10:37 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: India Independence Day - মোদীকে 'টেলিপ্রম্পটার' খোঁচা কংগ্রেসের! পাল্টা বন্দেমাতরম জবাব বিজেপির

India Independence Day: আসলে প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় বেশ কিছু পরিসংখ্যান দিতে শুরু করেন। যেমন ২০১৪ সালের আগে ঠিক কী পরিস্থিতি ছিল এবং বর্তমানে ঠিক কী পরিস্থিতি হয়েছে! সেটা বোলার সময় তিনি বেশ কয়েকবার থামেন। তারপর আবার দেশের গাড়ি বিক্রি নিয়েও করা মন্তব্যের ভুল সংশোধন করেন মোদী।

Read Full Story
07:03 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: Hockey World Cup 2026 - ওয়েলশের বিরুদ্ধে ৩-১ জয়, হকি বিশ্বকাপের শুরুতেই ছন্দে ভারত

India vs Wales: চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এবার পুরুষদের হকি বিশ্বকাপে (FIH Men’s Hockey World Cup 2026) খেলতে নেমেছে ভারতীয় দল। শনিবার প্রথম ম্যাচে ওয়েলশের বিরুদ্ধে সহজ জয় পেয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল ভারতীয় দল। এই সহজ জয়ে হরমনপ্রীত সিংদের (Harmanpreet Singh) আত্মবিশ্বাস বেড়ে যাবে।

Read Full Story
06:04 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: Weather News - বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে কিছুটা শক্তি হারিয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

Read Full Story
06:02 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: India vs Sri Lanka - দেবদত্ত পাড়িক্কলের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপট ভারতের

India vs Sri Lanka First Test: শনিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে (Galle International Stadium) শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তাঁর এই সিদ্ধান্তের প্রতি যোগ্য মর্যাদা দিলেন ভারতের ব্যাটাররা।

Read Full Story
05:28 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: Human Hair Fraud - মানুষের চুল নিয়ে ৪৭ লক্ষ টাকার জালিয়াতি! ভগবানপুরে লোক ঠকিয়ে ভিয়েতনাম পালানোর আগে বিমানবন্দরে গ্রেফতার বিদেশী

Human Hair Fraud ২০০ কেজি মানব চুল, দাম ৪৭ লক্ষ! টাকা না দিয়ে ভিয়েতনাম পালানোর ছক। শেষ পর্যন্ত কী হল! বিদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ২০০ কেজি মানুষের চুল কিনে কোটি কোটি টাকার কাছাকাছি বকেয়া না মিটিয়ে চম্পট দেওয়ার অভিযোগ।

Read Full Story
04:24 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: DA West Bengal - বকেয়া ডিএ দেওয়া শুরু করল রাজ্য সরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন তাড়াতাড়ি

কেএমসি (KMC) এলাকার পেনশনভোগীদের জন্য বকেয়া মহার্ঘ্য ভাতা বা DA নিয়ে বড় খবর। ব্যাঙ্কগুলির মাধ্যমে বকেয়া DA-এর টাকা রিলিজ করা শুরু হয়েছে বলে দাবি করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তথা DA মামলাকারী মলয় মুখোপাধ্যায়।

Read Full Story
04:15 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: Ajit Agarkar - অজিত আগরকরই প্রধান নির্বাচক থাকবেন না সরিয়ে দেবে বিসিসিআই?

India vs Sri Lanka Test Series: শনিবার শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) ফাইনালে পৌঁছনোর আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতীয় দলকে এই সিরিজের দুই ম্যাচেই জয় পেতে হবে। এই সিরিজের পর প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই (BCCI)।

Read Full Story
03:59 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: পাকিস্তান সেনার বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন, জঙ্গিযোগের অভিযোগে বেঙ্গালুরুতে ধৃত বাংলার যুবক

আসাফুল মল্লিকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার নাওপাড়া গ্রামে। তিনি বর্তমানে জিগানির এপিসি (APC) সার্কেলের কাছে বসবাস করছিলেন এবং জিগানি শিল্পাঞ্চলের 'টাটা অ্যাডভান্সড লিমিটেড'-এ নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিলেন। পুলিশ জানিয়েছে, বোমাসান্দ্রা শিল্পাঞ্চলে টহল দেওয়ার সময় ওই যুবকের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য পায়।

Read Full Story
03:24 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: TMC vs TMC - এবার শিবির বদল কুণাল ঘোষের? কালীঘাটের পরই স্বাধীনতার অনুষ্ঠানে ঋতব্রত শিবিরে বিধায়ক

Kunal Ghosh: স্বাধীনতা দিবসে তৃণমূলের দুই শিবিরেই দেখা গেল কুণাল ঘোষকে! তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে এবার নতুন নৌকায় পা রাখছেন বেলেঘাটার বিধায়ক? কী বললেন কুণাল নিজে? জানুন বিস্তারিত।

Read Full Story
03:13 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: Semiconductor Plants in India - আগামী ৮ বছরে ভারতে আরও ৮টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Semiconductor Plants in India: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, আগামী ৭-৮ বছরের মধ্যে ভারতে আরও ৫-৮টি নতুন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট চালু হবে। ইতিমধ্যেই তিনটি কারখানা থেকে উৎপাদন বিদেশে রপ্তানিও করা হচ্ছে। এই উদ্যোগকে তিনি দেশের আত্মনির্ভরতার পথে এক 'বিরাট হাইওয়ে' বলে উল্লেখ করেছেন।

Read Full Story
02:26 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: TMC vs TMC - ৩৬০ কোটি টাকা থেকে ১৭টি পার্টি অফিস! সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূলের সওয়ালই ঋতব্রতর হাতিয়ার

সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের সওয়ালের তথ্যকেই হাতিয়ার করে পাল্টা প্রশ্ন তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ১৭টি অফিস, ভুতুড়ে কর্মী থেকে ৩৬০ কোটি টাকার হিসেব — কালীঘাটকে চরম অস্বস্তিতে ফেলল কোন কোন প্রশ্ন? জানুন বিস্তারিত।

Read Full Story
02:21 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: Blood Sugar - ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে চান? আজ থেকে ডায়েটে আগে রাখুন এই খাবারগুলো

ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া বা সুগার স্পাইক একটি বড় ঝুঁকি। খাবারের রুটিনে বড় পরিবর্তন না এনেও, শুধুমাত্র 'ফাইবার-ফার্স্ট' নিয়ম মেনে এই সমস্যা এড়ানো সম্ভব।

Read Full Story
01:58 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: Agra - স্ত্রীর সঙ্গে ঝগড়া, একরত্তি মেয়েকে যমুনায় ফেলে দিলেন এক ব্যক্তি

Agra News: স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি ছোট্ট মেয়ে। একরত্তি মেয়েকে ফেলে দেওয়া হল যমুনা নদীতে (Yamuna River)। এই নৃশংস ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগরায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তাঁর কঠোর সাজা হতে পারে।

Read Full Story
01:49 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: সনিয়া গান্ধী কি ‘বন্দে মাতরম’-কে ‘অপমান’ করেছেন? ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল কংগ্রেস

আজ দিল্লিতে কংগ্রেস সদর দফতরে অনুষ্ঠিত ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের একটি ভাইরাল ভিডিও ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর সমালোচনা করছেন, কারণ গানটি গাওয়ার সময় সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে মাঝপথে কথা বলছিলেন। তবে, শিল্পীরা গানটি চালিয়ে যান এবং অনুষ্ঠানে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাওয়া হয়।

Read Full Story
01:30 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: Two Planes Nearly Collide - আকাশে মুখোমুখি চলে এল দুই বিমান, একই নম্বরের ২ ফ্লাইটের বিভ্রাটে বড় দুর্ঘটনা থেকে বরাত জোরে রক্ষা

Two Planes Nearly Collide আমেরিকার আকাশে এক বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল মার্কিন এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী বিমান। ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে দুটি বিমান বিপজ্জনকভাবে একে অপরের কাছাকাছি চলে আসে।

Read Full Story
01:00 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: PM Modi's Sapt Shakti - দেশের ভবিষ্যৎ গড়তে মোদীর 'সপ্তশক্তি' মন্ত্র, তালিকায় কী কী আছে?

৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ভবিষ্যৎ মজবুত করতে 'সপ্তশক্তি'র কথা বললেন। ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে কৃষি, প্রযুক্তি—এই সাতটি ক্ষেত্রের ওপর জোর দিয়ে ভারতকে আত্মনির্ভর করার ডাক দিয়েছেন তিনি।

Read Full Story
12:54 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: Narendra Modi - '২০৩৬ অলিম্পিক্সের লক্ষ্যে দেশজুড়ে প্রতিভা অন্বেষণ,' বার্তা প্রধানমন্ত্রীর

India Independence Day 2026: শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এদিন সকালে লালকেল্লায় (Red Fort) ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনি অন্য অনেক ক্ষেত্রের পাশাপাশি খেলাতেও উন্নতির লক্ষ্যে কাজ করার কথা জানান। ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স (2036 Olympics) আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে ফের জানান তিনি।

Read Full Story
12:37 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: India-Bangladesh - হাসিনা-জট না কাটলেও পাকা তারিক রহমানের প্রথম ভারত সফর, রইল দিনক্ষণ

অগাস্টের শেষ দিকেই ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান। কূটনৈতিক সূত্রে খবর, ২০ থেকে ২৫ অগাস্টের মধ্যে এই সফর হতে পারে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি এবং সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার আবহে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Read Full Story
12:27 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: Indonesia Earthquake - তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, জারি সুনামির সতর্কতা

Indonesia Earthquake: শনিবার সকালে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সমুদ্রের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। এর পরেই উপকূলবর্তী কিছু এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

Read Full Story
12:17 PM (IST) Aug 15

Ajker Bangla News Live: LPG KYC নিয়ে বড় স্বস্তি! ভর্তুকি বাঁচাতে শেষ সুযোগ! বাড়ান হল সময় সীমা

LPG KYC: রান্নার গ্যাসের আধারভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা ২৩ আগস্ট, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রাহকদের ভিড় ও প্রযুক্তিগত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read Full Story