MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বেআইনি বিলবোর্ডের পরে এবার দখলদারির অভিযোগ! ক্যামাকস্ট্রিটে অভিষেদের অফিস নিয়ে নতুন বিতর্ক

বেআইনি বিলবোর্ডের পরে এবার দখলদারির অভিযোগ! ক্যামাকস্ট্রিটে অভিষেদের অফিস নিয়ে নতুন বিতর্ক

Camac Street: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘিরে ফের বিতর্ক। বেআইনি বিলবোর্ডের পর এবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দু’টি ফ্লোর দখল করে রাখার অভিযোগ বাড়ির মালিকপক্ষের।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 29 2026, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে ফের বিস্ফোরক অভিযোগ
Image Credit : Asianet News

ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে ফের বিস্ফোরক অভিযোগ

ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। বেআইনি বিলবোর্ড নিয়ে তুমুল অশান্তির পর এবার সামনে এল আরও গুরুতর অভিযোগ। বাড়ির মালিকপক্ষের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই বিল্ডিংয়ের দু’টি ফ্লোর দখল করে রাখা হয়েছে। ২০২০ সালের ভাড়ার চুক্তি ঘিরেই তৈরি হয়েছে এই নতুন বিতর্ক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
২০২০ সালের চুক্তিতে কী ছিল?
Image Credit : ANI

২০২০ সালের চুক্তিতে কী ছিল?

জানা গিয়েছে, কলকাতার ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়িটি ২০২০ সালে তৃণমূল যুব কংগ্রেসের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। বাড়ির মালিক রমা গোয়েঙ্কার সঙ্গে হওয়া সেই চুক্তিতে একাধিক শর্ত ছিল। মালিকপক্ষের অভিযোগ, পরবর্তীকালে সেই শর্তগুলি যথাযথভাবে মানা হয়নি। তা থেকেই তৈরি হয়েছে বর্তমান জটিলতা।

Related Articles

Related image1
Census: জনগণনার কাজে বড় বাধা রাজ্যের জনপ্রতিনিধিদের অসহযোগিতা! গৃহগণনায় গিয়ে বিপাকে গণনাকর্মীরা
Related image2
H1N1: ইনফ্লুয়েঞ্জায়ে ভুলেও অ্যান্টিবায়োটিক নয়! কী কী ক্ষতি হতে পারে জানালেন চিকিৎসকরা
38
দু’টি ফ্লোর দখলের অভিযোগ কেন?
Image Credit : ANI

দু’টি ফ্লোর দখলের অভিযোগ কেন?

বাড়ির মালিকপক্ষের অভিযোগ, চুক্তির শর্ত মেনে চলার পরিবর্তে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিল্ডিংয়ের দু’টি ফ্লোর দখল করে রাখা হয়েছে। তাঁদের দাবি, জায়গা খালি করার বিষয়ে বারবার বলা হলেও কোনও ফল হয়নি। এই পরিস্থিতির জন্য রাজনৈতিক প্রভাবকেই দায়ী করছে মালিকপক্ষ। যদিও অভিযোগের বিষয়ে তৃণমূলের বক্তব্য জানা যায়নি।

48
মালিককে না জানিয়েই বিলবোর্ড?
Image Credit : Getty

মালিককে না জানিয়েই বিলবোর্ড?

শুধু ফ্লোর দখলের অভিযোগই নয়, বিলবোর্ড নিয়েও রয়েছে বিস্ফোরক দাবি। মালিকপক্ষের অভিযোগ, বিল্ডিংয়ের প্রয়োজনীয় সিসি বা Completion Certificate-এর জন্য বারবার জানানো হয়েছিল। কিন্তু তাতে সাড়া মেলেনি। এরপর বাড়ির মালিককে না জানিয়েই বিল্ডিংয়ে বিলবোর্ড লাগানো হয় বলে অভিযোগ। এই ঘটনাই পরে নতুন বিতর্কের সূত্রপাত করে।

58
ভাড়ার চুক্তিতে কার সই?
Image Credit : social media

ভাড়ার চুক্তিতে কার সই?

এই বাড়ি ভাড়ার চুক্তিতে সই করেছিলেন বর্তমানে জেলবন্দি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী বলে জানা গিয়েছে। বাড়ির মালিক রমা গোয়েঙ্কার সঙ্গে তাঁর মাধ্যমেই চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে মালিকপক্ষ আইনি নোটিসও পাঠিয়েছে বলে খবর। ফলে বিষয়টি এবার আইনি জটিলতার দিকেও গড়াচ্ছে।

68
বিলবোর্ড খুলতে গিয়ে ধুন্ধুমার
Image Credit : our own

বিলবোর্ড খুলতে গিয়ে ধুন্ধুমার

গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের অফিসে থাকা বিলবোর্ড খুলতে যায় কলকাতা পুরসভা। পুরসভার দাবি ছিল, সেটি বেআইনি। কিন্তু বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এমনকি পুলিশকে মারধরের অভিযোগও ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

78
অশান্তির ঘটনায় গ্রেফতার ১৪
Image Credit : Getty

অশান্তির ঘটনায় গ্রেফতার ১৪

ক্যামাক স্ট্রিটের অশান্তির ঘটনায় গ্রেফতারি পর্বও অব্যাহত। শুক্রবার সন্ধ্যায় তৌফিক নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের দুষ্কৃতীদমন শাখা। পুলিশের অভিযোগ, অশান্তিতে তাঁর ভূমিকা ছিল। এই গ্রেফতারের পর ক্যামাক স্ট্রিটের ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪।

88
হোর্ডিং বিতর্কের পর এবার দখলদারির অভিযোগ
Image Credit : Getty

হোর্ডিং বিতর্কের পর এবার দখলদারির অভিযোগ

শেষ পর্যন্ত বিল্ডিংয়ের ছাদে উঠে তৃণমূলের হোর্ডিং খুলে দেন পুরসভার কর্মীরা। কিন্তু তাঁরা এলাকা ছাড়ার পর ফের সেখানে হোর্ডিং ঝোলানো হয় বলে অভিযোগ। বিলবোর্ড নিয়ে মামলা হলেও কলকাতা হাই কোর্ট হস্তক্ষেপ করেনি। আর এর মধ্যেই একই অফিস ঘিরে দু’টি ফ্লোর দখল করে রাখার অভিযোগ সামনে আসায় বিতর্ক আরও বাড়ল।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অপরাধের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image2
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Recommended image3
এক মেট্রো স্টেশনে নেমেই দেখে নিন কিছু সেরা পুজো! কম হাঁটায় বেশি ঠাকুর দেখার সেরা প্ল্যান
Recommended image4
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Recommended image5
Kolkata Municipal Election: দুর্গাপুজো মিটলেই রাজ্যের ৭ পুরসভায় ভোট, নির্ঘণ্টের প্রস্তাব কমিশনের
Related Stories
Recommended image1
Census: জনগণনার কাজে বড় বাধা রাজ্যের জনপ্রতিনিধিদের অসহযোগিতা! গৃহগণনায় গিয়ে বিপাকে গণনাকর্মীরা
Recommended image2
H1N1: ইনফ্লুয়েঞ্জায়ে ভুলেও অ্যান্টিবায়োটিক নয়! কী কী ক্ষতি হতে পারে জানালেন চিকিৎসকরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved