East Bengal FC vs Chennaiyin FC: এবারের আইএসএল-এ (Indian Super League 2026) পয়েন্ট তালিকার নিরিখে শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে কাঙ্খিত ফল পেল লাল-হলুদ শিবির। এদিন অন্য ম্যাচের ফলও ইস্টবেঙ্গলের পক্ষে সুবিধাজনক হতে পারে।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: East Bengal FC - ইস্টবেঙ্গলের জয়ের দিন বেঙ্গালুরু এফসি-র হার, জমে গেল আইএসএল
Ajker Bangla News Live: East Bengal FC - ইস্টবেঙ্গলের জয়ের দিন বেঙ্গালুরু এফসি-র হার, জমে গেল আইএসএল

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
Ajker Bangla News Live:East Bengal FC - ইস্টবেঙ্গলের জয়ের দিন বেঙ্গালুরু এফসি-র হার, জমে গেল আইএসএল
Ajker Bangla News Live:Sanju Samson - সঞ্জু স্যামসনের শতরান, দিল্লির বিরুদ্ধে বিশাল স্কোর চেন্নাইয়ের
Sanju Samson Century: এবারের আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ছেড়ে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দেওয়ার পর ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না সঞ্জু স্যামসন। তবে শনিবার অপরাজিত শতরান করে দলকে ভরসা দিলেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার।
Ajker Bangla News Live:PBKS vs SRH - অভিষেককে ম্লান করে দিলেন শ্রেয়াস, হায়দরাবাদকে উড়িয়ে ২ নম্বরে পাঞ্জাব
Punjab Kings vs Sunrisers Hyderabad: শনিবার আইপিএল-এ (IPL 2026) পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। অভিষেক শর্মা (Abhishek Sharma), শ্রেয়াস আইয়ারদের (Shreyas Iyer) অসাধারণ ব্যাটিং দেখা গেল। এই ম্যাচেই আবার মার্কো জ্যানসেনের (Marco Jansen) অনবদ্য ক্যাচ দেখা গেল।
Ajker Bangla News Live:Marco Jansen - চলতি আইপিএল-এর সেরা ক্যাচ মার্কো জ্যানসেনের? উচ্ছ্বসিত ক্রিকেট দুনিয়া
Punjab Kings vs Sunrisers Hyderabad: শনিবার আইপিএল-এ (IPL 2026) জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় পাঞ্জাব কিংস। এই ম্যাচে দুই দলেরই দুর্দান্ত ব্যাটিং দেখা গেল। তবে এরই মধ্যে অসাধারণ ক্যাচ নিয়ে নজর কেড়ে নিলেন পাঞ্জাব কিংসের তারকা মার্কো জ্যানসেন (Marco Jansen)।
Ajker Bangla News Live:Raj Chakraborty Net Worth - কোটি কোটির মালিক রাজ চক্রবর্তী -শুভশ্রী, বারাকপুরের তৃণমূল প্রার্থীর সম্পত্তির খতিয়ান দেখলে চমকে যাবে
Raj Chakraborty Net Worth: টলিউডের পরিচিত পরিচালক রাজ চক্রবর্তী অভিনয় ও পরিচালনার জগৎ থেকে রাজনীতিতে এসে নিজের আলাদা পরিচয় গড়েছেন। বর্তমানে তিনি বারাকপুরের বিধায়ক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন। হলফনামায় কমিশনকে দেওয়া হলফনামায় রাজ চক্রবর্তী কী জানালেন-
Ajker Bangla News Live:WB Assembly Election - সোমবার রাজ্যে ডেপুটি নির্বাচন কমিশনার, তার আগেই ১২ আইপিএস অফিসারকে সরিয়ে দিল কমিশন
বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগেই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আগামী সোমবার দুর্গাপুরে পৌঁছবেন তিনি। তিনদিনের সফরে পর পর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার চূড়ান্ত ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন জ্ঞানেশ। তাঁর সঙ্গে আরও দুই সিনিয়র কমিশনার থাকবেন বলে সূত্রের খবর।
Ajker Bangla News Live:Tapas Roy Net Worth - ব্যাঙ্কে লক্ষ লক্ষ টাকার এফডি, স্ত্রীর আয় বেশি, তাপস রায় কতটা ধনী?
বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন। লোকসভায় তিনি উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁকে হারতে হয়।
Ajker Bangla News Live:গ্যাস নয়, এবার জলে চলা ওভেনেই হবে রান্না, কোথায় কিনবেন-কত দাম? রইল সব
এই ওভেনের সিস্টেমে রান্নার ইউনিটের ভেতরে একটি পিইএম (প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ইলেক্ট্রোলাইজার) রয়েছে, যা জল থেকে তাৎক্ষণিকভাবে হাইড্রোজেন তৈরি করে। এই উদ্ভাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর জন্য গ্যাস সংরক্ষণ বা বিতরণের কোনও আলাদা পরিকাঠামোর প্রয়োজন হয় না।
Ajker Bangla News Live:Vaibhav Sooryavanshi - বিরাটের কাছ থেকে স্বাক্ষরিত টুপি উপহার পেলেন, অভিভূত বৈভব
Vaibhav Sooryavanshi-Virat Kohli: শুক্রবার আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Rajasthan Royals vs Royal Challengers Bengaluru) ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল বৈভব সূর্যবংশী ও বিরাট কোহলির মুখোমুখি হওয়া। কিশোর ব্যাটার বৈভবের সঙ্গে বিরাট কেমন আচরণ করবেন, সে বিষয়ে ক্রিকেট দুনিয়ার আগ্রহ ছিল। মুগ্ধ করলেন বিরাট।
Ajker Bangla News Live:Bratya Basu Net Worth - নেতা হওয়ার আগে ছিল কয়েক লক্ষ, এখন কয়েক কোটি টাকার মালিক ব্রাত্য বসু, জানুন কত সম্পত্তি আছে শিক্ষামন্ত্রীর
Bratya Basu Net Worth: টানা চারবার দমদম কেন্দ্র থেকে বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু-কে প্রার্থী করেছে তৃণমূল। তিনবারের বিধায়ক-মন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির বিস্তারিত তুলে ধরেছেন। দেখুন ব্রাত্য-কথা।
Ajker Bangla News Live:Surya Grahan - ৬ মিনিট দিনেই অন্ধকার নামবে পৃথিবীতে, সামনেই আসছে ‘শতাব্দীর গ্রহণ’
২০২৭ সালের ২ আগস্টের সূর্যগ্রহণটিকে খুব বিশেষ বলে মনে করা হচ্ছে। এর মোট সময়কাল প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে, যা এটিকে ব্যতিক্রমী করে তুলেছে। এই গ্রহণের সময় দিনের বেলায় অনেক জায়গায় অন্ধকার নেমে আসতে পারে।
Ajker Bangla News Live:Delhi Weather - দিল্লিতে বাড়ছে গরম, তাপের পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে!
Delhi Weather: দিল্লিতে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। গরম, শুকনো হাওয়া আর চড়া রোদে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে গরম আরও বাড়বে, রাজধানীর তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
Ajker Bangla News Live:Vaibhav Sooryavanshi - আইপিএল-এ ২ বার ১৫ বলে ৫০, নতুন নজির বৈভব সূর্যবংশীর
Vaibhav Sooryavanshi Record: আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে একের পর এক ম্যাচে অসাধারণ ইনিংস খেলে চলেছেন বৈভব সূর্যবংশী। এই কিশোর গত বছর থেকেই ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন। এবারের আইপিএল-এও চমকপ্রদ ব্যাটিং করছেন বৈভব। তিনি নতুন নজির গড়ছেন।
Ajker Bangla News Live:Amit Shah - 'মমতার সিন্ডিকেটকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব', বাঁকুড়ায় হুঁশিয়ারি শাহের
শনিবার বাঁকুড়ার এক নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের স্বার্থে রাজ্যে সিন্ডিকেট চালাচ্ছেন। শাহ নারী সুরক্ষা এবং আলুর দাম নিয়েও রাজ্য সরকারকে তোপ দাগেন।
Ajker Bangla News Live:8th Pay Commission - বিজেপি এলে অষ্টম বেতন কমিশনেরও সুবিধা, বাংলার সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা মোদীর
West Bengal Assembly Election 2026: বাংলায় নির্বাচনী প্রচারে এসে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের লাভ বাংলার সরকারি কর্মচারীরাও পাবেন। মুর্শিদাবাদের জঙ্গিপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এই ঘোষণা করেন।
Ajker Bangla News Live:Mamata Banerjee - "ধামসা-মাদল বাজিয়ে, রাস্তায় ঝাড়ু দিতে দিতে ভোটকেন্দ্রে যাবেন!" নয়া নিদান মমতার
Mamata Banerjee: কেশিয়ারির নির্বাচনী জনসভা সেরে সোজা ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানের জনসভায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। সেই মিটিং থেকেই এবার আদিবাসী সম্প্রদায়কে নয়া নিদান দিলেন তৃণমূল সুপ্রিমো (mamata banerjee news live)।
Ajker Bangla News Live:RR Dugout Mobile Phone Use - ডাগ আউটে বৈভবের পাশে বসে মোবাইলে চ্য়াট করছেন রাজস্থানের ম্য়ানেজার! কড়া শাস্তির মুখে রিয়ান পরাগের দল
RR Dugout Mobile Phone Use: বিরাট কোহলিদের বিরুদ্ধে দারুণ জয়ের পর এখন আইপিএলের সপ্তম স্বর্গে রজাস্থান রয়্য়ালস। ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)র অবিশ্বাস্য ব্য়াটিংয়ে ভর করে দীর্ঘদিন পর আবার আইপিএলে ফিরেছে রাজস্থান রাজ।
Ajker Bangla News Live:Monsoon Forecast - কয়েকটি রাজ্যে খরা, কম বৃষ্টিপাত, এবার বর্ষা নিয়ে আশঙ্কার কথা শোনাচ্ছেন আবহাওয়াবিদরা
এই বছর বর্ষা স্বাভাবিক নাও হতে পারে। নির্ধারিত হারের এবার কম হতে পারে বৃষ্টিপাত। স্কাইমেট ওয়েদার ২০২৬ সালের জন্য ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর পূর্বাভাস প্রকাশ করেছে, যেখানে স্বাভাবিকের চেয়ে ৬ শতাংশ কম বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
Ajker Bangla News Live:Modi Promises - মহিলাদের মাসে ৩০০০ টাকা থেকে ১৫ বছরে TMC-র দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, রইল মোদীর প্রতিশ্রুতি
Modi Promises: সামনের ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে পূর্ব বর্ধমানের সভা থেকে তৃণমূলের 'সিন্ডিকেট' রাজের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে মহিলাদের মন জয় করতে মাসে ৩,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
Ajker Bangla News Live:Bhabanipur Showdown - SIR না বাঙালি আবেগ! কোন সমীকরণে ভবানীপুর জিততে মরিয়া মমতা-শুভেন্দু
Mamata vs Suvendu: পশ্চিমবঙ্গের রাজনীতির এপিসেন্টার এখন ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সরগরম এই বিধানসভা কেন্দ্র। কোন সমীকরণে মমতা আর শুভেন্দু ভবানীপুর জিততে চায়।