11:38 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:Kolkata Traffic Diversion 21 July - ২১ জুলাই কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে? স্তব্ধ হতে পারে শহর

Kolkata Traffic Diversion 21 July: কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচি হবে বিড়লা তারামণ্ডলের সামনে, ঋতব্রতপন্থী তৃণমূলের কর্মসূচি আয়োজিত হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এবং কংগ্রেস সমাবেশ করবে শহীদ মিনারে। তাহলে প্রশ্ন হচ্ছে, ২১ জুলাই কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে?

Read Full Story
11:26 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:কষা মাংসে গরমশলা বেশি পড়ে তেঁতো হয়ে গেছে? এই ৩ উপকরণেই ফিরবে স্বাদ, ট্রিকসটা জানুন

রবিবারের দুপুর। কড়াইতে কষা মাংস হচ্ছে। আদা-রসুন-পেঁয়াজের গন্ধে গোটা বাড়ি ম ম করছে। ঠিক সেই সময়েই হাত কেঁপে গরমমশলার কৌটোটা উপুড় হয়ে গেল। ১ চামচ দেওয়ার কথা, পড়ে গেল ৩ চামচ। মুহূর্তে মন খারাপ। কারণ আমরা সবাই জানি, গরমশলা একটু বেশি হলেই গোটা রান্নার স্বাদ তেতো ঝাঁঝালো হয়ে যায়। সেই কড়া গন্ধে আসল মাংসের স্বাদই চাপা পড়ে যায়।

Read Full Story
09:33 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:CM Suvendu Adhikari - '২১ জুলাইয়ের শহিদদের রক্তও বিক্রি করেছে মমতা'! কমিশনের রিপোর্ট পেশ করে বিস্ফোরক শুভেন্দু

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট পেশ করেছেন। তিনি পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে শহিদ পরিবারদের ক্ষতিপূরণ নিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছেন।

Read Full Story
06:51 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:Bedtime Mistakes - ঘুমানোর আগে এই ৫টি ভুল করছেন না তো? আজই দ্রুত ছাড়ুন

সকালে তরতাজা থাকতে রাতের ভাল ঘুম খুব জরুরি। কিন্তু আমাদেরই কিছু অভ্যাস সেই ঘুমে বাধা দেয়। দেখে নিন, অজান্তেও আপনি এই ভুলগুলো করছেন না তো? এই অভ্যাসগুলি বেশ ক্ষতি করে স্বাস্থ্যের।

Read Full Story
06:48 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:Assam Floods - অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, জলবন্দি ১.৭০ লক্ষ মানুষ, বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

অসমে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ১২টি জেলায় প্রায় ১.৭০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রাণ ও উদ্ধারকাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। বাড়ছে নদীর জল, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫।
Read Full Story
06:48 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:Jantar Mantar CJP Protest - ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই! জেপি নাড্ডার সঙ্গে ঠিক কী কী আলোচনা হল ককরোচ জনতা পার্টির?

Jantar Mantar CJP Protest: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি। দলের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করে সোমবার। নাড্ডা আলোচনার কথা স্বীকার করেছেন।

Read Full Story
06:14 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:E20 Petrol - E20 পেট্রল নিয়ে দুশ্চিন্তা? গাড়ির ইঞ্জিন খারাপ হওয়ার প্রমাণ নেই, জানাল সরকার

সরকার জানিয়েছে, E20 পেট্রল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন খারাপ হওয়ার কোনো প্রমাণ মেলেনি। ২৩ কোটির বেশি গাড়ির তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা হয়েছে। মন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, ধাপে ধাপে এই জ্বালানি চালু করা হয়েছে এবং গবেষণায় এর সুরক্ষা প্রমাণিত।
Read Full Story
06:12 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:Temple Corridor - কাশীর ধাঁচে এবার বারাবাঁকিতেও করিডোর, লোধেশ্বর মন্দিরের ভোল বদলাতে বড় ঘোষণা যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাবাঁকির লোধেশ্বর মহাদেব মন্দিরের ভোল বদলে দেওয়ার কথা ঘোষণা করেছেন। কাশী বিশ্বনাথ ধামের আদলে সেখানে একটি বিশাল করিডোর তৈরি করা হবে। তাঁর দাবি, বহু দশক ধরে অবহেলিত এই তীর্থক্ষেত্রের পুরনো গৌরব ফিরিয়ে আনাই লক্ষ্য।
Read Full Story
06:04 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:Coal Stock - দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে কয়লার অভাব হবে না, জানাল কেন্দ্র

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে যথেষ্ট কয়লা মজুত আছে। বর্তমানে ৪২.৮ মিলিয়ন টন কয়লা রয়েছে, যা দিয়ে ১৪ দিনের চাহিদা মেটানো সম্ভব। কয়লা সরবরাহে যাতে কোনও ঘাটতি না হয়, তার জন্য একটি যৌথ কমিটি প্রতিদিন নজরদারি চালাচ্ছে।
Read Full Story
05:56 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:NEET Controversy - NEET আর রাম মন্দির নিয়ে মোদীকে তোপ খাড়গের, প্রশ্ন তুললেন '৫৬ ইঞ্চি ছাতি' নিয়েও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে রাহুল গান্ধীকে কটাক্ষ করার পরেই পাল্টা তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, NEET এবং রাম মন্দির ট্রাস্টের মতো বিষয়ে ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী কটাক্ষের রাজনীতি করছেন। খাড়গে মোদীর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
Read Full Story
04:54 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:21 July weather Update - কেমন থাকবে ২১ জুলাই-র আবহাওয়া? ভারী বৃষ্টি কোন কোন জেলায়? রইল আপডেট

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়বে এবং মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
Read Full Story
03:37 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:Anurag Dhankar - ত্রিপুরা পুলিশের ডিজিপি-র রহস্যমৃত্যু, অফিস থেকে উদ্ধার দেহ, আত্মহত্যা?

সোমবার আগরতলার পুলিশ সদর দফতরে ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। প্রাথমিক তথ্যানুযায়ী, ধারণা করা হচ্ছে যে এই প্রবীণ আইপিএস কর্তা আত্মহত্যা করে থাকতে পারেন।

Read Full Story
03:09 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:২১ জুলাই কী হয়েছিল? মাত্র ১০ মিনিটে বিধানসভায় ৩৩ বছর আগের ঘটনার রিপোর্ট পেশ করবেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রকাশ করবেন ৩৩ বছরের পুরনো Sushanta Chatterjee Commission-এর রিপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র জমানায় চাপা পড়েছিল মণীষ গুপ্ত (Manish Gupta) কাণ্ডের তথ্য।

Read Full Story
02:22 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:CJP Protest - অনশন ভাঙলেন অভিজিৎ দিপকে, জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে ছাত্রনেতারা

দিল্লিতে পরীক্ষা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলন আরও জোরদার হয়েছে। অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসেছেন CJP প্রতিনিধিরা।

Read Full Story
02:11 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:DA Hike - পরের মাসে ফের বাড়ছে ডিএ? এবার কত পার্সেন্ট! নোটিশ পেয়ে খুশি সরকারি কর্মীরা

চলতি বছর অর্থাৎ ২০২৬ এর জানুয়ারি মাসে ২% ডিএ বাড়িয়ে ৫৮ থেকে ৬০% করা হয়েছিল। তবে এবার যদি ৩% বাড়ে তাহলে তা ৬৩%-এ গিয়ে দাঁড়াবে, এবং সরকারি কর্মচারীদের বেতন যে এতে অনেকটাই বৃদ্ধি পাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Read Full Story
01:47 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:Madan Mitra - 'তুই ডায়মন্ড হারবারে গিয়ে চমকাতে পারিস!' অভিষেককে একী বললেন মদন মিত্র

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মদন মিত্র। অভিষেকের সঙ্গে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আজ আবারও ফেসবুক লাইভে আসতে পারেন মদন মিত্র। তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

Read Full Story
01:13 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:Dengue Vaccine - ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, ‘কিউডেঙ্গা’ ৪ সেরোটাইপ থেকেই সুরক্ষা দেবে

জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালের ডেঙ্গু টিকা 'কিউডেঙ্গা' (QDENGA) ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে। এর ফলে এটিই ভারতে অনুমোদিত প্রথম ডেঙ্গু টিকা। সোমবার কোম্পানিটির একটি শাখা এই তথ্য জানিয়েছে। ডেঙ্গু সংক্রমণ হয়ে থাকুক বা না থাকুক যে কোনও ব্যক্তির ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে এবং এর জন্য টিকা দেওয়ার আগে কোনও পরীক্ষার প্রয়োজন হয় না।

Read Full Story
01:04 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:Lionel Scaloni - ফাইনালে হারের পর কান্নায় ভেঙে পড়লেন কোচ স্কালোনি, পদত্যাগ নিয়ে বড় ঘোষণা

Lionel Scaloni: টানা দুবার বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল। অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষ হতেই আবেগ ধরে রাখতে পারলেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। স্কালোনি বলেন, এই হার তাঁর 'আত্মাকে কষ্ট দিচ্ছে'।

Read Full Story
12:41 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:World Cup 2026 Final - স্পেনের বিশ্বকাপ জয়ের মঞ্চে বিতর্কে ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টকে সরাতে ছুটলেন ইনফান্তিনো, ভাইরাল ভিডিও

World Cup 2026 Final: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে বিতর্কে জড়ালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। লিওনেল মেসিদের হারিয়ে স্পেনের ফুটবল দল বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে তোলার ঐতিহাসিক মুহূর্তেই তৈরি হল অপ্রত্যাশিত বিতর্ক।

Read Full Story
12:33 PM (IST) Jul 20

Today’s News in Bengali Live:CJP Protest - সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্র দিল্লি! লাঠিচার্জের অভিযোগ, পুলিশের অফিসে মুখপাত্র সৌরভ দাস

সোমবার সংসদ অভিযানের চেষ্টা করে CJP সমর্থকরা। পুলিশি বাধার মুখে পড়েন তারা। এর মধ্যেই দলের মুখপাত্র সৌরভ দাসকে ডেপুটি কমিশনারের অফিসে নিয়ে যাওয়া হয়। সৌরভ জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে তাদের কথা চলছে।

Read Full Story