঘটল ইরান-ইজরায়েল রণাঙ্গনে?

এপ্রিলে হওয়া যুদ্ধবিরতির পর আবার কীভাবে যুদ্ধ শুরু হল? ইজরায়েল ইরানের কোন কোন সামরিক ঘাঁটিকে নিশানা করেছে? তেহরান, তাবরিজ এবং ইসফাহানে বিস্ফোরণের কারণ কী? ইরাক ও সিরিয়া কেন তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিল?
Read Full Story

02:02 PM (IST) Jun 08

Iran Fires Ballistic Missiles - ইজরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরাানের, পুরো মাত্রায় যুদ্ধ শুরুর পথে

Iran Fires Ballistic Missiles: ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইজরায়েলের উপর ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। রবিবার গভীর রাতে শুরু হওয়া এই হামলাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া

Read Full Story

01:43 PM (IST) Jun 08

Aadhaar For Children - আপনার ছেলে মেয়ের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, দ্রুত এই গুরুত্বপূর্ণ কাজটি করুন

আধার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি। এটি নিয়মিত আপডেট (update) করা অত্যন্ত জরুরি। প্রথম বায়োমেট্রিক আপডেট ৫ বছর বয়সে এবং দ্বিতীয়টি ১৫ বছর বয়সে করা বাধ্যতামূলক। শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।

Read Full Story

01:31 PM (IST) Jun 08

Rain Alert - প্রাক বর্ষার মেঘে ঢাকবে কলকাতা-সহ বঙ্গ, গরম কি কমবে? ছবিতে দেখুন ৭ দিনের আবহাওয়া

Weather Kolkata: প্রাক-বর্ষার বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। আগামী কয়েক দিনে কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Read Full Story

01:26 PM (IST) Jun 08

Aroop Biswas in High Court - মেসি কাণ্ডে প্যাঁচে অরুপ! গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চাইলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, দ্রুত শুনানির আর্জি খারিজ

Aroop Biswas in High Court: রক্ষাকবচের আবেদন জানিয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির অনুমতি দেওয়া একেবারেই সম্ভব নয়। প্রসঙ্গত, সোমবার সকালেই অরূপকে বিধাননগর থানায় তলব করা হয়েছে।

Read Full Story

12:45 PM (IST) Jun 08

ইঁটভাটা দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, তদন্তের দাবিতে সরব গ্রামবাসীরা

আস্ত একটা ইটভাটা নাম বদল করে দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অস্বীকার নিরপেক্ষ তদন্তের দাবি পাল্টা আইনের পথে যাওয়ার হুঁশিয়ারি জনপ্রতিনিধি। জমি রেজিস্ট্রি ডিট পেপার করে নিয়ে ইটভাটা লিজের টাকা দেওয়ার উপযুক্ত নথি আছে,জমির মালিকের দাবি ভাটা ফিরিয়ে দেওয়া হোক।।

 

Read Full Story

12:42 PM (IST) Jun 08

Annapurna Bhandar - অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করা যাবে, জুনের এই ৩দিন ব্লকে ব্লকে ক্যাম্প করবে সরকার

সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা যাতে প্রান্তিক মানুষকজনের কাছেও পৌঁছে যায় তার জন্য পদক্ষেপ নিল নতুন সরকার। ব্লকে ব্লকে জনকল্যাণ শিবির করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read Full Story

12:19 PM (IST) Jun 08

Manav Suthar - মানবের অভিষেকের ৬টায় নজিরের ছড়াছড়ি, সুথারের কীর্তিতে আফগানদের ফলো-অন করালেন গিল

Manav Suthar: অভিষেক টেস্টে খেলতে নেমে 'অতি মানবিক' কীর্তি মানব সুথারের। দেশের হয়ে প্রথমবার টেস্ট ক্রিকেটে খেলতে নেমেই প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে গতকাল নজির গড়েছিলেন মানব। ২২ ওভার বল করে ১০টি মেডেন ৩৩ রান দিয়ে ৬টি উইকেট নিলেন রাজস্থানের স্পিনার।

Read Full Story

12:12 PM (IST) Jun 08

TMC Vs TMC - দিল্লিতে কি ভাঙছে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ঘর গোছাতে মরিয়া কাকলিরা

TMC Vs TMC: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা তুঙ্গে। সংসদীয় দলের মধ্যে মতবিরোধ ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

 

Read Full Story

11:38 AM (IST) Jun 08

Jahangir Khan - 'পুষ্পা'র খেল খতম, নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গিরকে গ্রেফতার করল পুলিশ

গ্রেফতার হলেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। নেপাল সীমান্ত টপকে পালানোর চেষ্টা করছিলেন ‘পুষ্পা’ জাহাঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ-র আধিকারিকরা।

Read Full Story

10:47 AM (IST) Jun 08

Koel Mallick - মমতা দিল্লিতে, এদিকে আজই রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক

তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এছাড়াও রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে পারেন সুখেন্দু শেখর রায়। গত এপ্রিলে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। বর্ষীয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই দলের নেতৃত্বর সম্পর্ক ভাল না। 

Read Full Story

10:34 AM (IST) Jun 08

Ration Card - এবার থেকে সকলে পাবেন না রেশন! এই তালিকায় নাম থাকলেই মিলবে চাল-ডাল, কড়া নির্দেশ নবান্নর

Ration Guidelines: নবান্ন রেশন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী, উপভোক্তার নাম ভোটার তালিকায় থাকলেই রেশন কার্ড বৈধ বলে গণ্য হবে।

 

Read Full Story

10:17 AM (IST) Jun 08

Ujjwala Yojana - উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডারের সংখ্যা কমাল সরকার, ভর্তুকিতে বছরে কটা পাবেন?

উজ্জ্বলা প্রকল্পের অধীনে, সুবিধাভোগীরা প্রতি বছর নয়টি সিলিন্ডার রিফিল করার জন্য প্রতিটি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পেতেন। নয়টি সিলিন্ডার রিফিল করার পর সাধারণ জনগণের মতোই বাকি তিনটি সিলিন্ডার বাজার দরে রিফিল করতে পারতেন।

Read Full Story

10:01 AM (IST) Jun 08

Share Market Today - মধ্যপ্রাচ্যের আগুনে পুড়ছে দালাল স্ট্রিট? প্রথম সেশনেই ৪ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতির মুখে বাজার

Share Market Today: ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে ভারতীয় শেয়ার বাজারে তীব্র পতন ঘটেছে। সেনসেক্স ও নিফটির পতনের ফলে বিনিয়োগকারীদের ৪ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। 

Read Full Story

09:55 AM (IST) Jun 08

INDIA Bloc - জোটের অস্তিত্বই নেই, হারার পর বাধ্য হয়ে দিল্লি যাচ্ছেন মমতা - দিলীপ ঘোষ

সোমবার INDIA জোটের বৈঠকের আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই জোটকে 'অস্তিত্বহীন' বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, বিধানসভা ভোটে হেরে তৃণমূল 'ভেঙে' পড়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় 'বাধ্য হয়ে' বৈঠকে যাচ্ছেন। জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছে বঙ্গ বিজেপিও।
Read Full Story

09:18 AM (IST) Jun 08

‘সিদ্ধান্ত শুধুই আমার, ওঁর কিছু করার নেই!’ ইরান ইস্যুতে নেতানিয়াহুর ওপর ছড়ি ঘোরাচ্ছেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকা কোনও চুক্তি করলে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তা মেনে নেওয়া ছাড়া "কোনও উপায় থাকবে না"। সোমবার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "সিদ্ধান্ত আমিই নিই। সব সিদ্ধান্ত আমার।"

 

Read Full Story

09:10 AM (IST) Jun 08

Petrol diesel price today - মধ্যবিত্তের মাথায় হাত, বাজারে তেলের দামে আগুন! পেট্রোল-ডিজেলর দাম কি ফের বাড়বে?

Petrol diesel price today: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২.৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৬ ডলার ছাড়িয়েছে। যদিও আজ ভারতে পেট্রোল ও ডিজেলের দাম কোন শহরে কত যাচ্ছে দেখে নিন।

Read Full Story

08:46 AM (IST) Jun 08

মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের মেঘ:ট্রাম্পের নিষেধাজ্ঞা উড়িয়ে ইরানে ইজরায়েলি হানা, তেহরান-ইস্পাহানে তীব্র বিস্ফোরণ

Isreal-Iran War: পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। ইসরায়েল ইরানের একাধিক শহরে সামরিক অভিযান চালিয়েছে। তেহরান, ইস্পাহান সহ বেশ কয়েকটি জায়গায় জোরালো বিস্ফোরণ হয়েছে। ইরানের ছোড়া মিসাইলের জবাবেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

Read Full Story

More Trending News