Published : Jan 07, 2025, 04:46 PM ISTUpdated : Jan 07, 2025, 04:54 PM IST
রাজ্যের সরকারি কর্মীরা আবারও ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। ৬ মাস বাদে ওঠার পরে আবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি।
দীর্ঘ ৬ মাস পরে মঙ্গলবার আবারও সুপ্রিম কোর্টে উঠেছিল রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। এটাই ছিল ১৪তম শুনানি।
211
মামলা ওঠে
সুপ্রিম কোর্টের চার নম্বর আদালত কক্ষে মঙ্গলবার দুপুর ৩টে ৩০ মিনিটে উঠেছিল ডিএ মামলা। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এনভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে।
311
বিচারপতিদের বার্তা
মামলা ওঠার সঙ্গে সঙ্গে বিচারপতির জনিয়ে দেন ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। কিন্তু আজ আর সময় নেই।
411
আদালতের মন্তব্য
এই মামলার দীর্ঘ শুনানি প্রয়োজন। প্রথমে চার সপ্তাহ বাদে শুনানির কথা বলেন। এই সময় মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী নির্দিষ্ট তারিখের অনুরোধ করেন। তার পরই মার্চে শুনানির নির্দেশ দেন বিচারপতি ঋষিকেশ রায়।
511
পাল্টা আবেদন
মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী সংশ্লিষ্ট মামলাটি তালিকার শুরুর দিকে রাখার আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিচারপতিরা কোনও কথা না বললেও তাঁর আবেদন গুরুত্ব দিয়ে শোনেন।
611
ডিএ মামলা নিয়ে অনিশ্চিয়তা
আইনজীবীরা জানিয়েছেন যে বিচারপতি রায়ের অবসরের দিন চলে আসায় নয়া বেঞ্চে ডিএ মামলা উঠবে। তাই ঠিক কবে ডিএ মামলা ফের উঠবে, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি।
711
নতুন বেঞ্চে মামলা
হৃষিকেশ রায়ের অবসরের পরে নতুন বেঞ্চ তৈরি হবে। তাই আগামী মার্চে নতুন বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হতে পারে।
811
ডিএ মামলার ২ বছর
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছে প্রায় ২ বছর ধরে। বারবার পিছিয়ে গেছে মামলা।
911
সুপ্রিম রায়ই শেষ কথা
রাজ্যের সরকারি কর্মীরা মনে করছেন মনে করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ইতিবাচক কোনও খবর পাবেন না। তাই সেদিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
1011
রাজ্য কেন্দ্রের ডিএর ফারাক
রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ফারাক অনেকটা। কেন্দ্রের কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান। রাজ্যের কর্মীরা ১৪ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন।
1111
সুপ্রিম কোর্টে রাজ্য
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সেইসময় রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করা হয়েছিল। কারণ হাইকোর্ট ডিএ দেওয়ার পক্ষেই রায় দিয়েছিল।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.