12:37 AM (IST) Sep 29

Today’s News in Bengali Live: SRFTI Campus Incident - সোমবার লাগাতার এসআরএফটিআই বিক্ষোভ-প্রতিবাদ! গর্জে উঠলেন অভিনেতা ঋত্বিক এবং অভিনেত্রী উষসী

SRFTI Campus Incident: ই ঘটনায় বহিরাগতদের কার্যত, তুলোধোনা করেছেন বিশিষ্ট টলিউঁড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউঁটে রবিবার, বেনজির ঘটনা ঘটার পর সোমবার, লাগাতার চলে বিক্ষোভ এবং প্রতিবাদ। এসআরএফটিআই কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

Read Full Story
10:42 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Asian Games 2026 - এশিয়ান গেমসে ফের রুপো জিতলেন শ্রীশঙ্কর, একের পর এক পদক জিতে চলেছে ভারত

Asian Games 2026: ভারতের লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর এশিয়ান গেমস ২০২৬-এ ৮.০৭ মিটার লাফিয়ে রুপো জিতলেন। তিনি এই নিয়ে টানা দু'বার এশিয়ান গেমসে রুপো পেলেন। পারুল চৌধুরী, বিদ্যা রামরাজ এবং গুলবীর সিংও ভারতের হয়ে পদক জিতেছেন।

Read Full Story
10:13 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Asian Games 2026 - এশিয়ান গেমসে পদকজয়ী গুলবীর, পারুল এবং বিদ্যাকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Asian Games 2026: ভারতের অ্যাথলিটরা আইচি-নাগোয়ায় ২০২৬ এশিয়ান গেমসে দুর্দান্ত পারফর্ম করেছেন। গুলবীর সিং ১৫০০ মিটারে রুপো জিতেছেন। অন্যদিকে পারুল চৌধুরী ৫০০০ মিটারে এবং বিদ্যা রামরাজ ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছেন। পদকজয়ী এই তিন অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Read Full Story
09:37 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Asian Games 2026 - এশিয়ান গেমসে জোড়া ব্রোঞ্জ পদক জিতলেন পারুল চৌধুরী, কী জানালেন এই তারকা?

Asian Games 2026: আইচি-নাগোয়ায় ২০২৬ এশিয়ান গেমসে ভারতের পারুল চৌধুরী দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন। ৩০০০ মিটার স্টিপলচেজে জাতীয় রেকর্ড গড়ার পর, ৫০০০ মিটার রেসেও ১৫:১৪.৬১ সেকেন্ড সময় করে তিনি দ্বিতীয় ব্রোঞ্জটি পান।

Read Full Story
06:32 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Stock Market Crash - ট্রাম্পের না, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ধস শেয়ার বাজারে, সেনসেক্স ৬ মাসের সর্বনিম্নে

ইরানের শান্তি প্রস্তাব খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার জেরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় বড়সড় ধস নামল ভারতীয় শেয়ার বাজারে। সেনসেক্স ১১২৪ পয়েন্ট এবং নিফটি ৩৬০ পয়েন্ট পড়ায় বিনিয়োগকারীদের প্রায় ৮ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে।
Read Full Story
06:19 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: SRFTI News - 'স্বামীজির অপমান কোনও ভাবেই বরদাস্ত নয়', SRFTI কাণ্ডে হুঁশিয়ারি উচ্চ শিক্ষামন্ত্রীর

SRFTI News: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশনে গন্ডগোল ও অশান্তির ঘটনা নিয়ে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Read Full Story
06:16 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: শুধু চাদর কাচলেই হবে না! সপ্তাহে ১ দিন এই ৫ নিয়ম মানলেই ঘর থাকবে ধুলোমুক্ত

আমরা অনেকেই রোজ ঘুম থেকে উঠে বিছানার চাদর টানটান করি, বালিশ গুছিয়ে রাখি। ভাবি, বিছানা পরিষ্কার থাকলেই শোয়ার ঘর পরিষ্কার। কিন্তু সত্যিটা হল, বিছানা হল ধুলো, ঘামের, মৃত কোষের আঁতুড়ঘর। শুধু চাদর পাল্টালে বা ঝেড়ে নিলে এই অদৃশ্য ময়লা যায় না। আর তার থেকেই হয় অ্যালার্জি, নাক বন্ধ, চুলকানি, এমনকি ঘুমের ব্যাঘাতও।

Read Full Story
06:09 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: ট্রাফিক চালান বাকি? বিদ্যুৎ বিলের সঙ্গে জুড়ে সেই টাকা আদায়ের প্রস্তাব সুপ্রিম কোর্টের

ট্রাফিক আইন ভেঙে চালান কাটা হয়েছে, কিন্তু সেই জরিমানা দেওয়া হয়নি? বকেয়া ট্রাফিক চালান আদায়ে এবার অভিনব পদ্ধতির কথা বলল সুপ্রিম কোর্ট। বকেয়া ট্রাফিক চালানের টাকা বিদ্যুৎ বিলের সঙ্গে যোগ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

Read Full Story
05:50 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: CEC Gyanesh Kumar Resignation - জ্ঞনেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞনেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে পথে নেমেছে যুব কংগ্রেস। দিল্লি, জয়পুর ও লখনউয়ে তাদের মিছিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ।
Read Full Story
05:48 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Nepal Landslide Video - ৩ সেকেন্ডে উধাও আস্ত পাহাড়! নেপালে ভয়াবহ ধস! দেখুন সেই মুহুর্তের ভিডিও

নেপালে টানা বৃষ্টিতে বন্যা ও ধস পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এর মাঝেই চাম এলাকার একটি শিউরে ওঠা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হিমালয়ের খাড়া পাহাড়ের একটা বিশাল অংশ চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে।
Read Full Story
05:43 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Asian Games 2026 - পিটি উষার ৪২ বছরের রেকর্ড ইতিহাস গড়ে পদক জয় ভিথিয়া রামরাজের

Asian Games 2026: ভারতীয় অ্যাথলেটিক্সে তৈরি হল এক নতুন ও গৌরবময় ইতিহাস। বিশ্বমঞ্চে দীর্ঘ ৪২ বছর ধরে অক্ষত থাকা এক অলৌকিক অধ্যায়ের অবসান ঘটিয়ে দেশের অ্যাথলেটিক্সের নতুন মানদণ্ড স্থাপন করলেন তামিলনাড়ুর তরুণী ভিথিয়া রামরাজ।

Read Full Story
05:32 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Calcutta High Court - "নির্বাচন কমিশন কোনও একটি পক্ষের দ্বারা পরিচালিত হলে, যা হওয়ার তাই হয়েছে!" আইএসএফ-এর প্রতীক মামলায় বলল হাইকোর্ট

Calcutta High Court: এই মামলায় নির্বাচন কমিশনের প্রতি বিচারপতি রাওয়ের পর্যালোচনা, “হাইকোর্ট কর্তৃপক্ষের কাজে রীতিমতো উদ্বিগ্ন। আদালত চায়, কর্তৃপক্ষ এমনভাবে কাজ করুক, যাতে পরে তাদের প্রশ্নের মুখে না পড়তে হয়। আর আদালতকেও পরে হস্তক্ষেপ করতে না হয়।"

Read Full Story
05:31 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Gyanesh Kumar - জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে উত্তাল দেশ, বাঁকুড়ায় বিক্ষোভ কংগ্রেসের

Gyanesh Kumar: এসআইআর বিতর্কে ক্রমেই বাড়ছে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের উপর ক্ষোভ। এবার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামলেন বাঁকুড়া জেলার কংগ্রেস কর্মীরা। শুধু বাঁকুড়া নয়। জেলায় জেলায় চলছে জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
05:17 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: পৃথিবীতে তৈরি হবে ‘মিনি সূর্য’, তা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে জার্মানি

সূর্যের মতো শক্তি পৃথিবীতে তৈরি করার চেষ্টা আরও জোরদার করেছে জার্মানি। নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছেন জার্মানির বিজ্ঞানী ও প্রযুক্তি সংস্থাগুলি। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে Stellarator প্রযুক্তি। ফিউশন হল সেই প্রক্রিয়া, যার মাধ্যমে সূর্যের ভিতরে শক্তি উৎপন্ন হয়।

Read Full Story
04:39 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Abhishek Banerjee - ব্যক্তিগত নিরাপত্তা ফেরতের দাবি, হাইকোর্টের দ্বারস্থ TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: তৃণমূল সরকারের পরাজয় হতেই উঠিয়ে নেওয়া হয়েছে তার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা। ফলে বারবার আক্রান্ত হচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। জানুন আরও বিশদে।।

Read Full Story
04:17 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: UPI Charge - ২০০০ টাকার বেশি UPI লেনদেনে চার্জ, স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

UPI ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট UPI মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে Merchant Discount Rate বা MDR চালুর সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে এই নতুন ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত।

Read Full Story
03:47 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: TMC Vs TMC - তৃণমূল নাম আর জোড়া ফুল প্রতীক কার? নির্বাচন কমিশনকে ৪ মাস সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

TMC symbols Row: তৃণমূলের নাম ও জোড়াফুলের স্বত্ব কার? সুপ্রিম কোর্টের নির্দেশ, চার মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। জানুয়ারির মধ্যেই ফয়সালা, তার আগে পুরভোটে কোন প্রতীকে লড়বে মমতা-ঋতব্রত শিবির?

Read Full Story
03:21 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Durga Puja Bank Holiday - উৎসবের মরশুমে টানা ১১ দিন বন্ধ ব্যাঙ্ক! রইল পুজোয় ব্যাঙ্কের ছুটির লিস্ট

Durga Puja Bank Holiday: উৎসবের মরশুম মানেই ছুটি আর ছুটি। এই সময়েও ব্যাঙ্কেও থাকে বেশ লম্বা ছুটি। আসন্ন দুর্গাপুজোয় মোট কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? কী বলছে আরবিআই-এর হলিডে লিস্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story
03:01 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: TMC-র ১০ বিদ্রোহী বিধায়কের কী হবে? স্পিকারকে ডেডলাইন না বেঁধে দিলেও বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

TMC-র ১০ জন বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? বিধায়কদের পদ খারিজের মামলায় সুপ্রিম কোর্ট স্পিকারকে সময়সীমা বেঁধে দিল না। জানুন মামলার আপডেট।

Read Full Story
02:50 PM (IST) Sep 28

Today’s News in Bengali Live: Annapurna Bhandar - মহালয়ার পরই ঢুকবে অন্নপূর্ণার টাকা? দুর্গাপুজো আগে লক্ষ্মীলাভের আশায় মহিলারা

Annapurna Bhandar: হাতে গোনা ২০ দিনও নেই আর উৎসবের মরশুম শুরুর। গোটা বাংলা অপেক্ষায় শারদোৎসবের। চলছে শেষ মহুর্তের কেনাকাটা। প্রস্তুতি। কিন্তু অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? কী বলছে রাজ্য সরকার ও প্রশাসন? জানুন আরও বিশদে…

Read Full Story