Vidyasagar Setu Closure: বেশ কিছুদিন ধরেই বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজ চলছে। ফলে পরপর রবিবারগুলিতে বন্ধ রাখা হচ্ছে এই গুরুত্বপূর্ণ সেতু। এই রবিবারও সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু। একইসঙ্গে কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) গ্রিন লাইনের পরিষেবাও বিকেলের আগে পাওয়া যাবে না।
KNOW
Kolkata Traffic News: রবিবার সকাল ছ'টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজ চলবে। সেতুর কেবল ও বিয়ারিং বদল করা হবে। এই কারণে জনগণের সুরক্ষা ও অসুবিধার কথা মাথায় রেখে সেতুতে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত মূল সেতুর পাশাপাশি কোনও র্যাম্পেই যান চলাচল করতে দেওয়া হবে না। রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজ শেষ হওয়ার পর ফের বিদ্যাসাগর সেতুতে যান চলাচল শুরু করার অনুমতি দেওয়া হবে। যতক্ষণ বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে, ততক্ষণ কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়া গাড়িগুলিকে হাওড়া ব্রিজের (Howrah Bridge) দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

বিকেল পর্যন্ত বন্ধ গ্রিন লাইন মেট্রো
কলকাতা মেট্রোরেলের (Metro Railway Kolkata) পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য রবিবার বিকেল সাড়ে চারটেয় গ্রিন লাইনে পরিষেবা চালু করা হবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম ট্রেন পাওয়া যাবে বিকেল সাড়ে চারটেয়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম ট্রেন পাওয়া যাবে বিকেল চারটে বেজে ৩২ মিনিটে। সল্টলেক সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানের প্রথম ট্রেন পাওয়া যাবে বিকেল সাড়ে চারটেয়। রবিবার গ্রিন লাইনে ১০৮টি ট্রেনের বদলে ৪৮টি ট্রেন চলবে।
সমস্যায় পড়তে হবে যাত্রীদের
একইসঙ্গে বিদ্যাসাগর সেতু ও গ্রিন লাইন মেট্রো পরিষেবা বন্ধ থাকায় রবিবার হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়া যাত্রীদের সমস্যায় পড়তে হবে। হাওড়া ব্রিজের রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। ফলে যাঁরা গাড়ি নিয়ে হাওড়া ব্রিজের দিকে যাবেন, তাঁদের সমস্যায় পড়তে হতে পারে। তবে বিকেলে গ্রিন লাইন মেট্রো পরিষেবা চালু হওয়ার পর যাত্রীদের সমস্যা মিটবে। তার আগে সকাল থেকে বিকেল পর্যন্ত যাত্রীদের সমস্যা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


