আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন বলে ফের জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে তাঁকে হত্যা করা হতে পারে, গ্রেফতার করা হতে পারে কিংবা নির্যাতনের মুখে পড়তে হতে পারে, এমন আশঙ্কা থাকলেও নিজের সিদ্ধান্তে অনড় তিনি। তাঁর কথায়, ‘বাংলাদেশে ফেরা আমার দায়িত্ব।’
- Home
- West Bengal
- Ajker Bangla News live: Sheikh Hasina - ‘বাংলাদেশে ফেরা আমার দায়িত্ব’, ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্তে অনড় শেখ হাসিনা
Ajker Bangla News live: Sheikh Hasina - ‘বাংলাদেশে ফেরা আমার দায়িত্ব’, ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্তে অনড় শেখ হাসিনা

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Ajker Bangla News live Sheikh Hasina - ‘বাংলাদেশে ফেরা আমার দায়িত্ব’, ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্তে অনড় শেখ হাসিনা
Ajker Bangla News live কেন আগে জানানো হল না? সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে সরব ঢাকা
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে কূটনৈতিক স্তরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় সৌদি আরবের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার অভিযোগ, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে বাংলাদেশের বিদেশ মন্ত্রক কিংবা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনকে কিছুই জানানো হয়নি। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে।
Ajker Bangla News live ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার’, জম্মু-কাশ্মীর নিয়ে ইসলামিক গোষ্ঠীর প্রস্তাব খারিজ ভারতের
জম্মু-কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফের সরব ভারত। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর বৈঠকে জম্মু-কাশ্মীর সংক্রান্ত প্রস্তাবে ভারতের উল্লেখের তীব্র বিরোধিতা করেছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, এই মন্তব্যগুলি ‘বিদ্বেষপূর্ণ, পক্ষপাতদুষ্ট এবং অসত্য’।
Ajker Bangla News live সমুদ্রের ৬ কিলোমিটার গভীরে ১১,৬৬২টি নতুন ভাইরাসের সন্ধান! কী বলছেন বিজ্ঞানীরা?
প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে বিজ্ঞানীরা এমন হাজার হাজার ভাইরাসের সন্ধান পেয়েছেন, যেগুলি সম্পর্কে আগে কোনও তথ্য ছিল না। গবেষণায় মোট ১১,৭৪২টি ভাইরাসের সন্ধান মিলেছে। এর মধ্যে ১১,৬৬২টি ভাইরাস বিজ্ঞানের কাছে সম্পূর্ণ অজানা ছিল। আরও চমকে দেওয়ার মতো বিষয় হল, এই ভাইরাসগুলির প্রোটিনের মাত্র প্রায় ৪ শতাংশের সঙ্গে আগে থেকে থাকা তথ্যের মিল পাওয়া গিয়েছে।
Ajker Bangla News live মিলল না জামিন, CJP-র অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের জেল হেফাজতের মেয়াদ আরও ২ দিন বাড়ল
নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে ঘিরে CJP-র আন্দোলনের প্রেক্ষাপটে নতুন করে আইনি জটিলতা তৈরি হল। CJP-র অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
Ajker Bangla News live Elon Musk - আগামী বছর আমেরিকার সব শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবেন ইলন মাস্ক
ইলন মাস্ক ঘোষণা করেছেন, আগামী বছর আমেরিকার প্রতিটি শিশুকে তিনি একটি করে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনার আওতায় আমেরিকার ১৮ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি শিশু স্পেসএক্সের শেয়ার পেতে পারে।
Ajker Bangla News live Priyagold Biscuits - নেপালে নিষিদ্ধ প্রিয়াগোল্ড বিস্কুট, কড়া পদক্ষেপ নিল সরকার
Ajker Bangla News live Kolkata Metro - অষ্টমীর সন্ধ্যায় শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ, চলছে কাটা সার্ভিস
দুর্গাপুজোর অষ্টমীর সন্ধ্যায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে হঠাৎই বিপত্তি। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। ঠাকুর দেখতে বেরিয়ে মেট্রো স্টেশনে পৌঁছে বিপাকে পড়েন বহু মানুষ। সোমবার সন্ধ্যায় শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।
Ajker Bangla News live Jeff Bezos Space Prediction - ২০৪৫ সালের মধ্যে মহাকাশে বাস করবে মানুষ, চাঁদে রাজত্ব করবে রোবট!
অ্যামাজন ও ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী দুই দশকের মধ্যে (২০৪৫ সালের মধ্যে) পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশে বসবাস শুরু করবে কোটি কোটি মানুষ।
Ajker Bangla News live Qatar Military Alliance - নতুন সামরিক জোট গড়ছে কাতার, বিশ্বজুড়ে ঘনিয়ে আসছে চরম জ্বালানি সংকট
Ajker Bangla News live বিশ্বের সবচেয়ে দূষিত ২০ শহরের মধ্যে ভারতের ১৩! তালিকায় নেই দিল্লি, কোনগুলি রয়েছে?
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় ফের উঠে এল ভারতের একাধিক শহরের নাম। সোমবার, ১৯ অক্টোবর বিকেলে প্রকাশিত রিয়েল-টাইম বায়ুদূষণের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যে ১৩টিই ভারতের। তবে আশ্চর্যের বিষয়, দূষিত বাতাসের জন্য প্রায়শই শিরোনামে থাকা দিল্লির নাম এই তালিকায় ছিল না।
Ajker Bangla News live CPIM On Cal HC - যাদবপুরে বুকস্টলে শাসক শিবিরের বুলডোজার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম
CPIM On Cal HC: বামেদের বুকস্টলে বুলডোজার মারার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক শিবির বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বামেরা। মামালার শুনানি নিয়ে কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….
Ajker Bangla News live 8th Pay Commission - ডিএ ও ডিআর-এর মধ্যে পার্থক্য কী? সরকারি কর্মী ও পেনশনভোগীদের জানা জরুরি
Ajker Bangla News live Kolkata Police ASI - দুর্গাপুজোর ডিউটিতে মহিলা ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ASI
Kolkata Police ASI: দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পুজোয় ডিউটির সময় মহিলা ভলেন্টিয়ারের গায়ে অশালীন স্পর্শের অভিযোগ। ধৃত কলকাতা পুলিশের এএসআই। কী অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Ajker Bangla News live মণিপুরে ফের রক্তপাত! পৃথক দুই ঘটনায় মৃত ৪, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ
মণিপুরে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। গত রাত ও আজ সকালের দুটি পৃথক ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইম্ফল পূর্ব জেলার খামেনলোক এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে সন্দেহভাজন সশস্ত্র হামলাকারীদের গুলিতে তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
Ajker Bangla News live মুখ্য নির্বাচক হলেন প্রজ্ঞান ওঝা, সিলেকশন কমিটিতে এলেন রমেশ পাওয়ার
ভারতের পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন প্রজ্ঞান ওঝা। অজিত আগরকরের স্থলাভিষিক্ত হলেন তিনি। এছাড়া, প্রাক্তন স্পিনার রমেশ পাওয়ারকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অশোক মালহোত্রা ও যতিন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে রমেশ পাওয়ারের নাম সুপারিশ করে।
Ajker Bangla News live Fake Cigarettes - বেঙ্গালুরুতে বাজেয়াপ্ত ৩০ লাখ টাকার জাল সিগারেট, ভিনরাজ্যে পাচারের আগে ছক বানচাল পুলিশের
Fake Cigarettes: কেরলে পাচারের আগেই বেঙ্গালুরুতে ধরা পড়ল জাল সিগারেটের বড়সড় চালান। মহম্মদ রিয়াজ ও কুমারন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০ লাখ টাকার সিগারেট। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Ajker Bangla News live মৃত্যুর কথা বলে শেষ উপদেশ! চার্চে ফাদারের মাথায় ভেঙে পড়ল বিশাল ক্রুশ, মর্মান্তিক মৃত্যু
মৃত্যু যে জীবনের অবিচ্ছেদ্য সত্য, সেই কথাই বলছিলেন তিনি। ঈশ্বর ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব বোঝাচ্ছিলেন উপস্থিত ভক্তদের। কিন্তু সেই উপদেশ দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। লাইভ সম্প্রচার চলাকালীনই তাঁর মাথার উপর ভেঙে পড়ল দেওয়ালে টাঙানো বিশাল ক্রুশ। গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হল ক্যাথলিক পুরোহিতের।
Ajker Bangla News live Kolkata Police on Chorbagan - চোরবাগান কাণ্ডের জের, পুজো প্যান্ডেলে ডিউটি নিয়ে জরুরি নির্দেশ লালবাজারের
Kolkata Police on Chorbagan: চোরবাগান কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য অষ্টমীতে অতি সক্রিয় লালবাজার। কলকাতা পুলিশের তরফে জারি একগুচ্ছ নির্দেশিকা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Ajker Bangla News live Tiger Shroff - টাইগার শ্রফের গাড়িতে গুলি, রাজস্থানের কোটা থেকে গ্রেফতার তিন অভিযুক্ত
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শুটারকে রাজস্থানের কোটা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রেন থেকে তাদের গ্রেফতার করা হয়।