KKR Squad 2026: চোট পেয়ে আসন্ন আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আকাশদীপ। তাঁর পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবে-কে দলে নিল নাইটরা। ২৮ বছরের বাঁ হাতি পেসার সৌরভ এর আগে IPL-এ হায়দরাবাদের স্কোয়াডে আইপিএলের ডাগআউটে বসেছিলেন, কিন্তু কখনও খেলার সুযোগ পাননি।
- Home
- West Bengal
- Kolkata
- Today Bengali News Live: KKR Squad 2026 - আকাশদীপের পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবে, হর্ষিত রানার জায়গায় কাকে নিল নাইটরা
Today Bengali News Live: KKR Squad 2026 - আকাশদীপের পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবে, হর্ষিত রানার জায়গায় কাকে নিল নাইটরা

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
Live News KKR Squad 2026 - আকাশদীপের পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবে, হর্ষিত রানার জায়গায় কাকে নিল নাইটরা
Live News মহাকাশে বিচ্ছিন্ন গ্রহের সংসারে থাকতে পারে প্রাণের অস্তিত্ব! চমকে দেওয়ার মত রিপোর্ট
মহাকাশ নিয়ে চর্চা শুরুর আদি পর্ব থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তাঁরা। একাধিক গবেষণা হয়েছে। নানা দাবি প্রকাশ্যে এসেছে। কিন্তু নিশ্চিত কোনও উত্তর মেলেনি। মহাকাশের অন্যত্র প্রাণ থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারেন না বিজ্ঞানীরা।
Live News Dilip's Wife Rinku - 'আমি ওখানেই Happy'! BJP প্রার্থী না করায় একী বললেন দিলীপ জায়া রিঙ্কু
Rinku Majumder: বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার জানিয়েছেন, তিনি প্রার্থী হওয়ার জন্য মোটেও মরিয়া নন। আর তাঁর কাছে অ্যাচিভমেন্ট হল দিলীপ ঘোষের স্ত্রী হতে পারা। তবে নিউটাউনের প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।
Live News Modi Record - ৮,৯৩১ দিন! আবার নতুন রেকর্ড তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Modi Record: দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রশাসক হিসেবে নতুন রেকর্ড গড়লেন মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোট ৮,৯৩১ দিন পদে থেকে তিনি ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী সরকার প্রধান হলেন।
Live News Bhabanipur Elections 2026 - ভবানীপুরে ৬০ হাজারে জয়ের টার্গেট অভিষেকের, শুভেন্দুর চ্য়ালেঞ্জ ২৫ হাজার মার্জিনের
Bhabanipur Elections 2026: ভবানীপুরে বড় জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নামল তৃণমূল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বড় মার্জিনে জেতাতে কোমর বেঁধে নামলেন অভিষেক। ভবানীপুরে দলীয় কর্মীদের 'ভোকাল টনিক' দিলেন তৃণমূল কংগ্রেসের অঘোষিত নম্বর টু অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
Live News Dwayne Bravo - আইপিএল শুরু হওয়ার আগে বিপক্ষ শিবিরে! ফের বিতর্কে ডোয়েন ব্র্যাভো
Dwayne Bravo: আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বোলিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করছেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রাক্তন অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। কিন্তু তিনি এই ভূমিকায় এখনও পর্যন্ত সাফল্য পাননি। উল্টে এবারের আইপিএল শুরু হওয়ার আগে জোড়া বিতর্কে জড়িয়ে পড়েছেন এই ক্যারিবিয়ান তারকা।
Live News Ration KYC - ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ করতেই হবে এটি, না হলেই বন্ধ হয়ে যাবে আপনার রেশন
Ration KYC: গণবন্টন ব্যবস্থায় বিনামূল্যে খাদ্যশস্য বেহাত হচ্ছে না তো? আসল গ্রাহকই রেশন পাচ্ছে তো? এই বিষয়ে রীতিমত কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ করতে হবে কেওয়াইসি।
Live News Malda - ভোটের আগে মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
Malda News: মালদায় অপরাধের ঘটনা নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে নজরদারি বাড়িয়েছে পুলিশ। এই নজরদারির মধ্যেই কংগ্রেসের (Congress) এক প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হল। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
Live News West Asia Conflict - পশ্চিম এশিয়া সংকট - জ্বালানি-সার সরবরাহ নিয়ে জরুরি বৈঠকে মোদী
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি ও সারের জোগান নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। দেশে যাতে পেট্রোলিয়াম, গ্যাস, বিদ্যুৎ ও সারের জোগান স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
Live News Narendra Modi - শুভেন্দুর 'পাখির চোখ' ভবানীপুর! ২৪-২৭ এপ্রিলের মধ্যেই বড় প্রচার কর্মসূচি নরেন্দ্র মোদীর
Narendra Modi Hold Roadshow: ভবানীপুরে নির্বাচনী প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। বিজেপির পাখির চোখ ভবানীপুর। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে প্রচার করবেন মোদী। প্রচারসূচি নিয়ে চলছে দফায় দফায় বৈঠক।
Live News IPL 2026 - ফের পিএসএল ছেড়ে আইপিএল-এ তারকা ক্রিকেটার, মুখ পুড়ল পাকিস্তানের
Pakistan Super League 2026: আইপিএল-এর (IPL 2026) তুলনায় পাকিস্তান সুপার লিগ বরাবরই ছোটমাপের লিগ। এবার আইপিএল-এর সঙ্গে একই সময়ে পিএসএল আয়োজন করে চমক দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। কিন্তু সেটা করতে গিয়ে তাদের মুখ পুড়ল। ফের আইপিএল ও বিসিসিআই-এর (BCCI) ক্ষমতার পরিচয় পাওয়া গেল।
Live News DA News - প্রতীক্ষার অবসান! বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তির টাকা বিলি, কত পাবেন আপনি
DA first installment: দীর্ঘ টালবাহানা শেষ করল রাজ্য সরকার। অবশেষে বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তির টাকা বিলি প্রক্রিয়া শুরু করেছে অর্থ দফতর। কত টাকা পড়বে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে।
Live News Kalyan Banerjee - আমলা বদলি নিয়ে মামলা, ECI-এর বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের
Kalyan Banerjee on ECI: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে আমলাদের বদলি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'খামখেয়ালিপনা'র অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Live News Akhilesh Yadav Mamata Banerjee - "সে একাই লড়বে! সে একাই জিতবে", মমতার পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা অখিলেশের
West Bengal Assembly Election 2026: আগামী ২৩ এবং ২৯ এপ্রিল, দু-দফায় পশ্চিমবঙ্গে চলবে ভোটগ্রহণ পর্ব। আর আসন্ন সেই বিধানসভা নির্বাচনের আগে ফের একবার রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা দিলেন সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতৃত্ব অখিলেশ যাদব।
Live News Virat Kohli - লন্ডনে ফেরার জন্য চার্টার্ড ফ্লাইট চেয়েছেন? কী বলছেন বিরাট কোহলি?
Virat Kohli: গত বছর প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর এবার খেতাব ধরে রাখার লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলতে নামছেন বিরাট কোহলি। এই কিংবদন্তি এখন বছরের বেশিরভাগ সময়ই লন্ডনে (London) থাকেন। তাঁর লন্ডনে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রসিকতাও দেখা যায়। এবার তেমনই এক জল্পনা শুরু হয়েছে।
Live News Young Friend PM Modi - প্রধানমন্ত্রী মোদীর কোলে এই ছোট্ট শিশুটি কে? সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিজের সরকারি বাসভবনে একটি ছোট শিশুর সঙ্গে তোলা একটি ঘরোয়া ছবি শেয়ার করার পর থেকেই এটি নিয়ে সর্বত্র কৌতূহল তৈরি হয়েছে। ৭, লোক কল্যাণ মার্গ থেকে পোস্ট করা ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
Live News Suvendu Adhikari - নন্দীগ্রামে রামমূর্তি ভাঙচুর, মমতার দিকেই আঙুল তুললেন শুভেন্দু
Suvendu at Nandigram: রাম নবমীর আগে নন্দীগ্রামে রামের মূর্তি ভাঙচুরের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভোটব্যাঙ্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এই ঘটনায় রাজ্য সরকারকে হিন্দু-বিরোধী বলেও তোপ দাগেন তিনি।
Live News Mojtaba Khamenei - কোথায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা আলি খামেনেই? খোঁজ পাচ্ছে না CIA-মোসাদ
Where Is Mojtaba Khamenei: কোথায় আছে ইরানের সর্বোচ্চ নেতা মোতজাতা আলি খামেনেই? সন্ধান পাচ্ছে না আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ ও ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। গত ৯ মার্চের পর আর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।
Live News PSL 2026 - খালি স্টেডিয়ামে হবে পাকিস্তান সুপার লিগ, তালিবানের হামলার ভয়েই সিদ্ধান্ত?
পাকিস্তান ক্রিকেট বোর্ড ( PCB) রবিবার নিশ্চিত করেছে যে, এবারের পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এবং আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের ওপর একের পর এক হামলার কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসএল ২০২৬ আগামী ২৬ মার্চ শুরু হবে।
Live News West Bengal Police - এক লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন, সততার পরিচয় ট্র্যাফিক ওয়ার্ডেনের
Murshidabad News: গত কয়েক বছরে বারবার নেতিবাচক ঘটনার কারণে আলোচনায় উঠে এসেছে মুর্শিদাবাদ। তবে এবার বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে এই জেলায় এক ইতিবাচক খবর পাওয়া গেল। এমন এক ঘটনা ঘটল, তাতে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) নাম উজ্জ্বল হয়ে উঠল।