Cut Money Return: স্বামী জেলে যেতেই কাটমানি ফেরত দিলেন স্ত্রী! চাঞ্চল্য বসিরহাটে

Cut Money Return: উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাকচুড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার কাটমানি কাণ্ডে নতুন মোড়। গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য দুলাল দাস বর্তমানে পুলিশি হেফাজতে। সদস্যের স্ত্রী উপভোক্তাদের হাতে ফেরত দিচ্ছেন সেই টাকা।

Share this Video

Cut Money Return: উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাকচুড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার কাটমানি কাণ্ডে নতুন মোড়। গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য দুলাল দাস বর্তমানে পুলিশি হেফাজতে। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। গ্রামবাসীদের বিক্ষোভ ও অভিযোগের পর এবার সদস্যের স্ত্রী ও পরিবারের উদ্যোগে উপভোক্তাদের হাতে ফেরত দেওয়া হচ্ছে সেই টাকা। নাম ডেকে, সই ও টিপসই করিয়ে প্রায় ৫০ জনের হাতে ফেরত দেওয়া হয়েছে অর্থ। বসিরহাটে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। দেখুন পুরো প্রতিবেদন।

Related Video