CM Suvendu: 'আমি জানতাম না ওরা ১০ টাকা করে নেয়...' পুরুলিয়ায় কী বোঝালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

CM Suvendu: আসন্ন পবিত্র করম পরব উপলক্ষে পুরুলিয়ার টামনা করম আখড়ায় কুড়মি সমাজের বিশাল করম মহা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো। ধামসা-মাদলের তাল আর করম গানের সুরের মাঝেই এদিনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Share this Video

CM Suvendu: আসন্ন পবিত্র করম পরব উপলক্ষে পুরুলিয়ার টামনা করম আখড়ায় কুড়মি সমাজের বিশাল করম মহা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো। ধামসা-মাদলের তাল আর করম গানের সুরের মাঝেই এদিনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাবেশ মঞ্চ থেকে তিনি সমগ্র কুড়মি সমাজের প্রতি সংহতি জানিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দেন। টামনার করম আখড়ায় পৌঁছে প্রথমে করম ডাল ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দু অধিকারী। এরপর সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কুড়মি সমাজের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মমর্যাদার লড়াই জঙ্গলমহলের প্রাণ। তিনি জোর দিয়ে জানান, কুড়মি সমাজের দীর্ঘদিনের আবেগ, ন্যায্য দাবি এবং সামাজিক অধিকার রক্ষার লড়াইয়ে তিনি সর্বদাই তাঁদের পাশে রয়েছেন এবং আগামী দিনেও তাঁদের ন্যায্য দাবির পক্ষে সমর্থন অব্যাহত রাখবেন।

Related Video