11:29 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Haj 2026 - ১৮ এপ্রিল থেকে শুরু হজ যাত্রা, সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে ১.৭৫ লক্ষ ভারতীয়

২০২৬ সালের হজ যাত্রা শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে। এ বছর ভারত থেকে মোট ১,৭৫,০২৫ জন পুণ্যার্থী এই পবিত্র যাত্রায় অংশ নেবেন। যাত্রীদের সুবিধার জন্য 'হজ সুবিধা অ্যাপ', স্মার্ট রিস্টব্যান্ড, ২০ দিনের সংক্ষিপ্ত হজের সুযোগ এবং উন্নত বিমার মতো একাধিক নতুন ব্যবস্থা চালু করেছে সরকার।
Read Full Story
10:57 PM (IST) Apr 17

Ajker Bangla News live:ভোটের মুখে রাজ্য পুলিশে রদবদল, বিধাননগর পুলিশ কমিশনারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

সরিয়ে দেওয়া হল বিধাননগরের পুলিশ কমিশনার মুরলিধরকে। তাঁর জায়গায় আইপিএস আধিকারিক ত্রিপুরারি অথর্বাকে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি মুরলীধরকে বিধাননগরের পুলিশ কমিশনার পদে নিয়োগ করেছিল রাজ্য।

Read Full Story
10:54 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Debasish Kumar - "আরও বাড়ল জয়ের মার্জিন", ১৫ ঘণ্টা আয়কর তল্লাশির পর খোশমেজাজে তৃণমূলের দেবাশিস

Debasish Kumar: প্রসঙ্গত, শুক্রবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি এবং পার্টি অফিসে হানা দেন আয়কর বিভাগের কর্তারা। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। একসঙ্গে রাসবিহারী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি অভিযান শুরু হয়। 

Read Full Story
10:38 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Noida Violence - শ্রমিক বিক্ষোভে হিংসা ছড়ানোর নেপথ্যে পাকিস্তান! সোশ্যাল মিডিয়ার গুজবে চাঞ্চল্য

নয়ডায় শ্রমিক আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের কারণে হিংসা বেড়ে যায়। তদন্তে জানা গেছে, দুটি অ্যাকাউন্ট পাকিস্তান থেকে চালানো হচ্ছিল। পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
Read Full Story
09:37 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Women's Reservation Bill - সংবিধানের উপর হামলা রুখে দিয়েছি, লোকসভায় বিল পাশ না হওয়ায় দাবি রাহুলের

মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ না হওয়ায় রাহুল গান্ধী বলেন, বিরোধীরা 'সংবিধানের উপর এই হামলা রুখে দিয়েছে'। তাঁর মতে, এটা ভারতের রাজনৈতিক কাঠামো বদলানোর একটা চাল ছিল। তিনি অবিলম্বে বিল কার্যকর করার শর্তে সমর্থনের প্রস্তাবও দেন।
Read Full Story
09:25 PM (IST) Apr 17

Ajker Bangla News live:GT vs KKR - ক্যামেরন গ্রিনের অনবদ্য ব্যাটিং, গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআর ১৮০/১০

Gujarat Titans vs Kolkata Knight Riders: শুক্রবার চলতি আইপিএল-এ (IPL 2026) নিজেদের ষষ্ঠ ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি কেকেআর। ফলে অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) উপর চাপ বাড়ল। কেকেআর যদি এই ম্যাচেও জয় না পায়, তাহলে লিগ টেবলে সবার শেষেই থাকবে।

Read Full Story
09:19 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Women's Reservation - 'মহিলাদের রোষে পড়বেন'! মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের হুঁশিয়ারি অমিত শাহের,

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৯ সালের নির্বাচনে বিরোধীদের 'মহিলাদের রোষের' মুখে পড়তে হবে। তাঁর অভিযোগ, বিরোধীরা উত্তর-দক্ষিণ বিভেদ তৈরি করছে এবং ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করছে, যা তফসিলি জাতি ও উপজাতিদের আসনকেও প্রভাবিত করবে।
Read Full Story
08:29 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Blue Economy - মরিশাসের সমুদ্র অর্থনীতি রক্ষায় পাশে ভারত, প্রশিক্ষণ দেওয়া হল ৫১৬ জন অফিসারকে

গত ৯ বছরে ভারতীয় নৌসেনা মরিশাসের ন্যাশনাল কোস্ট গার্ডের ৫১৬ জন কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে। এর ফলে দ্বীপরাষ্ট্রটির বিশাল সমুদ্র সম্পদ রক্ষার ক্ষমতা অনেকটাই বেড়েছে। মরিশাসের জিডিপির ১০ শতাংশেরও বেশি আসে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি থেকে, তাই এই সাহায্য তাদের জন্য অত্যন্ত জরুরি। 

Read Full Story
07:59 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Madhyamik Result 2026 - ভোটের পরেই মাধ্যমিকের রেজাল্ট, দিন জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ৮ মে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।

Read Full Story
07:47 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Women's Reservation Bill - নতুন মহিলা সংরক্ষণ বিলে পাশ হল না লোকসভায়, বিপক্ষে পড়ল ২১১ ভোট

মহিলা সংরক্ষণ এবং নতুন আদমশুমারি ছাড়াই নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটি পাশ করাতে পারল না সরকার। দু’দিনের বিতর্ক-পর্ব শেষে শুক্রবার বিকেলে বিল নিয়ে ভোটাভুটি হয়। বিলের পক্ষে পড়ে ২৭৮ টি ভোট। বিপক্ষে ২১১টি। মোট ৪৮৯ জন সাংসদ ভোটাভুটিতে অংশ নেন।

Read Full Story
07:29 PM (IST) Apr 17

Ajker Bangla News live:West Bengal Elections 2026 - প্রথম দফার ভোটে ১৫জন তারকা প্রার্থী, কে জিতছেন, কে হারবেন

আগামী বৃহস্পতিবার রাজ্য়ে প্রথম দফার ১৫২টি আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের সব কটি জেলা, মুর্শিদাবাদ, ঝড়াগ্রাম সহ দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হবে প্রথম দফার ভোটগ্রহণ। এক নজরে দেখা যাক প্রথম দফার ১৫জন হেভিওয়েট প্রার্থীদের।

Read Full Story
07:24 PM (IST) Apr 17

Ajker Bangla News live:GT vs KKR - গুজরাট টাইটানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের

Gujarat Titans vs Kolkata Knight Riders: চলতি আইপিএল-এ (IPL 2026) পয়েন্ট তালিকায় সবার শেষে কলকাতা নাইট রাইডার্স। এখনও কোনও ম্যাচে জয় পায়নি কেকেআর। গুজরাট টাইটানস খুব ভালো জায়গায় নেই। তবে দুই ম্যাচে জয় পেয়েছে শুবমান গিলের (Shubman Gill) দল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর।

Read Full Story
06:43 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Strait of Hormuz - ৪৯ দিন পর বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি খুলে গেল হরমুজ প্রণালী, ঘোষণা করল ইরান

হরমুজ প্রণালী নিয়ে বড় খবর। বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল ইরান। তারা জানিয়েছে যে যুদ্ধবিরতির অবশিষ্ট সময়টুকুতে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খোলা থাকবে। এই জলপথটি সকল বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে।

Read Full Story
06:43 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Bangladeshi Arrested - ভোটের মুখে ফের অনুপ্রবেশ, মালদায় গ্রেফতার ২ বাংলাদেশী

Bangladeshi Infiltration: রাজ্যে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশের অভিযোগ নতুন কিছু নয়। মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলির মতো জেলা থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা গ্রেফতার হয়েছে। কলকাতা থেকেও বাংলাদেশীরা গ্রেফতার হয়েছে। এবার মালদা টাউন স্টেশন থেকেও বাংলাদেশীরা গ্রেফতার হল।

Read Full Story
06:00 PM (IST) Apr 17

Ajker Bangla News live:FIR Against Rahul Gandhi - রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক? লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR-র নির্দেশ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত পুলিশকে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেয়। লখনউ বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে যে, তারা যেন বিষয়টি নিয়ে নিজেরাই তদন্ত করে অথবা তদন্তভার কোনও কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তর করে।

Read Full Story
05:55 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Nida Khan Suspended - নাসিক টিসিএস-কাণ্ড, সাসপেন্ড অন্যতম অভিযুক্ত নিদা খান

Nida Khan Absconding: নাসিকের টিসিএস-এ (Nashik TCS Case) হিন্দু মহিলা কর্মীদের জোর করে ধর্মান্তকরণ ও যৌন হেনস্থার ঘটনায় অন্যতম অভিযুক্ত নিদা খানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিদা পলাতক বলে জনা গিয়েছে। এরই মধ্যে তাঁকে সাসপেন্ড করার কথা জানিয়েছে টিসিএস সংস্থা। নিদার সাসপেনশনের চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Read Full Story
05:20 PM (IST) Apr 17

Ajker Bangla News live:দুটি কাতলা মাছ বিক্রি হল ৯২ হাজার টাকায়, ওজন জানলে মাথা ঘুরে যাবে

মাত্র দুটো কাতলা মাছ বিক্রি হল প্রায় ৯২ হাজার টাকায়। বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে দুটি বিশাল আকৃতির কাতলা মাছ ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

Read Full Story
04:45 PM (IST) Apr 17

Ajker Bangla News live:Stock Market Closing - সেনসেক্স শেষ করল ৭৮,৪৯৩.৫৪ পয়েন্টে! নিফটি বৃদ্ধি পেয়ে পৌঁছল ২৪,৩৫০-এর উপর

Stock Market Closing: হুলো, কোলগেট-পামোলিভ, ডাবর ইন্ডিয়ার মতো প্রধান এফএমসিজি কোম্পানিগুলির শেয়ার ৩-৭% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শীর্ষ লাভজনক শেয়ারের তালিকায় রয়েছে এইচইউএল, জেএসডব্লিউ স্টিল, নেসলে ইন্ডিয়া, পাওয়ার গ্রিড এবং ম্যাক্স। মোট ৫০টি স্টকের মধ্যে ৩৮টিই লাভে লেনদেন করেছে। 

Read Full Story
04:43 PM (IST) Apr 17

Ajker Bangla News live:West Bengal Weather - শুক্রের বিকেলে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতা-সহ আর কোন কোন জেলা?

প্রখর দাবদাহ থেকে সাময়িক স্বস্তির পর শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর ঝড়ও হতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে গরম।

Read Full Story
04:36 PM (IST) Apr 17

Ajker Bangla News live:JEE Mains Result 2026 - জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ শীঘ্রই, কীভাবে স্কোরকার্ড ডাউনলোড করবেন? রইল

JEE Mains Result 2026: বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ২০ এপ্রিলের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) Main-এর দ্বিতীয় সেশনের (Session 2) ২০২৬ সালের ফলাফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। 

Read Full Story