Narendra Modi Uzbekistan Visit: শনিবার উজবেকিস্তান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে পশ্চিম এশিয়ায় যে অস্থিরতা চলছে, তার পরিপ্রেক্ষিতে ভারত-উজবেকিস্তানের বোঝাপড়া জরুরি হতে পারে।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Narendra Modi - বিমানবন্দরে স্বাগত জানালেন উজবেক প্রেসিডেন্ট, একই গাড়িতে প্রধানমন্ত্রী
Ajker Bangla News Live: Narendra Modi - বিমানবন্দরে স্বাগত জানালেন উজবেক প্রেসিডেন্ট, একই গাড়িতে প্রধানমন্ত্রী

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

Ajker Bangla News Live:Narendra Modi - বিমানবন্দরে স্বাগত জানালেন উজবেক প্রেসিডেন্ট, একই গাড়িতে প্রধানমন্ত্রী
Ajker Bangla News Live:Calcutta Football League 2026 - রেলওয়ে এফসি-কে ৩-১ গোলে হারিয়ে কলকাতা লিগে জয় মোহনবাগানের, সুপার সিক্সের আরও কাছে
Calcutta Football League 2026: যদিও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বাস্তব রায়ের ছেলেরা। কিন্তু তারপরেও ৩-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে তারা। ফলে, সুপার সিক্সের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। খেলার ৪১ মিনিটে, প্রথম গোল পায় রেলওয়ে এফসি। তবে বিরতির আগেই ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান (Mohun Bagan news)।
Ajker Bangla News Live:Bradley Barcola - ১২৩ মিলিয়ন পাউন্ডের চুক্তি, পিএসজি ছেড়ে লিভারপুলে ব্র্যাডলি বারকোলা
Liverpool FC: মহম্মদ সালাহ (Mohamed Salah) নয় মরসুম ধরে খেলার পর এবার লিভারপুল ছেড়েছেন। তাঁর পরিবর্ত হিসেবে ফরাসি তারকা ব্র্যাডলি বারকোলাকে (Bradley Barcola) দলে নিল লিভারপুল। পিএসজি (PSG) থেকে বিপুল অর্থের বিনিময়ে বারকোলাকে দলে নিল লিভারপুল। এই দলবদল ঘিরে এখন সরগরম ইউরোপের ফুটবল মহল।
Ajker Bangla News Live:Suryakumar Yadav - 'ভেবেছিলাম আরও ২ বছর জাতীয় দলের নেতৃত্বে থাকব,' আক্ষেপ সূর্যকুমারের
Suryakumar Yadav News: ভারতের টি-২০ দলের নেতৃত্ব হারানোর পর জাতীয় দল থেকেও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। একসময় টি-২০ ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার ছিলেন সূর্যকুমার। কিন্তু তিনি ফর্ম হারিয়েছেন। তরুণ ক্রিকেটারে ঠাসা ভারতীয় দলে আর হয়তো ফিরতে পারবেন না সূর্যকুমার।
Ajker Bangla News Live:নেপালে বন্যায় ভেসে যায় ব্যাঙ্কের লকার, সেটি ভেঙে টাকা হাতানোয় ধৃত ২৯
বন্যায় ভেসে যাওয়া একটি ব্যাঙ্কের লকার ভেঙে অর্থ চুরির অভিযোগে নেপাল পুলিশ ২৯ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ধাদিং জেলার ত্রিশূলী নদী এলাকায়, যেখানে বন্যার তোড়ে ব্যাঙ্কের একটি লকার ভেসে গিয়েছিল। ধৃতদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশ এবং আর্মড পুলিশ ফোর্সের একটি যৌথ দল এই অভিযান চালায়।
Ajker Bangla News Live:'মানবতার পরিপন্থী', হড়পা বানের আগাম সতর্কবার্তা দেয়নি চিন, অভিযোগ নেপালের
নেপালের প্রাক্তন মন্ত্রী মাধব প্রসাদ চৌলাগাইন দাবি করেছেন যে ভয়াবহ বন্যার আগে চিন তাদের কোনও সতর্কবার্তা দেয়নি। এই বন্যায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। তিনি বলেন, বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নেপাল-তিব্বত সীমান্ত দিয়ে বরফ, পাথর ও কাদার বিশাল স্রোত ধেয়ে আসার আগে চিনের কাছ থেকে কোনও সতর্কবার্তা পায়নি নেপাল।
Ajker Bangla News Live:Imran Khan - 'জেলের বাইরে এলে কাউকে খেয়ে নেবে?' ইমরান খানের মুক্তির দাবি জাভেদ মিঁয়াদাদের
Imran Khan's Imprisonment: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গত তিন বছর ধরে কারাগারে বন্দি। কারাগারেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু পাকিস্তান সরকার তাঁকে মুক্তি দিচ্ছে না। তাঁকে হাসপাতালের বদলে কারাগারে রাখা হয়েছে। বিভিন্ন মহল থেকে ইমরানের মুক্তির দাবি উঠলেও, সেই দাবি মানছে না পাকিস্তান সরকার।
Ajker Bangla News Live:Nepal Floods - নেপালের পাশে ভারত, সবরকম সাহায্যের আশ্বাস বিদেশ প্রতিমন্ত্রীর
Ajker Bangla News Live:Rahul Gandhi - শুদ্ধিকরণ ইস্যুতে মোদীর FIR -এর নির্দেশ দেওয়া উচিৎ, আবার আক্রমণ রাহুলের
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর উত্তরাখণ্ডে তথাকথিত 'শুদ্ধিকরণ' যজ্ঞের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে SC/ST আইনে অবিলম্বে এফআইআর করার দাবি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
Ajker Bangla News Live:Tufanganj - তুফানগঞ্জ হতে চলেছে উত্তরবঙ্গের স্পোর্টস হাব, জানিয়ে দিলেন মালতি রাভা রায়
Sports News: উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছেলে-মেয়েরা বরাবরই খেলায় উৎসাহী। তবে পরিকাঠামোর অভাবে বেশিরভাগ ছেলে-মেয়ের পক্ষেই বেশিদূর এগিয়ে যাওয়া সম্ভব হয় না। এবার এই সমস্যা মেটানোর লক্ষ্যে উপযুক্ত পরিকাঠামো তৈরির উদ্যোগ নিলেন মন্ত্রী মালতী রাভা রায় (Malati Rava Roy)। তিনি কোচবিহারের তুফানগঞ্জে এক স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করলেন।
Ajker Bangla News Live:Neeraj Chopra Ruled Out - গোড়ালির চোটে মরসুম শেষ নীরজ চোপড়ার! ডায়মন্ড লিগ ও এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার
Neeraj Chopra Ruled Out: ভারতীয় অ্যাথলেটিক্সপ্রেমীদের জন্য বড় ধাক্কা। গোড়ালির লিগামেন্ট চোটের কারণে চলতি মরসুমে বাকি সব প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এশিয়ান গেমসে খেলতে দেখা যাবে না নীরজকে।
Ajker Bangla News Live:বেআইনি বিলবোর্ডের পরে এবার দখলদারির অভিযোগ! ক্যামাকস্ট্রিটে অভিষেদের অফিস নিয়ে নতুন বিতর্ক
Camac Street: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘিরে ফের বিতর্ক। বেআইনি বিলবোর্ডের পর এবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দু’টি ফ্লোর দখল করে রাখার অভিযোগ বাড়ির মালিকপক্ষের।
Ajker Bangla News Live:All ATM Close - পুজোর আগেই ফের ব্যাঙ্ক ধর্মঘট! সেপ্টেম্বরে টানা বন্ধ পরিষেবা, ATM-এও মিলবে না টাকা?
পুজোর আগেই ফের বড়সড় ভোগান্তির আশঙ্কা ব্যাঙ্ক গ্রাহকদের জন্য। একাধিক দাবিকে সামনে রেখে সেপ্টেম্বর মাসে দফায় দফায় ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা UFBU। সেপ্টেম্বরে টানা বন্ধ পরিষেবা, ATM-এও মিলবে না টাকা?
Ajker Bangla News Live:Nepal Flash Floods - নেপালের ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ! নিখোঁজদের খোঁজে বাড়ছে যন্ত্রণা!
Nepal Flash Floods: নেপালের ভয়াবহ বন্যার পর, নিখোঁজ প্রিয়জনদের খোঁজে পরিবারগুলির যন্ত্রণা বাড়ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহের দুর্গন্ধে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। মৃতের সংখ্যা ৬১৬ ছাড়িয়েছে এবং ২৫০০-র বেশি মানুষ এখনও নিখোঁজ।
Ajker Bangla News Live:Red Fort Blast - ১১ জনের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার পাতার চার্জশিট, ষড়যন্ত্রে ডাক্তাররাও!
Ajker Bangla News Live:National Sports Day - খেলাকে জীবনের অঙ্গ করুন, জাতীয় ক্রীড়া দিবসে যুবকদের বার্তা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মাণ্ডব্যর
Ajker Bangla News Live:Nepal Floods - পরিজনদের খোঁজে ত্রিশূলী ছুটছেন অনেকে, যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম
Ajker Bangla News Live:8th Pay Commission - কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ বিষয়, জেনে রাখা উচিত
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন তার কার্যক্রমের চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে এবং দেশজুড়ে ইউনিয়নগুলির সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর ও বেতন সংশোধন নিয়ে আলোচনা চালাচ্ছে। কমিশন ২০২৭ সালের মে-জুন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা করছে।
Ajker Bangla News Live:H1N1 - ইনফ্লুয়েঞ্জায়ে ভুলেও অ্যান্টিবায়োটিক নয়! কী কী ক্ষতি হতে পারে জানালেন চিকিৎসকরা
H1N1 & Antibiotics: H1N1 সংক্রমণে অ্যান্টিবায়োটিক কি সত্যিই কাজ করে? চিকিৎসকদের মতে এটি ভুল ধারণা, কারণ H1N1 ভাইরাসঘটিত। জানুন কেন অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বিপজ্জনক, কখন প্রয়োজন হয়।
Ajker Bangla News Live:PM Modi - ৪ দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজস্তান সফরে প্রধানমন্ত্রী মোদী, রইল পুরো সফরসূচি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্য এশিয়ার দুটি দেশ, উজবেকিস্তান ও কিরগিজস্তানে চার দিনের সফরে রওনা দিয়েছেন। এই সফরের মূল লক্ষ্য হলো এই অঞ্চলের দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা। প্রথমে তিনি উজবেকিস্তানে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে কিরগিজস্তানে SCO সামিটে যোগ দেবেন।