11:50 AM (IST) Sep 25

Ajker Bangla News live: Ajit Maity Arrested - ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, ভোরে বাড়িতে হানা পুলিশের, গ্রেফতার অজিত মাইতি

পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার ভোরে মাদপুর স্টেশন সংলগ্ন বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

Read Full Story
11:46 AM (IST) Sep 25

Ajker Bangla News live: Rain Alert - গভীর নিম্নচাপ শক্তি হারালেও রেহাই নেই! কলকাতা-সহ বঙ্গে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির ভ্রুকুটি

Weather News: শক্তি হারিয়েছে গভীর নিম্নচাপ, তবু স্বস্তি নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত জারি বৃষ্টির সতর্কতা। কোথায় কমলা সতর্কতা, কতটা হবে বৃষ্টি— জেনে নিন বিস্তারিত।

Read Full Story
11:21 AM (IST) Sep 25

Ajker Bangla News live: 8th pay commission - ১৮০০০ থেকে ৬৯০০০ টাকা বেতন—কর্মচারীদের দাবি ঠিক কী কী? ডিটেলে জানুন

অষ্টম বেতন কমিশনকে ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। বেতন, পেনশন এবং বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে কর্মী সংগঠন, পেনশনভোগীদের সংগঠন এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা করছে কমিশন।

Read Full Story
10:56 AM (IST) Sep 25

Ajker Bangla News live: Election Commission of India - ৯৭টি নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে হবে! সাতদিনে ৮টি ইমেইলের পরেও কোনও উত্তর এল না, কেন? বিস্ফোরক তথ্য

Election Commission of India: অভিযোগ সেই সীমা খান্নাকে ঘিরেই। যিনি জাতীয় নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের ডিরেক্টর জেনারেলের পদে দায়িত্বে রয়েছেন (Election Commission of India)। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর নতুন একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

Read Full Story
10:56 AM (IST) Sep 25

Ajker Bangla News live: হাফিজ সইদকে কবে শাস্তি? প্রশ্নের মুখে লেজ গুটিয়ে পালালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে যাওয়ার সময় এবং সেখান থেকে বেরনোর পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে সন্ত্রাসবাদ ও লস্কর-ই-তইবার (LeT) প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে নিয়ে সরাসরি প্রশ্ন করেন সাংবাদিকরা। কিন্তু দু’টি প্রশ্নের কোনওটিরই উত্তর দেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী।

Read Full Story
10:43 AM (IST) Sep 25

Ajker Bangla News live: Ayushman Bharat - ১৫০০০০ লক্ষের অপারেশন বিনামূল্যে! হারানো চোখ ফিরে পেলেন পরিচারিকা রিঙ্কু

Ayushman card: দেড় লক্ষের অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে! দৃষ্টি হারানোর মুখে ময়নাগুড়ির 'কাজের পিসি'কে নয়া জীবন দিল আয়ুষ্মান কার্ড। রিঙ্কু দাসের আয়ুষ্মান কার্ড তৈরিতে উদ্যোগী হয়েছিলেন স্থানীয়রাই।

Read Full Story
10:27 AM (IST) Sep 25

Ajker Bangla News live: Gold Price - বড় খবর! শুক্রবারে বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট

প্রতিদিনের মতো আজও সোনার দামে পরিবর্তন এসেছে এবং গতকালের তুলনায় দাম বেশ খানিকটা বেড়েছে। বর্তমানে সোনার দাম দেড় লাখের ঘরে অবস্থান করছে। কলকাতা, দিল্লি, মুম্বই সহ দেশের বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন।
Read Full Story
10:20 AM (IST) Sep 25

Ajker Bangla News live: WB Police Job - অভাব-অনটনকে থোড়াই কেয়ার, একসঙ্গে পুলিশে চাকরি পেয়ে তাক লাগাল ময়নাগুড়ির তিন ভাইবোন

WB Police Job: মনের জোরের কাছে দারিদ্র-অভাব অনটন যে কোনও কিছুই নয়। তা ফের প্রমাণ করলেন ময়নাগুড়ির তিন ভাইবোন। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে একসঙ্গে একই পরিবারের তিনভাইবোন পেলেন সরকারি চাকরি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Read Full Story
10:10 AM (IST) Sep 25

Ajker Bangla News live: UCI Road World Championships 2032 - সাইক্লিংয়ের বিশ্ব আসর এবার ভারতে, আয়োজক পুনে

২০৩২ সালের ইউসিআই রোড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেল পুনে। ভারতের মাটিতে এই প্রথম সাইক্লিংয়ের এত বড় কোনও বিশ্ব আসর বসতে চলেছে।

Read Full Story
09:51 AM (IST) Sep 25

Ajker Bangla News live: School closed - নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী, আজ সব স্কুল ছুটি দিয়ে দিল সরকার

Ayodhya School: আজ সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে সরকার। বিষয়টি কার্যকর করার জন্য জেলাশাসকদের নির্দেশও দেওয়া হয়েছে। দুর্যোগের কারণেই এই সিদ্ধান্ত সরকারের।

Read Full Story
09:27 AM (IST) Sep 25

Ajker Bangla News live: Asian Games - এশিয়ান গেমসে ষষ্ঠ দিনে শুটারদের হাত ধরে সোনা ও রুপো, ভারতের পদকসংখ্যা বেড়ে ১৯

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনটি দুর্দান্তভাবে শুরু হয়েছে ভারতের জন্য। শুটারদের হাত ধরে এসেছে একটি সোনা ও একটি রুপোর পদক। ফলে প্রতিযোগিতায় ভারতের মোট পদকসংখ্যা বেড়ে হয়েছে ১৯। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ফাইনালে সুরচি ও কমলজিৎ সিং সোনা জিতেছেন।

Read Full Story
09:23 AM (IST) Sep 25

Ajker Bangla News live: TMC Symbol - মমতার প্রতীক মামলায় আর কত সময় চান? কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

Mamata Banerjee Case: জোড়াফুল প্রতীক ও তৃণমূলের নাম নিয়ে সুপ্রিম কোর্টে বড় শুনানি। কমিশনের কাছে সময়সীমা জানতে চাইল প্রধান বিচারপতির বেঞ্চ। মমতা বনাম ঋতব্রত শিবিরের লড়াইয়ে এবার কী হবে? পরবর্তী শুনানি সোমবার।

Read Full Story
08:51 AM (IST) Sep 25

Ajker Bangla News live: Train Cancellation - ফের যাত্রী দুর্ভোগ, শিয়ালদা দক্ষিণে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওভারহেড ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য আগামী শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে। সোনারপুর ও বারুইপুরের মধ্যে কাজের জেরে কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

Read Full Story
08:45 AM (IST) Sep 25

Ajker Bangla News live: Sunday Bank Open - কেন্দ্রের বেনজির সিদ্ধান্ত, রবিবার খোলা থাকছে দেশের সমস্ত ধরণের ব্যাঙ্ক

Sunday Bank Open: ধর্মঘট ও সাপ্তাহিক ছুটির কারণে একটানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই সময়ে গ্রাহকরা যাতে কোনওরকম অসুবিধায় না পড়েন তারজন্য এই সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক। কী বলছে আরবিআই-এর গাইডলাইন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

Read Full Story
08:45 AM (IST) Sep 25

Ajker Bangla News live: DA - অবসরকর্মীদের ডিএতে দুর্দান্ত ছাড়! GPF-এ নয় বকেয়া টাকা ঢুকবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে

DA Arrears: পুজোর আগেই সুখবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য। বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, তবে বাদ পড়লেন শিক্ষকরা। মুখ্যসচিবকে চিঠি শিক্ষক সংগঠনের। জেনে নিন কারা কীভাবে টাকা পাবেন।

Read Full Story