10:29 PM (IST) Aug 06

Live NewsShubman Gill - শ্রীলঙ্কা সফরে চোট, প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন শুবমান গিল?

Shubman Gill Injury: শ্রীলঙ্কা সফরে (India Tour of Sri Lanka, 2026) সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তবে এই ম্যাচের আগে ভারতীয় দলের একাধিক ক্রিকেটার চোট পেয়েছেন। চোট পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। ফলে ভারতের টিম ম্যানেজমেন্ট চিন্তায় পড়ে গিয়েছে।

Read Full Story
09:49 PM (IST) Aug 06

Live NewsShiv Sena case - দলের ভেতরে গণতন্ত্র আছে? শিবসেনা মামলায় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

একনাথ শিন্ডে গোষ্ঠীকে আসল শিবসেনা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে উদ্ধব ঠাকরের মামলার শুনানি চলছিল। সেখানেই সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেই কি গণতান্ত্রিক নিয়ম মানা উচিত? আদালত বলেছে, শিবসেনার গঠনতন্ত্র একসময় গণতান্ত্রিক থাকলেও পরে তা 'এক ব্যক্তির হাতে' চলে যায়।

Read Full Story
09:27 PM (IST) Aug 06

Live Newsজনগণনা - শুধু বাংলার বাসিন্দাদের নামই নথিভুক্ত করুন, রাজ্যের বাইরের সদস্যদের নয়

West Bengal Census: পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ২০২৭ সালের জনগণনার স্ব-গণনা পর্ব, চলবে ১৫ আগস্ট পর্যন্ত। রাজ্যের বাইরে থাকা পরিবারের সদস্যকে যোগ করা নিয়ে জরুরি নির্দেশ, কীভাবে করবেন স্ব-গণনা, জানুন বিস্তারিত।

Read Full Story
08:44 PM (IST) Aug 06

Live NewsAwas Yojana - অযোগ্যদের গুণে গুণে ফেরাতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা! আবাস যোজনা নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের

Dilip Ghosh on Awas yojana: অবৈধভাবে আবাস যোজনার টাকা নেওয়া উপভোক্তাদের থেকে টাকা উদ্ধারে নামল রাজ্য সরকার, জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। নবান্নের মন্ত্রিসভা বৈঠকে ১৮ লক্ষ ৬৬ হাজার উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা

Read Full Story
08:44 PM (IST) Aug 06

Live NewsIndia vs Pakistan - প্রকাশিত মহিলাদের এশিয়া কাপের সূচি, জেনে নিন ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ

India vs Pakistan: যে কোনও পর্যায়ের খেলাতেই ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হলে তীব্র উত্তেজনা তৈরি হয়। ক্রিকেটে দুই দেশ প্রতিদ্বন্দ্বিতা করলে উত্তেজনার মাত্রা বেড়ে যায়। আগামী মাসে মহিলাদের এশিয়া কাপে (Women's Asia Cup 2026) ভারত-পাকিস্তানের লড়াই হতে চলেছে। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।

Read Full Story
08:05 PM (IST) Aug 06

Live NewsTibet Arrest - দলাই লামার ছবি দেখানোয় তিব্বতে সমাজকর্মী গ্রেপ্তার, সমালোচনার মুখে চিন

তিব্বতে এক গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে চিন। ঝাং ই নামের ওই অ্যাক্টিভিস্ট দলাই লামার একটি ছবি দেখিয়েছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনাকে মানবাধিকারের ওপর চিনা কর্তৃপক্ষের খড়্গহস্ত হওয়ার ভয়ঙ্কর উদাহরণ বলে বর্ণনা করেছে।

Read Full Story
07:47 PM (IST) Aug 06

Live NewsVinicius Jr - রিয়াল মাদ্রিদেই থাকছেন না আর্সেনালে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র?

Vinicius Jr News: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) ব্রাজিলকে (Brazil) সাফল্য এনে দিতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। এই তারকা এবার ক্লাব ফুটবলে ফিরছেন। তাঁকে নিয়ে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও আর্সেনালের (Arsenal) মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে।

Read Full Story
07:38 PM (IST) Aug 06

Live NewsAnnapurna Yojana - অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা প্রতি মাসের কত তারিখে ঢুকবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের বড় ঘোষণা। আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো শুরু হবে। তবে ওই দিনই সব আবেদনকারী টাকা পাবেন না।

Read Full Story
07:36 PM (IST) Aug 06

Live NewsPM Modi Meeting - কাল মোদীর Breakfast টেবিলে কাকলী-সুদীপরা, ইউসুফ পাঠানরা কি থাকবেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৭ আগস্ট তাঁর বাসভবনে NDA-র প্রায় ৪৫ জন নতুন লোকসভা সাংসদের সঙ্গে প্রাতরাশ সারবেন। এর আগে রাজ্যসভার সাংসদদের সঙ্গেও তিনি বৈঠক করেন। সেই বৈঠকে সাংসদদের আচরণ, সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং দিল্লির রাজনীতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন মোদী।

Read Full Story
06:56 PM (IST) Aug 06

Live NewsCJP Campaign - ভোটে নয়, ‘Kya Bolti Public’ নিয়ে দেশজুড়ে চাপের রাজনীতি! ঘোষণা অভিজিৎ-সৌরভদের

NEET পেপার ফাঁস কাণ্ডে যন্তর মন্তরে প্রতিবাদের পর এবার দেশজুড়ে 'ক্যায়া বোলতি পাবলিক' নামে নতুন প্রচার অভিযানের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (CJP)। তবে তারা কোনও রাজনৈতিক দল হচ্ছে না, বরং একটি 'প্রেশার গ্রুপ' হিসেবে কাজ করবে বলে জানিয়েছে।

Read Full Story
06:19 PM (IST) Aug 06

Live NewsAnnapurna Yojana - আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? দিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা যোজনার লক্ষ লক্ষ সুবিধাভোগী আগস্ট মাসের ৩,০০০ টাকার কিস্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সাধারণত মাসের প্রথম সপ্তাহেই ধাপে ধাপে এই অর্থ জমা করা হয়ে থাকে, কিন্তু আগস্টের প্রথম সপ্তাহ হয়ে গেলেও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা এসে পৌঁছায়নি।

Read Full Story
06:12 PM (IST) Aug 06

Live NewsDebraj Chakraborty - দেবরাজের বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট দিল সিবিআই! তালিকায় সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির একাধিক অভিযোগ

Debraj Chakraborty: বৃহস্পতিবার, বারাসাত আদালতে চার্জশিট জমা দেওয়ার পর, সরকারপক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, এই তদন্তে সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাই সেই প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

Read Full Story
05:59 PM (IST) Aug 06

Live News7th Pay Commission - ৭ম বেতন কমিশন চালু হলেই কমানো হবে সরকারি কর্মীদের ছুটি? রিপোর্ট জমা পড়ল নবান্নে

পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়া নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জোর আলোচনা চলছে। ডিএ-সহ বেতন কাঠামোর পরিবর্তনের পাশাপাশি এবার নতুন করে উঠে এসেছে আরেকটি প্রশ্ন—সপ্তম বেতন কমিশন চালু হলে কি সরকারি কর্মীদের ছুটির নিয়মেও বড়সড় পরিবর্তন আসতে পারে?

Read Full Story
05:56 PM (IST) Aug 06

Live NewsAppropriation Bill - ২০২২-২৩ সালের অতিরিক্ত খরচের জন্য সংসদ থেকে ছাড়পত্র, পাশ হল বিল

২০২২-২৩ অর্থবর্ষে বাজেটের বাইরে প্রায় ৫৪,০৬৭ কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছিল। সেই টাকা কনসোলিডেটেড ফান্ড থেকে তোলার জন্য সংসদে বিল পাশ হল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এটি একটি স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া।

Read Full Story
05:33 PM (IST) Aug 06

Live NewsPM Modi Foreign Trips - নরেন্দ্র মোদীর বিদেশ সফরে কত খরচ? সংসদে ₹৫৫০ কোটির হিসেব দিল কেন্দ্র

PM Modi's foreign vist expenses: ২০২১ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে মোট খরচ হয়েছে ৫৫০ কোটি টাকার বেশি। শুধুমাত্র ২০২৬ সালেই এখনও পর্যন্ত খরচ হয়েছে ৭৪.৫৮ কোটি টাকা। বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক।

Read Full Story
05:20 PM (IST) Aug 06

Live NewsJamshedpur FC - 'সিনিয়র ফুটবল লিগের সঙ্গে যুক্ত থাকুক টাটা,' আর্জি কল্যাণ চৌবের

Jamshedpur FC News: কয়েকদিন আগেই জামশেদপুর এফসি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আইএসএল-এ (Indian Super League) আর দল নামানো হবে না। টাটা গ্রুপের (Tata Group) মালিকানাধীন এই দলের আইএসএল থেকে সরে যাওয়া নিয়ে ভারতীয় ফুটবলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই টাটা গ্রুপকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছেন।

Read Full Story
05:16 PM (IST) Aug 06

Live Newsস্বামী ও স্ত্রী উভয়েই সরকারি চাকরি করলে দু'জনেই বাড়ি ভাড়া ভাতা পাবেন? জানাল সরকার

8th Pay Commission: অনেকের মনেই প্রশ্ন ছিল যে, স্বামী ও স্ত্রী উভয়েই যদি সরকারি চাকরি করেন এবং একই শহরে সরকারি কোয়ার্টারে বসবাস করেন, তবে তাঁরা কি আলাদাভাবে এইচআরএ পাবেন? কেন্দ্রীয় সরকার এখন এই বিষয়ে পুরো বিষয়টি স্পষ্ট করেছে।

Read Full Story
04:29 PM (IST) Aug 06

Live NewsShehbaz Sharif - পাকিস্তানে শেহবাজ শরিফ সরকার মেয়াদ পূর্ণ করবে? মহসিন নকভির মন্তব্যে জল্পনা

Pakistani PM Shehbaz Sharif: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে অভ্যন্তরণী মন্ত্রী মহসিন নকভির (Interior Minister Mohsin Naqvi) দ্বন্দ্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি নকভি এমন এক মন্তব্য করেছেন, যার মাধ্যমে মনে হয়েছে, পুরো সময় ক্ষমতায় না-ও থাকতে পারেন শরিফ। তবে এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন নকভি।

Read Full Story
04:23 PM (IST) Aug 06

Live NewsDA Arrears - ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ বিল প্রস্তুতের নির্দেশ, কারা পেতে পারেন বকেয়ার টাকা?

West Bengal DA: শিক্ষক-শিক্ষিকা ও সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ বিল ১৫ দিনের মধ্যে প্রস্তুত করতে নির্দেশ দিল রাজ্য সরকার। কারা এর আওতায়, কেন এই নির্দেশ এবং পরবর্তী ধাপ কী—জানুন বিস্তারিত।

Read Full Story
03:47 PM (IST) Aug 06

Live NewsWB DA Case - বকেয়া ডিএ কবে-কীভাবে দেওয়া হবে? রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মনিটারিং কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত এই রিপোর্ট আদালত নিযুক্ত মনিটরিং কমিটিকে জমা দিতে হবে আগামী দু’দিনের মধ্যে।

Read Full Story