লরির ধাক্কায় মৃত্যু তৃতীয় বর্ষের ছাত্রীর, কান্নায় ভেঙে পড়েছে তার বাবা মা-সহ পরিবারের সকলে
শুক্রবার সকালে সাইকেলে করে কলেজ যাবার উদ্দেশ্যে রওনা হয় সুস্মিতা ঘোষ । বনগাঁ স্টেশন রোডে এক লরির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে, তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে ।
শুক্রবার সকালে সাইকেলে করে কলেজ যাবার উদ্দেশ্যে রওনা হয় সুস্মিতা ঘোষ । বনগাঁ স্টেশন রোডে এক লরির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে, তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে । তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা, কান্নায় ভেঙে পড়েছে তার বাবা মা-সহ পরিবারের সকলে | ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ |