কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

11:45 PM (IST) Jan 02
Pakistan Cricket Team: পাকিস্তান টেস্ট দলের কোচের পদ থেকে পদত্যাগের পিছনে থাকা আসল কারণটি এবার খোলসা করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা জেসন গিলেসপি।
10:02 PM (IST) Jan 02
2026 ICC Men's T20 World Cup: আগামী মাসে শুরু হচ্ছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করছে। শুক্রবার দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা (South Africa)। দলে একাধিক চমক রয়েছে।
08:49 PM (IST) Jan 02
World News: ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যাকে ঘিরে ফের তীব্র আন্তর্জাতিক চাপে পড়ল সৌদি আরব। সরকারি তথ্য অনুযায়ী, গত এক বছরে সৌদি কর্তৃপক্ষ মোট ৩৫৬ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা এক বছরে সর্বোচ্চ সংখ্যার নতুন রেকর্ড।
08:27 PM (IST) Jan 02
Dharamshala News: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিখ্যাত শৈলশহর ধর্মশালায় এক মারাত্মক ঘটনা ঘটে গেল। এক কলেজ পড়ুয়ার মৃত্যুর ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। কলেজে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
08:18 PM (IST) Jan 02
News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
07:49 PM (IST) Jan 02
WB Municipality Scam News: পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এবার আদালতে চার্জশিট জমা সিবিআইয়ের। চার্জশিটে কাদের নামের উল্লেখ রয়েছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
07:07 PM (IST) Jan 02
Sai Sudharsan: আইপিএল-এ (IPL 2026) গুজরাট টাইটানসের (Gujarat Titans) হয়ে খেলেন সাই সুদর্শন। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তবে এবার আইপিএল-এর আগে চোট পাওয়ায় তিনি কিছুটা সমস্যায় পড়ে গিয়েছেন।
06:56 PM (IST) Jan 02
Aniket Mahato On WBJDF: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন আরজি কর আন্দোলনের মুখ তথা জুনিয়র রেসিডেন্ট ডাক্তার অনিকেত মাহাতো। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
06:16 PM (IST) Jan 02
Baloch Protester on India: দিন কয়েক আগেই পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের স্বাধীন হিসেবে ঘোষণা করেছে বালোচিস্তান। এবার সেই দেশের উপরই নজর চিনের! এই ভারতের সাহায্য চেয়ে খোলা চিঠি বালোচ বিদ্রোহী নেতার। বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি সম্পূর্ণ।
05:48 PM (IST) Jan 02
India Tour of Bangladesh 2026: গত বছর ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশে হিংসা, অস্থিরতার কারণে ভারতীয় দলের সফর পিছিয়ে যায়। এ বছর বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) বাংলাদেশ সফরে যেতে পারেন।
05:16 PM (IST) Jan 02
S Jaishankar On Pakistan: পাকিস্তান দেশ হিসেবে আসলে কেমন? নাম না করে ফের শাহবাজের দেশকে তোপ দাগলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
05:08 PM (IST) Jan 02
04:43 PM (IST) Jan 02
একটি রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটা, ফেড রেট কমানো এবং ডলারের দুর্বলতার কারণে ২০২৬ সাল পর্যন্ত সোনার দাম বাড়তে থাকবে। পাশাপাশি, সরবরাহ ঘাটতি ও শিল্প চাহিদার কারণে রুপোর দামও বিশেষ কমবে না।
04:31 PM (IST) Jan 02
বৃহস্পতিবার রাতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদার ইংরেজবাজারের রথবাড়ি মোড়ে জনসভা থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা
03:28 PM (IST) Jan 02
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) তথ্য অনুযায়ী, রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) ড্রাইভের অধীনে বিভিন্ন রাজনৈতিক দল যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তির জন্য ৩১শে ডিসেম্বরের মধ্যে আটটি দাবি ও আপত্তি জমা দিয়েছে।
03:19 PM (IST) Jan 02
Nadia Death News: সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের। বরাতজোরে মা প্রাণে বেঁচে গেলেও নিহত শিশু। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়া জেলার কুপার্স ক্যাম্পে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
02:57 PM (IST) Jan 02
ICC T-20 World Cup 2026: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি হাঁটুর চোটের জেরে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বলে খবর। বিগ ব্যাশ লিগে চোট পাওয়ায় বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
02:07 PM (IST) Jan 02
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আইএসএল-এর ক্লাবগুলিকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে রাজি নয় তারা। বরং, পাল্টা ফেডারেশনকে কয়েকটি শর্ত চাপিয়ে দিয়েছে ক্লাবগুলি। সেগুলি যদি মানা হয়, তাহলেই একমাত্র এআইএফএফ-এর প্রস্তাব মানবে তারা।
01:34 PM (IST) Jan 02
বিয়ের পিঁড়িতে বসা থেকে শুরু করে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যে অতিষ্ঠি দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ। শেষপর্যন্ত অতিষ্ট হয়েই গেলেন বিধাননগরের সাইবার ক্রাইম সেলে। জানিয়ে এলেন অভিযোগ।
12:49 PM (IST) Jan 02
শাহরুখ খানের কেকেআর দলে বাংলাদেশি খেলোয়াড় নেওয়া নিয়ে দেবকীনন্দন ঠাকুরের মন্তব্যের জেরে বিতর্ক। দেবকীনন্দনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। এই বিতর্কের মূলে রয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর হিংসার ঘটনা।
12:46 PM (IST) Jan 02
Gig Workers Strike: ন্যায্য পাওনা এবং অন্যান্য একাধিক সমস্যা সমাধানের দাবি জানিয়ে ২০২৬ সাল, অর্থাৎ নতুন বছরের প্রথমদিন থেকেই প্রতিবাদ শুরু করেছেন তারা। মূলত, পাঁচ দফা দাবি নিয়ে ধর্মঘটে শামিল হয়েছেন দক্ষিণ কলকাতারা খানপুরের ব্লিঙ্কিট পার্টনাররা।
12:02 PM (IST) Jan 02
বিক্ষোভে উত্তাল ইরান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চাহারমহল ও বখতিয়ারি প্রদেশের লোরদেগান কাউন্টিতে কয়েক ডজন বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দুজন নিহত হয়েছেন।
11:09 AM (IST) Jan 02
এবার শীতের দোসর বৃষ্টি। রাজ্যের চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের স্পেল কতটা লম্বা হবে তা এখনও স্পষ্ট করে বলতে পারেনি আলিপুর হাওয়া অফিস।
10:40 AM (IST) Jan 02
10:40 AM (IST) Jan 02
Indian Job Market: একাধিক সংস্থা ২০২৬ সালে, লক্ষ লক্ষ নতুন কর্মী নিয়োগ করবে বলে খবর। ইতিমধ্যেই সেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে। স্টাফিং ফার্ম টিমলিজে-র একটি নতুন রিপোর্ট অনুযায়ী, এই ২০২৬ সালে, ১০-১২ মিলিয়ন নতুন চাকরির বাজার রয়েছে।
09:55 AM (IST) Jan 02
সূত্রের খবর নীতিন নবীন মকর সংক্রান্তির পরই তিনি দলের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে বুঝে নেবেন জেপি নাড্ডার কাছ থেকে। তারপরই তিনি নিজের মত করে টিম সাজাবন। অর্থাৎ কেন্দ্রীয় কমিটি গঠন করবেন। কোন বিজেপি নেতা ঠাঁই পেতে পারেন সেখানে।