কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
12:11 AM (IST) Jan 31
IND vs NZ 5th T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে পঞ্চম টি-২০ ম্যাচটি সঞ্জু স্যামসনের জন্য 'ডু অর ডাই' ম্যাচ। এই ম্যাচে ব্যর্থ হলে, আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা পাওয়ার আশা প্রায় ছেড়ে দিতে হবে তাঁকে।
10:27 PM (IST) Jan 30
Jalpaiguri News: জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি সাধারণভাবে শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানকার বাসিন্দারাও সহজ-সরল হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় সেই ধারণা বদলে যাচ্ছে।
09:38 PM (IST) Jan 30
রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন আইপিএস অফিসার পীযুষ পাণ্ডে। এ ছাড়াও কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস অফিসার সুপ্রতিম সরকার।
09:11 PM (IST) Jan 30
কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত হলেন এক মহিলা। তাঁর শরীরে ৫০টি সেলায় পডেছে। ২৬ জানুয়ারি ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এইচএসআর লেআউট এলাকায়। সকাল সাড়ে ৬টা নাগাদ টিচার্স কলোনিতে হাঁটতে বেরিয়েছিলেন ওই মহিলা।
08:58 PM (IST) Jan 30
Australian Open 2026: এবারের অস্ট্রেলিয়ান ওপেন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে অত্যন্ত আকর্ষণীয় লড়াই হতে চলেছে। তরুণ তারকা কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) বিরুদ্ধে খেলতে নামছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)।
07:54 PM (IST) Jan 30
ভেনেজুয়েলার পরে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে কিউবার উপরে। তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা কিউবাতে তেল বিক্রি বা সরবরাহকারী দেশগুলির যে কোনও পণ্যের উপর শুল্ক আরোপ করবে।
07:38 PM (IST) Jan 30
Australian Open 2026: এবারের অস্ট্রেলিয়ান ওপেন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। পুরুষদের সিঙ্গলসের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়া থেকে এক ধাপ দূরে কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)।
06:31 PM (IST) Jan 30
কেন্দ্রীয় বাজেট: আর মাত্র দু'দিনের মধ্যেই পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট ২০২৬। এই বাজেট নিয়ে অনেকেরই অনেক আশা রয়েছে। এর মধ্যে পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররাও রয়েছেন। শোনা যাচ্ছে, কেন্দ্র তাদের জন্য একটি সুখবর দিতে চলেছে।
06:10 PM (IST) Jan 30
2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি। যে দলগুলি এই টুর্নামেন্টে খেলছে, তারা চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। একইসঙ্গে আইসিসি-ও টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি চালাচ্ছে।
06:08 PM (IST) Jan 30
আনন্দপুরে অগ্নিকাণ্ডে আর্থিক সহায়তা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
05:35 PM (IST) Jan 30
তৃণমূল নেতা-কর্মীদের সামাজিক বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর বক্তব্য, তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাবেন না, তৃণমূল কর্মীদের বাড়িতে যাবেন না, তাঁদের বাড়িতে নিমন্ত্রণও করবেন না।
05:23 PM (IST) Jan 30
South Africa vs West Indies: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে দুর্দান্ত ফর্মে দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক (Quinton de Kock)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি নতুন রেকর্ড গড়লেন।
04:47 PM (IST) Jan 30
04:42 PM (IST) Jan 30
যখন একটি নির্দিষ্ট আকাশসীমা অসামরিক বিমান চলাচল থেকে মুক্ত করার প্রয়োজন হয় তখন একটি নোটাম জারি করা হয়। যাতে কোনও যাত্রীবাহি বিমান ওই সময়কালে ওই আকাশসীমায় চলে না আসে।
04:14 PM (IST) Jan 30
Australian Open 2026: একাধিক ভারতীয় টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। এবার অনূর্ধ্ব-১৪ পর্যায়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম মাতিয়ে দিলেন এক ভারতীয় কিশোরী। তাঁকে নিয়ে টেনিস মহলে জোর আলোচনা চলছে।
04:04 PM (IST) Jan 30
West Bengal SIR: প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেনকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের তলব। এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে। মেহতাব জানিয়েছেন, তিনি হাজিরা দেবেন।
03:46 PM (IST) Jan 30
স্কুলে শৌচাগার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্যানিটারি ন্যাপকিনের অভাব শিক্ষার অধিকার, সমতার অধিকার এবং মেয়েদের স্বাস্থ্যের অধিকারের সরাসরি লঙ্ঘন। মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত একটি মামলায় পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট।
03:22 PM (IST) Jan 30
Budget 2026: কেন্দ্রীয় বাজেট ২০২৬-এর প্রচারের জন্য বিজেপির দেশব্যাপী পরিকল্পনা। তরুণ চুঘের নেতৃত্বে দল গঠন। অন্যদিকে, এমডিএমকে নেতা ভাইকোর অভিযোগ, এই বাজেট তামিলনাড়ুর প্রতি পক্ষপাতদুষ্ট হবে এবং এটি ভাষা রাজনীতির একটি অংশ।
03:20 PM (IST) Jan 30
ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। তবে লাগু হয়নি এখনও। অষ্টম বেতন কমিশন নিয়ে বেশ চর্চা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। এরমধ্যে কেন্দ্র সরকারের ওপর বিরাট চাপ বাড়াল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নিলেন বড় পদক্ষেপ! তাহলে কি মার্চেই লাগু হবে অষ্টম বেতন কমিশন?
03:11 PM (IST) Jan 30
গুগল ক্রোমে জেমিনি যুক্ত করেছে, এবং এবার এই ফিচারটি চালু হয়ে গেলে এটি সম্পূর্ণ এজেন্টিক ব্রাউজারে পরিণত হবে।
02:57 PM (IST) Jan 30
2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ বয়কটের কথা বলে বিশ্বজুড়ে ব্যঙ্গের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। আইসল্যান্ডের (Iceland) পর উগান্ডাও (Uganda) এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে ব্যঙ্গ করছে।
02:41 PM (IST) Jan 30
Dilip Ghosh: হুমায়ুন কবীর আর মহম্মদ সেলিমের বৈঠক নিয়ে মন্তব্য করছেন দিলীপ ঘোষ। তিনি সরাসরি আক্রমণ করেন সিপিএমকে। তাঁর কথায় সিপিএম সিদ্ধান্তহীনতায় ভুগছে। পাশাপাশি জোট নিয়েও তিনি নিশানা করেছেন টিএমসিকে।
02:31 PM (IST) Jan 30
সামনেই বিধানসভা নির্বাচন, আগামী মাসের শেষের দিকে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কি চুতুর্থবার ক্ষমতায় আসতে পারবে? নাকি বিজেপি সরকার গড়বে? এই প্রশ্নে রাজনীতির উত্তাপ চরমে।
02:27 PM (IST) Jan 30
Virat Kohli Instagram Account: ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হটাৎ করেই নিষ্ক্রিয় হয়ে গেল। ভক্তরা রীতিমতো হতবাক।
02:23 PM (IST) Jan 30
কেন্দ্রীয় বাজেট ২০২৬: এখন কেন্দ্রীয় বাজেট প্রতি বছর ১লা ফেব্রুয়ারি পেশ করা হয়, কিন্তু আপনি কি জানেন যে এর তারিখ এবং সময় আগে অন্য ছিল? বাজেট নিয়ে এমন ৩টি তথ্য জানুন, যা বেশিরভাগ মানুষই জানেন না।
12:57 PM (IST) Jan 30
Amit Shah Bengal Visit: দুই দিনের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। আজ রাতে কলকাতায় পৌঁছাবেন। তারপর থেকেই তাঁর ঠাসা কর্মসূচি। দুটি কর্মিসভায় উপস্থিত থাকবেন বিজেপির চাণক্য। রইল অমিত শাহের সফরসূচি।
12:30 PM (IST) Jan 30
Jammu Kashmir News: শুক্রবার রাত ১২টা পর্যন্ত, এই সমস্ত এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে বলে জানা গেছে। গোটা এলাকায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্যরা ঢুকে পড়েছে বলে সূত্রের খবর।
12:13 PM (IST) Jan 30
DILIP GHOSH: বাংলায় এসআইআর থেকে শুরু করে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে সরব দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল চক্রান্তে ভয়ঙ্কর পরিণতি হচ্ছে। রাজ্যের শিল্প নিয়েও সরব দিলীপ ঘোষ।
12:12 PM (IST) Jan 30
Winter Forecast: মাঘের শেষবেলাতে ভরপুর শীতের আমেজে ঘাটতি। বেলা বাড়তেই চড়ছে পারদ। কতটা বাড়ল তাপমাত্রা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:35 AM (IST) Jan 30
11:20 AM (IST) Jan 30
Anandapur Fire: আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়াও মোমোর গুদামের এক ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়েছে। মৃতদের নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। তবে নিখোঁজের সংখ্যা ২৮ জন।
11:07 AM (IST) Jan 30
Stock Market Today: নিফটি সূচক ১৫০ পয়েন্টেরও বেশি হ্রাস পেয়ে ২৫,২৫০ পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে। অন্যদিকে, সেনসেক্স সূচকও ৪০০ পয়েন্ট কমে গেছে। এই সূচকটি এখন ৮২,২০০ পয়েন্টের কাছাকাছি লেনদেন করছে (stock market news live)।
10:40 AM (IST) Jan 30
Social Media Ban In India: অনলাইন ক্লাস, ভার্চুয়াল পড়াশোনা। করোনার কালবেলা কেটে গেলও অনলাইনের আসক্তি কমেনি এতটুকুও। যার কুপ্রভাব পড়ছে শিশুমনে। এবার অনলাইনের আসক্তি কমাতে বড় নির্দেশ কেন্দ্র সরকারের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:23 AM (IST) Jan 30
water Crisis: তীব্র জল সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্য। তেমনই রিপোর্ট দিয়েছে Aqueduct Water Risk Atlas। জল সংকটের কারণও জানিয়েছে সংস্থা। আগামী দিনে বড় বিপদের মুখে রয়েছে গোটা বিশ্ব।
10:14 AM (IST) Jan 30
Abhishek Sharma: অভিষেক শর্মা, এই নামটি এখন বিশ্ব ক্রিকেটে বেশ আলোচিত। টিম ইন্ডিয়ার এই বিধ্বংসী ব্যাটারের খেলায় সমর্থকরা রীতিমতো মুগ্ধ।
08:48 AM (IST) Jan 30
Karnataka Govt On Khadi Attire: মাসের প্রথম শনিবার করে অফিসে পরে আসতে হবে খাদির পোশাক। সরকারি চাকুরিরত কর্মীদের জন্য এমনই নয়া নিয়ম আনল রাজ্য সরকার। কোন রাজ্যে চালু হতে চলেছে এই নিয়ম? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
08:47 AM (IST) Jan 30
Bangladesh Election 2026: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে পদ্মাপাড়ের পরিস্থিতির। বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে শঙ্কিত সেদেশের সংখ্যালঘুরা। কী বলছেন তারা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
08:47 AM (IST) Jan 30
WB Today Weather Forecast: মাঘের শেষবেলায় বঙ্গে শীতের আমেজে ভাটা। আনুষ্ঠানিক ভাবে শীতের বিদায় পর্ব শুরু না হলেও দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে পারদ। কতদিন পর্যন্ত থাকবে এইরকম আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…