বাংলায় সোমবার থেকেই চালু একাধিক পরিষেবা  সকালেই খুলবে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার  রিয়েলিটি শো ছাড়া শুটিং চালু ,ইউনিটে সর্বোচ্চ ৩৫ জন  উল্লেখ্য়, বাসে ঠিক যত আসন ততজনই চড়তে পারবেন   


বাংলায় এখনও সংক্রমণের পরিমাণ কমেনি। এদিকে দীর্ঘ লকজাউনে অনেকেই রোজগার হারিয়েছে। এই কঠিন পরিস্থিতিতেই রাজ্যে সোমবার থেকেই চালু একাধিক পরিষেবা। উল্লেখ্য়, বাসে ঠিক যত আসন ততজনই চড়তে পারবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, বর্ষা ঢুকতে আর বেশি দেরি নেই, কলকাতার পারদ একধাক্কায় ফের নীচে

গত সপ্তাহে শুক্রবার মুখ্যমন্ত্রী জনজীবন স্বাভাবিক করার একাধিক পরিকল্পনা জানিয়েছিলেন। শনিবার কেন্দ্রের আনলক ওয়ান নামক পঞ্চম দফার গাইডলাইন সামনে আসার পরে নির্দেশিকা জারি করে রাজ্যও। সোমবার সকাল দশটা থেকে রাজ্যের মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার খুলে যাবে। তবে ১০ জনের বেশি একসঙ্গে কোনও ধর্মস্থানে প্রবেশ করতে পারবেন না। কোনরকম জমায়েত করা যাবে না। সোমবার থেকে চালু হবে শুটিং। রিয়েলিটি শো ছাড়া কাল থেকেই সবরকম শুটিংয়ে ছাড় দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী একটি ইউনিটে ৩৫ জনের বেশি লোক নেওয়া চলবে না। স্বাস্থ্য় বিধি মেনেই শুটিং করতে হবে।

আরও পড়ুন, দ্রুত খাতা জমার নির্দেশ, জুনেই মাধ্যমিকের ফল রাজ্য়ে

 সোমবার বাংলার সব চা বাগানগুলি খুলে দেওয়া হবে। এই দফায় রাজ্য়ের চটকলগুলিও কাজ শুরু করতে পারবে। ক্ষুদ্র ও মাঝাারি শিল্পোদ্যোগগুলিতে এবং খনিগুলিতে কাজকর্ম শুরু করা যাবে। নির্মাণকর্মীরাও কাজে যোগ দিতে পারবেন। সরকারি ও বেসরকারি বাসে ঠিক যত আসন ততজনই চড়তে পারবেন। তবে স্কুল, কলেজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এখন বন্ধই থাকবে। তবে মুখ্যমন্ত্রীর তরফে সতর্কবার্তা, লকডাউন ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া ছাড়াল ৫০০০, একদিনে আক্রান্ত ৩১৭ 

 করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য

করোনা আক্রান্ত বেলেঘাটা থানার আধিকারিক সহ পরিবারের ৬ সদস্য, আইডিতে এখন চিকিৎসধীন

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের