ভ্যালেন্টাইন্স ডে-তে মেতেছেন গোটা বিশ্ব সকলকে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা   লাল-সাদা পোশাকে ভালবাসা দিন উদযাপনের আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী আপাতত পার্সেল নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী

ভ্যালেন্টাইন্স ডে-তে মেতেছেন গোটা বিশ্ব। বলি থেকে টলি সকলেই এই উৎসবে মাতোয়ারা। চারিদিকে বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে প্রেম প্রেম রব। আর এই উৎসবের আনন্দে মেতেছেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সকলকে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লাল-সাদা পোশাকে ভালবাসা দিন উদযাপনের আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী। ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, 'প্রত্যেককে প্রেম দিবসের শুভেচ্ছা। ভালবাসো এবং হাসিখুশি থাক'। দেখে নিন অভিনেত্রীর করা পোস্টটি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার এই পোস্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলা টলি ইন্ডাস্ট্রির প্রথম সারিতে দীর্ঘদিন ধরে রাজ করে যাচ্ছেন। জীবনের ৪৫ টি বসন্ত বহুদিন আগেই পেরিয়ে গেছেন ঋতুপর্ণা। তবুও তিনি চিরযৌবনা। বছর ৪৮ এর অভিনেত্রীকে দেখলে যে কেউ ভিরমি খেয়ে যেতে পারেন। বয়স বাড়লেও মনটা তার ছোটই রয়ে গেছে। আর সেকারণেই এই বয়সে এসে নিউকামারদের টেক্কায় রীতিমতো হারিয়ে দিতে পারেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের সাহসী ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বাড়েবাড়ে প্রমাণ করে দিচ্ছেন ঋতু। পোশাকের ভিতর দিয়ে উঁকি মারছে ক্লিভেজ। তার উপরে ফ্লাওয়ার প্রিন্টেড জ্যাকেট আর এতেই বাজিমাত করেছেন ঋতপর্ণা। হঠাৎ এই ধরনের পোশাকের ছবি কেন পোস্ট করলেন ঋতু, সেই প্রশ্নই উঠে আসছে। এই ছবি পোস্ট করে কাউকে কি চ্যালেঞ্জ ছুড়লেন ঋতুপর্ণা। সেই প্রসঙ্গও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন-কেমন কাটছে টলি সেলেবদের ভ্যালেন্টাইন্স ডে, রইল স্পেশ্যাল মুহূর্তের ছবি...

পরিচালক ইন্দ্রাশিস আচার্যর আপাকামিং ছবি 'পার্সেল'- নিয়ে আসতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গতকাস ১৩ই ফেব্রুয়ারি ট্রেলার নিয়ে হাজির হয়েছিল 'পার্সেল'। ছবির ট্রেলার দেখেই কেমন একটা থ্রিলারের গন্ধ পাওয়া যাচ্ছে। ছবিতে ঋতুপর্ণার বিপরীতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। দুজনের কাছে অনবরত আসছে বিভিন্ন পার্সেল। কিন্তু কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে সেই প্রশ্নের কোনও উত্তর পাওয়া যাচ্ছে না। ট্রেলারে তার হদিশ না থাকলেও আভাস আছে বটে। 

ছবিতে ঋতুপর্ণা ও শাশ্বত ছাড়াও শ্রীলা মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য দামিনী বসু। ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন জয় সরকার। ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে এই ছবি। দর্শক ও সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই ছবি। অবশেষে চলতি বছরের ১৩ মার্চ প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। বর্তমানে কলকাতা ছেড়ে সিঙ্গাপুরে থাকেন ঋতুপর্ণা । কিন্তু কলকাতার সঙ্গে যে তার গভীর টান রয়েছে তা স্পষ্ট। সদ্যই সরস্বতী পুজোয় মায়ের টানে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। এছাড়াও টলি ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের জন্মদিনেও শুভেচ্ছা জানাতে ভোলেননি ঋতুপর্ণা।