গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন তিনি। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
- Home
- West Bengal
- Ajker Bangla News live: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তোলাবাজির অভিযোগ
Ajker Bangla News live: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তোলাবাজির অভিযোগ

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Ajker Bangla News live গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তোলাবাজির অভিযোগ
Ajker Bangla News live Budhaditya Yog - সূর্যের গোচরে তৈরি হচ্ছে শক্তিশালী বুধাদিত্য যোগ, ভাগ্য খুলবে এই ৫ রাশির
সূর্য আর বুধ এক ঘরে এলে তৈরি হয় ‘বুধাদিত্য যোগ’। এটা জ্যোতিষের অন্যতম সেরা রাজযোগ। ২০২৬ সালের সেপ্টেম্বরে কন্যা রাশিতে এই যোগ তৈরি হচ্ছে। এর প্রভাবে ৫টি রাশি সবদিক থেকে লাভ পাবে। চাকরিতে প্রমোশন, ব্যবসায় মুনাফা, আটকে থাকা টাকা ফেরত, সম্মান বৃদ্ধি—কপাল খুলে যাবে। দেখে নিন আপনার রাশি আছে কি না।
Ajker Bangla News live Dawood Ibrahim - আইপিএল-এর দখল নিতে চেয়েছিল দাউদ ইব্রাহিম, দাবি ললিত মোদীর
IPL 2026: সদ্য শেষ হয়েছে আইপিএল ২০২৬। এই লিগ শেষ হওয়ার পরেই বোমা ফাটালেন প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী (Lalit Modi)। তাঁর বিস্ফোরক দাবিতে ভারতীয় ক্রিকেট মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। আইপিএল-এর সঙ্গে বিনোদন জগতের সরাসরি সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার অপরাধ জগতের সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে।
Ajker Bangla News live ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার, কোহলি-রোহিতকে ধন্যবাদ জানালেন
উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএস ভরত বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তার মাধ্যমে ভরত তার এই সিদ্ধান্তের কথা জানান। ভরত ছিলেন সেইসব খেলোয়াড়দের মধ্যে একজন, যিনি ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন।
Ajker Bangla News live Firhad Hakim - ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি,ভেতরে চলছে জিজ্ঞাসাবাদ?
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি-র প্রতিনিধিদল। বিধানসভায় জাল সইয়ের অভিযোগের তদন্তে বৃহস্পতিবার রাতে সিআইডি ফিরহাদের চেতলার বাড়িতে গিয়েছে। সই নিয়ে কলকাতার মেয়রকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজই তৃণমূলের আরও তিন বিধায়কের হাতের লেখার নমুনা বৃহস্পতিবার সংগ্রহ করা হয়েছে আদালতে।
Ajker Bangla News live Birbhum Blast - দুবরাজপুরে পরিত্যক্ত পোলট্রি ফার্মের পাশের ঘরে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল চাল
Birbhum Blast News: রাজ্যে তৃণমূল কংগ্রেসের (AITC) শাসনকালে বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ হয়েছে। বিজেপি (BJP) সরকারের আমলেও সেই ধারা অব্যাহত। এবার বীরভূম জেলার দুবরাজপুরে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তদন্ত শুরু করেছ পুলিশ।
Ajker Bangla News live এবার স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য বাসে যাতায়াত ফ্রি, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যের পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পাসের ব্যবস্থা রাখা হয়েছে।
Ajker Bangla News live BJP Rajyasabha Candidates - রাজ্যসভায় প্রার্থী ঘোষণা বিজেপির, টিকিট পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পথে তরুণ চুঘ, বাদ বড় নেতা
BJP Rajyasabha Candidates: আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ওড়িশার রাজ্যগুলি থেকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল শাসক দল। এই তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
Ajker Bangla News live Sonarpur News - কাউন্সিলারকে ‘চোর’ আখ্যা দিয়ে পোস্টার, মাকে মারধরের অভিযোগ, আটক ৩
West Bengal News: রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের (AITC) নেতা-জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিক্ষোভ দেখা যাচ্ছে। এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরেও একই ঘটনা দেখা যাচ্ছে। রাজপুর-সোনারপুর পুরসভার এক কাউন্সিলরকে 'চোর' আখ্যা দিয়ে পোস্টার পড়ল।
Ajker Bangla News live Mamata Banerjee - মমতা আবারও বিধায়ক হতে পারেন, এই আসন থেকে ভোটে লড়ার প্রস্তাব পেলেন
মুর্শিদাবাদের রেজিনাগর বিধানসভা আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে প্রস্তাব দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর।
Ajker Bangla News live Sandeshkhali News - কাঠগড়ায় প্রাক্তন বিধায়ক, কানমারী মোহনবাগান ক্লাব থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল-কম্বল
West Bengal News: রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে তৃণমূল কংগ্রেসের (AITC) নেতা-কর্মী, প্রাক্তন বিধায়কদের বাড়ি, দফতর, ক্লাব-সহ বিভিন্ন জায়গা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হচ্ছে। অনেক তৃণমূল নেতা সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া কাটমানির টাকাও ফেরত দিচ্ছেন। অনেক জায়গায় আবার কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখানোও হচ্ছে।
Ajker Bangla News live Delhi Weather Chaos - বৃষ্টি-ঝড়ে নাজেহাল দিল্লি, অবতরণে ব্যর্থ ১৩ বিমান, জারি হলুদ সতর্কতা
Delhi Weather Chaos: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী শহর। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, দমকা হাওয়ার জেরে বৃহস্পতিবার ব্যাপকভাবে ব্যাহত হল দিল্লি বিমানবন্দরের উড়ান পরিষেবা। অন্তত ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে না পারায় অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।
Ajker Bangla News live লোকসভার দলনেতা পদ থেকে অভিষেককে সরানোর প্রস্তুতি চলছে, আনা হতে পারে অনাস্থা প্রস্তাব
বিধানসভায় তৃণমূল কংগ্রেসে বিভাজনের পর বিদ্রোহী গোষ্ঠী এখন লোকসভায় তাদের নেতা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একসময় দলের দ্বিতীয়-সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের অভ্যন্তরে একঘরে হয়ে পড়েছেন। লোকসভায় দলের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি চলছে।
Ajker Bangla News live WB Arrear DR - এবার বকেয়া ডিআর-ও দিতে শুরু করল রাজ্য সরকার, কারা পাচ্ছেন?
ডিএ-র পরে এবার এ বার বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর) দিতে শুরু করল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং তাঁদের পরিবার এই বকেয়া ডিআর পাবেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিআর দেওয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবান্ন।
Ajker Bangla News live Monsoon 2026 - অবশেষে কেরলে বর্ষার আগমন, আগামী ৩ দিনে ৭ রাজ্যে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস?
Ajker Bangla News live Salary Hike in Bengal - একধাক্কায় ৫০ শতাংশ বাড়ল বেতন! নবান্নের ঘোষণায় চওড়া হাসি এই সরকারি কর্মীদের
বাংলার কর্মচারীদের (Government Employees) জন্য রইল দারুণ সুখবর। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বেতন এক লাফে ১৮,০০০ থেকে বেড়ে ২৫,০০০ টাকা করা হতে চলেছে বলে খবর। আপনিও নিশ্চয়ই ভাবছেন কাদের বেতন বৃদ্ধি হয়েছে?
Ajker Bangla News live Government Schemes for Women - অন্নপূর্ণা যোজনা ছাড়া এই ৭ সরকারি প্রকল্প থেকেও সুবিধা পেতে পারেন মহিলারা
Government Schemes for Women: কেন্দ্রীয় সরকার মহিলাদের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। ভারত জুড়ে মহিলাদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতাকে শক্তিশালী করছে।
Ajker Bangla News live Water Metro In Kolkata - এবার কলকাতায় ওয়াটার মেট্রো, গঙ্গায় ছুটবে এসি হাইব্রিড বোট, কবে থেকে?
কলকাতায় চলবে ওয়াটার মেট্রো। নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতা ‘ওয়াটার মেট্রো’র সঙ্গে যুক্ত হতে চলেছে। বর্তমানে দেশে ১৭টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে।
Ajker Bangla News live Kolkata Weather - অবশেষে স্বস্তি? আজই কলকাতা-সহ জেলায় ঝেঁপে ঝোড়ো হাওয়া-বৃষ্টি, কমবে গরম?
Ajker Bangla News live FIFA World Cup 2026 - হকিকে অনুসরণ ফুটবলের! এবারের বিশ্বকাপে দেখা যাবে নতুন নিয়ম
FIFA World Cup 2026 News: আগামী বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতের পর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে আর এক সপ্তাহ বাকি। শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। এবারের বিশ্বকাপেএকাধিক নতুন নিয়ম চালু করেছে ফিফা। ফলে দর্শকদের জন্য চমক থাকছে।