কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
11:52 PM (IST) Nov 11
Delhi Blast News: গোয়েন্দারা দফায় দফায় বৈঠক করছেন, দুর্বার গতিতে এগিয়ে চলেছে তদন্ত প্রক্রিয়া। এনএসজি, এনআইএ সহ একাধিক এজেন্সির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সেরেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
09:40 PM (IST) Nov 11
Healthy Living: এখন অনেকেই তামার পাত্রে জল রেখে তা পান করেন। অনেকে আবার পিতলের পাত্রে জল রেখে খান। অনেক বাড়িতে আবার রুপোর পাত্রে জল পান করার রীতি রয়েছে। কোন ধাতুর পাত্রে জল পান করা সবচেয়ে ভালো, তা জেনে নিন।
08:56 PM (IST) Nov 11
Hooghly News: তৃণমূল কর্মী খুনে আট সিপিএম নেতার যাবজ্জীবন সাজা শোনাল আদালত। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
07:59 PM (IST) Nov 11
News Round UP: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
07:50 PM (IST) Nov 11
Bihar Election 2025: মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপরেই বুথ ফেরত সমীক্ষায় (Exit Polls) সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই বুথ ফেরত সমীক্ষার ফল দেখে গেরুয়া শিবিরের হাসি চওড়া হয়েছে।
07:32 PM (IST) Nov 11
Amit Shah On Delhi Blast News: মঙ্গলেই দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তের গতিপ্রকৃতি জানতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে কী বার্তা দিলেন মোদীর ডেপুটি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
06:38 PM (IST) Nov 11
WB Winter Alerts: নভেম্বরের শুরুতেই শীতের আমেজ। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে ঠান্ডার প্রকোপ! কী বলছে আবহাওয়া দফতর? জানুন বিশদে…
06:27 PM (IST) Nov 11
Ranji Trophy Elite 2025-26: রঞ্জি ট্রফিতে শক্তিশালী দল নয় জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। তবে এবার উপত্যকায় ক্রিকেটের যে উন্নতি হচ্ছে, তার প্রমাণ পাওয়া গেল। শক্তিশালী দল দিল্লিকে (Delhi) হারিয়ে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর।
05:58 PM (IST) Nov 11
India vs South Africa: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য মুখিয়ে রয়েছেন মহম্মদ সিরাজ।
05:48 PM (IST) Nov 11
দিল্লি বিস্ফোরণ নিয়ে অগাস্ট মাসেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এক জ্যোতিষী, দিয়েছিলেন অপারেশন সিঁদুর ২-এর ইঙ্গিত। কয়েক মাস আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ডিসেম্বর মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে।
05:27 PM (IST) Nov 11
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতকে একটি "গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তা অংশীদার" হিসেবে প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের "চমৎকার সম্পর্ক" রয়েছে।
05:10 PM (IST) Nov 11
IND vs SA Test 2025: ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। দুই দল ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছে। জানা যাচ্ছে, মঙ্গলবার কালীঘাট মন্দিরে যাওয়ার কথা ভারতীয় দলে হেড কোচ গৌতম গম্ভীরের।
05:08 PM (IST) Nov 11
মৃত ব্যক্তির কণ্ঠস্বর এবং গল্প সংরক্ষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিছু চ্যাটবট প্রিয়জনের মতো কথা বলে, এবং কিছু ‘ভয়েস’ অবতার আপনাকে মৃত ব্যক্তির সঙ্গে ‘কথা বলার’ সুযোগ দেয়।
04:56 PM (IST) Nov 11
Bank Locker Safety News: সোনার দাম যেহেতু ক্রমেই বাড়ছে, তাই অনেকেই বেশি পরিমাণে সোনা কিনে রেখে দেওয়ার পক্ষপাতী। তবে সোনার মতো মূল্যবান ধাতুর ক্ষেত্রে ব্যাঙ্কের লকারের উপরেই ভরসা করে থাকেন বেশিরভাগ মানুষ। কিন্তু লকারগুলি কি আদৌ নিরাপদ?
04:55 PM (IST) Nov 11
তবে কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প? এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে রাজ্যের মহিলারে। কারণ রাজ্যের একটি এলাকায় প্রায় তিন মাস ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না মহিলারা।
04:41 PM (IST) Nov 11
Kempe Gowda International Airport: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
04:30 PM (IST) Nov 11
Delhi Blast: সোমবার সন্ধেবেলা দিল্লিতে লালকেল্লা (Red Fort) মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণের পরেই শুরু হয়েছে তদন্ত। চিকিৎসকদের একটি দল জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে সন্দেহ তদন্তকারীদের।
04:08 PM (IST) Nov 11
উত্তর প্রদেশ থেকে গ্রেফতার এক মহিলা চিকিৎসক। দিল্লি পুলিশ সূত্রের খবর মহিলার হাতেই ছিল পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ বা JEM-এর মহিলা শাখা প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছিল।
03:59 PM (IST) Nov 11
IND vs SA Test 2025: ভারতীয় দলকে নিয়ে ইতিমধ্যেই পিচ পরিদর্শন করে ফেলেছেন কোচ গৌতম গম্ভীর। সোমবার সন্ধ্যায়, সিএবি সভাপতি তথা প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও পিচ পরিদর্শন করেন।
03:22 PM (IST) Nov 11
Islamabad Court Blast News: দিল্লিকাণ্ডের মধ্যই এবার পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা। আদালতের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা। তারপর কী হলো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:16 PM (IST) Nov 11
অবশেষে জেলমুক্তি পার্থ চট্টোপাধ্য়ায়ের। বাইপাসের হাসপাতাল থেকে এবার বাড়ির পথে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা। রাজ্যে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল ২০২৩ সালের ২৩ জুলাই।
02:58 PM (IST) Nov 11
Donald Trump On Tariff: দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাছাকাছি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি। কমতে চলেছে ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার। কী বলছেন ট্রাম্প? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
02:53 PM (IST) Nov 11
Ranji Trophy Elite: এবারের রঞ্জি ট্রফির শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলা। চতুর্থ ম্যাচে ইনিংসে জয় পাওয়ার সুবাদে রঞ্জি ট্রফি এলিট গ্রু সি-তে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল বাংলা।
02:39 PM (IST) Nov 11
সোমবার সন্ধ্যায় লালকেল্লা চত্বরের কাছে বিস্ফোরণের ঘটনায় দিল্লি পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি তাদের তদন্তে তিনটি গুরুত্বপূর্ণ দিকে কেন্দ্রীভূত করেছে।
02:11 PM (IST) Nov 11
ফরিদাবাদ অস্ত্র মামলায় পুলওয়ামার ডাক্তার মুজাম্মিল শাকিল-সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিলের পরিবার অভিযোগ অস্বীকার করে তার মুক্তি দাবি করেছে এবং তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে।
02:07 PM (IST) Nov 11
শীতের শুরু এখন বাজারে নতুন নতুন শীতের সবজির সমাহার। শীতকালে বাঁধাকপি ফুলকপি নতুন সবজির মধ্যে অন্যতম। তাই এই ফুলকপি দিয়ে নানা রকম ঘরোয়া মসলা দিয়ে চটকদার সবজি বানিয়ে ফেলুন।
01:26 PM (IST) Nov 11
Indian Super League: চলতি মরসুমে আইএসএল হবে কি না, সে বিষয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অনেক ফ্র্যাঞ্চাইজিও দলের কার্যকলাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভারতের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
01:23 PM (IST) Nov 11
বর্তমান সময়ে সিংহভাগ মানুষ নগদ টাকা আর কাছে রাখেন না। কারণ ফোনেই তো রয়েছে টাকা, অর্থাৎ ফোনে UPI অ্যাপ থাকলে পেমেন্ট করা নিয়ে কোনও সমস্যাই নয়। এখন সব জায়গাতেই আপনি স্ক্যানার দেখতে পাবেন, যেখানে স্ক্যান করে আপনি কয়েক সেকেন্ডে পেমেন্ট করে দিতে পারবেন।
12:50 PM (IST) Nov 11
ভুটান সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভয়াবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।
12:16 PM (IST) Nov 11
Delhi Blast News: সোমবার সন্ধেবেলা দিল্লিতে বিস্ফোরণের পরেই শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই এই বিস্ফোরণের চক্রান্তের বিষয়ে নানা তথ্য উঠে আসছে। যত বেশি সম্ভব সাধারণ মানুষকে মেরে ফেলাই এই বিস্ফোরণের লক্ষ্য ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
12:09 PM (IST) Nov 11
লালকেল্লা এলাকার কাছে বিস্ফোরণের তদন্তে দিল্লি পুলিশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সিসিটিভি ফুটেজ এবং ডাম্প ডেটা বিশ্লেষণ এই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে উঠে এসেছে।
11:45 AM (IST) Nov 11
11:32 AM (IST) Nov 11
লালকেল্লা মেট্রো স্টেশনের ১ এবং ৪ নম্বর গেটের মধ্যে একটি ট্র্যাফিক সিগন্যালের কাছে সন্ধ্যা ৭টা নাগাদ একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনার তদন্তে একাধিক সংস্থা যুক্ত হওয়ায় জাতীয় রাজধানীতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
11:17 AM (IST) Nov 11
মঙ্গলবারে এক লাফে বাড়ল সোনার দাম। ১১ নভেম্বর মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে, কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে…
11:11 AM (IST) Nov 11
দিল্লির লালকেল্লা বিস্ফোরণে ইতিমধ্যেই মূলচক্রী উমর মহম্মদের ছবি প্রকাশ্যে এনেছে তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন উঠছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে কতটা যোগ রয়েছে ফরিদাবাদের? হামলার মূল দায় কার? যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী হামলার দায় নেয়নি।
11:09 AM (IST) Nov 11
Delhi Blast Updates: দিল্লিতে সোমবার সন্ধেবেলা ঘটে যাওয়া বিস্ফোরণের সঙ্গে সরাসরি পাকিস্তান (Pakistan) জড়িত কি না, সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি। তবে পাকিস্তানের প্রতিক্রিয়া সন্দেহ বাড়িয়ে দিচ্ছে।
10:22 AM (IST) Nov 11
দিল্লি বিস্ফোরণকাণ্ডে তদন্দকারীদের হাতে এল বড় তথ্য। দিল্লিতে আত্মঘাতী বোমা হামলাকারী চিকিৎসক উমর মোহম্মদ। ইতিমধ্যেই তার প্রথম ছবি পেয়েছে তদন্তকারীরা
10:00 AM (IST) Nov 11
মালদহ মেডিক্যাল কলেজ চুক্তি ভিত্তিতে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মী নিয়োগ করছে। এই পদের জন্য নার্সিং-এ স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন এবং ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
09:47 AM (IST) Nov 11
09:35 AM (IST) Nov 11
বলিউডের সবথেকে বিতর্কিত সম্পর্কগুলির মধ্যে একটি হল ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম আর বিয়ের সম্পর্ক। যা এখনও চর্চার অংশ।