কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:56 PM (IST) Feb 24
09:58 PM (IST) Feb 24
আজ প্রধান নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি অভিযোগ বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে অনুপ্রবেশকারীদের।
09:14 PM (IST) Feb 24
Modi in Israel: ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দু'দিনের জন্য ইজরায়েল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে এই সফর। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের মূল উদ্দেশ্য।
09:02 PM (IST) Feb 24
জোর জল্পনা, তৃণমূলে এবার বেশ কয়েকজন বিধায়ক টিকিট পাচ্ছেন না। মালদা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মত জেলায় বেশ কয়েকজন নতুন মুখকে প্রার্থী হিসাবে দেখা যেতে পারে।
08:41 PM (IST) Feb 24
আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম-এর দলীয় কার্যালয় গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তিনি কথা বলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে। বৈঠক শেষে বেরিয়ে এসে নওশাদ জানিয়েছে বুধবার ফের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক করে।
08:31 PM (IST) Feb 24
IND vs ZIM T20: সুপার এইটের প্রথম ম্যাচে হারের পর, দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে।
08:29 PM (IST) Feb 24
TMCP News: জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি তৈরি হওয়ার আগে থাকতেই গোষ্ঠীকোন্দল শুরু হয়েছিল। নতুন কমিটি গঠনের পরেও অসন্তোষ থামেনি। বরং দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গিয়েছে।
07:39 PM (IST) Feb 24
TMC Candidate: চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করছে তৃণমূল। তেমনই খবর সূত্রের। নন্দীগ্রাম থেকে ভবানীপুর - আলোচনা সর্বত্রই।
06:31 PM (IST) Feb 24
Pakistan Ramadan Market: পাকিস্তানের করাচিতে রমজান মাস আসতেই জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। প্রশাসন সরকারি দাম বেঁধে দিলেও, বিক্রেতারা তা মানছে না। ফল, সবজি থেকে শুরু করে মাংস—সবকিছুই বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। তবে প্রশাসন উদাসীন।
05:54 PM (IST) Feb 24
Mamata Banerjee: কেরলের নাম বদলে কেরলম করায় BJP-CPMকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলার নাম বদলের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি আর সিপিএম জোট এখন প্রকাশ্যে।
05:05 PM (IST) Feb 24
Bank Holidays: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তালিকা অনুযায়ী ২০২৬ সালের মার্চ মাসে ভারতের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে একাধিক ছুটি রয়েছে। হোলি থেকে ঈদ - একাধিক উৎসব রয়েছে মার্চ মাসে।
04:48 PM (IST) Feb 24
Jadavpur University News: যাদবপুরে শিক্ষা-সংস্কৃতির হাল ফেরাতে এবার পড়ুয়াদের জন্য আসছে একগুচ্ছ কড়া পদক্ষেপ। বিশ্ববিদ্যালয় চত্বরে নিষিদ্ধ হচ্ছে মদ্যপান-ধূমপান। আর কী কী নতুন নিয়ম আসছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
04:30 PM (IST) Feb 24
New Zealand vs Sri Lanka: নিজেদের দেশে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায় থেকেই বিদায় নেবে? সেই সম্ভাবনাই বেশি। ফলে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে চাপে দাসুন শনাকার (Dasun Shanaka) দল।
04:23 PM (IST) Feb 24
Malda Crime News: জোর করে জমি দখলের চেষ্টা। বাধা দিতে আসলে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ উঠেছে খোদ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। বিশদে জানতে পড়ুন সসম্পূর্ণ প্রতিবেদন…
04:12 PM (IST) Feb 24
অদম্য মানসিক শক্তি আর অটুট বিশ্বাসকে সঙ্গী করে হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা মজিদুল। সাদা পোশাক পরে জাতীয় সড়ক ধরে একাই এগিয়ে চলেছেন তিনি। মাথাভাঙা থেকে মক্কায় হজ করতে যাচ্ছেন পায়ে হাঁটেই।
03:54 PM (IST) Feb 24
Dilip Ghosh On TMC: রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই তুঙ্গে শাসক-বিরোধী তরজা। এবার যুবসাথি সহ একাধিক ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কী বলেছেন তিনি? জানুন বিশদে…
03:46 PM (IST) Feb 24
T20 World Cup 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মাঝেই প্রতিযোগিতার সূচিতে বেশ কিছু বদলের ইঙ্গিত দিয়েছে আইসিসি। পাকিস্তান না খেললেও ইডেন থেকে প্রথম সেমিফাইনাল সরে যেতে পারে বলে জানা যাচ্ছে।
03:40 PM (IST) Feb 24
Weather Update: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামিকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও পূর্বাভাস দিয়েছে। তাপমাত্রাও কমেছে অনেকটা। তবে কাল থেকে বাড়বে তাপমাত্রা
03:21 PM (IST) Feb 24
India vs Pakistan: সূর্যকুমারদের টি-২০ বিশ্বকাপ অভিযান চলাকালীন মহিলাদের কুড়ি কুড়ি বিশ্বকাপের সূচি প্রকাশিত হল। আগামী ১২ জুন থেকে শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ। অংশ নিচ্ছে ১২টি দেশ। ফাইনাল ৫ জুলাই, লর্ডসে। সেই সময়ই আবার চলবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ।
03:10 PM (IST) Feb 24
Sandeshkhali News: নানা কারণে সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি। রাজনৈতিক কারণের পাশাপাশি নদী বাঁধে ধস ও ফাটলের জন্যও আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। তাঁরা দ্রুত সরকারি সাহায্য চাইছেন।
02:11 PM (IST) Feb 24
মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতন দেখা যায়, যেখানে সেনসেক্স ৮০০ পয়েন্ট এবং নিফটি ২৩০ পয়েন্ট হ্রাস পায়, যার ফলে বিনিয়োগকারীরা ৪.২৩ লক্ষ কোটি টাকারও বেশি হারান। গত দুই দিন ধরে বাজারে যে উচ্ছ্বাস ছিল তা কয়েক ঘন্টার মধ্যেই অদৃশ্য হয়ে যায়।
02:05 PM (IST) Feb 24
Steve Bucknor: গত শতাব্দীর ন'য়ের দশকে ক্রিকেট দুনিয়ায় অন্যতম শ্রদ্ধেয় আম্পায়ার ছিলেন স্টিভ বাকনার। কিন্তু কয়েক বছরের মধ্যেই তিনি শ্রদ্ধা হারান। বিশেষ করে ভারতীয়দের কাছে খলনায়কে পরিণত হন এই ক্যারিবিয়ান আম্পায়ার।
01:53 PM (IST) Feb 24
Andaman Pawan Hans Helicopter Crash: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সমুদ্রে ভেঙে পড়ল একটি পবন হ্যান্সের হেলিকপ্টার। তবে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা।
01:44 PM (IST) Feb 24
WB SIR Update: সুপ্রিম নির্দেশে এবার এসআইআর নিয়ে বড় পদক্ষেপ। কবে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা? কী বলছে জাতীয় নির্বাচন কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…..
12:55 PM (IST) Feb 24
Supreme Court On WB Sir: পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের এসআইআর-এর কাজ দ্রুত মেটানোর জন্য ফের সামনে এলো বড় নির্দেশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ছিলো এই সংক্রান্ত মামলার শুনানি। কী বলল আদালত? জানুন বিশদে…
12:31 PM (IST) Feb 24
England vs Pakistan: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ে পাকিস্তানের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।
12:10 PM (IST) Feb 24
বিধানসভা ভোটের মুখে বদলে যেতে পারে রাজ্যের নাম। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের নাম পরিবর্তন করে 'কেরলম' করার প্রস্তাবে অনুমোদন দিতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। ভারতীয় সংবিধানের প্রথম তফসিলে রাজ্যের নাম বর্তমানে Kerala হিসেবেই উল্লেখ রয়েছে।
11:13 AM (IST) Feb 24
2026 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়ে সেমি-ফাইনালের পথ কঠিন করে ফেলেছে ভারতীয় দল। পরের দুই ম্যাচে জয় পেতেই হবে।
11:08 AM (IST) Feb 24
Crime News Kolkata: শহরে ফের শ্যুটআউটের ঘটনা। মাঝরাতে শহরে শ্যুটআউট। আক্রান্ত যুবক। কলকাতার কোথায় ঘটেছে এই শ্যুটআউটের ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:37 AM (IST) Feb 24
Gold Price Today Kolkata: মঙ্গলবার আবার বাড়ল সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর ২০ ফেব্রুয়ারি কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
10:34 AM (IST) Feb 24
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে সারা দেশে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আপনার জরুরি ব্যাঙ্কিং কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে এবং সঠিক ছুটির তালিকা জানতে এই প্রতিবেদনটি পড়ুন। ব্যাংকিং পরিষেবার এই আপডেট আপনাকে দুর্ভোগ এড়াতে সাহায্য করবে।
10:29 AM (IST) Feb 24
Kolkata Weather Update: নিম্নচার আর ঘূর্ণাবর্তের জোড়াফলায় সোমবার গভীর রাত থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে মহানগর। মঙ্গলবার সকালেও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরতলির জেলাগুলিতে। দিনভর কেমন থাকবে আবহাওয়া? দেখুন ফটো গ্যালারিতে…
09:59 AM (IST) Feb 24
Air Ambulance: আগুনে পুড়ে যাওয়া এক ব্যক্তির জীবন বাঁচানোর জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে রাঁচি (Ranchi) থেকে দিল্লিতে (Delhi) নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দুর্ঘটনায় পড়ে সেই ব্যক্তির পাশাপাশি সঙ্গীদেরও মৃত্যু হল।
08:50 AM (IST) Feb 24
হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার ভোর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে এই বৃষ্টি, যা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়া-সহ চলবে। উত্তরবঙ্গের কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।