Taki: রাজ্যে পালা বদলের পর এবার পুজোর আগেই বদলে যাচ্ছে টাকি! ইছামতির পাড়ে বিরাট চমক!

Taki: ১৯ বিঘা জমির উপর দিভিরা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে তৈরি হচ্ছে এই নতুন রিসর্ট। কর্তৃপক্ষের দাবি, প্রকল্পটি চালু হলে সরাসরি প্রায় ২৫০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পর্যটকদের জন্য থাকবে উন্নতমানের থাকার ব্যবস্থা, রেস্তোরাঁ

Share this Video

Taki: দুর্গাপুজোর আগে পর্যটকদের জন্য বড় চমক! এবার মহাপুজোর উইকএন্ডে দুই দিনের ভ্রমণের ডেস্টিনেশন হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠছে টাকি। ইছামতি নদীর পাড়, ভারত-বাংলাদেশ সীমান্ত, ঐতিহাসিক স্থাপত্য এবং মিনি সুন্দরবনের টানে এমনিতেই সারা বছর পর্যটকদের ভিড় থাকে। তার উপর এবার টাকিতে যুক্ত হতে চলেছে প্রায় ৭০ কোটি টাকার পাঁচতারা মানের বিলাসবহুল রিসর্ট।

১৯ বিঘা জমির উপর দিভিরা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে তৈরি হচ্ছে এই নতুন রিসর্ট। কর্তৃপক্ষের দাবি, প্রকল্পটি চালু হলে সরাসরি প্রায় ২৫০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পর্যটকদের জন্য থাকবে উন্নতমানের থাকার ব্যবস্থা, রেস্তোরাঁ, অনুষ্ঠান ও সভার পরিকাঠামো এবং একাধিক বিনোদনের ব্যবস্থা। রিসর্টে ছাদে একটি সুইমিং পুলের পাশাপাশি নীচেও থাকবে বড় সুইমিং পুল।

কেন টাকিকেই বেছে নেওয়া হল? এই নতুন রিসর্ট তৈরি হলে টাকির পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? পুজোর ছুটিতে দুই দিনের জন্য টাকি কি হয়ে উঠতে পারে আপনার পরবর্তী ভ্রমণ ডেস্টিনেশন? জানুন বিস্তারিত এই ভিডিওতে।

Related Video