Israel-Lebanon Ceasefire: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইজরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এই পদক্ষেপকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
- Home
- West Bengal
- Ajker Bangla News live: Ceasefire - ঐতিহাসিক বৈঠক! ট্রাম্পের মধ্যস্থতায় ইজরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি
Ajker Bangla News live: Ceasefire - ঐতিহাসিক বৈঠক! ট্রাম্পের মধ্যস্থতায় ইজরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
Ajker Bangla News live:Ceasefire - ঐতিহাসিক বৈঠক! ট্রাম্পের মধ্যস্থতায় ইজরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি
Ajker Bangla News live:East Bengal - ৭০ মিনিটের বেশি ১০ জনে খেলে বেঙ্গালুরুর সঙ্গে ড্র, আইএসএল-এ লড়াইয়ে ইস্টবেঙ্গল
East Bengal FC vs Bengaluru FC: বৃহস্পতিবার আইএসএল-এ (Indian Super League 2026) বেঙ্গালুরুর এফসি-র বিরুদ্ধে অসাধারণ লড়াই করল ১০ জনের ইস্টবেঙ্গল। শেষমুহূর্তে গোল করে এক পয়েন্ট ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচের পর ফের ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে প্রশ্ন উঠে গেল।
Ajker Bangla News live:Yuva Shakti Card - বিজেপির তুরুপের তাস যুবশক্তি কার্ড, ১০ লক্ষ টাকা থেকে ১ কোটির চাকরির প্রতিশ্রুতি
Yuva Shakti Card: বিজেপির ইস্তেহারে জোর দেওয়া হয়েছে নারী আর যুব শক্তির বিকাশের ওপর। আর সেই কারণেই একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়াহয়েছে। এবার বিজেপি তরুণ প্রজন্মের ভোট পেতে মরিয়া। আর সেই কারণে বিজেপির তুরুপের তাস যুবশক্তি কার্ড।
Ajker Bangla News live:Strait of Hormuz - হরমুজ প্রণালীতে নৌচলাচল স্বাভাবিক করা জরুরি, একমত মোদী ও ম্যাক্রোঁ
বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপত্তা ও অবাধ চলাচল দ্রুত ফেরানোর ওপর জোর দেন দুই নেতা।
Ajker Bangla News live:Vinod Kambli - বিনোদ কাম্বলির স্বাস্থ্যের অবনতি, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিন তেন্ডুলকর
Vinod Kambli Health News: বেশ কিছুদিন ধরেই সমস্যায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলি। এবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রিয় বন্ধুর এই অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কাম্বলির ঘনিষ্ঠ বন্ধুরা তাঁকে সাহায্য করার জন্য এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন।
Ajker Bangla News live:10 richest candidate - প্রার্থী থেকে বিধায়ক- সবথেকে ১০ জনের তালিকায় এগিয়ে TMC, নেই BJP-CMP
10 richest candidate: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের দেওয়া হলফনামা ও বিধায়কদের সম্পদের তালিকা থেকে রাজ্যের সেরা ১০ জন ধনী প্রার্থীর নাম পাওয়া গেছে। তারা হলেন,
Ajker Bangla News live:Noida Violence - নয়ডা হিংসায় পাকিস্তানি যোগ! পুলিশের দাবি, ওখান থেকেই উস্কানি দেওয়া হয়
নয়ডা হিংসার ঘটনায় প্রসঙ্গে একটি বড় তথ্য সামনে এসেছে। পুলিশের তদন্তে এর সঙ্গে পাকিস্তানের যোগসূত্র পাওয়া গেছে। জানা গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিংসায় উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ১৩ এপ্রিল @Proudindiannavi এবং @Mir_llyas_INC নামের অ্যাকাউন্ট থেকে এক্স-এ বেশ কয়েকটি পোস্ট শেয়ার করা হয়।
Ajker Bangla News live:বাইক কেনার কথা ভাবছেন? এই ৫টি আসন্ন মোটরসাইকেল আপনার ধারণাই পাল্টে দেবে
শীঘ্রই মোটরসাইকেলের একটি নতুন ধারা আসছে, যার মধ্যে এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার বাইক থেকে শুরু করে বড় টুইন-সিলিন্ডার মেশিন পর্যন্ত রয়েছে।
Ajker Bangla News live:SpiceJet Plane Hits Akasa Aircraft - দিল্লি বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের মধ্যে সংঘর্ষ, সজোরে ধাক্কায় খসে পড়ল স্পাইসজেটের উইংলেট
SpiceJet Plane Hits Akasa Aircraft দেশের রাজধানী দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) চাঞ্চল্যকর ঘটনা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চলাচলের সময় মুখোমুখি দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। তবে কোনও যাত্রী আহত হননি।
Ajker Bangla News live:Israel-Lebanon Talks - ৩৪ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন, ঐতিহাসিক বৈঠকের ঘোষণা ট্রাম্পের
Israel-Lebanon Talks: বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইজরায়েল ও লেবানন এক ঐতিহাসিক আলোচনায় বসতে চলেছে। তিন দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে, যার মূল লক্ষ্য দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানো।
Ajker Bangla News live:MS Dhoni - দলের সঙ্গে হায়দরাবাদ গেলেন, শনিবারই মাঠে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি?
MS Dhoni Fitness: চোটের জন্য চলতি আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। তবে এবার তাঁর মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) বিরুদ্ধে খেলতে পারেন ধোনি।
Ajker Bangla News live:বকেয়া এরিয়ার বাবদ মিলতে পারে ১৫ লক্ষ টাকা? অষ্টম বেতন কমিশনে লটারি পাবেন কর্মীরা!
অষ্টম বেতন কমিশনের প্রভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও বকেয়া এরিয়ার নিয়ে বড় আপডেট। দ্য ইকোনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, ২০ মাসের বকেয়া এরিয়ার হিসেবে কর্মচারীরা ৩.৬ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।
Ajker Bangla News live:Akshaya Tritiya 2026 - অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় কখন? জেনে তবেই দোকানে যান
দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৬ সালের ১৯ এপ্রিল রবিবার অক্ষয় তৃতীয়া পালিত হবে। হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়াকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে করা যে কোনও কাজের ফল কখনও শেষ হয় না এবং বাড়তেই থাকে।
Ajker Bangla News live:Bhangar EVM - বাংলার সব জায়গায় একটা, শুধু ভাঙড়ের সব বুথে থাকছে দুটি EVM, কিন্তু কেন
Bhangar EVM: আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে। এরই মধ্যে ভাঙড়ে ঘটতে চলেছে কিছুটা ব্যতিক্রমী ঘটনা। রাজ্যে বাকি সব জায়গায় যখন বুথে থাকবে একটিই ইভিএম (EVM), তখন ভাঙড়ের ভোটারদের সামনে খোলা থাকবে দু দুটি ইভিএম।
Ajker Bangla News live:ভোটের মুখে উত্তরবঙ্গে রাজনৈতিক সমীকরণে বদল! BJPকে সমর্থনের কথা ঘোষণা KSDC-এর
KSDC: পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের অন্যতম মুখ জীবন সিংহ সমর্থিত সংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থনের ঘোষণা করল।
Ajker Bangla News live:DA - বকেয়া মহার্ঘ ভাতা দিতে ৬,৬৪৫ কোটি টাকা খরচ হয়েছে, সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট রাজ্যের
DA CASE: রাজ্য সরকার বকেয়া ডিএ পরিশোধ করতে ৬ হাজার কোটি টাকা খরচ করেছে। সুপ্রিম কোর্টে দাবি রাজ্যের। পাশাপাশি জমা দিয়েছে স্টেটাস রিপোর্টও। মামলার পরবর্তীশুনানি ভোটের পরে।
Ajker Bangla News live:Bikash Ranjan Bhattacharya - রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেবেন না, চিঠি লিখে জানিয়ে দিলেন বিকাশরঞ্জন
সম্প্রতি রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর। তিনি এবার বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে লড়ছেন। রাজ্যসভার সাংসদ হিসেবে পেনশন পাওয়ার অধিকারী বিকাশবাবু। যদিও তিনি জানিয়েছেন, সাংসদ হিসেবে তিনি কোনও পেনশন নেবেন না।
Ajker Bangla News live:Women's Reservation - 'যারা মহিলাদের অধিকারের বিরোধিতা করেছে, তাদের কথা কেউ ভোলেনি' - মোদী
Modi On Women Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল ২০২৯ সালের লোকসভা ভোটের আগে কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোরালো সওয়াল করেছেন। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, অতীতে যারা মহিলাদের অধিকারের বিরোধিতা করেছিল, তাদের কথা মহিলারা ভোলেননি। তিনি বিলটির জন্য সর্বসম্মত সমর্থন চেয়েছেন।
Ajker Bangla News live:West Bengal First Phase Election - প্রথম দফার ভোটে তৃণমূল, বিজেপি কটা আসন জিততে পারে! নজরে রাজ্যের ১৫২টি বিধানসভা
West Bengal First Phase Election: দেখতে দেখতে দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
Ajker Bangla News live:ভোটের ২ দিন আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেই ভোট দেওয়া যাবে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগেই বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে বিচারানাধীন ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এক্ষেত্রে সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে এই নির্দেশ জারি করেছে।