‘ডিএ-তে ১০৫%-এর হিসেব দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাম-ডান রাজনীতির ভাগাভাগি করছেন’, অভিযোগ রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতার

Published : Mar 08, 2023, 09:51 PM ISTUpdated : Mar 08, 2023, 09:52 PM IST
Confederation of State Government Employees

সংক্ষিপ্ত

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের প্রধানের বক্তব্য হল, মুখ্যমন্ত্রী এই ১০৫% ডিএ দেওয়ার কথাটা রাজনৈতিক কারণে সাধারণ মানুষকে ভুল বোঝাবার উদ্দেশ্যে বাজারে ছেড়েছেন।

বামপন্থী সরকারকে খোঁচা মেরে সম্প্রতি বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা ১০৫% ডিএ দিয়েছি।” এই বার্তার বিরুদ্ধে এবার জোরালো সওয়াল তুলল রাজ্য সরকারি কর্মী সংগঠন।

সংগঠনের প্রধান নেতা মলয় মুখোপাধ্যায়ের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার পরিপ্রেক্ষিতে কর্মচারীমহলে বিভ্রান্তি দেখা দিয়েছে। তাঁরা ওই ১০৫ শতাংশ ডিএ খুঁজে বেড়াচ্ছেন। অনেকেই আবার এই ১০৫ শতাংশের হিসেবটা সংগঠনের কাছে জানতে চাইছেন। তবে, মলয় মুখোপাধ্যায় অবশ্য এটাও বলছেন যে, মুখ্যমন্ত্রীর কথাটা যে সম্পূর্ণ ভুল, তা একেবারেই বলা যাবে না।

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের প্রধানের বক্তব্য হল, মুখ্যমন্ত্রী এই ১০৫% ডিএ দেওয়ার কথাটা রাজনৈতিক কারণে সাধারণ মানুষকে ভুল বোঝাবার উদ্দেশ্যে বাজারে ছেড়েছেন। বামফ্রন্ট সরকার ৫ম বেতন কমিশন লাগু হওয়ার পর ০১|০৪|০৮ তারিখ থেকে ০১|১২|১০ (৩ বছরেরও কম সময়) পর্যন্ত মোট ৮ কিস্তিতে বা ৩৫% ডিএ দেওয়ার পর বিদায় নিয়েছে।

তিনি বলেন, পরবর্তী তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ০১|০১|১২ তারিখ থেকে ০১|০১|১৯ তারিখ পর্যন্ত মোট ৮ বছরে ১২ কিস্তি বা ৯০% ডিএ দিয়েছে। পরবর্তী ৬ষ্ঠ বেতন কমিশনে ০১/০১/২১ তারিখে ৩% এবং ০১|০৩|২৩ তারিখে ৩%, অর্থাৎ মোট ৬% ডিএ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

এই ৬% ডিএ ৫ বেতন কমিশনের বেস ইয়ার অনুযায়ী ৮%+৮%=১৬ শতাংশ ডিএ হয়েছে। (এখনও যাদের বেতন সংশোধন হয়নি, তাঁরা ৫ম বেতন কমিশনেরর ১২৫%+১৬%= ১৪১% ডিএ ০১/০৩/২৩ থেকে পাবেন)। বামফ্রন্ট সরকারের হিসেব দেখিয়ে মলয় মুখোপাধ্যায় বলেছেন, ‘লক্ষ্য করুন বামেদের দেওয়া ৩৫% বাদ দিয়ে ৯০% + ১৬%= ১০৬%, যদিও তিনি ১% কমিয়ে ১০৫% বলেছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী এইভাবে বাম-ডান ভাগ করে সাধারণ মানুষকে বোকা বানাতে চাইছেন। এতে লাভ কিছু হবে না। বকেয়া ডিএ তাঁকে দিতেই হবে। তবে এই ঘটনাটিতে তিনি প্রমাণ করলেন, ৬ষ্ঠ বেতন কমিশনের ডিএ-র হিসেবও এআইসিপিআই (সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক) অনুযায়ী দেওয়া হয়।’

আরও পড়ুন-
শহরের রাস্তায় গাড়ির গতি যদি বেপরোয়া হয়, তাহলে চালকরা সাবধান, বিশেষ কয়েকটি ক্রসিং-এ শুরু হচ্ছে সারপ্রাইজ নাকা চেকিং
আপনার রাশি মেষ, মীন, নাকি মিথুন? প্রত্যেকটি রাশির জাতকের রয়েছে এমন কিছু স্বভাব, যেগুলো পরিত্যাগ না করলে পড়তে হবে বিপদে
দোলের দিন সকালে হরিদেবপুরে পাওয়া গিয়েছিল তরুণীর মৃতদেহ, বুধবার প্রকাশ্যে এল দেহব্যবসার তথ্য

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হল ১ লক্ষ ২৫ হাজার নাম, তালিকায় আছেন আপনি? কীভাবে চেক করবেন স্ট্যাটাস?