SIR in West Bengal: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব ও জটিলতা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court of India) হস্তক্ষেপে সেই জটিলতা দূর হওয়ার আশা তৈরি হয়েছে।
KNOW
Calcutta High Court: সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে এসআইআর (SIR) নিয়ে জটিলতা দূর করতে শনিবারই উদ্যোগী হয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক, অ্যাডভোকেট জেনারেল এবং অতিরিক্ত সলিসিটর জেনারেলেরও এই বৈঠকে থাকার কথা। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই রাজ্য সরকার ও শাসক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বন্দ্ব শুরু হয়েছে। রাজ্যে ভোটার তালিকায় প্রচুর গরমিল ধরা পড়েছে। এসআইআর প্রক্রিয়াতেও অনেক গাফিলতি রয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে মামলা শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে। সব জটিলতা ও গরমিল যাতে দূর হয়, তা নিশ্চিত করার জন্যই কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এসআইআর-জটিলতায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট
রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ নির্দেশ দিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির বিচার করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জেলায় জেলায় কয়েকজন আধিকারিক নিয়োগ করবেন। কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারক বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের এই দায়িত্ব দেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁরা তথ্যগত অসঙ্গতির ঘটনাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাঁদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবে গণ্য হবে এবং রাজ্য সরকারকে সেই নির্দেশ মেনে চলতে হবে। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে একসঙ্গে কাজ করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
এসআইআর নিয়ে নজিরবিহীন পরিস্থিতি
দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অন্য কোনও রাজ্যে হয়নি। এই কারণেই এ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে হাইকোর্টকে হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


