MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • রক্তে অত্যাধিক কোলেস্টরল বাড়িয়ে দিচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি! এই একটা জিনিস করলেই মিলবে সমাধান

রক্তে অত্যাধিক কোলেস্টরল বাড়িয়ে দিচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি! এই একটা জিনিস করলেই মিলবে সমাধান

Cholesterol Reduce Tips: এখনকার দিনে শরীর-স্বাস্থ্যকে সুস্থ রাখতে হলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। কারণ দেহে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে দেখা দিতে পারে নানারকম শারীরিক সমস্যা। কীভাবে মিলবে এর থেকে মুক্তি?  বিশদে জানুন… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 05 2025, 07:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
প্রচুর পরিমাণে শাকসবজি খান
Image Credit : stockPhoto

প্রচুর পরিমাণে শাকসবজি খান

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপের মতো স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে যায়। ফলে চিকিৎসক ও পুষ্টিবিদরা শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন। যেমন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, পালং, মেথি, পুঁই, কচু, কলমি ইত্যাদি শাকে রয়েছে প্রচুর ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এ ও সি, এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। এগুলো খেলে রক্তনালীর স্বাস্থ্য ভালো থাকে। এবং শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আসে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নিয়ম করে প্রতিদিন ফল রাখুন খাদ্যতালিকায়
Image Credit : Google

নিয়ম করে প্রতিদিন ফল রাখুন খাদ্যতালিকায়

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আপনার রক্তে যদি হঠাৎ করে কোলেস্টরলের মাত্রা বেড়ে যায় তবে তা নিয়ন্ত্রণে রাখতে ডায়েটে রাখুন কমলা, আপেল, তরমুজ‌, পেয়ারা, কলা, পেঁপে, কিউই ইত্যাদি ফল। কারণ, এই ধরনের ফলে ক্যালরি কম হলেও পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিন সি থাকে। এসব উপাদান কোলেস্টেরলের মাত্রা হ্রাসে কার্যকর ভূমিকা পালন করে। 

Related Articles

Related image1
দুর্গা পুজোর আগে ভিতর থেকে থাকুন একেবারে ফিট, ডায়েটে থাকুক এই খাবারগুলি
Related image2
রাজ্যে আর কতদিন ক্ষমতায় থাকবে তৃণমূল কংগ্রেস? ভবিষ্যদ্বাণী করে দিলেন সাংসদ রচনা
35
ফ্রুট স্মুদি
Image Credit : Pinterest

ফ্রুট স্মুদি

এছাড়াও এক কাপের মতো ওট্‌স, ১টি কলা, আধ কাপের মতো যে কোনও মরসুমি ফলের কুচি, ১ চামচ চিয়া বীজ, ১ চামচ তিসির বীজ, ১ চামচ আমন্ড বা পিনাট বাটার, আধ চামচ দারচিনির গুঁড়ো ভাল করে মিক্সিতে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণ ছেঁকে উপরে কুমড়ো ও তিসির বীজ ছড়িয়ে খেতে পারেন।এই স্মুদি ভিটামিন, প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই স্মুদি খেলে রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) কমে, ভালো কোলেস্টেরল (HDL) বাড়ে। ফলে শরীরও থাকে সুস্থ। 

45
ওটমিল
Image Credit : Getty

ওটমিল

শুধু ফলের স্মুদিই নয়। খাদ্য তালিকায় রাখতে পারেন ওটমিল। এরজন্য প্রথমে ওট্‌স সেদ্ধ করে নিতে হবে। এর সঙ্গে কাঠবাদামের দুধ বা সয়া মিল্ক মেশান। ভাল করে ফুটিয়ে তাতে ছোট ছোট টুকরো করে কাটা আপেল, তিসির বীজ, কাঠবাদাম মিশিয়ে নিন। এক চিমটে দারচিনি মিশিয়ে খেতে পারেন। কারণ, ওটমিলে রয়েছে  দ্রবণীয় ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

55
প্যানকেক
Image Credit : our own

প্যানকেক

কোলেস্টরল হ্রাস করতে আরও একটি ভালো এবং স্বাস্থ্যকর খাবার হল এই প্যানকেক। প্রথমে একটা পাত্রে সুজি আর দই ভাল করে মিশিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিন। এর পর একে একে সব সব্জি, ময়দা, নুন একসঙ্গে মিশিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিন। এ বার ননস্টিক প্যানে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিয়ে প্যানকেকের আকারে স্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ভেজ প্যানকেক। এটি হালকা, কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ খাবার। যা সকালের হেভি ব্রেকফাস্টের সুস্বাদু এবং স্বাস্থ্যকর বিকল্প। পুষ্টির চাহিদা মিটিয়ে শরীরে কোলেস্টরলও রাখে নিয়ন্ত্রণে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর
স্বাস্থ্যের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Health Tips: নুন-জলে পা ডোবালে স্ট্রোক ঠেকবে? জাপানি ‘আশিয়ু’-র দাবি উড়িয়ে দিলেন ডাক্তাররা
Recommended image2
Tomato Benefits: রোজ টম্যাটো খাওয়ার উপকার জানেন?
Recommended image3
Bone Health: হাড় মজবুত করতে চান? ডায়েটে রাখুন এই ৭টি খাবার
Recommended image4
PCOS থেকে PMOS: ডাক্তাররা কেন নাম পাল্টালেন? আপনার জন্য কতটা বিপদ?
Recommended image5
Diabetes Diet: ডায়াবেটিস থাকলে কোন কোন খাবার একেবারেই খাবেন না? তালিকা দেখে নিন
Related Stories
Recommended image1
দুর্গা পুজোর আগে ভিতর থেকে থাকুন একেবারে ফিট, ডায়েটে থাকুক এই খাবারগুলি
Recommended image2
রাজ্যে আর কতদিন ক্ষমতায় থাকবে তৃণমূল কংগ্রেস? ভবিষ্যদ্বাণী করে দিলেন সাংসদ রচনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved