
নবান্নে বিশ্বকর্মা পুজোয় মুখ্যমন্ত্রী, ঠাকুরের কাছে যা চাইলেন CM Suvendu Adhiakri
Suvendu Adhiakri : নবান্নের অষ্টম তলায় পূর্ত দফতরে বিশ্বকর্মা পুজোয় হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ত দফতরের সচিব এবং চিফ ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী। তাঁকে আরতিও করতে দেখা যায়। প্রতি বছরই নবান্নের পূর্ত দফতরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এ বার প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে সেই পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী। এ দিন ট্র্যাফিক পুলিশের একটি কন্ট্রোল রুম উদ্বোধনের অনুষ্ঠানেও যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানান, পুজোর আগেই রাজ্যের এক্তিয়ারভুক্ত জাতীয় সড়ক, রাজ্য সড়ক-সহ খারাপ অবস্থায় থাকা রাস্তাগুলির ক্ষত মেরামতের চেষ্টা চালাচ্ছে সরকার।